Home আঞ্চলিক খুলনা নগরীতে ৫ জুয়াড়ি আটক

খুলনা নগরীতে ৫ জুয়াড়ি আটক

52


স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর থানাথিন রেলিগেট বাজারস্থ জনৈক ইউনুছ এর বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলায় ব্যবহৃত ৭ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ২ হাজার ৫২০ টাকাসহ ৫ জুয়াড়িকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস টিম। ১৪ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন দৌলতপুর থানার রেলিগেট এলাকার মৃত. আ. রশিদের ছেলে আ. কাদের সরদার (৫০), মৃত. জিন্নাত চৌকিদারের ছেলে ইউনুচ চোকিদার (৫২), মৃত. দুলাল রায়ের ছেলে আকাশ রায় (৪৫), পালপাড়ার মো. কাশেম বেপারীর ছেলে নাছির বেপারী (৩৬) ও আ. মান্নান হাওলাদারের ছেলে সোহেল রানা (৩৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, ১৪ এপ্রিল রাতে রেলিগেট বাজারস্থ জনৈক ইউনুছ এর বাড়িতে অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা পুলিশ। এসময় জুয়া খেলায় ব্যবহৃত ৭ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ২ হাজার ৫২০ টাকাসহ ওই ৫ জুয়াড়িকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।