Home আঞ্চলিক বিগত বছরের জরাকে দূরে ঠেলে নতুন আলোয় আনন্দে মেতে ওঠার আহবান এড....

বিগত বছরের জরাকে দূরে ঠেলে নতুন আলোয় আনন্দে মেতে ওঠার আহবান এড. মনার

23


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ইতিহাসে বাংলাদেশীদের স্বাতন্ত্র্য ধর্মের পরিচয় মেলে। ধর্ম-লোকাচার, রাজনীতি ও সাহিত্য-সংস্কৃতির পরিমণ্ডলে এই স্বাতন্ত্র্যবোধ বাংলাদেশীদের মানসলোকের বিশেষত্ব। প্রতিটি উৎসবের অন্তঃস্থলে থাকে ধনী-নির্ধন নির্বিশেষে সব মানুষের মিলন, পরোক্ষে একটি জাতির নানা সম্প্রদায়, ধর্ম-গোষ্ঠীকে সংযুক্ত করে নানাভাবে। তিনি বলেন, সাড়ে ১৫ বছর পরে বাংলাদেশের মানুষ স্বাধীন ভাবে পহেলা বৈশাখ উদযাপন করছে। বাংলাদেশের এই সংস্কৃতি নিয়েই আমরা বড় হয়েছি। সারা বাংলাদেশে এই নববর্ষ উপলক্ষে মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকালে খুলনা মহানগর মহিলা দলের উদ্যোগে বাংলা নববর্ষ বরনে উৎসব ও ক্রীড়া প্রতিযোগী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা সানফ্লাওয়ার স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে এড. মনা আরো বলেন, বিগত ১৫ বছরে নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে। পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী একটি দেশের সংস্কৃতি এদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হতো। পহেলা বৈশাখে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকারসহ সব অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। ভোটাধিকারকে কেন সংস্কারের সঙ্গে এক করে দেখা হচ্ছে, গণতন্ত্র মানেই সংস্কার। গণতন্ত্র হচ্ছে প্রবাহমান খরস্রোত নদীর মতো। এখানে কর্তৃত্ববাদের কোনো জায়গা নেই।
তিনি মহিলা দলের আয়োজনের ভুয়সী প্রশংসা করে বলেন, বিগত বছরের জরাকে দূরে ঠেলে নতুন আলোয় আনন্দে মেতে ওঠার আহবান জানান। বহু শতাব্দী ধরে এই উৎসব বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কালের বিবর্তনে, নানা রাজনৈতিক সংকট আর সাংস্কৃতিক আগ্রাসনের মধ্য দিয়ে এই উৎসবও কখনো সংকুচিত হয়েছে, কখনো হয়ে উঠেছে নির্দিষ্ট গোষ্ঠীর প্রতীক। যেন তা আটকে ছিল কিছু নির্দিষ্ট বলয়ে, একটি দল বা ঘরানার নিজস্ব আয়োজন হিসেবে। এবারের বৈশাখ সেই নীরব অবরোধ ভেঙে দিয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগম রেহানা ঈসা সহ বিএনপি ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।