নাগরিক আন্দোলনের মহাসচিবের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা
খবরবিজ্ঞপ্তি
খুলনা নাগরিক আন্দোলনের মহাসচিব এস এম দেলোয়ার হোসেন এর পিতা মোঃ হায়াত উল্লাহ সরদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন বিবৃতি প্রদান করেছেন খুলনা নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন- খুলনা নাগরিক আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ তোবারেক হোসেন তপু, ভাইচ চেয়ারম্যান মুহাদ্দিস আলহাজ¦ মাওঃ মুফতি মোঃ আনোয়ার হোসাইন, সহ-সভাপতি অধ্যাপক গাউসুল আযম, ডাঃ মোঃ ওহিদুল ইসলাম, ইসরাত আরা হীরা, সাংবাদিক কলিন হোসেন আরজু, সাংবাদিক এম এ কবির মুন্সী, সাংবাদিক আসাফুর রহমান কাজল, এ্যাড. মাসুদুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ আক্তার হোসেন, এ্যাড. রাজিয়া সুলতানা, মিলন বিশ^াস, অধ্যক্ষ সাজেদুল ইসলাম, এস এম মেশতাকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রমিজ রাজা, মিলন বিশ^াস, দেলোয়ার হোসেন লালু প্রমুখ।
সিইউসির পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনার পক্ষ থেকে সিইউসি স্কুল ৬১ সাউথ সেন্টাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় রবিবার বিকাল ৪ টায় সংগঠনের সভাপতি মোঃ শাহীন হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলীর সঞ্চালনায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সুবিধা বঞ্চিত শিশুদের ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি মোঃ নুরুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগরের সভাপতি রেহানা ঈসা, সিইউসির প্রধান উপদেষ্টা ও নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনার এমডি ডা: কাজী আরিফ উদ্দিন আহমেদ, সিইউসির উপদেষ্টা ইফতেখার আলী বাবু, শিকদার রুহুল আমিন, সরদার আবু তাহের, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সিনিয়র শিক্ষক জনাব মোঃ শিহাব উদ্দিন, শহীদুল্লাহ শহীদ, মাসুদুর রহমান, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিইউসি স্কুলের আরবি শিক্ষক মুফতি সাজিদুর রহমান।
দর্শনায় পুলিশের হাতে ৫ পলাতক আসামী গ্রেপ্তার
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের হাতে বিভিন্ন মামলার ৫ পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে।
রবিবার সকালে চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর সঙ্গীয় ফোর্স থানা এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালায়। এসময় বিভিন্ন মামলার পলাতক আসামী ইশ্বরচন্দ্রপুর গ্রামের ফরজ আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন(৫৪), বোয়ালমারী গ্রামের বিল্লাল মন্ডলের ছেলে মোঃ শাহ আলম(৩৫), বিল্লাল হোসেনের ছেলে মোঃ সুখ চাঁদ(৩০), আকুন্দবাড়িয়া গ্রামের মিলন হোসেনের ছেলে মোঃ রাকিবুল হক (২১) ও শান্তিপাড়ার বাচ্চু মিয়ার ছেলে মোঃ সাগর(৩৫) কে গ্রেফতার করে।পরে গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নড়াইল প্রতিনিধি
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, পবিত্র ঈদুল ফিতরের আগে ১০০ ভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং ইএফটির দ্রুত সমাধানসহ ১০ দফা দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এমপিও ভুক্ত মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে রবিবার (১৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসব কমূসূচী পালিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির জেলা সভাপতি মহিদুর রহমান, সদস্য সচিব ফরিদুল ইসলাম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, প্রধান শিক্ষক সোমা খাতুন, প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ আরও অনেকে।
শ্যামনগরে জাল দলিল চক্রের ফাঁদে পড়ে দিশেহারা হতদরিদ্র নুরুন নাহার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের হতদরিদ্র নারী নুরুন নাহার প্রতারণার শিকার হয়ে দিশেহারা হয়ে পড়েছেন। স্বামী ও শিশুপুত্রের ইটভাটার শ্রমের কষ্টার্জিত টাকা ও বাবার বাড়ির শেষ সম্বল বিক্রি করে জমি কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তিনি।
নুরুন নাহার জানান, একই গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে “জাল রাজ্জাক”-এর কাছ থেকে ৩০ শতক জমি কেনেন। দলিল লেখক শ্যামনগরের বিসমিল্লাহ সেরেস্তার এস এম মাহবুবুর রশিদ (লাইসেন্স নম্বর ৩৬/১৯৮৭), মোঃ আমজাদ হোসেন (লাইসেন্স নম্বর ৫২/৭৮) ও মিজানুর রহমান মিন্টুর (লাইসেন্স নম্বর ৩০/১৯৮৭) সহযোগিতায় এবং তৎকালীন সাব-রেজিস্ট্রার মইনুল হকের সহায়তায় ১৪ মার্চ ২০২৩ তারিখে দলিল রেজিস্ট্রি করা হয়, যার দলিল নম্বর ১৩৪৯।
জমির বিনিময়ে আব্দুর রাজ্জাক প্রথমে নুরুন নাহারের কাছ থেকে ৪ লক্ষ টাকা নেন। পরবর্তীতে রেজিস্ট্রির দিন আরও ৪ লক্ষ ২৫ হাজার টাকা গ্রহণ করেন, ফলে মোট ৮ লক্ষ ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু পরবর্তীতে নুরুন নাহার জানতে পারেন, জমির দলিলসহ সংযুক্ত কাগজপত্র সবই জাল।
তদন্ত করে দেখা গেছে, আব্দুর রাজ্জাক যে দলিলের মাধ্যমে জমি বিক্রি করেছেন, সেটি ১৭ মে ১৯৬৭ সালের। অথচ তার জন্ম তারিখ ১০ আগস্ট ১৯৬৭। অর্থাৎ, তার জন্মের তিন মাস আগেই দলিল তৈরি করা হয়েছে, যা স্পষ্টতই প্রতারণার প্রমাণ বহন করে।
প্রতারিত নুরুন নাহার তৎকালীন সাব-রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। কিন্তু হঠাৎ তার বদলি হয়ে যাওয়ায় বিষয়টি স্থগিত রয়েছে। বর্তমানে তিনি টাকা বা জমি ফেরতের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট দলিল লেখকদের লাইসেন্স বাতিলের দাবি জানিয়ে নুরুন নাহার শ্যামনগরের বর্তমান সাব-রেজিস্ট্রার, সাতক্ষীরা জেলা সাব-রেজিস্ট্রার, জেলা প্রশাসক এবং দুর্নীতি দমন কমিশনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বিসমিল্লাহ সেরেস্তার মালিক এস এম মাহবুবুর রশিদের সঙ্গে কথা হলে তিনি বলেন, “সেদিন আমার সেরেস্তায় অনেক দলিল রেজিস্ট্রি হয়েছিল। ব্যস্ততার কারণে ভালো করে কাগজপত্র যাচাই করতে পারিনি। এটি একটি ভুল হয়েছে।”
এ ধরনের জালিয়াত চক্রের প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে এলাকাবাসীর মধ্যেও।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া
নড়াইল প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নড়াইলের তুলারামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদরের তুলারামপুর এলাকায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফ মোল্লা।
এছাড়া উপস্থিত ছিলেন-জেলা বিএনপি নেতা আলী হাসান,সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক,সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল ইসলাম বাবু, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা নেতৃবৃন্দ। নেতারা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। পাশাপাশি আগামি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন।
পাইকগাছায় চিংড়ি ঘেরের বাসা ভাঙচুর ও ঘের দখলের চেষ্টার অভিযোগে আদালতে মামলা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় চিংড়ি ঘেরের বাসা ভাংচুর করে ঘের দখলের চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে।
রোববার সকালে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেছেন উপজেলার মঠবাটী’ গ্রামের অধীর বিশ্বাস। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদনের জন্য পাইকগাছা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছে। ও মামলায় আসামী হলেন, একই গ্রামের মৃতঃ অমুল্য বিশ্বাসের দু’ছেলে রসময় বিশ্বাস( ৫২) ও নির্মল বিশ্বাস(৫৮) প্রাসকৃষ্ণ বিশ্বাসের ছেলে প্রকাশ (৩৫) ও বিকাশ (৩৮), বিবেক ব্যানার্জীর দু’ছেলে সুকল্যান ও তন্ময় ব্যানার্জীসহ অনেকে।
মামলা সুত্রে জানাগেছে, অধীর বিশ্বাস লতার হাঁড়িয়া মৌজায় এসএ,খতিয়ান ১৪৬ এর ৩৫২,৩৫৭সহ একাধিক দাগে -১৩,৯৬ একরের মধ্যে বিআরএস খতিঃ ১০ ও ২৩৩ এর ৫০৭,৫০৮ সহ একাধিক দাগে ৬ একর ৬৮ শতক জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ি মৎস্য ঘের করে আসছেন। এ জমি ক্রয় সুত্রে ও ভি,পি-৭২২/৭৫-৭৬ ও ১৯/৮৭-৮৮ নং কেসে ইজারাপ্রাপ্ত হয়ে দখলে। কিন্তু এ মামলার আসামীরা মাঝে মধ্যে এ জমি দখল চেষ্টা করে ব্যর্থ হয় এমনকি এ পর্যন্ত একাধিক ব্যক্তিকে ডিড দিলেও তারাও দখলে যেতে পারেনি।
সর্বশেষ গত ২৬ জানুয়ারী দখল চেষ্টা করলে অধীর বিশ্বাস প্রতিপক্ষ রসময় বিশ্বাস গংদের বিরুদ্ধে পাইকগাছার নির্বাহী কোর্টে এমআর-৩২/২৫ মামলা করলে পুলিশ আদালতের নির্দেশনা মতে দু’পক্ষকে দখল ভিত্তিক স্থিতিবস্থা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলেন।
ঘের মালিকের ছেলে দিলীপ বিশ্বাসের অভিযোগ,পুর্বে প্রতিপক্ষরা আপোষ মিমাংসার শর্তভঙ্গ করে ও সর্বশেষ আদালতের নির্দেশ উপেক্ষা করে ৭ মার্চ রাতে বহিরাগত লোক নিয়ে ঘের দখল চেষ্টা করে বাসা ও নেট-পাটা ভাংচুরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরবর্তীতে বাঁধা দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
এ মামলার বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এফএমএ আঃ রাজ্জাক বলেন,রবিবার আদালতে শুনানীন্তে বিজ্ঞ বিচারক পাইকগাছা থানার অফিসার ইনচার্জ’কে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য,এ মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে চিংড়ি ঘের দখল, পাল্টা দখল, পুনরুদ্ধারসহ বহু হামলা-মামলার ঘটনা ঘটেছে।
মোরেলগঞ্জে আইডি হ্যাক করে রাজনৈতিক অপপ্রচার
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের এক চতুর্থ শ্রেণির কর্মচারীর নিজ নামীয় দুটি ফেজবুক আইডি হ্যাক করে তার আইডি থেকে রাজনৈতিক অপপ্রচার ও প্রভাকান্ড ছড়াচ্ছে একটি মহল।
এরকম অভিযোগ এনে নিজেকে নির্দোষ দাবী করে রবিবার বেলা ১১টায় মোরেলগঞ্জ প্রেসকøাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কর্মচারী আলমগীর হোসেন দুলাল।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কর্মচারী আলমগীর হোসেন দুলাল লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, তিনি মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ১নং ওয়ার্ডের একজন বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি মোরেলগঞ্জ সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের সরকারি চাকুরি বিধিমালা মেনে চতুর্থ শ্রেণির একজন কর্মচারি হিসেবে নিষ্ঠার সাথে কর্মরত রয়েছেন। চাকুরির সুবাদে কলেজের সাবেক অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহাবুদ্দিন তালুকদারের আদেশ নির্দেশনা পালন করতে হয়েছে বিভিন্ন সময়ে তার। তবে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। বিগতদিনে দলের কোনো পোস্ট বহন করেনি। তারই অজান্তে সাবেক অধ্যক্ষ তার নাম ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পদে রেখেছেন সম্প্রতি তিনি জানতে পেরেছেন। তিনি দলের কর্মী নয়, এমনকি তার পরিবারের কেউ দলের সাথে জড়িত নয়। শুধুমাত্র কলেজ কর্মচারী হিসেবে অধ্যক্ষের নির্দেশনাই পালন করেছেন। একইসাথে তিনি অভিযোগে আরো বলেন, সম্প্রতি একটি মহল তার ফেসবুক আইডি হ্যাক করে ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন ধরনের ছবি রাজনৈতিক বক্তব্য ফেস্টুনসহ আপত্তিকর প্রচারণা চালাচ্ছে। প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একজন সরকারি কর্মচারী হিসেবে পরিবার পরিজন নিয়ে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারার দাবী জানান সংবাদ সম্মেলন থেকে তিনি।
কালিগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খুইয়ে পরিবারের ৩ জন হাসপাতালে
সাতক্ষীরা অফিস
জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে বিষ মিশ্রিত চেতনা নাশক খাবার খাওয়াইয়ে পরিবারের ৩ সদস্যকে অচেতন করে স্বর্ণালংকার, নগদ টাকা সহ মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা । ১৫ মার্চ শনিবার রাতের কোন এক সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জয়পত্র কাঠি গ্রামের নুরুল হক সরদারের বাড়িতে প্রথমে অজ্ঞান পার্টির সদস্যরা বাসার রান্নাঘরের জানালা দিয়ে চেতনা নাশক ঔষধ স্প্রে করে। পরে রাত আনুমানিক ৪ টার দিকে রমজানের সেহেরি অর্থাৎ বিশ মিশ্রিত খাবার খেয়ে নামাজ পড়ে পরিবারের সদস্যরা অজ্ঞান হয়ে পড়ে । এই সুযোগে ভোরে বারান্দার গ্রিল খোলা থাকায় বাসায় প্রবেশ করে সব তছনছ করে নগদ টাকা ,স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুটে নেয় দুর্বৃত্তরা। পরিবারের অজ্ঞান সদস্যরা হলো জয়পত্র কাটি গ্রামের মৃত শহর আলী সরদারের পুত্র বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক সরদার (৬৫) তার স্ত্রী রওশনারা আক্তার (৫০) এবং পুত্র কালিগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র রাহিনুল ইসলাম। সকাল ৯ টা পর্যন্ত পরিবারের সদস্যরা অজ্ঞান অবস্থায় থাকায় স্বজন ও প্রতিবেশীরা টের পেয়ে তার আত্মীয়-স্বজনদের খবর দেয় । খবর পেয়ে গৃহকর্তা নুরুল হক সরদারের শ্যালক মিজানুর রহমান এবং ভগ্নিপতি ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে পৌঁছে বেলা ১২ টার দিকে অ্যাম্বুলেন্সে করে অজ্ঞান অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমান তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তবে গৃহকর্তা নুরুল হক সরদারের মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় । এর আগেও একাধিকবার নুরুল হক সরদারকে হত্যা করার জন্য তার বাড়িতে দুর্বৃত্তরা ডাকাতি সংঘটিত করলেও সে পর্যায়ে বেঁচে যায় । নুরুল হক সরদারের সঙ্গে দীর্ঘদিন একটি গোষ্ঠীর সঙ্গে চৌমূহনী সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার কমিটি ও বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ ব্যাপারে ঘটনার সত্যতা জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান বিষয়টি একটু আগে আমি জানতে পেরে সেখানে পুলিশ পাঠিয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে আমার কাছে কোন অভিযোগ আসেনি । এর পরেও আমি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
জীবননগরে ৩হাজার ৮১ জন ভিজিএফ কার্ডধারীকে চাউল বিতরণ
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে বিভিন্ন অসহায়, দুস্থ, গরীব মানুষের মাঝে চাউল বিতরন করা হয়েছে।
রবিবার সকালে পৌরসভা কার্যালয়ে এ চাউল বিতরনের সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার প্রশাসক সৈয়দ জাদী মাহবুবা মঞ্জর মৌনা।এছাড়া এসময় পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন। এসময় অন্বচ্ছলদের মাঝে ৩০.৮১০ মেঃ টন চাউল ৩ হাজার ৮১ জন কার্ড ধারীদের দেয়া শুরু হয়।
মোরেলগঞ্জে ২০০ হতদরিদ্র পরিবারে ছাগল বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে দরিদ্র পরিবারের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে ২০০ পরিবারে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোরেলগঞ্জ এপি শাখার এরিয়া ম্যানেজার তপন কুমার মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিতরণের আগে প্রতিটি ছাগলের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি জানান, এ উদ্যোগ দরিদ্র পরিবারগুলোর আয়ের উৎস বাড়াতে সহায়ক হবে। সহায়তা পাওয়া পরিবারগুলো ওয়ার্ল্ড ভিশন ও কানাডা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ঝিনাইদহে চুরি-ছিনতাই হওয়া ৮৪ মোবাইল ফোন উদ্ধারের পর হস্তান্তর
ঝিনাইদহ প্রতিনিধি
চুরি-ছিনতাই ও হারিয়ে যাওয়া ৮৪টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ ছাড়া প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৬৪ হাজার টাকাও প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে পুলিশের এ বিশেষ টিম।
রোববার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া উপস্থিত থেকে প্রকৃত মালিকদের কাছে এসব মোবাইল ফোন ও টাকা বুঝিয়ে দেন। এ সময় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই খালিদ হাসান ও এএসআই ইখলাচুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।
এদিকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জেলা সাইবার সেল জানিয়েছে, অভিযোগ ও জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সহায়তায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়।
জানা গেছে, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার পেট্রোলিংসহ ক্লু-লেস মার্ডার, ডাকাতি, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং ও হারানো মোবাইল উদ্ধারের মতো নানা অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে। এ ইউনিটের তৎপরতার ফলে সাইবার অপরাধীরা অনেকটা এখন কোণঠাসা।
এসআই খালিদ হাসান জানান, এ ইউনিট গঠনের পর ২০২৪ সালে ৩৩৬টি হারানো মোবাইল, ৮২টি প্রতারণার জিডিতে ১৮ লাখ ৪২ হাজার ১৩৪ টাকা উদ্ধার, ৭১টি সামাজিক যোগাযোগ (ফেসবুক) মামলা নিষ্পত্তি, হুমকি সংক্রান্ত ১৩টি মামলা, ৫১টি মামলার ভিক্টিম উদ্ধার, তিনটি সাজাপ্রাপ্ত মামলার আসামি গ্রেফতার, তিনটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, মূর্তিসহ তিনজন জিনের বাদশা আটক ও মামলা দ্বায়ের, ছিনতাইকৃত ইজিবাইকসহ তিন ছিনতাইকারী গ্রেফতার করে মামলা দায়েরসহ জেলার সব থানাকে প্রায় সাত হাজারটি কেসের তথ্য প্রযুক্তির মাধ্যমে সহায়তা করা হয়েছে।
ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এএসআই ইখলাচুর রহমান মিঠু জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাগরিকদের সেবা ও নিরাপত্তায় ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন, সাইবার অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ঝিনাইদহ সাইবার ক্রাইম সেলের এমন জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে।
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা আবু বক্কারের পুত্রের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার শিকদার মেঝো ছেলে রনি শিকদার গতকা ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার শিকদার মেঝো ছেলে রনি শিকদার ১৬ মার্চ দুপুর ১২ টায় মাত্তম ডাঙ্গা নিজ বাসভবনে অসুস্থ জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজি)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর। রবিবার আছর বাদ মাত্তমডাঙ্গা ঈদগা ময়দানে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার উপস্থিত ছিলেন ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম শুকুর , সৈয়দ শাহজাহান, ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি , সাবেক ইউপি মেম্বার শেখ আব্দুস সালাম , ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা , সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন , ফকির রবিউল ইসলাম , মিনা মুরাদ হোসেন , সরদার ফজলুর রহমান , সরদার মোস্তাক আহমেদ , সৈয়দ হাফিজুর রহমান শাফি , মোঃ মোবারেক হোসেন , মোঃ নুরুল ইসলাম নুরু , মোঃ মোসলেম উদ্দিন , মোঃ রেজাউল ইসলাম , মোঃ জনি হোসেন , ইসমাইল হোসেন বাবু , মোঃ সাইফুল্লাহ তারেক , শেখ জিয়াউর রহমান , মোঃ নাসির উদ্দিন , জাকারিয়া মাহমুদ পিটু , গাজি মোন্তাজ উদ্দিন , মোঃ বাচ্চু শেখ , শেখ আসলাম হোসেন , মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ।
চাঁদাবাজি, দখলবাজি করলে বহিষ্কার করা হবে: সাবেক এমপি হাবিব
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটা হাইস্কুল মাঠে সরুলিয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চেয়ারম্যান গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলি হোসেন, আব্দুর রকিব, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা হোসেন মন্টু, যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাঈদ,শ্রমিক দলের সদস্য সচিব শামারুল ইসলাম মিলন, যুবনেতা মীর মিল্টন, সৈয়দ আজম, সাবেক ছাত্রনেতা খাঁন নাজমুল হুসাইনসহ আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চাঁদাবাজি, দখলবাজি যারা করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। তাদের সদস্য পদ থেকেও বহিষ্কার করা হবে। এটি কেন্দ্রের নির্দেশনা। তাই নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার হুশিয়ারি দেন। এতে অংশ নেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠণের হাজারো নেতাকর্মী।
ইবির ডি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু
কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৪-২৫ বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ এবং কলা অনুষদের একটি বিভাগসহ মোট ৪ বিভাগে ৩২০টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
রবিবার দুপুর ১২ টা থেকে ভর্তি পরীক্ষার এ আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ২৮ মার্চ রাত ১২টা পর্যন্ত। এছাড়া আগামী ১১ মে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত তিনটি বিভাগ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চার বিভাগের ৩২০টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এ বছর ১ হাজার ৫০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। শিক্ষার্থীদের মোবাইল/অনলাইন ব্যাকিং সেবার (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দিতে হবে।
ভর্তিচ্ছুদেরকে অবশ্যই ২০২৩ বা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০২০, ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবারের ভর্তি পরীক্ষায় ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যাবে। এছাড়াও ভর্তি পরীক্ষার ফলাফল, চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার সময়সীমা এবং ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।
ইসলামী আন্দোলনের ১৬ নং ওয়ার্ডের পরিচিতি
খবর বিজ্ঞপ্তি
রবিবার (১৫ মার্চ) বিকাল ৪ টায় বয়রা হাজী ফয়েজ উদ্দিন স্কুল রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সোনাডাঙ্গা থানার ১৬ নম্বর ওয়ার্ডের কমিটির পরিচিতি সভা শপথ অনুষ্ঠান ও গণ-ইফতার কর্মসূচি ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহানের সভাপতি কে ও সেক্রেটারি মুন্সী বশির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, সোনাডাঙ্গা থানা সভাপতি নুরুজ্জামান বাবুল, সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী যুব আন্দোলনের থানা সভাপতি মোহা. নাজমুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোঃ সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম।
আরো উপস্থিত ছিলেন মোল্লা রবিউল ইসলাম তুষার, আলহাজ্ব মারুফ হোসেন, মোহাম্মদ ফজলুল করিম, মাওলানা ইকবাল মাহমুদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য ১৬ নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় সভাপতি হিসেবে মোঃ আব্দুস সোবহান সহ- সভাপতি মোঃ হুমায়ুন কবির, সহ- সভাপতি এইচ এম আরিফুর রহমান, সেক্রেটারী মুন্সী বশির আহমেদ, জয়েন্ট সেক্রেটারী মোঃ মেহেদী হাসান সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্কাস আলী লিঠু, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক, মোঃ আজিজুর রহমান সানু, প্রশিক্ষন সম্পাদক মাওলানা সোহরাব হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ ইউনুচ আলী ফরাজী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সগীর হোসেন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুন্সী শফিকুল ইসলাম, সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, সদস্য মোঃ হাসান আলী খান, সদস্য মোঃ ওলিয়ার রহমান, সদস্য মোঃ ফারুক হোসেন তালুকদারের নাম ঘোষণা করেন। প্রধান অতিথি ১৬ নং ওয়ার্ডের পুনাঙ্গ কমিটি পরিচিতি ও শপথ বাক্য পাঠ করান।
মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রে প্রতিবাদ
মাগুরা প্রতিনিধি
মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। রোববার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে শহরের ভায়না মোড়ে সমাবেশে জেলা প্রেস ক্লাব, খেলাফত মজলিস, জেলা গণ কমিটি, জেলা পরিবেশক সমিতি, অনুজ নাট্যঙ্গন, ভৈরব সংগীত নিকেতন, বিকে সঙ্গীতালয়, জেলা ইটভাটা মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠন।
মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,এটিএম মহব্বত আলী ,শম্পা বসু,জেলা পরিবেশক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মুরাদ,সাধারণ সম্পাদক শাহীনুর রহমান ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মাসুদ হাসান খান কিজিল প্রমুখ।
সমাবেশে বক্তারা জানান, মেডিকেল কলেজ বন্ধ হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও এ অঞ্চলের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। কলেজের সামান্য কিছু সংকট নিরসন ও ডিপিপি অনুমোদন করে প্রতিষ্ঠানটির আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হোক। এ দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন বিভিন্ন সংগঠনের নেতারা।
ডুমুরিয়ার আটলিয়া ইউপির আয়োজনে ইফতার মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রয়াত জনপ্রতিনিধি এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। ইউপি সচিব মোঃ আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নুরানিয়া দাখিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ মনিরুল ইসলাম, ইউপি সদস্য মাওঃ মতিয়ার রহমান, এম এ সালাম, বিএনপির নেতা বিএম হাবিবুর রহমান হবি, মোঃ হাসানুজ্জামান মোড়ল, ইউপি সদস্য মনিরুল ইসলাম মালী, আলাউদ্দিন মালী, মনিরুল ইসলাম, পতিরাম হালদার, রাশেদুল ইসলাম, পলাশ দাস, মাছুরা বেগম, ফিরোজা বেগম, চায়না বেগম, হাফেজ মঈন উদ্দিন, অধ্যাপক মনিরুল হক, আব্দুল হালিম শাহিন, শেখ মফিজুল ইসলাম, মাওঃ মোঃ খায়রুল ইসলাম প্রমুখ।
ডুমুরিয়ায় খেলাফত মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া
ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিস ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ১৫ রমজান রবিবার বিকেলে ডুমুরিয়া মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা মুসতাক আহমাদ’র সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি ওলিউল্লাহ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, জামায়াত নেতা মাওঃ হাবিবুর রহমান, মুফতি আব্দুল কাইউম জমাদ্দার, মাও:আব্দুর রহমান মনিরুজ্জামান খান, হাফজে আবুল বাশার, হাফেজ রুহল আমিন, মাও:শারিফুজ্জামান, মাও:মুজাহিদ, মাও: ইলিয়াজ, হাফেজ আনিচ, মাও: নজরুল ইসলাম , সৈয়দ আলহাজ্ব আলমগীর হোসেন, মাওঃ মনিরুল ইসলাম, মাওঃ মোশারফ হোসেন, হাফেজ রবিউল ইসলাম প্রমুখ।
ঝিনাইদহে চুরি-ছিনতাই হওয়া ৮৪ মোবাইল উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
চুরি-ছিনতাই ও হারিয়ে যাওয়া ৮৪টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এ ছাড়া প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৬৪ হাজার টাকাও প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে পুলিশের এ বিশেষ টিম।
রোববার (১৬ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া উপস্থিত থেকে প্রকৃত মালিকদের কাছে এসব মোবাইল ফোন ও টাকা বুঝিয়ে দেন। এ সময় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই খালিদ হাসান ও এএসআই ইখলাচুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।
এদিকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জেলা সাইবার সেল জানিয়েছে, অভিযোগ ও জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সহায়তায় খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়।
জানা গেছে, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার পেট্রোলিংসহ ক্লু-লেস মার্ডার, ডাকাতি, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং ও হারানো মোবাইল উদ্ধারের মতো নানা অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে। এ ইউনিটের তৎপরতার ফলে সাইবার অপরাধীরা অনেকটা এখন কোণঠাসা।
এসআই খালিদ হাসান জানান, এ ইউনিট গঠনের পর ২০২৪ সালে ৩৩৬টি হারানো মোবাইল, ৮২টি প্রতারণার জিডিতে ১৮ লাখ ৪২ হাজার ১৩৪ টাকা উদ্ধার, ৭১টি সামাজিক যোগাযোগ (ফেসবুক) মামলা নিষ্পত্তি, হুমকি সংক্রান্ত ১৩টি মামলা, ৫১টি মামলার ভিক্টিম উদ্ধার, তিনটি সাজাপ্রাপ্ত মামলার আসামি গ্রেফতার, তিনটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, মূর্তিসহ তিনজন জিনের বাদশা আটক ও মামলা দ্বায়ের, ছিনতাইকৃত ইজিবাইকসহ তিন ছিনতাইকারী গ্রেফতার করে মামলা দায়েরসহ জেলার সব থানাকে প্রায় সাত হাজারটি কেসের তথ্য প্রযুক্তির মাধ্যমে সহায়তা করা হয়েছে।
ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এএসআই ইখলাচুর রহমান মিঠু জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাগরিকদের সেবা ও নিরাপত্তায় ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন, সাইবার অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ঝিনাইদহ সাইবার ক্রাইম সেলের এমন জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে।
অ্যানেসথেসিয়ানের অভাবে অপারেশন চলছে ধার করা ডাক্তারে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অ্যানেসথেসিয়া কনসালটেন্ট না থাকায় প্রায় এক মাস ধরে মেজর অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই সিনিয়র অ্যানেসথেসিয়া কনসালটেন্টের পদ শূন্য ছিল, আর এক মাস আগে জুনিয়র কনসালটেন্টের পদও শূন্য হয়ে যায়। ফলে মেজর ও মাইনর অপারেশন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।
১০০ শয্যার এই হাসপাতালে চিকিৎসক ও প্রয়োজনীয় লোকবলের সংকটও প্রকট আকার ধারণ করেছে। এতে করে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেকে বাধ্য হয়েই বাইরে থেকে প্রয়োজনীয় অপারেশন করিয়ে নিচ্ছেন। ফলে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা।
৫০ শয্যার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসাসেবা কার্যক্রম। ২০০৩ সালে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটি। চিকিৎসক ও লোকবল সংকট থাকায় প্রতিনিয়ত রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এর মধ্যে অ্যানেসথেসিয়া কনসালটেন্ট না থাকায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে হাজিরা চুক্তিতে অ্যানেসথেসিয়া চিকিৎসক এনে কোনো রকমে লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে ছোট অপারেশনগুলো করা হচ্ছে।
২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট অ্যানেসথেসিয়ান ডা. নুরুন্নাহার খামন নদী বদলি হয়ে যশোর হাসপাতালে যাওয়ায় পদটি শূন্য হয়ে পড়ে। এরপর থেকে সদর হাসপাতালের অপারেশন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। সদর হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে সিনিয়র কনসালটেন্ট অ্যানেসথেসিয়া পদটি শূন্য রয়েছে। অপারেশনের জন্য গুরুত্বপূর্ণ অ্যানেসথেসিয়ার দুটি পদই শূন্য রয়েছে।
সার্জারি, গাইনি, জরুরি অর্থোপেডিক সার্জারিসহ অন্য গুরুত্বপূর্ণ মেজর ও মাইনর অপারেশন নিয়মিত হতো হাসপাতালটিতে। কিন্তু জুনিয়র কানসালটেন্ট পদটি সম্প্রতি শূন্য হয়ে যাওয়ায় অপারেশন বন্ধ হয়ে যায়। লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে ছোট অপারেশন করা হচ্ছে বাইরে থেকে ধার করে চিকিৎসক নিয়ে এসে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বর্তমানে সিনিয়র চক্ষু কনসালটেন্ট, সিনিয়র অ্যানেসথেসিয়া কনসালটেন্ট, জুনিয়র অ্যানেসথেসিয়া কনসালটেন্ট, সিনিয়র পেড কনসালটেন্ট, সিনিয়র মেডিসিন কনসালটেন্ট, জুনিয়র ইএনটি কনসালটেন্ট, জুনিয়র রেডিওলোজিস্ট কনসালটেন্ট, রেডিওলোজিস্ট, মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জনের একটি করে পদ শূন্য রয়েছে। এছাড়া ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির ২৮টি পদ শূন্য রয়েছে। যার ফলে জেলার সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সুইপারের ৭টি পদের বিপরীতে ৪টি শূন্য রয়েছে দীর্ঘদিন। যার ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
রোগী ও তাদের স্বজনরা জানান, সাধারণ রোগীরা বেশি সমস্যায় পড়ছেন। তাদের বাইরে গিয়ে অপারেশন করাতে হচ্ছে। অনেকে টাকার অভাবে বাড়ি ফিরে যাচ্ছেন। সদর হাসপাতালের ওপর সবাই নির্ভরশীল। বাড়তি টাকা দিয়ে অপারেশন করা সম্ভব নয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় জানান, অ্যানেসথেসিয়া কনসালটেন্ট না থাকায় অপারেশন কাজে সমস্যার সম্মুখীন হচ্ছি। অপারেশন কমে গেছে। সাধারণ রোগীদের সেবা দিতে পারছি না। দ্রুত সংকট কাটলে আগের অবস্থায় ফিরতে পারবো।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের নিকট একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে মহেশপুরের জলিলপুর সড়কে আব্দুল হামিদ সাড়ে তিন শতক ডিসিআরভুক্ত জমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়ে একটি সেমি পাকা ভবন নির্মাণ করেন। পরে ওই ভবনে ডেকোরেটরের ব্যবসা শুরু করেন তিনি।
গত ২৬ ফেব্রুয়ারি মহেশপুর বণিক সমিতি থেকে একটি সালিসির চিঠি পান তিনি। পরে বণিকি সমিতিতে গিয়ে জানতে পারেন ওই জমির দাবি করছেন স্থানীয় শেখ মো. আনোয়ার সাদত রিপন নামের এক ব্যক্তি। সমিতিতে সালিসের সময় হামিদকে দ্রুত ওই জমিসহ ব্যবসাপ্রতিষ্ঠান তাকে দিয়ে দেওয়ার জন্য হুমকি-ধমকি দেওয়া হয়।
এরপর উপায় না পেয়ে গত ৩ মার্চ ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন করেন তিনি। তখন আদালত ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করে।
আব্দুল হামিদ বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে রিপন ও তার ক্যাডার বাহিনী। পুরো ভবন ভাঙচুর করেছে। প্রতিষ্ঠানে থাকা ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তারা।’
অভিযোগ অস্বীকার করে মো. আনোয়ার সাদত রিপন বলেন, ‘ওই জায়গায় আমাদের মার্কেট রয়েছে। হামিদ যে জায়গায় ব্যবসা করে ওই জায়গাটাও আমাদের। তিনি মূলত সাবেক এমপি চঞ্চলের লোক। সম্ভবত ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন সময় ওই প্রতিষ্ঠান ভাঙচুর করেছে বহিরাগতরা।
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা কালের কণ্ঠকে বলেন, ‘শুনেছি ওই জমি নিয়ে দুই পক্ষের বিরোধ আছে। এখন বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতে চলে গেছে। বিজ্ঞ আদালত যে নির্দেশনা দিবে আমারা সেটাই পালন করব।’
মাগুরায় ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন
মাগুরা প্রতিনিধি
মাগুরায় আছিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সেভ দা উইমেন অ্যান্ড চিল্ড্রেন নামের সামাজিক সংগঠন। রবিবার (১৬ মার্চ) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সাবিনা ইয়াসমিন মেরির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ফাতেমা খাতুন, হাওয়া বেগম, কল্যাণী রানী, নাজমুল হাসান লিটনসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, ধর্ষণের মামলার ফাঁসির প্রধান আসামি ও দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরো বলেন, শনিবার বিকালে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু শেখ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে অভিযুক্ত আসামি নিজের দোষ স্বীকার করেছেন। এ কারণে তার স্বীকারোক্তি ও অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে এই ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রত ঘোষণা করে বিচার কাজ সম্পন্ন ও কার্যকর করা সম্ভব বলে আমরা মনে করি। আমরা চাই ধর্ষকের ফাঁসি।
কালীগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শহীদ নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়াসহ গণতান্ত্রিক আন্দোলনে আহতদের সুস্থতায় কামনায় ঝিনাইদহের কালীগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। পৌরসভা ও উপজেলার ১১ টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে অংশগ্রহণ করে। ইফতারপূর্ব আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিগত সরকারের সময়ে আমরা এভাবে ইফতারের আয়োজন করতে পারিনি। ধর্মীয় সভা-সমাবেশেও বাঁধা দেওয়া হয়েছে। পতিত স্বৈরাচার সরকার মানুষের সবকিছু কেড়ে নিয়েছিল। আগামী দিনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন মাথা চাড়া না দিতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, একটি দল ধর্ম ব্যবহার করে গ্রাম-গঞ্জের মা-বোনদের ভুল বোঝানোর চেষ্টা করছে। ধর্ম আর রাজনীতি তারা গুলিয়ে ফেলেছে। দেশের মানুষ তাদের চিনে ফেলেছে। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারও নির্বাচন নিয়ে টালবাহানা করছে। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় দেশের মানুষ আপনাদেরও ফ্যাসিস্ট বলবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।
আশাশুনির বড়দল কয়েজিয়েট স্কুলের এডহক কমিটির সভা
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনির বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কমিটির সদস্য সচিব বাবলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি রওশনারা, অভিভাবক সদস্য নাসির উদ্দীন,রফিকুল ইসলাম,আব্দুস সেলিম প্রমুখ। সভায় শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন, ব্যাংক হিসাবের অপারেটর পরিবর্তন, স্বীকৃতি নবায়ন ও জমির খাজনা পরিশোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, গত ১০ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, যশোর এর কলেজ পরিদর্শক প্রফেসর এস,এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত স্মারকে আগামী ৬মাসের জন্য এ এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
জুটমিল চালু ও বকেয়া পাওয়া পরিশোধের দাবি: রাজপথ -রেলপথ অবরোধসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যজাক্স, আফিল, জুট স্পিনার্স হুগলী বিস্কুট কোম্পানিসহ একের পর এক বন্ধকৃত বেসরকারি জুট মিল চালু, শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মালিক পক্ষের একের পর এক মিথ্য মামলা দায়ের এর প্রতিবাদসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে রাজপথ,রেলপথ অবরোধসহ কর্মসূচি ঘোষণা করেছে।
রবিবার বিকাল ৫টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ে ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক শ্রমিক নেতা সাইফুল্লাহ তারেক, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মুস্তাফিজুর রহমান, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সোনালী জুট মিল শ্রমিক নেতা ওবায়দুর রহমান, শ্রমিক ফেডারেশনের নেতা মশরুজ্জামান খান সাবু, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর আলম, কেসমত আলী, হাসান, আলাউদ্দীন, একরাম কাগুজী, মুজিবর প্রমুখ।
সভায় শ্রমিক নেতারা বলেন, বেসরকারি জুট মিলের শ্রমিকদের সমস্যা নিয়ে ইতিপুর্বে একাধিক বার জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হলেও তা একটিও বাস্তবায়ন হয়নি। কেসরকারি জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধসহ শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষে আগাগী ১৯ মার্চ বেলা ১২ টায় খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান। ২১ মার্চ সন্ধায় খুলনা যশোর মহাসড়কের শিরোমনিতে মশাল মিছিল ও ২৪ মার্চের মধ্যে পাওনা পরিশোধ না হলে ২৭ মার্চ সকাল ১০ থেকে টা থেকে বেলা ২টা পর্যন্ত ৪ ঘন্টা রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতৃবৃন্দ ।
যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
মাগুরা প্রতিনিধি
মাগুরা সেনা ক্যাম্পের গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৬ মার্চ ৩টায় রবিবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে।
সেনাবাহিনীর একটি গোয়েন্দা সুত্র জানতে পারে যে, মাগুরা জেলার সদর থানার ৬ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামের মো: মারুফ, লিখন এবং আশিকুর রহমানদের বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরই সূত্র ধরে মেজর সাফিন এর নেতৃত্বে মাগুরা আর্মি ক্যাম্পে ১৪ সেনা সদস্য উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ২ টি ওয়ান শ্যুটার গান, ১০ রাউন্ড তাজা বুলেট, ১ টি এয়ার গান, ৬০ রাউন্ড এয়ার গান বুলেট, ০১ টি পুলিশের লুটকৃত টিয়ার শেল, ৮ টি হাত বোমা, ২ টি চাইনিজ চাপাতি, ৫ টি দেশীয় ধারালো অস্ত্র, ৫ টি মোবাইল, ১ টি ল্যাপটপসহ সদর থানার পারনান্দু আলী গ্রামের আব্দুল মজিদের পুত্র মো: মারুফ (৩৫), সালাম হোসেন পুত্র মো: লিখন(২৮), এবং আতিয়ার রহমান রহমানের পুত্র মোঃ আশিকুর রহমান(৩০) নামের তিনজনকে আটক করা হয়। দুষ্কৃতিকারীদেরকে মাগুরা সদর থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছ
বেনাপোল দিয়ে চার মাসে ১৮ হাজার ৮০০ টন চাল আমদানি
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল দিয়ে গত ৪ মাসে ভারত থেকে ১৮ হাজার ৮০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। চলতি অর্থবছরে ১৭ নভেম্বর থেকে ১৩ মার্চ পর্যন্তএই চাল আমদানি করা হয়েছে। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রণালয় থেকে অনুমোদনপ্রাপ্ত ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠান শুল্কমুক্ত কোটায় এ চাল আমদানি করে। তবে ভারত থেকে চাল আমদানি অব্যহত থাকলেও দেশের বাজারে দামের উপর কোন প্রভাব পড়ছে না।
গত বৃহস্প্রতিবার (১৩ মার্চ) বেনাপোল বন্দর দিয়ে ৩৫০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। অর্থ্যাৎ এ নিয়ে গেল চার মাসে ১৮ হাজার ৮০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত গত ৬ মার্চ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারিভাবে নন-বাসমতি সেদ্ধ চাল ও আতপ চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে এলসি খোলার সময়সীমা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।
দেশের চালের বাজার স্থিতিশীল ও ক্রেতা সাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার দেশের শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে বাইরের দেশ থেকে চাল আমদানির অনুমতি দেয়। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দাম নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বাইরের দেশ থেকে চাল আমদানির এই সিদ্ধান্ত নেয় সরকার।
কাস্টমস সূত্র জানায়, আটটি চাল আমদানিকারক প্রতিষ্ঠান গত ১৭ নভেম্বর থেকে ১৩ মার্চ পর্যন্ত ১৮ হাজার ৮০০ মেট্রিক টন চাল আমদানি করেছে। সারাদেশে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল ৯২ প্রতিষ্ঠানকে। দুই লাখ ৭৩ হাজার মেট্রিক টন সেদ্ধ এবং এক লাখ ১৯ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল তাদের। অনেক প্রতিষ্ঠান এই সময়ের মধ্যে আমদানি করতে পারেনি। তারপরও সরকার ২৫ দিন সময় নির্ধারণ করে দেয় আমদানিকৃত চাল বাজারজাত করার জন্য। আশানুরূপ চাল আমদানি না হওয়ায় পরে তা প্রথম দফায় ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ায় সরকার। তারপরও আমদানি ধীরগতির কারনে আবারও সময় বাড়ায় সরকার। এভাবে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি না হওয়ায় এবারও চতুর্থবারের মতো আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সময় বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে সব চাল আমদানি হলে বাজারে চালের দাম কমে আসবে বলে তিনি মনে করেন।
এদিকে চাল আমদানি অব্যহত থাকলেও বাজারে দামের উপর এর কোন প্রভাব পড়ছে না। বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। রোজার শুরু থেকেই সব ধরনের চালের দাম কেজিতে ৪-৫ টাকা বেড়েছে। অব্যহতভাবে চালের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা।
ভুক্তভোগীরা বলছেন, চালের দাম কমানোর জন্য সরকারের নানামুখী উদ্যোগের পরও সুফল মিলছে না। ভারত থেকে চাল আমদানি হলেও দেশীয় চালের দামের উপর তার কোন প্রভাব পড়ছে না। রোজার শুরুতেই সব ধরনরে চালের দাম বেড়েছে। চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে সব চেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। রোজায় সবজিসহ অন্যান্য জিনিসপত্র কিনতে পারলেও চাল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের।
চাল ব্যবসায়ী দীন মোহাম্মদ বলেন, রোজার শুরুতেই চালের দাম কেজিতে ৪-৫ টাকা বেড়েছে। রোজার আগের ৬৪ টাকা কেজি দরের ২৮ জাতের চাল বর্তমানে বিক্রি হচ্ছে ৬৮-৬৯ টাকা, ৭২ টাকার মিনিকেট ৭৬ টাকা, ৫২ টাকার মোটা চাল ৫৬ টাকা, ৮৪ টাকার বাশমতি চাল বিক্রি হচ্ছে ৮৮-৯০ টাকা কেজি। আমদানিকৃত ভারতীয় একটি চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকা কেজি দরে। তবে বাজারে ক্রেতাদের মধ্যে ভারতীয় চালের চাহিদা কম।
তিনি বলেন, রোজার মধ্যে চালের দাম কমার তেমন কোন সম্ভাবনা নেই। ভারতীয় চাল আমদানি অবহ্যত থাকলেও বাজারে দামের উপর কোন প্রভাব পড়ছেনা। তবে সামনে নতুন চাল বাজারে উঠলে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, ভারত থেকে আসা আমদানিকৃত চালের ট্রাক স্থলবন্দর অভ্যন্তরে ঢুকলেই দায়িত্বশীল কর্মকর্তারা তা দ্রুত ছাড়করনের ব্যবস্থা গ্রহণ করে। যাতে আমদানিকৃত চাল দেশের বাজারে দ্রুত সরবরাহ হতে পারে।
বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, ভারত থেকে আসা আমদানিকৃত চালের ট্রাক স্থলবন্দর অভ্যন্তরে ঢুকলেই দায়িত্বশীল কর্মকর্তারা তা দ্রুত ছাড়করনের ব্যবস্থা গ্রহণ করে। যাতে আমদানিকৃত চাল দেশের বাজারে দ্রুত সরবরাহ হতে পারে।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামরুজ্জামান জানান, আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বেনাপোল স্থলবন্দরের গুরুত্ব অনেক বেশি। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় আমদানি বাণিজ্য সম্প্রসারণের সময় স্বল্পতা ও আর্থিক সাশ্রয় ব্যবসায়ীদেরকে আগ্রহ বাড়ায়। পণ্য পরিবহনে যাতায়াত ব্যবস্থা রয়েছে উন্নত। এই বন্দর থেকে পণ্য ছাড় করনের পর অতি দূরত্ব পৌঁছাতে পারে দেশের বিভিন্ন জেলা শহরের বাজারগুলোতে।বেনাপোল স্থলবন্দর দিয়ে গত চার মাসে ভারত থেকে ১৮ হাজার ৮০০ মেট্রিকটন চাল আমদানি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চাল আমদানির জন্য সরকার আবারও একমাস সময় বৃদ্ধি করেছে।
টিআইবি খুলনার মানববন্ধনে বক্তারা
কন্যা শিশু শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
খবর বিজ্ঞপ্তি
দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সকল বয়সী নারী, এই অবস্থায় উদ্বিগ্ন নাগরিক হিসাবে সচেতন নাগরিক কমিটি (সনাক)-খুলনা, টিআইবি রবিবার সকাল ১১ টায়, নগরীর গোলক মণি শিশু পার্কের (প্রেস ক্লাবের সন্নিকটে) সামনে ‘নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতা: বিচার চাই, নির্মূল কর’ এর দাবিতে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, এই অবস্থার পরিবর্তনে রাষ্ট্রকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, কঠোর হতে হবে।
সনাক খুলনা এর সভাপতি অধ্যাপিকা রমা রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সনাক সদস্য এ্যাড. অশোক কুমার সাহা, শামীমা সুলতানা শীলু, সনাক খুলনার সহ-সভাপতি রীনা পারভিন, টিআইবি এর ক্লাস্টার কোঅর্ডিনেটর ফিরোজ উদ্দিন।
মানববন্ধনে সারা দেশে ধর্ষণ, কন্যা শিশু ও নারী নির্যাতন ও হত্যার নিন্দা জানান এবং ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জোর দাবি করেন। একই সাথে টিআইবি এর ১১ দফা দাবি তুলে ধরেন।
খুলনাঞ্চল সম্পাদক মিলটনের শাশুড়ির মৃত্যুতে খুলনা প্রেসক্লাবের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক এবং দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মিজানুর রহমান মিলটনের শাশুড়ি জাবেদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক মিজানুর রহমান মিলটনের শাশুড়ি জাবেদা বেগম(৮৫) গত শুক্রবার নগরীর কাসেম নগরে মেয়ের বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
স্বস্তিকর পরিবেশে ঈদ উদযাপনে ব্যবস্থা গ্রহণে গুরুত্বারোপ
তথ্য বিবরণী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়কে মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে সড়কগুলোয় যদি ভাঙ্গা অংশ বা গর্ত থাকে সেগুলো দ্রুততর সময়ের মধ্যে মেরামতের ব্যবস্থা নিতে হবে। সড়ক যোগাযোগ সহজ না হলে গ্রামীন অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। রাস্তায় মুছে যাওয়া রোড সাইনগুলো পুনরায় দৃশ্যমান করতে হবে। খুলনার মানুষ যেন স্বস্তিকর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বর্ষা মৌসুমে খুলনার কয়েকটি উপজেলায় জলাবদ্ধতা তৈরির আংশকা থাকে। স্লুইসগেটগুলো সচল রাখা-সহ জলাবদ্ধতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের এখনই সময়।
সভায় সিভিল সার্জন ডা. মোছাঃ মাজফুজা খাতুন জানান, খুলনার হাসপাতালগুলোয় ডাক্তারসহ অন্যান্য জনবলের সংকট রয়েছে। তা সত্ত্বেও সেবা প্রদান নির্বিঘ্ন রয়েছে। জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। ছয় থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৫৪২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রার বিপরীতে ২৪ হাজার ২৬৬জনকে ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এক্ষেত্রে সফলতার হার ৯৮.৮৮ শতাংশ। আবার ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বেলায় সফলতার হার ৯৯.২৬শতাংশ।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনিসুজজামান বলেন, ঈদ উৎসবকে কেন্দ্র করে খুলনা থেকে নাগরিকদের গ্রামের বাড়ি যাওয়া-আসার পথে ছিনতাই-সহ অন্যান্য অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। যানজট প্রতিরোধে ট্রাফিক পুলিশ সজাগ রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শিহাব করিম জানান, রমজান ও আসন্ন ঈদের সময় বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নেয়া হচ্ছে। অধিক পরিমান নগদ টাকার পরিবহনের ক্ষেত্রে পুলিশ প্রহরা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের জানানো হচ্ছে। দুপুরের পর থেকে তারাবিহ নামাজের শেষ সময় পর্যন্ত নগরীতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। মানুষকে সচেতন করতে কেএমপি থেকে বিশেষ লিফলেট বিতরণ করা হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম সভায় জানান, মাহে রমজানে প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে দুধ ও ডিম বিক্রি চলমান রয়েছে। প্রতিলিটার দুধ ৭০ টাকা এবং প্রতিটি ডিম ৯টায় বিক্রি করা হচ্ছে। গতকাল পর্যন্ত মোট তিন হাজার ৫১ লিটার দুধ এবং ৯০ হাজার ৬৪১ টি ডিম বিক্রি হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ২৪ মার্চ
তথ্য বিবরনী
২৬ মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির খুলনা জেলা কার্যালয় চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে।
২৪ মার্চ দুপুর দেড়টায় খুলনা শিশু একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক-বিভাগ: শিশু থেকে ২য় শ্রেণি, বিষয়: জাতীয় স্মৃতিসৌধ, মাধ্যম: উন্মুক্ত। খ-বিভাগ, তৃতীয় থেকে ৫ম শ্রেণি, বিষয়: মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: মুক্তিযুদ্ধ থেকে জুলাই বিপ্লব, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। ঘ-বিভাগ: কেবল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, প্রথম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত, বিষয়: ইচ্ছেমত, মাধ্যম: উন্মুক্ত।
চিত্রাংকন প্রতিযোগিতায় শুধুমাত্র কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে অন্যান্য উপকরণ প্রতিযোগিদের সাথে আনতে হবে।
পোল্ট্রি শিল্প মালিক সমিতি’র ইফতার মাহফিল আজ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ ফেডারেশন বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় শাখা ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র ২২তম ইফতার ও দোয়া মাহফিল আজ ১৬ রমযান, ১৭ মার্চ সোমবার দৈনিক পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে অনুষ্ঠিত হবে। সংগঠনের সদস্য-কর্মকর্তা ও আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন সভাপতি মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন।
ইবিতে ১৫ বছরের নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি
কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গত ১৫ বছরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
এতে আহ্বায়ক হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং সদস্য সচিব হিসেবে শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপ-রেজিস্ট্রার মাছুদুল হক তালুকদার দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী প্রমূখ।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত ২০০৯ সালের ৯ মার্চ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্টপোষকতাকারীদের চিহ্নিত করতে তথ্য অনুসন্ধানপূর্বক উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তদন্ত কমিটি গঠন করেছেন। গঠিত কমিটিকে ৯০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন, “চিঠি হাতে পেয়েছি। আমরা তদন্ত কাজ শুরু করেছি। আর অনিয়মের তথ্য জমা দেওয়ার জন্য একটি নোটিশ করা হয়েছে। কেউ যদি দুর্নীতির কোনো তথ্য দিতে পারেন, তার জন্য অনলাইন ও অফলাইনে জমা দেওয়ার আহ্বান থাকবে। সবার সার্বিক সহযোগিতা কাম্য।”
রায় বহাল রাখায় আবরার ফাহাদের মায়ের সন্তুষ্টি প্রকাশ
কুষ্টিয়া প্রতিনিধি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। এই রায়ে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, “দীর্ঘ ছয় বছর পরেও এদেশের মানুষ আমাদের সঙ্গে আছেন। কেউ আমাদের কাছ থেকে দূরে সরে যাননি। এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি। এখন চাওয়া এই রায় যেন দ্রুত কার্যকরী হয়। এই রায় কার্যকরী হলে ভবিষ্যতে এমন কাজ করতে আর কেউ সাহস পাবে না।”
একই সাথে আবরার ফাহাদের স্বজনেরাও রায়ে সন্তুষ্টি জানিয়ে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।
এর আগে ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষ হয় গত ২৫ ফেব্রুয়ারি। শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। ডেথ রেফারেন্স অনুমোদন ও আসামিদের করা আপিল খারিজ করে গতকাল এ রায় ঘোষণা করেন হাইকোর্ট।
আবরার ফাহাদ হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন বিচারিক আদালত। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
কুষ্টিয়ায় শিশু নিপীড়নের চেষ্টাকালে যুবক আটক
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে মিরপুর থানা পুলিশ।
শনিবার (১৬ মার্চ) বিকেলে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর ক্যানেলপাড়া এলাকায় একটি তামাক ক্ষেতে ধর্ষণ চেষ্টাকালে জসিম উদ্দিনকে আটক করা হয়। অভিযুক্ত জসিম উদ্দিন সদরপুর ক্যানেলপাড়া এলাকার ছারা উদ্দিন এর ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, শনিবার বিকেল ৫ টার দিকে ৪ বছরের এক শিশুকে তামাক ক্ষেতে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় লোকজন জসিমকে আটক করে পুলিশে খবর দেয়। পরে মিরপুর থানা পুলিশ জসিমকে আটক করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
শেখ তন্ময়ের ডান হাত তানজিলের বিরুদ্ধে যেসব অভিযোগ
স্টাফ রিপোর্টার
খুলনার শেখ বাড়ির শেখ তন্ময়ের রাইট হ্যান্ড (ডানহাত) তানজিল মুন্সিকে (৪০) গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাত আনুমানিক পৌনে ১২টায় নগরীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তানজিল মুন্সির বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, তানজিল মুন্সি (৪০) বাগেরহাট জেলার মোল্লাহাটে শেখ তন্ময়ের রাইট হ্যান্ড হিসেবে কাজ করতেন। চাঁদাবাজি, ঘের দখল এবং জমি দখলসহ একাধিক অপকর্মের সঙ্গে জড়িত তিনি। শেখ তন্ময়ের আশীর্বাদে তানজিল মুন্সি মোল্লাহাটের চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। চেয়ারম্যান হওয়ার পর থেকে খুলনার শেখ বাড়িতে তার আধিপত্য বিস্তার শুরু করেন।
গত বছরের ১৪ সেপ্টেম্বর গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে লোকজন নিয়ে হামলা করেন তানজিল মুন্সি। ওই হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন।
পুলিশ সূত্র জানায়, তানজিল মুন্সী (৪০) মোল্লাহাট যুবলীগের সভাপতি এবং চুনখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সে মোল্লাহাটের শোলাবাড়ি এলাকার নোয়াব আলীর ছেলে। তানজিলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং মামলা রয়েছে। কিছুদিন যাবৎ তিনি খুলনায় কয়েকটি গোপন মিটিং করেন। লোকজন নিয়ে পুনরায় কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ তাকে নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে। তানজিলের বিরুদ্ধে খুলনা সদর এবং মোল্লাহাট থানায় একাধিক মামলা রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তানজিল মুন্সি একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে খুলনা ও মোল্লাহাট থানায় মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় নাগরিক আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তার নাম শেখ এজাজ (৩৬)। তিনি গুজরাট রাজ্যের আহমেদাবাদের ধানী নিমরার শেখ খলিলের ছেলে। তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
রোববার (১৬ মার্চ) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বলদঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার মহেশ্বরপাশা এলাকার নূর মোহম্মদের মেয়ে মায়া বেগম (৩৫) ভারতে থাকাবস্থায় শেখ এজাজের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তারা বাংলাদেশে আসেন। গত ৪ বছর ধরে খুলনার দৌলতপুরে বসবাস ও ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
শনিবার বিকেলে ভারতে গমনকালে বৈকারী বিওপির হাবিলদার মো. সাহাবুর রহমানের নেতৃত্ব একটি টহল দল সীমান্ত পিলার ৭/২৮ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটায় তাকে আটক করা হয়। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশি যুবককে নির্যাতন, মৃত ভেবে ফেলে গেল বিএসএফ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ফারুক হোসেন (৪২) নামের এক বাংলাদেশি যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিরুদ্ধে।
রবিবার (১৬ মার্চ) সকালে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা কুমিল্লাপাড়া মাঠে সকালে কৃষকরা কাজ করতে গিয়ে তাকে উদ্ধার করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
আহত ফারুক হোসেন নড়াইলের কালিয়া উপজেলার বেরলি গ্রামের মোতালেব শেখের ছেলে। ফারুক হোসেন বলেন, ‘ভারতের রবণবাড়িয়া এলাকা থেকে বিএসএফের সদস্যরা তাকে আটক করে। সে সময় তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে সীমান্তের দিকে মৃত ভেবে ছুড়ে ফেলে দেয়। তখন আমার জ্ঞান হারিয়ে যায়।’ তিনি বলেন, ‘১০ বছর ধরে পরিবার নিয়ে আমি ভারতের ভেলর এলাকায় বসবাস করি।
সেখানে আমাদের দেশের রোগীদের সহায়তার কাজ করি। সম্প্রতি রোগী কমে যাওয়ায় অবৈধভাবে ভারতের রবণবাড়িয়া সীমান্ত দিয়ে দেশে ফিরছিলাম।’
এ ব্যাপারে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘বাংলাদেশি যুবককে নির্যাতনের বিষয়টি শুনেছি। এ নিয়ে সীমান্তে খোঁজ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে খুলনায় মানববন্ধন
স্টাফ রিপোর্টার
খুলনার তেরখাদা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানিয়া রহমানের দুর্নীতি, অফিস ফাঁকি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং জনসাধারণ ও কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমুলক আচরণের প্রতিবাদে এবং অবিলম্বে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
রবিবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে তেরখাদা থানার গেটে তেরখাদা-খুলনা সড়কের উপর এ কর্মসূচি পালিত হয়।
মানবন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ইকরাম হোসেন জমাদ্দার। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোল্যা গোলাম মোস্তফা ভুট্টোর পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শরীফ নাঈমুল হক ও সাজ্জাদ হোসেন নান্টা, উপজেলা বিএনপি নেতা মোল্যা রফিকুল ইসলাম, মো. লালিম শেখ, সিনিয়র শিক্ষক মো. তৌহিদুল ইসলাম ও মো. মহিবুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তেরখাদা ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ লিটন, যুবনেতা মো. গোলজার আলম, সাংবাদিক মো. আবু শাহাদাত বাবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি এম এ কাদের ও মো. শাহ আলম রিপন, ডা. আজিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে তেরখাদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানিয়া রহমানের অপসারণ ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও বক্তারা জানান।
দু’শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আব্দুল হামিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হয়। হামিদ সুফলাকাটি ইউনিয়নের আডুয়া গ্রামের বাসিন্দা
পুলিশ জানায়, শুক্রবার দুই শিশুকে (৭) বাড়ির পাশে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন হামিদ। পরে বাড়িতে গিয়ে মায়ের কাছে এ কথা জানায় তারা। এ ঘটনা জানাজানি হলে হামিদকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনা উল্লেখ করে এক শিশুর মা হামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ডিইএব এর ইফতার ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজানে দেশ ও জাতির কল্যাণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ ( ডিইএব) খুলনা জেলার উদ্যোগে রবিবার খালিশপুরস্থ প্লাটিনাম অফিসার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডিইএব খুলনা জেলা সভাপতি ইঞ্জিঃ মাসুম মাহমুদ এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শাহিন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি খুলনা মহানগর সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ আইডিবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক এস কে মাহমুদ আলম আইডিবি খুলনা জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিমুল আজাদ সদস্য সচিব ইঞ্জিনিয়ার হায়দার আলী সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল কবির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সৈয়দ মোজাম্মেল হোসেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার পারভেজ বখতিয়ার , ডিইএব সহ-সভাপতি ওয়াসিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদ মিয়া, ইঞ্জিনিয়ার সত্যেন্দ্রনাথ দত্ত ইঞ্জিনিয়ার ইয়াসিন খান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান ইঞ্জিনিয়ার শিবলী নোমান ইঞ্জিনিয়ার অভি হাসান জুয়েল ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সুজন ইঞ্জিনিয়ার তালুকদার সুজন ইঞ্জিনিয়ার ইমরান বিশ্বাস এসএ আজাদ ইঞ্জিনিয়ার শাহীন হাওলাদার বাগেরহাট জেলা ডিএবের সদস্য সচিব মেহেদী হাসান সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান সুমন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক অমিত মল্লিক সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবু হানিফ আকাশ।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ, (ডিইএব) খুলনা জেলার সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তানভীর হাসানের রোগ মুক্তি কামনাসহ দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর হস্তক্ষেপে ৩০০০ বিঘা জমির মাছ ও ফসল রক্ষা পেল
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ৩০০০ বিঘা জমির মৎস্য ঘের ও ফসল পানির অভাবে নষ্ট হচ্ছিল। বাংলাদেশ সেনা বাহিনীর হস্তক্ষেপ ও বিচক্ষণ সিদ্ধান্তে বাদী-বিবাদী আপোষে বাঁধ অপসারন করে পানি নিস্কাশন ব্যবস্থা সচল করেছেন। শনিবার সকাল ১০ টার দিকে মন্টু সাহেবের প্রজেক্টের পাশে হেলাল হোসেন তার দেওয়া বাঁধ স্বেচ্ছায় অপসারন করে নেন।
বাদী আরার গ্রামের মিয়ারাজ আলী জানান, এই খাল দিয়ে যদুয়ারডাঙ্গা, কাদাকাটির ৩ গ্রামের পানি ও ৩০০০ বিঘা জমির মৎস্য ঘেরে পানি উঠানামা করে থাকে। বৈরমপুর গ্রামের হেলাল হোসেন তার মৎস্য ঘেরের কাছে আড়াআড়ি বাঁধ দিলে এলাকার মৎস্য ঘের শুকিয়ে মাছ নষ্ট ও মাছ চাষ বন্দের উপক্রম হয়। বিষয়টি নিয়ে ইউএনও কাছে অভিযোগ করলে তিনি সেনা ক্যাম্পে পাঠান। সেনাবাহিনীর দ্রুত ও ন্যায়সংগত হস্তক্ষেপে উভয় পক্ষের কথা শুনে আপোষ মীমাংসা হয়ে যায়। আজ সেনাবাহিনীর উপস্থিতিতে আমরা বাদী বিবাদী আপোষ হয়ে বাঁধ কেটে অপসারণ করলাম। এখন থেকে এলাকার সকল মৎস্য ঘেরে পানি উঠানামা শুরু হবে। মৎস্য ঘের ও গ্রামের মাছ ও ফসল প্রাণ ফিরে পাবে।
তেঁতুলিয়া গ্রামের গোলাম মোস্তফা জানান, এই স্থান দিয়ে ৩৫ বছর কাটাখালী গেটের মাধ্যমে পানি উঠানামা করে আসছে। হেলালের বাঁধের কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়। সেনাবাহিনীর প্রশংসনীয় হস্তক্ষেপে আমরা আপোষের ভিত্তিতে সঠিক সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে পেলাম।
বিবাদী হেলাল হোসেন বলেন, ৩ বছর আগে থেকে আমার সাড়ে ৮ বিঘা জমির মৎস্য ঘের ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই বাধ্য হয়ে বাঁধ দিতে হয়। সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ আমার কথা শুনে ন্যায্য মিমাংসা করে দেয়ায় আমরা আপোষে বাঁধ কেটে দিচ্ছি।
বাংলাদেশ সেনা বাহিনী আশাশুনি ক্যাম্পের দায়িত্বে থাকা ক্যাপ্টেন নাঈম এঁর দিক নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু সাইদের সার্বিক সহযোগিতায় উভয় পক্ষের আপোষে বাঁধটি অপসারণ করা হয়েছে। ফলে এলাকার হাজার হাজার মানুষের পানির সমস্যার সমাধান সম্ভব হলো। বাঁধ অপসারনের পর এলাকাবাসীর মধ্যে সন্তূষ্টি দেখা গেছে।
মৌসুমে মৌসুমে দল বদল, কোকো স্মৃতি সংসদের নামে বাপ্পির চাঁদাবাজি
স্টাফ রিপোর্টার
কখনও আওয়ামী লীগ, কখনও বিএনপি বলে পরিচয় দিচ্ছেন প্রতারণা মামলার আসামী ও মাদক কারবারী জহিরুল ইসলাম বাপ্পি। এক সময়ের আওয়ামী লীগ পরিচয় দেওয়া এই বাপ্পিই এখন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নামে এক ভূয়া সংগঠনের খুলনা মহানগরের সভাপতি পরিচয়ে শুরু করেছেন চাঁদাবাজি। শনিবার নগরীর নিরালায় চাঁদার দাবিতে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলির অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালায় ও খাদ্য মন্ত্রণালয়ের ভূয়া নিয়োগপত্র দিয়ে ১১লাখ টাকা আত্মসাত মামলায় ঢাকায় সহযোগীসহ গ্রেপ্তার হন সুযোগ সন্ধানী বাপ্পি।
আইন শৃঙ্খলাবাহিনীর একাধিক সূত্র জানায়, জহিরুল ইসলাম বাপ্পি পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে। ২০০৫ সালে বিএনপি জামায়াত চার দলীয় জোট সরকারের পরাজয়ের পর খুলনায় থেকে ঢাকায় চলে যায় জহিরুল ইসলাম বাপ্পি। তার পিতার নাম পিতা রফিকুল ইসলাম। সেখানে আওয়ামী লীগের পরিচয় দিয়ে ভূয়া পরিচয় দেন ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার্সোনাল কাউন্সিলর পদে’। পরে ৫-৬ মাস পর বাপ্পি পদোন্নতি পেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘চিফ অডিট অফিসার’ হওয়ার তথ্য প্রচার করতে থাকেন। সে সময় নিজাম উদ্দিনের ছেলেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিট অফিসার ও তার ভাগ্নেকে খাদ্য অধিদফতরের স্টোর কিপার পদে চাকরি দেওয়ার কথা বলে ১৬ লাখ টাকা দাবি করে। নিজাম উদ্দিন বিভিন্ন সময়ে বাপ্পিকে ১১ লাখ টাকা দেন। এরপর বাপ্পি তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের দুটি ভূয়া নিয়োগপত্র দেন।
এ অভিযোগে সেই সময়ে রাজধানীর পল্লবী থানায় একটি প্রতারণার মামলা দায়ের হয়। মামলাটির তদন্ত করে গোয়েন্দা পুলিশ। ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রবিবার রাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বাপ্পী ও তার সহযোগী জোবায়েরকে গ্রেপ্তার করে ডিবির লালবাগ বিভাগ। এসময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনটি ফ্যাক্সের সিল, জনপ্রশাসন খাদ্য ও অর্থ মন্ত্রণালয়রে অ্যাডমিনের সিল, মন্ত্রণালয়ের লোগো সংবলিত আইডি কার্ড, বিভিন্ন মন্ত্রণালয়ের ছয়টি নিয়োগপত্র, ভিজিটিং কার্ড, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ির স্টিকার, উত্তরা ব্যাংকের যশোর শাখার একটি চেক বই, মন্ত্রণালয়ের সার্ভিস আইডি কার্ড, ভিজিটিং কার্ড, স্টিকার ও সিল জব্দ করা হয়।
সূত্র জানিয়েছে, বিয়ের সূত্র ধরে এক পর্যায়ে যশোরের বসবাস শুরু করে জহিরুল ইসলাম বাপ্পি। তার অফিসে শোভাপেত বঙ্গবন্ধু ও পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। তাঁর এক শ্বশুর আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান হওয়ায় পুরোপুরি ভোল পাল্টে আওয়ামী লীগ বনে যায় বাপ্পি। সেই সময় থেকেই তিনি প্রতারণার মাধ্যমে নানা জনের কাছ থেকে নেয়া শুরু করে।
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ফের খুলনায় তার দেখা মেলে। রাতারাতি ভোল পাল্টে তিনি বনে যান বিএনপি নেতা। আরাফাত রহমান কোকো স্মৃতি’র নামে নগরীতে শুরু করেন চাঁদাবাজি। গত ১৫ মার্চ নগরীর নিরালায় লনি নামে এক ব্যবসায়ীকে ৮-১০ টি মোটরসাইকেলযোগে মেরে ফেলার উদ্দেশ্যে দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে দিয়ে কোপ দেয় এবং একটি গুলি করে বাপ্পি গং।
লনির বড় ভাই জনির জানায়, কিছুদিন ধরে আরাফাত রহমান কোক স্মৃতি সংসদ ( একটি ভূয়া সংগঠন) কথিত সভাপতি জহিরুল ইসলাম বাপ্পী ( ট্যারা বাপ্পী) ও সাধারণ সম্পাদক অহিদুজজামান আরিফসহ কিছু চিহ্নিত সন্ত্রাসী আমার ভাইয়ের কাছে ঈদকে সামনে রেখে বকশিশ দেওয়ার জন্য ১০ হাজার টাকা চাদা দাবি করেন। ১০/১২ দিন ধরে তারা আমরা ভাইয়ের কাছে টাকা চেয়ে আসছে। আমার ভাই এই টাকা দিতে ব্যর্থ হওয়ায় একপর্যায়ে তর্ক বিতর্ক হলে তাকে তারা মেরে ফেলার উদ্দেশ্যে গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, শনিবারের ঘটনায় থানায় মামলা হয়েছে। আহতের পিতা জাহাঙ্গীর কবির খোকন থানায় বাদি হয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আরিফ শেখের নাম উল্লেখসহ পাঁচ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলা নং ২০ । তারিখ ১৬ মার্চ’২০২৫ইং।
এই আরিফ শেখ, জহিরুল ইসলামের বাপ্পির ডান হাত। বর্তমানে জহিরুল ইসলাম বাপ্পি যশোর থেকে এসে খুলনায় আরিফ শেখের আন্ডারে থেকে নানা ধরণের অপকর্ম করছে। আরিফ শেখের বিরুদ্ধে, মাদক, চাঁদাবাজি, অস্ত্রসহ বেস কয়েকটি মামলা রয়েছে নগরীর বিভিন্ন থানায়।
এদিকে গোপনসূত্রে জানাযায়, জহিরুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে মাদক সেবন ও মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম টিপু জানান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নামে বিএনপির কোন অংগসংগঠন নেই। এই সংগঠনের সাথে বিএনপি কোন সম্পর্কও নেই। কেউ এই নাম ব্যাবহার করে কোথাও কোন অপকর্ম করলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করার আহবান জানান তিনি।
বটিয়াঘাটায় গণসংযোগ ও ইফতার মাহফিলে বিএনপি নেতা জিয়া
খবর বিজ্ঞপ্তি
আসন্ন সংসদ নির্বাচনে খুলনা-১ আসন তথা দাকোপ-বটিয়াঘাটা’য় বিএনপির ধানের শীষের প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল রবিবার বটিয়াঘাটার বিভিন্ন ইউনিয়ন ও মোড়ে মোড়ে একাধিক সংক্ষিপ্ত পথসভা ও জনসংযোগ করেছেন।
গতকাল সুরখালি ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিলে যাওয়ার পথে তাকে উপজেলার বিভিন্ন স্থানে ফুললের শুভেচ্ছা জানান। উল্লেখ্য বটিয়াঘাটার জলমা, সাঁচিবুনিয়া, চক্রাখালি, মল্লিকের মোড়, বটিয়াঘাটা সদর, বড়ইতলা, কাতেলাঙ্গলা, আমতলা, সুকদাড়া, সুরখালীতে বটিয়াঘাটা উপজেলা বিএনপি আহবায়ক এজাজুর রহমান শামীম এর সভাপতিত্বে ও খন্দকার ফারুক হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান পাপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির। উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সহ-সভাপতি জামাল হোসেন, জেলা বিএনপির নেতা যথাক্রমে সুলতান মাহমুদ, জিএম রাকিবুল হাসান, মনিরুজ্জামান লেলিন, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জামাল তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক জিএম রাসেল ইসলাম, মাসকুর হাসান ফ্রান্স, বটিয়াঘাটা উপজেলা মহিলাদল নেত্রী কানিজ ফাতেমা নদী, দাকোপ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী ফয়সাল আলম, বটিয়াঘাটার যুবদলের সদস্য সচিব আজমল হোসেন লিটন, দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: শাহাবুদ্দিন, জেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাবিবুল্লাহ তারেক, বিএনপি নেতা আরিফুজ্জামান দুলু, শাহীন খান, অশিউর রহমান কিশোর, মফিজুল ইসলাম মফিজ, ওলিয়ার রহমান, রাশেদ কামাল, ফয়সাল আহমেদ, মেহেদী হাসান, হুমায়ুন কবির, মনিরা হাসান, মুকুল বেগম, জুলেখা বেগম, সাইফুল ইসলাম, শাকিল আহমেদ, মারুফ জোয়ারদার প্রমুখ।
তিনি সুরখালী ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে যোগদেন। ইফতারপাটী তত্ত্বাবধান করেন সাবেক ছাত্রনেতা এস এম এ আলীম আলীজ।
আদালতে জবানবন্দি
মাগুরার শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা, বোন ছিলেন রান্নাঘরে
মাগুরা প্রতিনিধি
মাগুরার সেই শিশুটিকে একাই ধর্ষণ করেছেন তার বোনের শ্বশুর। ৬ মার্চ সকালে তাঁর ছোট ছেলের (শিশুটির বোনের স্বামী) কক্ষে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা করেন তিনি। ধর্ষণের মামলায় দোষ স্বীকার করে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানিয়েছেন মাগুরার সেই শিশুটির বোনের শ্বশুর। আদালত সূত্র ও পুলিশের তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
গত শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় ওই আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি রেকর্ড করেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধর্ষণ মামলার প্রধান এই আসামি জবানবন্দিতে বলেন, ৬ মার্চ সকাল ৮টা ২০ মিনিটের দিকে তাঁর ছোট ছেলের কক্ষে শিশুটিকে একা শুয়ে থাকতে দেখে ঘরে ঢুকে পড়েন তিনি। শিশুটি চিৎকার করলে তার গলা চেপে ধরেন। শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তিনি ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ব্লেড দিয়ে শিশুটিকে ক্ষতবিক্ষত করেন। শিশুটিকে অচেতন ফেলে রেখে মাঠে কাজ করতে চলে যান। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা যে যাঁর কাজে বেরিয়েছিলেন। আর শিশুটির বোন বাড়ির এক কোণে রান্নাঘরে মুঠোফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন।
ঘটনার কিছুক্ষণ পর শিশুটির বোন ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় প্রতিবেশী এক নারী ওই বাড়িতে আসেন। তাঁরা শিশুটিকে অচেতন দেখে তার মাথায় পানি ঢালেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে শিশুটির বোনের শাশুড়ি বাড়িতে এসে প্রথমে শিশুটিকে স্থানীয় এক কবিরাজের বাড়িতে নেন। সেখান থেকে নেওয়া হয় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে।
রবিবার দুপুরে মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা সদর থানায় সাংবাদিকদের বলেন, মামলার অন্যতম আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য তিন আসামির জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।
মামলার তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আসামির জবানবন্দির সঙ্গে মামলার বাদী শিশুটির মায়ের এজাহারের অমিল রয়েছে। বাদী বলেছিলেন, ঘটনা ঘটেছে রাতে। অবশ্য এজাহারে তিনি এ–ও উল্লেখ করেছিলেন, বিয়ের পর থেকে তাঁর বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন মেয়ের শ্বশুর। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন। এ নিয়ে ঝগড়াও হয়েছে।
১ মার্চ মাগুরার শিশুটি নিজ বাড়ি থেকে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। সেদিন সন্ধ্যায় শিশুটির মরদেহ হেলিকপ্টারে করে মাগুরায় নেওয়া হয়। প্রথম জানাজা শেষে উত্তেজিত জনতা শিশুটির বোনের শ্বশুরবাড়িতে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। এর আগে ৮ মার্চ মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। এর মধ্যে প্রধান আসামি জবানবন্দি দিয়েছেন। বাকি তিন আসামির রিমান্ড চলছে।
‘খুলনা বিএনপি’র ব্যানারে মৌসুমি চাঁদাবাজি
বন্ধের আহবান মহানগর বিএনপির
খবর বিজ্ঞপ্তি
একটি স্বার্থান্বেষী মহল ‘বিএনপি খুলনা’ ব্যানারে ইফতার মাহফিলের নামে চাঁদা তুলছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ওই নামে খুলনায় কোন রাজনৈতিক দল নেই। ‘বিএনপি খুলনা’ ব্যানারে যারা চাঁদা তুলছে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রবিবার (১৬ মার্চ) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ, ‘বিএনপি খুলনা’ ব্যানারে চাঁদা সংগ্রহের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলেন মহল বিশেষ যারা বিএনপি থেকে পদত্যাগ করেছেন তারা বিভিন্ন সময়ে, বিভিন্ন মৌসুমে মৌসুমী চাঁদাবাজি করছেন। বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে তা মহানগর বিএনপি কোনভাবেই বরদাশত করবে না। গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা মহানগর শাখার নেতৃৃত্ব সাধারণ কাউন্সিলরদের ভোটে নির্ধারণ হয়েছে। কেডিএ এভিনিউ এর তেতুলতলা নামক স্থানে যারা ‘খুলনা বিএনপি’ ব্যানারে ইফতার মাহফিলের নামে চাঁদাবাজি করছেন অবিলম্বে তা বন্ধ করতঃ ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। একই সাথে বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে স্থানীয় প্রশাসন ও বিএনপির মনিটরিং সেলকে অবহিত করার আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ প্রমূখ।











































