Home আঞ্চলিক উপাচার্যের অপসারণ দাবিতে কুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল

উপাচার্যের অপসারণ দাবিতে কুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল

10


স্টাফ রিপোর্টার।।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েটের) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসরণের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে জড়ো হয়। এরপর সাড়ে ৭টায় শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান গেটের কাছে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে রাতে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থী জানান, উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা শিক্ষকদের বিরুদ্ধে নই। তারপরও কেন তারা আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কেন মিছিল ও মানববন্ধন করছে।

তারা আরও জানান, যে ৩৭ জনকে বহিষ্কার করা হয়েছে তাদের নাম পরিচয় প্রকাশ করতে হবে। অন্তর্বর্তী সরকার আমাদের দিকে তাকাচ্ছে না, এজন্য আমরা ব্যথিত।