খবর বিজ্ঞপ্তি
খুলনার গ্যাস সরবরাহের দাবিতে আজ ১৬ এপ্রিল সকাল ১১ থেকে ১২ টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি অবস্থান কর্মসূচি আজ। ইতিমধ্যে কর্মসূচি সফলের জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
রবিবার ১৩ এপ্রিল বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ নগরীর সিটি কর্পোরেশন, জেলা রেজিষ্ট্রি অফিস, জেলা পরিষদ, জেলা প্রশাসক কার্যালয়, জেলা আইনজীবী সমিতিসহ নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবুল বাশার, মিজানুর রহমান বাবু, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, এ্যাড: এস এম মারুফ আহমেদ, মোঃ হায়দার আলী, মোরশেদ উদ্দিন আহমদ, বিশ্বাস জাফর আহমেদ, শিকদার আব্দুল খালেক ও প্রমিতি দফাদার প্রমুখ।
অপরদিকে মঙ্গলবার ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস এর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন এর মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সভা পরিচালনা করেন সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী মাওলানা দীন ইসলাম, সংগঠনিক সম্পাদক মাওলানা শাহীদুল ইসলাম, ফেরদৌস গাজী, খেলাফত মজলিস এর সভাপতি শরীফ শাহীদুর রহমান, খালিশপুর ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল আযম, আশরাফুল ইসলাম লিটন, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান শিকদার, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবুল বাশার, মিজানুর রহমান বাবু, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদার, মোঃ শফিকুর রহমান, এ্যাড: এস এম মারুফ আহমেদ, মোরশেদ উদ্দিন আহমদ, বিশ্বাস জাফর আহমেদ, শিকদার আব্দুল খালেক ও প্রমিতি দফাদার প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন দীর্ঘদিন ধরেই খুলনা অবহেলিত ও উন্নয়ন বঞ্চনার শিকার। সরকার পরিবর্তন হয় কিন্তু খুলনার উন্নয়ন হয় না, খুলনার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়না। আমরা এই অবস্থার অবসান চাই। সকল অঞ্চলের সুষম উন্নয়ন করতে হবে। উন্নয়নের ক্ষেত্রে কোন বৈষম্য আমরা চাই না। নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে খুলনার আপামর জনগণকে আজ ১৬ এপ্রিলের অবস্থান কর্মসূচীতে অংশগ্রহনের আহ্বান জানান।











































