Home বিনোদন তিক্ত অভিজ্ঞতা দিয়ার

তিক্ত অভিজ্ঞতা দিয়ার

77


বিনোদন ডেস্ক

বিশ্ব জুড়ে অসংখ্য অনুরাগী বলিউড ভাইজান সালমান খানের। পর্দায় তার সিনেমা মুক্তি পেলে হাউজফুল থাকে সিনেমা হলগুলো। তবে তার সঙ্গে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দিয়া ও সালমান। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছিল। কিন্তু নিজের চরিত্র সম্পর্কে স্পষ্ট কোনো ধারণাই ছিল না দিয়ার। অভিনেত্রী বলেন, শুটিংয়ের সমস্ত কিছু ঠিক করা হয় নায়কের সুবিধা অনুযায়ী। বলিউডের সেই অভ্যেস এখনো আছে। কিন্তু ছবির গল্পটা জানা থাকলে সুবিধা হয়। সেই সময় আমরা সেটুকুও জানতাম না। স্মৃতিচারণ করে দিয়া বলেন, ছবির আগে কোনো ওয়ার্কশপ হয়নি। চিত্রনাট্য পড়া হয়নি। দৃশ্যগুলো লেখা ছিল ভোজপুরী ভাষায়। এ দিকে আমার চরিত্রটি রাজস্থানের। কিন্তু আমার সংলাপ ভোজপুরীতে। শুটিংয়ের কয়েক মিনিট আগে নিজের সংলাপ জানতে পারতাম। এই পরিস্থিতিতে নিজের চরিত্র নিয়ে অনবরত প্রশ্ন করতেন দিয়া। অভিনেত্রীর কথায়, আমার চরিত্রটি বিশেষ এক ধরনের চোলি পরে থাকতো। আমি প্রশ্ন করেছিলাম, কেন এই পোশাক? সঙ্গে সঙ্গে আমাকে বলা হয়েছিল, তুমি বেশি প্রশ্ন করো। তোমাকে যেটুকু বলা হচ্ছে, সেটুকুই করো। আমার খুব খারাপ লেগেছিল।