ইসলামী ছাত্র আন্দোলনের ১৭নং ওয়ার্ড শাখার কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার, দুপুর ২ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা শাখার আওতাধীন ১৭ নং ওয়ার্ড শাখার কমিটি গঠন বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহা. আব্দুর রহমান সিজান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুহা. তামিম শেখ এর পরিচালনায় এ বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি মুহা. মাহদী হাসান মুন্না। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি মুহা. আব্দুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৭ নং ওয়ার্ড শাখার সভাপতি মুহা. আব্দুল মান্নান সরদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি মুহা. সাব্বির আহমাদ শিবলী, সহ-সভাপতি মুহাম্মাদ বোরহান উদ্দিন। উক্ত বৈঠকে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা শাখার তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. মাহাদী হাসান, অর্থ সম্পাদক মুহা. ওবায়দুল্লাহ, মুহা. সালমান ফারসি, মুহা. আসাদুল্লাহিল গালীব, মুহা. নাজমুল ইসলাম, মুহাম্মাদুল্লাহ মুহিব, মুরসালীন প্রমুখ।
উক্ত বৈঠকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা শাখার আওতাধীন ১৭ নং ওয়ার্ড শার্খার ২০২৫ শেষনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে সভাপতি মুহা. তামিম শেখ, সহ-সভাপতি মুহা. আব্দুর রহমান সিজান, সাধারণ সম্পাদক মুহা. সালমান ফারসী, সাংগঠনিক সম্পাদক মুহা. নাজমুল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।
রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু সভায় সভাপতিত্ব করেন।
বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী,রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম,পল্লী দারিদ্র্য অফিসার তারেক ইকবাল আজিজ,মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল,সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান,রূপসা পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান,আনসার ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) বিপুল গাজী, বীরমুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান,আঃ মালেক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম,ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আছাফুর রহমান,মাসুম বিল্লাহ,জিয়াউল ইসলাম বিশ্বাস,আজিজুল ইসলাম নন্দু,ইলিয়াস হোসেন, বিএনপি নেতা ফিরোজ মাহমুদ, হাফেজ মাওঃ জাহাঙ্গীর ফকির, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত কুমার সরকার,ছাত্র প্রতিনিধি ফাহাদ গাজী প্রমূখ। এছাড়া আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং গনহত্যা দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা একই স্থানে অনুষ্ঠিত হয়।
বটিয়াঘাটায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির,মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল রুমা আক্তার সুমি, বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন, সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ খন্দকার ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, থানা প্রতিনিধি এস আই মোঃ ওজিয়ার রহমান, বটিয়াঘাটা ফায়ার সার্ভিস স্টেশন প্রতিনিধি আজ হাবুল, জলমা বিএনপির আহ্বায়ক মোঃ রুহুল মোমেন লিটন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন বিনোদনের পার্ক গুলো উন্মুক্ত সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।
সুবিধাবঞ্চিত হত-দরিদ্রদের মাঝে বিনামূল্যে গাড়ল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আত্মকর্মসংস্থাণের লক্ষ্যে বটিয়াঘাটায় লোকজের উদ্যোগে সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী ও হত দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে গাড়ল বিতরণ করা হলো। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ১৩ মার্চ বৃত্তিশলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের বৃত্তিশলয়া গ্র্রামের ১১ জন হত-দরিদ্র নারীদের মাঝে ২২টি গাড়ল (ভেড়া) বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নী এবং বটিয়াঘাটা উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মো: তরিকুল ইসলাম উপস্থিত থেকে নিজ হাতে গাড়ল বিতরণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, মৈত্রী কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্্রদনাথ মণ্ডল, সাধারণ সম্পাদক বিভাষ মণ্ডল, খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু বিশ^াস, লোকজের সমন্বয়কারী পলাশ দাশ, ট্রেনিং এন্ড অ্যাডভোকেসি অফিসার মৌফারসের আলম লেনিন, সিনিয়র প্রোগাম অফিসার মিলন কান্তি মণ্ডল, দিপঙ্কর কবিরাজ প্রমুখ। নিরাপদ পানি ও গাড়ল পালন কর্মসূচির অধীনে গঙ্গারামপুর ইউনিয়নের বৃত্তিশলুয়া গ্রামের গ্রামের মিতা মণ্ডল, লতিকা মণ্ডল, মনিষা মণ্ডল, আমেনা বেগম, মোছা: শাহনাজ বেগম, হেলা মণ্ডল, আইভ মণ্ডল, মল্লিকা মণ্ডল, পূর্ণিমা মণ্ডল, সুচরিতা মণ্ডল এবং তৃপ্তি মণ্ডলকে বিনামূল্যে ২টি করে গাড়ল বিতরণ করা হয়েছে।
পাইকগাছায় দু’পরিবার জমির দখল বুঝে নিল
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দীর্ঘদিন পর হফিজুর ও সঞ্জয় সানা পরিবার রেকর্ডিয় জমির দখল বুঝে নিল। এদিকে এ বিরোধপুর্ন জমি নিয়ে নির্বাহী কোর্টে মামলা হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে দু’পক্ষকে যার-যার অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন।
জানাগেছে, উপজেলার গদাইপুরের গোপালপুরের নিজাম সরদার ও সোলাদানার পারশেমারীর দয়াল সানা মৃত্যুর পুর্বে কড়ুলিয়া মৌজায় দু’জনে ৬৬ শতক করে মোট ৪ বিঘা জমি ক্রয় করে ভোগ দখলে ছিল। যার দাগ খতিয়ান হলো বিআরএস ১৫৮ খতিযানের ১৮৬,১৮৭,১৮৮,১৯৮সহ একাধিক দাগে এ জমি। কিন্তু দয়াল সানার ছেলে সঞ্জয় সানার অভিযোগ, পুর্বে এ জমি প্রয়াত সাবেক ঘের মালিক ফসিয়ার রহমান ঠিকমত হারির টাকা দিত। তার মেয়াদ শেষ হলে আর টাকা পায়নি এমনকি দখলচ্যুত করে সাবেক পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের ভগ্নিপতি এটিএম শাহারাবুল ইসলামের পরিবার ক্ষমতা বলে জমি দখল করে নেয়। নিজাম সরদারের ছেলে হাফিজুর অভিযোগ করেন, এ জমি আমাদের নামে রেকর্ড ও কর খাজনা পরিশোধ থাকলেও বঞ্চিত করা হয়। সর্বশেষ আমাদের জমিসহ অন্য জমির মালিকদের কাছ থেকে ডিড নিয়ে ১৪’ বিঘা জমিতে ঘের করছি যার সাইনবোর্ড দিয়েছি। তবে, মৃতঃ এটিএম শাহারাবুল ইসলামের স্ত্রী অবঃ প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, আমার জমি প্রতিপক্ষরা দখল চেষ্টা করলে নির্বাহী কোর্ট ১৪৪ ধারার মামলা করে আইনের আশ্রয় নিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে লস্কর ইউনিয়ন (ভুমি) উপসহকারী কর্মকর্তা মো, রফিকুজ্জামান জানান,বিরোধপুর্ন জমিতে সোনালী মৎস্য খামারের নামে একটি সাইনবোর্ড দেয়া আছে। আমি দুই পক্ষের কাগজপত্র দেখাতে বলেছি।এদিকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশ দু’পক্ষকে নোটিশ দিয়ে স্ব-স্ব অবস্থানে থাকতে বলেছেন।
চুয়াডাঙ্গায় প্রায় দেড় লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ১ লাখ ৪৭ হাজার ৯৩০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ও আয়োজনে সাংবাদিক সম্মেলন জানানো হয় আগামী ১৫ মার্চ চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৪৭ হাজার ৯৩০ জন শিশুকে ভিটমিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে নিউট্রেশন ইন্টারন্যাশনালের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন এসময় উপস্থিত সাংবাদিকদের বলেন,১৫ মার্চ থেকে চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলায় ও ৪টি পৌরসভায় ১৭ হাজার ৩৬৩ জন ৬ থেকে ১১ মাস বয়সী ও ১ লাখ ৩০ হাজার ৫৬৭ জন ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৮৯৬ টি আউটরীচ ও ১০টি স্হানীয় টিকাদান কেন্দ্রে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক, ২৭১ জন সরকারী ও বেসরকারী কর্মী এবং ১১৮ জন প্রথম সারির তত্বাবধায়ক এ কাজে নিয়াজিত থাকবেন। জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ কাজ বাস্তবায়ন করছে।এসময় চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ডা.সাজিদ হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ ও জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবার এবং সহকারী স্টোর কিপার রেহানা খাতুন উপস্থিত ছিলেন।
দাকোপে গণহত্যা ও মহান স্বাধিনতা দিবস পালনের প্রস্তুতি সভা
দাকোপ প্রতিনিধি
দাকোপে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধিনতা এবং জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন।
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার, আইসিটি কর্মকর্তা সমির কুমার বিশ^াসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন্ দপ্তর প্রধান, সাংবাদিক বৃন্দ ও শিক্ষক প্রতিনিধি বৃন্দ।
তিন যুবককে নির্যাতন
চেয়ারম্যান আজিজুরের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ
সাতক্ষীরা অফিস
মাদক খাওয়ার প্রতিবাদকে কেন্দ্র করে দু, গ্রুপের মারামারি,সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদকারী চেয়ারম্যানের প্রতিপক্ষ ৩ যুবককে চৌকিদার বাহিনী দিয়ে বাড়ি থেকে ধরে ইউনিয়ন পরিষদে এনে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক পেটানোর প্রতিবাদে চেয়ারম্যান আজিজুর রহমানের শাস্তি দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ থানা সড়কের প্রেসক্লাব সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের পার্ক এলাকায় নলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী অহিদুল ইসলাম ,আবু হুরায়রা, মমিনুর রহমান সহ সেহারা গ্রামের হেলাল হোসেন, নাসির হোসেন, রফিকুল ইসলাম ,জাহাঙ্গীর আলমসহ একাধিক ব্যক্তি তাদের বক্তব্যে বলেন গত রবিবার রাত আনুমানিক ৭ টার দিকে সেহারা গ্রামের বিলের মৎস্য ঘেরের বাসায় স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমানের সমর্থক মাদকাসক্ত শরিফ, রেজা, সাদ্দাম হোসেন বসে গাজা সেবন করছিল । ওই সময় সেহারা গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র অহিদুল ইসলাম প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারপিট করে । ঘটনা জানতে পেরে তার সহপাঠী একই গ্রামের মমিনুর রহমান, হেলাল হোসেন, আবু হুরায়রা ,নাসির হোসেন ওই বাসায় যেয়ে প্রতিবাদ করা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারপিট সংঘটিত হয় । উক্ত ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ১ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য হাবিবুর রহমান এবং তার পক্ষের ভুক্তভোগীরা বিষয়টি নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানায় । এ ঘটনায় গত বুধবার বেলা ১১ টার দিকে ৮/৯ জনের একটি চৌকিদারের দল পাঠিয়ে বাড়ি থেকে অহিদুল ,আবু হুরায়রা এবং মমিনুর কে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে যায় ।ঐ সময় চেয়ারম্যানের নির্দেশে এই ৩ জনকে বেঁধে চেয়ারম্যান নিজে লাঠি দিয়ে মধ্যযুগীয় কায়দায় তাদের পিতা-মাতার সামনে বেধড়ক পিটিয়ে জখম করে বেলা ১২ টার দিকে ছেড়ে দেয়। ঘটনা জানতে পেরে নলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জনগণ ফুসে ওঠে এর প্রতিবাদে বিকালে কালিগঞ্জ প্রেসক্লাব চত্বরে যেয়ে চেয়ারম্যান আজিজুর রহমান এবং ইউপি সদস্য হাবিবুর রহমানের শাস্তি দাবী করে প্রতিবাদ , বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ ব্যাপারে ইউপি সদস্য হাবিবুর রহমানের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান এলাকার অহিদুল আবু হুরায়রা মমিনুর সহ বেশ কয়েকজন মাদকাসক্ত যুবক এলাকায় চাঁদাবাজি ঘের দখল সহ বিভিন্ন দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকে এই সমস্ত কাজে প্রতিবাদ করায় গত ২/৩ দিন আগে ৩ জনকে মারধর করে। উক্ত ঘটনার অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান চৌকিদার দিয়ে তাদেরকে ধরে নিয়ে যায় এর বেশি আমি কিছু জানিনা। চেয়ারম্যান আজিজুর রহমানের নিকট সাংবাদিকরা জানতে চাইলে তার ব্যবহৃত ০১৭৪০৮০৩০২০ নং জানায় অহিদুল, আবু হুরায়রা, মমিনুল, নাসির ,হেলাল সহ বেশ কিছু চাঁদাবাজ ,সন্ত্রাসী কর্মকাণ্ডসহ এলাকায় চাঁদাবাজি, ঘের দখল মাদক কারবারে লিপ্ত। এ সংক্রান্ত বিষয়ে চৌকিদার পাঠিয়ে তাদেরকে ধরে আনা হয়। তবে নির্যাতনের বিষয়টি তিনি অস্বীকার করেন। ধরে এনে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয় সম্পর্কে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এ প্রসঙ্গে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান এ বিষয়ে কোন অভিযোগ এখনো পর্যন্ত হাতে পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
শৈলকুপায় দেবরের হাতে আহত ভাবীর মৃত্যুর অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় দেবরের হাতে আহত ভাবী রেশমা খাতুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রেশমা খাতুন উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।
প্রতিবেশীরা জানান, রেশমা খাতুনের স্বামী আব্দুল হামিদের ছোট ভাই নাহিদ হোসেন দীর্ঘদিনের মানসিক ভারসাম্যহীন ভাবে একই পরিবারে বসবাস করে আসছে। গত রোববার বিকাল সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে রেশমা খাতুনকে পড়ে থাকতে দেখে। হাতে আঘাতের চিহৃ সহ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে অবস্থার উন্নতি না হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধিন অবস্থায় রেশমার মৃত্যু হয় বলে জানা যায়। প্রতিবেশীরা ধারনা করছে মানসিক ভারসাম্যহীন অবস্থায় নাহিদ তার ভাবীকে আঘাত করতে পারে।
মৃত রেশমা খাতুনের স্বামী আব্দুল হামিদের চাচাতো ভাই কামরুজ্জামান বলেন, রেশমা খাতুনের দেবর নাহিদ দীর্ঘদিনের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। মাঝে মধ্যে তার বুদ্ধিমত্তা একদমই কাজ করে না। রবিবার সন্ধার একটু আগে রেশমাকে যখন অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তখন নাহিদ বাড়িতে অবস্থান করছিল। হাতে আঘাতের চিহৃ থাকায় ধারনা করা হচ্ছে তাকে আঘাত করা হতে পারে অথবা স্ট্রোকে সে অচেতন অবস্থায় পরেছিল। এরপর চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়েছে বলে জানান। রেশমা খাতুন তিন সস্তানের জননী। তার দুই বছরের একটি পূত্র সন্তান রয়েছে।
গৃহবধূ রেশমার মৃত্যুর ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, অভিযোগ রয়েছে দেবরের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে ভাবী রেশমার মৃত্যু হয়েছে। তবে প্রতিবেশীরা বলছেন দেবর নাহিদ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। নাহিদ নিখোঁজ থাকায় এ ঘটনার আসল রহস্য বলা যাচ্ছে না।
মহেশপুরে জামায়াত ও বিএনপির কর্মীদের সংঘর্ষে আহত ৬
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে। বুধবার রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার মহেশপুরের ভৈরবা বাজারে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে শ্যামকুড় বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে জামায়াত কর্মীদের সঙ্গে বিএনপির সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শ্যামকুড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামায়াত কর্মী আব্দুল মুন্না, আবুল কাসেম ও শ্যামপুর নিন্দা পাড়ার মৃত গোলাম নবীর ছেলে বিএনপির সমর্থক শরিফুল ইসলাম গুরুতর আহত হয়। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন বলেন, গতকাল একটি মারামারির ঘটনা ঘটেছিলো। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। উভয় পক্ষ বিষয়টি সমাধান করার চেষ্টা করছে।
মোরেলগঞ্জে ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে ছাত্রদের বিক্ষোভ
মোরেলগঞ্জ প্রতিবেদক
ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে কাপুড়িয়াপট্টি এলাকায় তারা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সায়মন জিয়ন, মাসরাফি মজিদ আকিব, শাহরিয়ার আহমেদ ও সৃষ্টি রানীমৃধা।
বক্তারা মাগুরার আসিয়া ধর্ষণ ঘটনা থেকে শুরু করে সারা দেশে সংঘটিত ধর্ষণের সর্বোচ্চ বিচার নিশ্চিত ও আইন-শৃংখলা পরিস্থিতির দ্রুত উন্নতি করার দাবি জানান।
মোরেলগঞ্জে মাদরাসা শিক্ষক পরিষদের ইফতার মাহফিল
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদরাসা শিক্ষক পরিষদের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টার দিকে মাধ্যমিক অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম। সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদ মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল বারী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, অধ্যক্ষ মাওলানা বায়জিদ হোসেন ও অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, উপজেলা স্কাউটস সম্পাদক মো. লুৎফর রহমান তালুকদার ও মাওলানা মো. সাইফুল্লাহ।
বাগেরহাটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে বাগেরহাটে ৩২ দিনে যৌথ বাহিনীর সদস্যরা ডেভিল হান্ট এবং বিশেষ অভিযান চালিয়ে ৩৯৪ জনকে গ্রেপ্তার করেছেন।
জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বাগেরহাট জেলা পুলিশের ডিএসবি শাখার পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট এবং বিশেষ অভিযানে বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এক সপ্তাহে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে ৯ লাখ টাকার মালামাল জব্দ
খুলনাঞ্চল ডেস্ক
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকা থেকে প্রায় ৯ লাখ টাকার বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গত ৭ মার্চ থেকে বুধবার (১৩ মার্চ) এক সপ্তাহে ব্যাটালিয়ন (৬ বিজিবি) দায়িত্বপূর্ণ চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকসহ চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. নাজমুল হাসান বুধবার (১৩ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞতিতে জানান, তার সার্বিক দিক-নির্দেশনায় ৭ মার্চ ২০২৫ থেকে ১৩ মার্চ পর্যন্ত এক সপ্তাহে ব্যাটালিয়ন (৬ বিজিবির) দায়িত্বপূর্ণ চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানের পাশাপাশি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১৪১ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ, ৬৯ বোতল ফেন্সিডিল, ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ কেজি ভারতীয় গাঁজা, ৭১টি বিভিন্ন প্রকার শাড়ি ও একটি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়েছে।
যার আনুমানিক বাজার মূল্য আট লাখ ছাব্বিশ হাজার একশত টাকা বলে তিনি জানান।
বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সাতক্ষীরা অফিস
বৃহস্পতিবার কালিগঞ্জ শহীদ সোহরাওয়ার্দী পার্ক চত্বরে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিলে ষপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান। কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও সাবেক চেয়ারম্যান এ্যাডঃ শেখ আব্দুর সাত্তার, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির,কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম বাবলু,কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবির ডাবলু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোজাফফর হোসেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কিসমাতুল বারী,সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য খায়রুল আলম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহম্মেদ , সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল,উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা ও সাধারণ সম্পাদক সফিরউদ্দিন সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, উপজেলা তাঁতিদলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন,কুশুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব ইউপি সদস্য সিরাজুল ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ গাইন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়,মৌতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইউপি সদস্য ফয়সাল কবির, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলিম আল রাজি তাপস, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব আঙ্গুর হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ গফুর,ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব শহিদুল ইসলাম।
ট্রমা সেন্টারের ঘটনায় সাংবাদিক চিকিৎসকসহ ১০জনের নামে পাল্টাপাল্টি মামলা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার তথ্য সংগ্রহে যেয়ে মারপিটের শিকার হয়েছেন অভিযোগ এনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স চিকিৎসক ডা. মো. হাফিজুল্লাহসহ ৮জনের নামে মামলার পর দুই সাংবাদিকের নামে পাল্টা চাঁদাবাজির মামলা হয়েছে।
বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম মনির দায়ের করা মামলার প্রধান আসামী ডা. মো. হাফিজুল্লাহসহ তার ক্লিনিক সংশ্লিষ্ঠ ৮জন। অপরদিকে ডা. মো. হাফিজুল্লাহর দায়ের করা চাঁদাবাজি মামলার আসামী মনিরুল ইসলাম মনি ছাড়াও দৈনিক কালবেলার সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফরহাদ।
সোমবার (১০ মার্চ) রাতে সাংবাদিক মনিরুল ইসলাম মনির দেওয়া আভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এর আগে শনিবার (৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সাতক্ষীরা শহরের ট্রমা সেন্টারে হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ডাক্তার মো. হাফিজুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারির কনসালটেন্ট এবং সাতক্ষীরা ট্রমা সেন্টারের পরিচালক।
মনিরুল ইসলাম মনি সংবাদমাধ্যমকে বলেন, তারাবির নামাজ শেষে সহকর্মীদের সঙ্গে ট্রমা সেন্টারে একটি রোগীকে দেখতে যাই। রোগী দেখে বাইরে বের হয়ে দেখি এক বৃদ্ধ মহিলা ভ্যানের ওপর শুয়ে কাতরাচ্ছে। এ সময় আমি তাদের কাছে জানতে চাই কী হয়েছে? রোগীর স্বজনরা জানায়, তারা বৃহস্পতিবার থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল কিন্তু তিন দিনেও ট্রিটমেন্ট না পেয়ে হাসপাতালের লোকজনের পরামর্শে ট্রমা সেন্টার এসেছেন।
তিনি বলেন, তারা আমার কাছে সহযোগিতা চেয়ে আকুতি মিনতি করে। এক পর্যায়ে আমি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগের প্রধান ডাক্তার প্রবীর কুমারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলি। এ সময় রোগীর চিকিৎসা না পাওয়াসহ হাসপাতালের লোকজনের পরামর্শে রোগী বাইরে পাঠানোর বিষয়টি তাকে অবগত করি। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে মারপিট করা হয় বলে তিনি অভিযোগ করেন।
এদিকে সাংবাদিক মনিসহ ২ জনের বিরুদ্ধে বুধবার (১২ মার্চ) সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়। মামলার বাদী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. হাফিজ উল্লাহ। আসামিরা হলেন- মো. মনিরুল ইসলাম মনি (৪৮) ও গাজী ফরহাদ হোসেন (৩২)।
মামলার এজহারে ডা. মো. হাফিজ উল্লাহ অভিযোগ করেন, সাংবাদিক পরিচয়দানকারী সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতা মো. মনিরুল ইসলাম মনি ও গাজী ফরহাদ হোসেন ভন্ড প্রতারক ব্যক্তি। তারা আমার সাতক্ষীরা শহরস্ত নারিকেলতলা মোড় ‘সাতক্ষীরা ট্রমা এন্ড অর্থোপেডিক্স কেয়ার সেন্টারে গত ৮মার্চ রাত্র অনুমান ১০টার দিকে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনার অভিযোগ তুলে আমার কাছে মোটা অংকের টাকা দাবী করে। এসময় সাতক্ষীরা মেডিকেল থেকে জোরপূর্বক উক্ত রোগীর সাথে মিথ্যা স্বীকারোউক্তি নেওয়ার জন্য ‘এই মর্মে কথা বলে যে, আমার প্রতিষ্ঠানের লোক তাদের সাতক্ষীরা মেডিকেল থেকে জোরপূর্বক এখানে নিয়ে আসতে বাধ্য করছে’। বিষয়টি আমার প্রতিষ্ঠানের লোকজন বুঝতে পারলে বিবাদীগণ আমার প্রতিষ্ঠানের লোকজনের সাথে বাকচারিতায় লিপ্ত হয়। পরবর্তীতে কথা বার্তার এক পর্যায় আসামিরা ক্ষিপ্ত হয়ে আমার প্রতিষ্ঠানের কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজসহ নানান ভয়ভীতি প্রদান করে মোটা অঙ্কের টাকা দাবি করে। ঘটনার এক পর্যায় তারা উত্তেজিত হলে পঞ্চাশ হাজার টাকা দাবী করে পরিবেশ শান্ত করতে এবং পরস্পর বিবাদীরা উত্তেজিত হয়ে ক্লিনিক প্রাঙ্গনে কর্মচারীতে সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আমি ঘটনাটি শুনে যত দ্রুত সম্ভব ক্লিনিক প্রাঙ্গনে উপস্থিত হলে বিবাদীরাও আমার কোন কথা না শুনে উত্তেজিত হয়ে আমাকে ঠেলে ফেলে দেয় এবং এই বলে হুমকি প্রদান করে যে, পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে মাসিক হিসেবে বিবাদীদেরকে না দিলে প্রতিনিয়ত এরূপ হয়রানিমূলক কার্যক্রম চলমান থাকবে এবং সোস্যাল মিডিয়ায় আমার প্রতিষ্ঠান ও আমার সম্পর্কে মানহানিমূলক ভ্রান্তকর তথ্য প্রকাশ করে আমাকে ক্ষতিগ্রস্ত করবে বলে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। আমি নিরুপায় হয়ে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে আইনী সহায়তা কামনা করেছি। সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সাতক্ষীরায় ২ লাখ ৫৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ২ লাখ ৫৩হাজার ৯৬০ জন শিশুকে ১৫ মার্চ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৮২৩জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ২৭ হাজার ১৩৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হবে।
বৃহস্পতিবার ১৩ মার্চ বেলা ১২টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে সাংবাদিকদের নিয়ে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন আব্দুস সালাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার, সিভিল সার্জন অফিসের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট বাকী বিল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এস আই এম ও রাশেদ উদ্দিন মৃধাসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান সুমনা।
এ সময় জানান, ১৫ মার্চ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সাতক্ষীরার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৮২৩ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৭ হাজার ১৩৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ জন্য জেলার মোট ১ হাজার ৯৩৮ টি টিকাদান কেন্দ্রে ৮০৫ জন সরকারী ও বেসরকারী স্বাস্থ্য কর্মীসহ ৪ হাজার ৭৭২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
পানি সংকটে ধুকছে সাতক্ষীরা শহরবাসি
সাতক্ষীরা প্রতিনিধি
দীর্ঘদিন যাবৎ পানি সংকটে ধুকছে সাতক্ষীরা শহরবাসি। পানির জন্য রীতিমত সাতক্ষীরা শহরে হাহাকার শুরু হয়েছে। খাবার ও ব্যবহারের পানির জন্য সাতক্ষীরা শহরের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সাতক্ষীরা পৌরসভার পানির গ্রাহকদের এ সমস্যা চলছে কয়েক মাস ধরে। মাসাধিককাল ধরে এ অবস্থা প্রকট হয়েছে। বর্তমানে পৌরসভার অধিকাংশ এলাকার গ্রাহকেরা খাবার পানির পাশাপাশি গোসল করার মতো পানিও পাচ্ছেন না। সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, তারা দীর্ঘদিন ধরে খাবার ও ব্যবহারের পানির জন্য পানি পাচ্ছেন না। বিকল্প উপায়ে তাদের পানি সংগ্রহ করতে হচ্ছে।
শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, সাতক্ষীরা পৌরসভার মুনজিতপুর, দক্ষিণ কাটিয়া, উত্তর কাটিয়া, লস্করপাড়া, মাস্টারপাড়া কাছারিপাড়া, সরকারপাড়া, মধুমোল্লারডাঙ্গী, রাজারবাগান, পুরোনো সাতক্ষীরা, কামালনগরের পশ্চিমাংশ, পারকুকরালি, মিয়াসাহেবেরডাঙ্গীসহ শহরের অধিকাংশ স্থানে মাসাধিককাল ধরে প্রয়োজনীয় পানি পাচ্ছেন না গ্রাহকেরা।
সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়া এলাকার কয়েকজন জানান, কয়েক মাস ধরে তারা খাবার ও ব্যবহারের পানি পাচ্ছেন না। আগে মাঝেমধ্যে খাবার জন্য পানির সরবরাহ পাওয়া গেলেও বর্তমানে তাও মিলছে না। এতে করে গোসল, শৌচাগারসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে পানি মিলছে না। শহরের কয়েকটি এলাকা ছাড়া অধিকাংশ এলাকায় পানির জন্য চলছে হাহাকার। বাড়িতে পয়োনিষ্কাশনের কাজ সারার মতো এমন পানিও পাচ্ছেন না বলে অভিযোগ করেন অনেকেই।
সাতক্ষীরা নাগরিক কমিটির যুগ্ম-সদস্য সচিব আলী নূর খান বলেন, পানির অভাবে সাতক্ষীরা শহরের মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে। শহরের অনেক এলাকায় খাবার পানিও পাওয়া যাচ্ছে না। মানুষ অস্বাস্থ্যকর পরিবেশ থেকে পানি সংগ্রহ করে পান করছে। তাঁরা আরও জানান, সাতক্ষীরা শহরে ১৫ বছর আগে অনেক পুকুর ছিল। ওই সব পুকুরের অধিকাংশই ভরাট করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। ফলে পৌরসভার পানি সরবরাহ স্বাভাবিক না থাকলে পানির জন্য হাহাকার পড়ে যায়।
সাতক্ষীরা পৌরসভা সূত্র জানায়, চাহিদা অনুযায়ী পানি উৎপাদন করা যাচ্ছে না। শহরে প্রায় ১ কোটি লিটার পানি গ্রাহকদের সরবরাহ করা যায়। মোটর দিয়ে পানি তুলে পাঁচটি এলাকার ট্যাংক ভরে সরবরাহ করা হয়। বর্তমানে পৌরসভার পানির প্রয়োজন ১ কোটি ৪০ লাখ লিটার। সেখানে বর্তমানে সরবরাহ করা যাচ্ছে ৬০ লাখ লিটারের মতো। তাছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে মেশিন অকেজো হওয়ায় চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে ব্যাঘাত হচ্ছে বলে জানায় সূত্রটি।
সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তফা কামাল লস্কর এর আর্থিক সহযোগীতায় উক্ত পোশাক বিতরণ করা হয়।
এ উপলক্ষে ১৩ মার্চ বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও পোশাক বিতরণ করেন সাতক্ষীরার প্রবীণ আইনজীবি ও সুইড সাতক্ষীরার সভাপতি এ.কে.এম. শহীদউল্যাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু।
বিদ্যালয়ের মোট ৯৩জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তারসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
তালার সুজনসাহা বাজারে নকল কীটনাশক বিক্রির দায়ে জরিমানা
সাতক্ষীরা প্রতিনিধি
তালা উপজেলার সুজন সাহা বাজারের সার ও কীটনাশক বিক্রেতা রহমান এন্টারপ্রাইজের মালিক মোস্তাফিজুর রহমান রনির বিরুদ্ধে দীর্ঘদিন যাবত সিনজেন্টা কোম্পানির অনুমোদন ছাড়াই বিভিন্ন নকল কীটনাশক ঔষধ বিক্রয় করার অভিযোগ পাওয়া যায়।
এই অভিযোগের ভিত্তিতে ১২ মার্চ দুপুর ২টার সময় মোস্তাফিজুর রহমান রনির দোকানে নকল কীটনাশক ওষুধ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত কৃষক ওয়াদুদ খাঁর অভিযোগ করেন। এরই ভিত্তিতে সিনজেন্টা কোম্পানির পাটকেলঘাটা তালা উপজেলার দায়িত্বে থাকা ডিস্ট্রিবিউটার মহাদেব এবং সাংবাদিকসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে রহমান এন্টারপ্রাইজের মালিক মোস্তাফিজুর রহমান রনির দোকানে অন্য একজন কৃষকের দ্বারা সিনজেন্টা কোম্পানির পঁচা রোগের কীটনাশক ঔষধ ক্রয় করতে পাঠানো হয়।
তখন তার কাছেও ঐ নকল কীটনাশক ঔষধ বিক্রয় করার সময় সিনজেন্টা কোম্পানির ডিস্ট্রিবিউটার মহাদেবের হাতে ধরা পড়ে যান মুস্তাফিজুর রহমান রনি।
তাৎক্ষণিক জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ে যোগাযোগ করা হয়। তাৎক্ষণিক সহকারি পরিচালক ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তানভীর এসে রহমান এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান রনির দোকানে চলে আসেন। দোকানে ৭টি প্লাস্টিকের বোতলে থাকা ৭০০ গ্রাম নকল কীটনাশক ঔষধ ও ভেজাল মাল পাওয়া যায়। এছাড়া ইউরিয়া বেশি দামে বিক্রয় করার সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায় এবং বিভিন্ন অনিয়মের তথ্যের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক রনিকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের জেল প্রদান করেন। এবং উক্ত নকল কীটনাশকগুলো ড্রেনে ফেলে দিয়ে নষ্ট করা হয়।
নগরঘাটায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে, মামলা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটায় ৮বছর বয়সের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বুধবার ১২ মার্চ দুপুরে নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শিশুর পিতা বলেন, আমরা গরীব মানুষ। আমি ও আমার পরিবার পরের জমিতে দিনমজুরের কাজ করে সংসার চালাই। আমরা বাড়িতে না থাকায় বুড়ো লম্পট ইয়াছিন মাস্টার (৭৫) এমন কাজ করেছে। আমি এর সঠিক বিচার চাই।
ভুক্তভোগীর প্রতিবেশিরা জানান, দুপুরের সময় মৃত তোফাজ্জলের পুত্র ইয়াছিন মাস্টার প্রতিবেশি দিনমজুর আতাউর রহমানের বাড়িতে আসে।
এসময় শিশুটির পিতা-মাতা বাড়িতে না থাকায় তাকে খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে প্রবেশ করে। এরপর তার মুখ চেপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির বড় চাচির উপস্থিতি আচ করতে পেরে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে ইয়াসিন মাস্টার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন জানান, এঘটনায় একটি মামলা হয়েছে। মামলা নং-৫। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আছিয়ার বোনের শ্বশুরবাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন
মাগুরা প্রতিনিধি
শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়।
এদিকে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় নিহত শিশু আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) এশার নামাজের পর জানাজা শেষে আছিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুণ্ডীতে তাকে দাফন করা হয়।
এর আগে ইফতারের আগ মুহূর্তে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ মাগুরায় নেওয়া হয়। এরপর সন্ধ্যা ৭টায় মাগুরা শহরের নোমানী ময়দানে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়।
শিশু আছিয়ার মৃত্যুর খবর শোনার পরপরই মাগুরায় শুরু হয় ছাত্র-জনতার বিক্ষোভ ও সড়ক অবরোধ। ছাত্র-জনতা শহরে একাধিক বিক্ষোভ মিছিল শেষে শহরের ভায়না এলাকায় সড়ক অবরোধ করে রাখে।
মৃত্যুর খবর শোনার পরপরই তার বাড়িতে ছুটে যান সর্বস্তরের জনগণ। ইফতারের পরপরই তার মরদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জেলা স্টেডিয়ামে এসে পৌঁছায়। সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় নোমানী ময়দানে। সেখানে সন্ধ্যা ৭টায় জানাজা সম্পন্ন হয়।
জানাজায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও ছাত্র-জনতা অংশ নেয়।
জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি জেলার শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডী গ্রামে। সেখানে আরেক দফা জানাজা শেষ দাফন সম্পন্ন করা হয়। এরপর জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ
কালিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১
নড়াইল প্রতিনিধি
নড়াইলে কালিয়া উপজেলায় নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চরশুকতাইল গ্রামে সৌদি প্রবাসী আকরাম শেখ (৪৫) নিহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তারের জেরে বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আকরাম চরশুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে। সৌদিআরব থেকে সম্প্রতি বাড়িতে আসেন আকরাম। ওই গ্রামের আনসার জমাদ্দার ও হেকমত শেখের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহতের পরিবার জানায়, বুধবার সন্ধ্যায় আকরাম শেখ গ্রামের চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় আনসার জমাদ্দারের লোকজন অতর্কিত ভাবে আকরামকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরেজমিনে দেখায়ায়, এ হত্যা জেরে আনার জমাদ্দারে বড়ী সহ তার সমর্থনকারীদের ২০/২৫ বাড়ী লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবি ঘটনা স্থান পরিদর্শন করেন। এলাকায় সেনাবাহিনীর টহল ও পুলিশ মোতায়েন রয়েছে।
নড়াগাতী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বটিয়াঘাটায় ব্যতিক্রমী বৈচিত্রময় গ্রামীণ বীজমেলা
খবর বিজ্ঞপ্তি
হারিয়ে যওয়া দেশীয় জাতের বীজ বিনিময়, প্রদর্শণী ও বিপননের জন্য বৃহষ্পতিবার্র বটিয়াঘাটার বৃত্তিশলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্ত্বরে অনুষ্ঠিত হলো গ্রামীণ বীজমেলা ২০২৫। বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ এর আয়েজনে অনুষ্ঠিত এই মেলায় এলাকার শতাধিক নারী কৃষক তাদের সংরক্ষিত বীজ নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও অংশগ্রহণ করেন। স্থানীয় জাতের বীজ সংরক্ষণ, কৃষকদের স্বনির্ভরতা বৃদ্ধি, জীববৈচিত্র রক্ষা, পুষ্টিকর খাদ্য উৎপাদন, জলাবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো, কৃষকের জ্ঞান বিনিময় এবং স্থানীয় অর্থনীতির বিকাশের লক্ষ্যকে সামনে নিয়ে বৃত্তিশলুয়া কৃষক সংগঠন এবং ৪০টি কৃষক সংগঠনের সমন্বিত জোট মৈত্রী কৃষক ফেডারেশন মেলাটির সহআয়োজক হিসাবে দায়িত্ব পালন করে। বৈচিত্র্যময় বীজ মেলার প্রত্যেকটি স্টলে কমপক্ষে ৫০ থেকে চার শতাধিক জাত ও প্রজাতির ফলজ, বনজ ও সবজির স্থানীয় বীজ প্রদর্শীত হয়।
উন্নয়ন সহযোগি মিজরিওর জার্মানীর সহযোগিতায় গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে¡, বৃত্তিশলুয়া কৃষক সংগঠনের সভাপতি বিভাষ মণ্ডলের সঞ্চালনায় এবং লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মেলা শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নী এবং বটিয়াঘাটা উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মো: তরিকুল ইসলাম, খগেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু বিশ^াস, পূজা উদযাপন ফ্রন্ট খুলনা জেলার সাধারণ সম্পাদক গোবিন্দ হালদার, মৈত্রী কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্্রদনাথ মণ্ডল, অধ্যাপক পঞ্চানন মণ্ডল, অধ্যাপক তাপস মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা রাজীব বিশ্বাস, বিএডিসি’র উপসহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, সমাজ সেবক মো: জাহাঙ্গীর হাওলাদার, নারী কৃষক বন্দনা রায়, মো: আউয়াল ফারাজী।
মেলায় প্রদর্শিত বীজের স্টলগুলো থেকে বীজের সংখ্যা, বীজের বৈচিত্র্যময়তা, বীজের মান এবং বীজ উপস্থাপন কৌশলের উপর ভিত্তি করে একটি নির্বাচনী প্যানেলের মাধ্যমে অংশগ্রহণকারী নারী কৃষকদের মধ্যে সুকদাড়া গ্রামেন করুণা মণ্ডলকে প্রথম, বিধবা নারী নমিতা সরকারকে দ্বিতীয় এবং ঝড়ভাঙ্গা গ্রামের লক্ষী রাণী মণ্ডলকে তৃতীয় স্থান নির্বাচিত করে পুরষ্কার প্রদানসহ মেলায় অংশগ্রহণকারী সকল নারী কৃৃষকদের পুরষ্কৃত করা হয়েছে। মেলায় স্থানীয় ১৬টি গ্রামের নারী কৃষকরা ব্যতিক্রমধর্মী এই বীজ মেলায় তাদের সংগৃহীত ও সংরক্ষিত বীজ প্রদর্শন ও বিনিময় করেছেন।
মহেশপুরে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত ৬
মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামায়াত বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার শ্যামকুর ইউপির শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার মহেশপুরের ভৈরবা বাজারে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে শ্যামকুড় বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে জামায়াত কর্মীদের সঙ্গে বিএনপির সমর্থকদের কথা কাটাকাটি হয়, একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে শ্যামকুড় গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জামায়াত কর্মী আব্দুল মুন্না, আবুল কাসেম ও শ্যামপুর নিন্দা পাড়ার মৃত গোলাম নবীর ছেলে বিএনপির সমর্থক শরিফুল ইসলাম গুরুতর আহত হয়। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এ ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন জানান, একটি মারামারির ঘটনা ঘটেছিলো। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। উভয় পক্ষ বিষয়টি সমাধান করার চেষ্টা করছে।
পাইকগাছায় মিষ্টি পানি ও লবণ পানির সমর্থকরা মুখোমুখি
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের বাঁধ কেটে পোল্ডারে লবন পানি উত্তোলন নিয়ে চিংড়ি ঘের মালিক পক্ষ ও মিষ্টি পানি’র সমর্থকরা মুখোমুখি অবস্থানে। যে কোন মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।
এ নিয়ে দু’পক্ষই পাল্টা-পাল্টি মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার মিষ্টি পানির ধান-মাছ চাষের পক্ষের শতাধিক নারী-পুরুষ উপজেলার চাঁদখালী ইউপি’র চক বিষ্ণুপুরস্থ সড়কে লবন পানি উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। বেলা সাড়ে ১১ টায় এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, চিংড়ি ঘের মালিকরা খনন করা কপোতাক্ষ নদের সরকারী বাঁধকেটে বিষ্টুপুর স্লুইস গেট দিয়ে পোল্ডারে লবন পানি উত্তোলন করে পরিবেশ ধ্বংসের পাঁয়তারা করছে। এতে গাছ-পালাসহ শত-শত বিঘার বোরো ধানের ক্ষেত নষ্ট হবে। ফলে গোটা কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। আরোও অভিযোগ করা হয়,পাউবো কর্তৃপক্ষ’কে ম্যানেজ করে ঘের মালিকপক্ষ বাঁধ কাঁটার সাহস পেয়েছে। এছাড়া লবন পানি উত্তোলন বিরোধী আন্দোলনের নেতা ইউনুস মোল্লার বিরুদ্ধে ঘের মালিকরা কথিত চাঁদাবাজির অপপ্রচার করছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউনুছ মোল্লার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁদখালীর ইউপি সদস্য জি,এম আমিনুদ্দীন, স্থানীয় জাময়েত নেতা মাওঃ হাফিজুল ইসলাম,বিএনপি নেতা আঃ রহিম,মো,জিল্লুর রহমান, রোমানে পারভীন রেখা,আঃ কাদেরসহ অনেকে।
অপরদিকে বুধবার একই সময় ও একই স্থানে চিংড়ি ঘের মালিকপক্ষ পোল্ডারে লবন পানি উত্তোলনের পক্ষে মানববন্ধন করেন। ঘের মালিক নাজমুল হুদা মিথুনের সভাপতিত্বে কর্মসূচি’তে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা লুৎফর রহমান, মকবুল হোসেন,তালেব গাইন, উজ্জ্বলসহ অনেকে।
বক্তারা যুক্তি দেখান, বিগত ৪ বছর ধরে পানির অভাবে চাঁদখালীর ৬ হাজার বিঘা জমিতে ধান-মাছ কিছুই হচ্ছে না। ফলে মানুষের নানা সমস্যায় জর্জরিত। এ কারণে তারা পোল্ডার লবন পানি উত্তোলনের পক্ষে।
ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান,পানি সরবরাহের জন্য বিষ্ণুপুর স্লুইস গেট সংলগ্ন স্থানে একটি প্রকল্প দেওয়া হয়ছে।
শনিবার ক্যাম্পেইন
খুলনায় তিন লাখ ২৩ হাজার শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
তথ্য বিবরণী
আগামী ১৫ মার্চ খুলনা মহানগরী ও জেলায় তিন লাখ ২৩ হাজার ৬০ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যামসুল। বৃহষ্পতিবার কেসিসি’র স্বাস্থ্য বিভাগ আয়োজিত গণমাধ্যমকর্মীদের ওয়ারিন্টেশন ও খুলনা জেলা পর্যায়ে অবহিতকরন সভায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
১৫ মার্চ-২০২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন সভা বৃহষ্পতিবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কেসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃাতায় বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল এর গুণগত মান অন্যান্য ভিটামিন এর চেয়ে বেশি থাকায় বাচ্চাদের ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। এতে কোন পাশর্^প্রতিক্রিয়া নেই। তাই এটি গ্রহণের ফলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সকল মৃত্যুর হার ২৪% হ্রাস পায়। এইবার প্রয়োজনের তুলনায় ৫% বেশি ক্যাপসুল টিকা সরবরাহ আছে। এই ক্যাপসুল খাওয়ানোর সময় ক্যাপসুলের ভিতরকার তরল পদার্থগুলো সম্পূর্ণভাবে যাতে খাওয়ানো হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। এটি খাওয়ানোর সময় বাচ্চাদের মুখের সাথে কোন প্রকার হাতের স্পর্শ যেন না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে। আজ থেকে বিভিন্ন সেন্টারে টিকা বিতরণ কার্যক্রম চলমান আছে।
সভায় কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম প্রমুখ বক্তৃতা করেন। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপাসিটি এ্যাবেলিটি এর প্রতিনিধি মোঃ এনামুল হক।
খুলনা সিটি কর্পোরেশের ৩১টি ওয়ার্ডে এক লাখ ২২ হাজার চারশত ২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৪ হাজার ছয়শত এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ সাত হাজার আটশত ২০ জন। ওই দিন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় সরকারি কর্মকর্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশুমৃত্যু এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৫ মার্চ শনিবার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ঐ দিন খুলনা জেলার নয় উপজেলায় দুই লাখ এক হাজার ৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। উক্ত সময়ে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য খুলনা জেলা পর্যাযের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা বৃহস্পতিবার নগরীর শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিক সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ আকিব উদ্দিন-সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, শিশুরা অপুষ্টিতে ভুগলে সুস্থ জাতি পাওয়া সম্ভব নয়। শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব অনেক। জনসাধারণকে জানাতে ক্যাম্পেইন বিষয়ে ব্যাপক প্রচার প্রয়োজন। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় এবারের উদ্যোগটি সফল হবে বলে আশা করা যায়।
সুন্দরবনে মাছ ধরার অপরাধে ট্রলারসহ ৪ জেলে আটক
কয়রা প্রতিনিধি
সুন্দরবনে অভয়ারণ্যে এলাকায় মাছ শিকারের অপরাধে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১টি ইঞ্জিন চালিত ট্রলারসহ মাছ শিকারের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোর ৪ টার দিকে খুলনা রেঞ্জের অধিনস্থ ভ্রমরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ হাকিমের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ মরজত নদীর বাওন এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন মংলা উপজেলার জব্বার মল্লিক (২৯) বায়োজিদ ফকির(২৫) শাহাজাহান ডাকুয়া (৩০) ও কাঠালিয়া উপজেলার ফরিদ মিয়া (২৮)। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মারধরের ঘটনা জানতে চাওয়ায় রগ কেটে দিল যুবদল নেতার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট পৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিনের দুই পায়ের রগ কেটে দিয়েছেন শ্রমিক দল নেতা সেলিম ভুইয়ার ভাই আজিম ভুইয়া ও তার লোকজন। বুধবার (১২ মার্চ)রাতে শহরের বাসাবাটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে যুবদল নেতা জসিমকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় সেখান থেকে খুলনা এবং খুলনা থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় শ্রমিক দল নেতা সেলিম ভুইয়ার ভাই আজিম ভুইয়া ও তার লোকজন শহরের নাগের বাজার এলাকায় মোঃ জসিম উদ্দিনের প্রতিবেশী আজিম খান নামের এক ব্যক্তিকে মারধর করেন। রাত ৮টার দিকে বাসাবাটি এলাকার বগা ক্লিনিকের সামনে বসে, আজিম ভুইয়ার কাছে মারধরের কারণ জানতে চায় যুবদল নেতা মোঃ জসিম উদ্দিন। এতে ক্ষিপ্ত হয়ে আজিম ভুইয়া ও তার লোকজন জসিমের উপর অতর্কিত হামলা করে। প্রাণ বাঁচাতে জসিম স্থানীয় মজিদ কসাইয়ের বাড়িতে প্রবেশ করে। আজিম ভুইয়া ও তার লোকজন জসিম কসাইয়ের বাড়ির গেট ও রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে, মোঃ জসিম সরদারকে বেধরক মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। জসিমের দুই পায়ের রগ কেটে ফেলে তারা।
আহত যুবদল নেতা মোঃ জসিম সরদারের মামাতো ভাই সাইফুল ইসলাম পিঞ্জুর বলেন, শুধু মারধরের কারণ জানতে চাওয়ায়, ক্ষিপ্ত হয়ে আজিম ভুইয়া ও তার লোকজন জসিমকে কুপিয়েছে। ওদের হাত থেকে বাঁচার জন্য জসিম মজিদ কসাইয়ের ঘরের মধ্যে পালিয়েও রক্ষা পায়নি। তার অবস্থা খুবই আশঙ্কাজনক, আমরা খুলনা থেকে ঢাকার হাসপাতালে নিয়ে আসছি।এর আগে জসিমের ভাগ্নে রাব্বিকে মারধর ও তার মোটরসাইকেল নিয়ে গেছিল আজিম ভুইয়া। সেই মোটরসাইকেল এখনও ফেরত দেয়নি আজিম ভুইয়ারা।
মারধরের শিকার আজিম খানের স্ত্রী নাদিরা বেগম বলেন, আজিম ভুইয়া ও তার লোকজন এর আগেও আমাদের বাড়িতে এসে হুমকি-ধামকী দিয়েছে। গতকাল আমার স্বামীকে মেরেছে, মারধরের কারণ জানতে চাওয়ায় জসিম কাকাকে মেরেছে তারা। আজিম ভুইয়ার সাথে কয়েল ফারুক, মাসুদ, মুরাদ, অভি, শাওনসহ ১৫-১৬ জন ছিল। আমরা এর বিচার চাই।
এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহররক্ষা বাঁধ এলাকায় আজিম ভুইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মাছ ব্যবসায়ীরা। আধাঘন্টা মাছ বাজার বন্ধ রাখেন তারা। মাছ ব্যবসায়ী মোঃ ওসমান বলেন, গতকাল জসিমকে মারধর করার পরে আজিম ভুইয়া ও তার লোকজন এসে মাছ ব্যবসায়ী কুটুকে মারধর করেছে। এর আগে গরুর গোশত আব্দুস সালামও আমাদের এক মাছ ব্যবসায়ীকে মারধর করেছে। আমরা ছালাম, আজিম ভুইয়া ও সেলিম ভুইয়ার বিচার চাই।
এদিকে ঘটনার ২০ ঘন্টা পরেও হামলা ও রগ কাটার ঘটনায় থানায় কোন অভিযোগ দেয়নি আহতের স্বজনরা।কাউকে আটকও করতে পারেনি পুলিশ।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদ উল হাসান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
শৈলকুপায় কুমির উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রায় দুই মাস ধরে ঝিনাইদহ, রাজবাড়ী ও কুষ্টিয়া সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে একাধিক কুমিরের দেখা মেলায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। তবে এর মধ্যে একটি বিশাল আকৃতির কুমির লোকালয় থেকে ধরেছে জনতা। বুধবার রাত ৮টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের গড়াই নদী পাড়ের সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের একটি বাড়িতে কুমিরটি উঠার চেষ্টা করে। এসময় গ্রামবাসী দেখতে পেয়ে মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে ফেলে। খবর পেয়ে আশপাশ এলাকার কয়েক হাজার মানুষ কুমিরটি দেখার জন্য ভিড় করে। এছাড়া ভ্যানে করে নিয়ে এলাকায় আনন্দ মিছিল করে তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কুমিরটি গড়াই নদী থেকে প্রায় ৪০০ ফুট উপরে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খিলাফত মিয়ার বাড়ির দিকে যাচ্ছিল। সে সময় কুমিরটি পাতার উপর দিয়ে যাওয়া অবস্থায় খড়-মড় আওয়াজ শোনা যাচ্ছিল। এরপর মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে ফেলে তারা। পরে কুমিরটিকে মজবুত করে বেঁধে এলাকায় আনন্দ মিছিল করে এবং এটি দেখার জন্য কয়েক হাজার মানুষ ভিড় জমায়।
ইনসান আলী নামের স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘ প্রায় দুই মাস ধরে আমরা গড়াই নদী পাড়ের মানুষ কুমির আতঙ্কে ছিলাম। কুমিরটা প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা হবে। তবে পুরুষ না মেয়ে তা জানা সম্ভব হয়নি। তবে আরও কমপক্ষে তিনটা কুমির আছে বলে ধারণা করছি।
শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, কুমিরটি এলাকাবাসী ধরে প্রথমে খুলুমবাড়িয়া স্কুল মাঠে রাখে। তারপর ভ্যানে করে শৈলকুপা থানায় আনা হয়। রাত তিনটার দিকে খুলনা বিভাগীয় বন অধিদপ্তরের একটি সদস্যরা এসে কুমিরটি নিয়ে গেছে। তবে কুমিরটি ডিম পাড়ার জন্য উপরে উঠেছিল এটি আমরা ধারণা করছি।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, কুমির আটকের খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কুমিরটিকে জনতার হাত থেকে জীবিত উদ্ধার করতে সেখানে পুলিশ পাঠানো হয়। কুমিরটি দেখতে কয়েক হাজার মানুষ এসেছিল। পরে কুমিরটির নিরাপত্তার বিষয় বিবেচনা করে থানায় নিয়ে আসা হয়।
প্রসঙ্গত, গড়াই নদীর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া ও রাজবাড়ি জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়াগ্রাম ঘাট অংশে প্রায় দুই মাস ধরে চারটি কুমিরের উপস্থিতি দেখা যাচ্ছিল। যার ফলে স্থানীয় জেলে ও নদীপাড়ের মানুষের মধ্যে কুমির আতঙ্ক দেখা দেয়। ফলে নদীতে গোসল বা অন্যান্য কাজ করতে কেউ সাহস পাচ্ছিল না। কারণ কুমিরের উপস্থিতি দেখে সবাই ভীত। স্থানীয়রা জানান, গড়াই নদীতে একটি বড় আকারের কুমির ও তার সঙ্গে তিনটি বাচ্চা কুমিরের উপস্থিতি দেখা যাচ্ছে। বড় কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৭/৮ হাত হবে। এর মধ্যে বুধবার রাতে বড় কুমিরটি ধরা পড়েছে। তবে এতেও নদীপাড়ের মানুষ ও জেলেরা আতঙ্কিত হয়ে আছেন। কুমিরের উপস্থিতিতে গোসল, মাছ ধরা বা নদীতে কোনো কাজ করা যেন অসম্ভব হয়ে পড়েছে।
ডুমুরিয়ায় হাত পা বাঁধা ভ্যান চালকের মরদেহ উদ্ধার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ গোবিন্দকাটি গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুই হাত ও দুই পা একসাথে বেঁধে কোমরের বেল্ট গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে দক্ষিণ গোবিন্দকাটি গ্রামের আইয়ুব আলী গাজীর সুপারী বাগানে একটি গাছের সাথে বেঁধে রেখে গেছে হত্যাকারীরা। মৃত ব্যক্তির নাম মইদুল ইসলাম (৩৯)। পেশায় একজন ভ্যানচালক। তিনি উপজেলার কাঞ্চনপুর গ্রামের ওমর আলী শেখের ছেলে।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুর গ্রামের ওমর আলী শেখের ছেলে মইদুল ইসলাম বুধবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। তবে মাগরিবের নামাজের পর চুকনগর বাজার থেকে যাত্রী নিয়ে আঠারো মাইলের দিকে যেতে দেখেছে অনেকে। রাত ৮টার দিকে মইদুলের নাম্বারে তার স্ত্রী কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। এরপর গভীর রাত অবধি তার বাবা, ভাই সহ অনেকেই তাকে কল দেয়। কিন্তু ফোন বন্ধ ছিল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই বাগানে তার লাশ দেখে থানা পুলিশকে জানায় এলাকাবাসী।
হত্যাকারীরা কি কারণে তাকে হত্যা করেছে তার সঠিক কোন তথ্য এখনও জানা যায়নি, তবে পুলিশ ও এলাকাবাসীর ধারণা মইদুলের ব্যাটারী চালিত ভ্যানটি ছিনতাই করার জন্য এই হত্যাকান্ড ঘটতে পারে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মা, বাবা ও ভাই বোনের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এসময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। নিহতের ভাই মোঃ মনিরুজ্জামান বলেন, ৬ ভাই বোনের মধ্যে মইদুল সবার বড়। সে দীর্ঘদিন ভারতে ছিল ২ বছর আগে বাড়ি এসেছে। বছর খানেক আগে জীবিকার তাগিদে ভ্যান চালানোকে পেশা হিসেবে বেছে নেয়। এলাকায় সবার সাথে ভাল সম্পর্ক ছিল। তার কোন শত্রু ছিল বলে আমাদের জানা নেই।লাশের সংবাদ পেয়ে খুলনা জেলার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মোঃ খায়রুল আনাম, জেলা ডিবি ও ডুমুরিয়া থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ভ্যান ছিনতাইয়ের জন্য এই হত্যাকান্ড ঘটতে পারে। তবে এর পিছনে অন্য কোন রহস্য আছে কিনা সেটা তদন্তের পর বলা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গা দেশর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। ফলে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদফতর বৃহস্পতিবার ১৩ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এটা সারাদেশের মধ্যে সর্বোচ্চ।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, এ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্ধ্যায় সারা দেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এই মৌসুমেরও সর্বোচ্চ তাপমাত্রা।
খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি’র আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনায় খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি’র সামনে নির্বাচন কে উল্লেখ্য করে বৃহষ্পতিবার বিকাল ৩ টায় ব্যবসায়ীদের আলোচনা সভা খালিশপুর নিউ মার্কেটের সমিতির কক্ষে মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বাজারে সার্বিক সুবিধা অসুবিধা কথা সমিতির সকলে মিলে আলোচনা করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বাজারের মূল্য তালিকা নির্ধারণ করে প্রত্যেকটি দোকানের সামনে ঝুলিয়ে দিতে অনুরোধ করেন। বাজারে সভাপতি তার বক্তব্য বলেন বর্তমানে খালিশপুর নিউমার্কেট বাজার সমিতির নির্বাচনী নেতৃবৃন্দের মেয়াদ শেষ। তাই আমাদের সকলের আবার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। উক্ত সভায় খালিশপুর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচিত নেতৃবৃন্দ ও বাজারের সকল ব্যবসায়ীগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাজার কমিটির দায়িত্বে থাকা ছাত্ররা উপস্থিত ছিলেন।
সদর থানা ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে খুলনা-৩ আসনের ধানের শীষ এর কান্ডারী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনার গণ মানুষের নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশনায় সম্মানিত রোজাদারদের মাঝে খুলনা সদর থানা ছাত্রদলের আহবায়ক মোঃ শাকিল আহমেদ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু, শ্রমজীবী, অসহায় ও ছিন্নমূল মানুষদের ইফতার বিতরণ করা হয়।
এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদল সহ অনন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ শাকিল আহমেদ।
ব্যবসায়ীর পুরুষাঙ্গ কর্তনের মামলায় ৭ হিজড়া কারাগারে
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে কাপড় ব্যবসায়ী শিপন আলীকে (৩৯) কৌশলে অপহরণ করে পুরুষাঙ্গ কেটে ফেলার মামলায় অভিযুক্ত ৭ হিজড়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১২ মার্চ) দুপুরে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান এ আদেশ দেন। আসামিরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার ওয়াপদা সাইকেল স্ট্যান্ড এলাকার দুর্লভ প্রামাণিকের ছেলে ইমন ওরফে নেহা (২৮), একই এলাকার সোহেল রানার ছেলে বাঁধন ওরফে বেলী (২৬), আব্দুর রহমানের ছেলে মিজান ওরফে আঁখি (৩৬), নজু জোয়াদ্দারের ছেলে মিন্টু ওরফে ফুলি (২৮), মৃত জাহাঙ্গীরের ছেলে আলামিন ওরফে পানি (২৯), ইয়ার আলীর ছেলে হৃদয় ওরফে পাখি (২১) ও আকবার আলীর ছেলে জাফর ওরফে সোনালী (২৬)।
বাদী এজাহারে উল্লেখ করেন, তিনি একজন ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী। কাপড় বিক্রয়ের সুবাদে নেহা, আঁখি ও বেলী নামের আসামিদের সঙ্গে তার পরিচয় হয় এবং সুসম্পর্ক গড়ে ওঠে। তারা মাঝেমধ্যেই তার নিকট থেকে নগদ ও বাকিতে কাপড় ক্রয় করত।
গত ১৫ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে নেহা, আঁখি, বেলী, ফুলি ও পানি কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় আসেন এবং তার নিকট থেকে পাঁচটি শাড়ি ক্রয় করেন। ক্রয়কৃত শাড়ির টাকা নেওয়ার জন্য তাকে তাদের সঙ্গে মিরপুর এলাকায় যেতে বলেন।
তিনি কাপড় নিয়ে আসামিদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাযোগে সেদিন বিকেল আনুমানিক ৫টার দিকে মিরপুরের ওয়াপদা এলাকায় এক নম্বর আসামি নেহার বসতবাড়িতে পৌঁছান। তারা শাড়ির বাকি টাকা পরিশোধ করে দেন।
একপর্যায়ে আসামিরা তাকে খাবার খেতে দিলে তিনি সরল বিশ্বাসে খাবার খান। কিছুক্ষণ পর তার মাথা ঝিমঝিম করতে থাকে এবং অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে রাতে তার জ্ঞান ফিরলে তিনি দেখতে পান যে, দুই নম্বর আসামি বেলির হাটুর ওপর মাথা রেখে তিনি শুয়ে আছেন এবং অন্যান্য আসামিরা তার আশপাশে বসে আছেন।
তখন তিনি বুঝতে পারেন যে, আসামিরা পরস্পর যোগসাজশে তার পুরুষাঙ্গ কর্তন করে অপারেশন করে তাকে তৃতীয় লিঙ্গে রুপান্তর করেছে। তখন তিনি ভীষণ অসুস্থ অবস্থায় আসামিদের এমন কার্যকলাপের কারণ জিজ্ঞাসা করলে তারা কোনো সদুত্তর দেয়নি। বরং তাকে অবৈধভাবে জোরপূর্বক নেহার বাড়িতে আটক করে রাখে। এভাবে দীর্ঘদিন আটক থাকার পর সুযোগ বুঝে কৌশলে গত ৩ মার্চ সেখান থেকে পালিয়ে আসেন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “কাপড় ব্যবসায়ীর পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় মামলা হয়েছে। মামলার ৭ আসামি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দোল পূর্ণিমায় লালন মাজারে বসছে সাধুসঙ্গ
কুষ্টিয়া প্রতিনিধি
শুধু সাধু সঙ্গের মধ্য দিয়ে শেষ হবে এবারের দোল পূর্ণিমায় লালন মাজারের আয়োজন। দোল পূর্ণিমায় লালন স্মরণোৎসব উপলক্ষ্যে এবারে পবিত্র রমজানের কারণে একদিনের উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়েছে লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন। তবে প্রতিবছর তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা থাকবে না। শুধু সাধু সঙ্গের মধ্য দিয়ে শেষ হবে এবারের দোল পূর্ণিমায় লালন মাজারের আয়োজন।
রমজানের পবিত্রতা রক্ষার্থে কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমির পক্ষ্য থেকে একদিনের লালন স্মরণোৎসব উদযাপন করা হবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
বুধবার (১২ মার্চ) দুপুর থেকে একে একে বিভিন্ন এলাকা থেকে সাধু-ভক্ত ও লালন অনুসারীরা এসে জড় হয়েছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আঁখড়াবাড়িতে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা থেকে সাধুদের নিয়মেই চলবে সাধু সঙ্গ।
এদিন সন্ধ্যা এবং রাতে বাউল ভক্ত ফকিরদের বাল্যসেবা প্রদান করা হবে। রমজানের পবিত্রতা রক্ষার্থে সাধুদের বৃহস্পতিবার রাতেই আনুষ্ঠানিকতা শেষ হবে বলে জানা গেছে।
তিনদিনের পরিবর্তে এবার একদিনের অনুষ্ঠান হলেও সেটাতে সাধুদের নিয়মনীতিতে কোন প্রভাব নেই বলে জানান সাধুরা। তারা তাদের নিজস্ব নিয়ম মেনেই চলে। এবারে তাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে- সন্ধ্যায় বাল্যসেবা, রাখাল সেবা ও পূণ্যসেবা। এছাড়া সাধু-গুরুর ভক্তি ও ভাবের আদান প্রদান।
উল্লেখ্য, বাউল সম্রাট লালন ফকির তার জীবদ্দশায় প্রতিবছর ভক্ত ও অনুসারীদের নিয়ে দোল পূর্ণিমা তিথিতে স্মরণোৎসব পালন করতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দোল পূর্ণিমায় লালন ভক্ত, অনুসারী ও বাউলরা অনুষ্ঠান উদযাপন করে আসছেন।
লালন মাজারে থাকা খোদা বক্স ফকির বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা গুরু কার্যে বসব। ভোরে সেহরির পূর্বেই আমরা বাল্য সেবার মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শেষ করব। তবে যদি কেউ দুপুরে থাকে, তাহলে তারা নিজেদের কাফেলায় নিজেদের উদ্যোগে পূণ্য সেবা নিবে। তবে আমরা সকালেই সবাইকে বিদায় দিয়ে দেব।”
তিনি বলেন, “পৃথিবীর সকল ধর্মের মানুষের মাঝে সত্যের বাণি প্রচারের মাধ্যমে আমরা আমাদের মানবতার ধর্ম প্রচার করি। এজন্য কোনো ধর্মের মানুষ কষ্ট পাক এটা আমরা চাই না।”
কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, রমজানের পবিত্রতা রক্ষার্থে কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমির পক্ষ্য থেকে একদিনের লালন স্মরণোৎসব উদযাপন করা হয়েছে। সেখানে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ-র্যাব এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
খুলনার অনলাইন নিউজ পোর্টালের অফিস পরিদর্শনে পিআইডি প্রতিনিধিদল
তথ্য বিবরণী
তথ্য অধিদফতর (পিআইডি), ঢাকার উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার খুলনার দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক প্রবর্তন ও দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার অনলাইন পোর্টালের অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্ট পত্রিকারগুলোর পোর্টালের হালনাগাদ নিবন্ধন, অফিসের স্থায়ী ঠিকানা, জনবল, অফিস সরঞ্জামাদি-সহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন। এসময় পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক-সহ সিনিয়র সাংবাদিকদের গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা-সহ সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানান। এসময় তাঁরা সংশ্লিষ্ট পত্রিকার নিউজ রুম, ছাপাখানা, কম্পিউটার ল্যাবসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শনদলের অন্য সদস্যরা হলেন তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার মো: মনিরুজ্জামান খান ও সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী। এসময় আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রেমিকাকে যৌন নিপীড়নের দায়ে প্রেমিক গ্রেপ্তার
তেরখাদা প্রতিনিধি
শাওন তেরখাদা উপজেলার কাকদি এলাকার গৌরাঙ্গ মন্ডলের ছেলে। ফেসবুকে প্রেমের সূত্র ধরে ভোলার এক কলেজ ছাত্রীকে খুলনার তেরখাদা উপজেলায় এনে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে।
এ ঘটনায় শাওন মন্ডল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শাওন তেরখাদা উপজেলার কাকদি এলাকার গৌরাঙ্গ মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাওন মন্ডলের সাথে মুসলিম যুবতী কলেজ ছাত্রীর (২১) গত ২/৩ বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। সেই সুবাদে শাওন মন্ডলের সাথে তার প্রতিনিয়ত কথা বার্তা হতো। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের। প্রেমের সম্পর্কের সূত্র ধরে শাওনের সাথে দেখা করতে ওই ছাত্রী ১২ মার্চ সকালে বাসযোগে ভোলা থেকে খুলনায় পৌঁছায়। শাওন মন্ডলের সাথে ফোনে যোগাযোগ করে সে ওই তরুণীকে তেরখাদায় যেতে বলে। মেয়েটি তেরখাদা বাজারে পৌঁছালে শাওন মন্ডল তাকে তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে বুধবার দুপুর সোয়া ১টার দিকে তেরখাদা গ্রামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নিয়ে কুপ্রস্তাব দেয় এবং যৌন নিপীড়ন করে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এই ঘটনা জানার পর মুসলিম ওই যুবতীর স্বজনরা ভোলা থেকে খুলনায় এসে বুধবার গভীর রাতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাৎক্ষণিকভাবে শাওন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কলেজ শিক্ষার্থী যুবতীকে মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জয়নগর ইউনিয়নের চর জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। আকরাম শেখ চর জয়নগর গ্রামের হেকমত শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর জয়নগর গ্রামের আনসার জমাদ্দার পক্ষের সঙ্গে একই গ্রামের হেকমত শেখের পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বুধবার রাতে হেকমত শেখের ছেলে আকরাম শেখ স্থানীয় একটি দোকানে চা খেতে গেলে আনসার জমাদার পক্ষের ১৫-২০ জন তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আকরাম শেখ নিহত হয়েছেন। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, দু’পাইলট অক্ষত
যশোর অফিস
যশোর বিমান বন্দরে ক্রাশ ল্যান্ডিং করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। তবে বিমানের দুই পাইলট অক্ষত আছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ বিমানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১২টা ১৮ মিনিটে যশোর বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান (ঋখওএঐঞ ঘঙ এজঙই -১২০ ঞজঅওঘওঘএ গওঝঝওঙঘ) উড্ডয়ন করে। প্রশিক্ষণরত অবস্থায় স্বাভাবিক অবতরণের সময় ১২টা ৫৫ মিনিটে অসাবধানতাবশত ভূমিতে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি।
এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানটিতে থাকা গ্রুপ ক্যাপ্টেন তাওহীদ ও স্কোয়াড্রন লিডার মূসা অক্ষত আছেন। তাদের যশোর বিমান ঘাঁটিতে সাধারণ চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে এ বিষয়ে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির দায়িত্বশীল কোনো কর্মকর্তা বক্তব্য দেননি।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হলেন যশোরের নার্গিস বেগম
যশোর অফিস
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
বুধবার (১২ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক নার্গিস বেগম বিএনপির প্রয়াত নেতা, সাবেক মন্ত্রী ও দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের স্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মা।
নার্গিস বেগমকে ভাইস চেয়ারম্যান মনোনীত করায় যশোর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নেতাকর্মীরা বলছেন, দলে তার দীর্ঘদিনের অবদান এবং ত্যাগের যথাযথ স্বীকৃতি দেওয়া হয়েছে। তারা মনে করছেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়েছেন। এ জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নার্গিস বেগম বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। তিনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। স্বামী তরিকুল ইসলামের মৃত্যুর পরও তিনি দলের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকেছেন এবং সংগঠনের কাজ চালিয়ে গেছেন। তার নেতৃত্বে যশোর বিএনপি সংগঠিত থেকেছে এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে।
নার্গিস বেগমের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। তারা আশা করছেন, তিনি দলের নীতিনির্ধারণী পর্যায়ে আরও কার্যকর ভূমিকা পালন করবেন এবং যশোরসহ পুরো খুলনা বিভাগে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবেন।
খুবিতে কটকা ট্রাজেডি স্মরণে শোক দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
নানা আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার কটকা ট্রাজেডি স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন। সেই থেকে প্রতিবছর দিনটিতে খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এবছর শোক দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় শোকাবহে।
বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় কালোব্যাজ ধারণ করে বেলা ১১টায় হাদী চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে একটি শোকর্যালি বের করা হয়। র্যালিটি কটকা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এর পরপরই কটকা স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, স্থাপত্য ডিসিপ্লিন প্রধানসহ বিভিন্ন ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট ও বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপত্য ডিসিপ্লিন, প্রভোস্ট কাউন্সিল, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণকারী শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে বেলা সাড়ে ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহাদতবরণকারী শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে শাহাদত বরণকারী শিক্ষার্থীদের সহপাঠীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের দুইজন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার দেওয়া হয়।
স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা আসাদের সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত ও স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক গৌরী শঙ্কর রায়। স্বাগত বক্তৃতা করেন স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন। স্মৃতিচারণ করেন শাহাদত বরণকারী শিক্ষার্থীদের সহপাঠী, খুলনা বিশ্ববিদ্যালয়ের ’৯৮ ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমন কুমার সাহা বিষ্ণুপদ ও সুরাইয়া নওশিন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, শাহাদতবরণকারীদের সহপাঠী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বাদ জোহর শাহাদতবরণকারী শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া বাদ মাগরিব এতিমদের সাথে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহানগর বিএনপির ইফতার মাহফিল স্থগিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা মহানগর পুর্ব নির্ধারিত ইফতার মাহফিল স্থাগিত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহানগর বিএনপির ইফতার মাহফিল স্থাগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে মহানগর বিএনপি নেতৃবৃন্দ নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিদিনই সাধারণ মানুষদের সাথে ইফতার করছেন।
বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি: আমান
স্টাফ রিপোর্টার
অন্তর্বরতী সরকারের কাছে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজার হাজার প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি।’
বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনায় বিএনপির খুলনা বিভাগের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন দলের বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
আমানউল্লাহ আমান বলেন, অন্তর্বরতী সরকার সংস্কারের কথা বলছে, যে সংস্কার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই প্রথম ও পরে ৩১ দফায় দিয়েছেন। জনগণের প্রত্যাশা রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হবে। সংসদ নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে। তারপর গণতান্ত্রিক সরকার হবে। সেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থেকে হত্যা, গুম ও নির্যাতন করেছেন। বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রনেতা সুমনসহ হাজার হাজার নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। ৫৭ জন সেনা হত্যাই হাসিনার ৫৭ বার ফাঁসি হবে। অন্য হত্যা, গুম ও খুনতো বাকি থাকল। আওয়ামী লীগের অবৈধ এমপি, মন্ত্রী কেউ ছাড় পাবে না, সবাই বিচারের আওতায় আসবে। খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় সভায়, হাবীবুর রহমান হাবীব, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ খুলনা বিভাগের ৫ জেলার দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
একটি মহল ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত আছে: এড. মনা
খবর বিজ্ঞপ্তি
মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, একটি মহল দেশে পরিকল্পিতভাবে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে। তারা ক্ষমতার মধু লুটে খাওয়ার মানসে যে ষড়যন্ত্র করছে তা কখনোই সফল হবে না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি। এই মহলটি আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত আছে।
বৃহস্পতিবার নগরীর ৯, ১৮নং ওয়ার্ড ও যোগীপোল ইউনিয়ন আয়োজিত ইফতার পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা বিগত ১৭ বছর লড়াই করেছেন, লাঞ্ছিত নির্যাতিত হয়েছেন। তারপরও সব কিছু ধৈর্যের সঙ্গে অবলোকন করছেন। প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেনি যাতে দেশের আর্থ-সামাজিক অবস্থার অবনতি না হয়। জনগণের প্রত্যাশা ও আকাক্সক্ষা বাস্তবায়নে নিরপেক্ষ নির্বাচন অতি প্রয়োজনীয়। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আখড়াবাড়িতে সাধুসঙ্গ থাকলেও নেই মেলা, সাংস্কৃতিক আয়োজন
কুষ্টিয়া প্রতিনিধি
দোল পূর্ণিমা তিথিতে প্রতিবছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে তিন দিনব্যাপী সাড়ম্বরে উদযাপিত হয় বাউলসম্রাট ফকির লালন শাহ স্মরণোৎসব। সাধু-গুরু, লালনভক্তদের সরব উপস্থিতি, গান ও গ্রামীণ মেলায় জমজমাট হয়ে ওঠে আখড়াবাড়ি প্রাঙ্গণ। তবে এবার রমজানের কারণে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এক দিনই উদযাপিত হবে লালন স্মরণোৎসব। থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা। কেবল আলোচনা অনুষ্ঠান ও বাউলদের আপ্যায়নের মধ্য দিয়েই কাল শুক্রবার শেষ হবে আয়োজন। তবে সাধুসঙ্গ চলবে রীতি অনুসারে।
বৃহষ্পতিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন লেখক-চিন্তক ফরহাদ মজহার। উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের মুখ্য আলোচকও তিনি। এ ছাড়া আলোচক হিসেবে থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান। গতকাল বুধবার ছেঁউরিয়ার আখড়াবাড়িতে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক ও লালন একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি তৌফিকুর রহমান। এ সময় কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান, কুমারখালীর ইউএনও মিকাইল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি এই স্মরণোৎসবের আয়োজন করেছে।
এদিকে উৎসব উপলক্ষে কয়েক দিন আগে থেকেই আখড়াবাড়িতে আসতে শুরু করেছেন লালন ভক্ত বাউল ফকিররা। কান পাতলেই শোনা যাচ্ছে লালনের গান। উৎসবে আসা শহীদুল সাধু বলেন, সারাবছর এই দিনের অপেক্ষায় থাকি। দোল উৎসবে দেশ-বিদেশের বাউল ও সাধুরা আখড়াবাড়িতে আসে। একে অপরের মধ্যে ভাব বিনিময় হয়।
আখড়াবাড়ির ভারপ্রাপ্ত খাদেম মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুকার্য দিয়ে শুরু হবে সাধুসঙ্গ। এর পর রাখাল সেবা, মধ্যরাতে অধিবাস, শুক্রবার ভোররাতে বাল্যসেবা এবং দুপুরে পূর্ণসেবার মধ্যদিয়ে সাধুসঙ্গ শেষ হবে।
কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাজারসংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য। আগত বাউল সাধক, ভক্ত, অনুরাগী এবং দর্শনার্থীদের সহযোগিতার জন্য গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক দল এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে।
সুন্দরবনের গেওয়া ও গড়ান কাঠসহ আটক ১০
রূপসা প্রতিনিধি
খুলনার রূপসা নদীতে সুন্দরবন থেকে চোরাইকৃত গেওয়া ও গড়ান কাঠসহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৩ মার্চ) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বনজ সম্পদ রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মার্চ বুধবার রাত ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনা জেলার রূপসা নদীর জেমনি সি ফুড ঘাট সংলগ্ন একালায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক তিনটি কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে চোরাইকৃত ৫৬০ পিস গেওয়া ও ৭৫ পিস গড়ান কাঠ জব্দ করা হয়।
অভিযান চলাকালীন চোরাকারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে রাতের অন্ধকারে বোট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড টহল দল ধাওয়া করে ১০ জনকে তিনটি বোটসহ আটক করা হয়।
সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত কাঠ, বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সুন্দরবন পঞ্চিম বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। বনজ সম্পদ রক্ষা ও সুন্দরবনের পরিবেশের ভারসাম্য রক্ষায় কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
স্টাফ রিপোর্টার
নগরীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে দশ টায় নতুন রাস্তার মোড়ে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির যাত্রী নিহত হয়েছে। বিকালে রূপসা ব্রিজে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারিকে চাপা দেয় ঘটনাস্থলে পথচারি নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত রয়েছেন একজন।
নগরীর দৌলতপুর থানাধীন নতুন রাস্তা এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মো. শফিক (৩০) নামের অপর একজন নিহত হয়েছেন। নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানার নতুন রাস্তা মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় নসিমনে থাকা মো. শফিক (৩০) আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শফিক খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকার মো. খোকন শেখের পুত্র।
বিকাল চার টার দিকে রূপসা ব্রিজের পশ্চিম পাশে বরিশাল থেকে খুলনাগামি ধানসিঁড়ি পরিবহনের একটি বাস ব্রীজ থেকে নামার সময় নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় বাসের চাপায় এক পথচারি নিহত হয়েছে। নিহতের নাম শাহিন (৪৫)। সে লবণচরা এলাকার বোখারীপাড়ার মোসলেম শেখের পুত্র। এ সময় একটি মটরসাইকেল চালক আহত হয়েছে। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি।
বখাটের খপ্পড়ে পড়ে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
সাতক্ষীরা প্রতিনিধি
বখাটে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে সাতক্ষীরার তালায় দশম শ্রেণির এক ছাত্রী গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এঘটনায় প্রতারক প্রেমিক তাফসির গাজীর বিরুদ্ধে মামলা হয়েছে। বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে গত বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় তালার হরিহরনগর গ্রামে।
জানাগেছে, উপজেলার হরিহরনগর গ্রামের বিল্লাল গোলদার’র মেয়ে দশম শ্রেণির ছাত্রী সাইমা আক্তার জ্যোতি (১৫) এর সাথে পাশর্^বর্তী শাহাপুর গ্রামের সাইফুল গাজী’র ছেলে তাফসির গাজী (১৭) এর প্রেমের সম্পর্ক ছিল।
সম্প্রতি তাফসির গাজী প্রেমিকা জ্যোতিকে নিয়ে খুলনায় বেড়াতে নিয়ে যায়। সেখানে যেয়ে নগদ টাকা ও স্বর্নালংকার হাতিয়ে নিতে ব্যর্থ হয়ে বখাটে তাফসির গাজী এক বান্ধবীর বাসায় জ্যোতিকে রেখে সটকে পড়ে। পরবর্তীতে নিরুপায় হয়ে বিষয়টি জ্যোতি তার আত্মীয়-স্বজনদের জানান। একপর্যায়ে পরিবারের লোকজন গত মঙ্গলবার জ্যোতিকে খুলনা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
তালা থানার ওসি মো. শাহিনুর রহমান জানান, খুলনা থেকে জ্যোতিকে বাড়িতে ফিরিয়ে আনার পরদিন বুধবার সন্ধ্যায় ক্ষোভে, অভিমানে নিজ ঘরের মধ্যে গলাই ফাঁস দেয়। বিষয়টি বাড়ির লোকজন জানতে পেরে তাকে তালা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার আগে জ্যোতি একটি চিরকুটে বিভিন্ন ঘটনার বিষয় লিখে গেছে।
এঘটনায় জ্যোতির পিতা বিল্লাল গোলদার বাদী হয়ে তালা থানায় বখাটে তাফসির গাজীসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরার পুটি মাছ শুটকি রপ্তানি হচ্ছে ভারতে
সাতক্ষীরা প্রতিনিধি
উপকূলীয় জেলা সাতক্ষীরাতে বারো মাসই বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়ে থাকে। এসব মাছের মধ্যে লবণ পানির বাগদা ও গলদা চিংড়ি ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি হয়। এছাড়া মিঠাপানির মাছ উৎপাদন হয় বছরে দেড় লক্ষাধিক টন। যার ৮০ শতাংশই দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে।
তবে গত চার থেকে পাঁচ বছর যাবত সাতক্ষীরাতে পুটি শুটকি করে তা ভারতে রপ্তানি করা হচ্ছে। জেলার বিনেরপোতা এলাকার বেতনা নদীর পাড়ে গড়ে উঠেছে পুটি মাছ শুটকি পল্লী। প্রতিদিন প্রচুর পরিমান পুটি মাছ সংগ্রহ করার পর তা বিশেষ প্রক্রিয়ায় শুটকি করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও চট্টগ্রামে সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে ভারতের বাজারে।
অন্যদিকে সাতক্ষীরার পুটি ও অন্যান্য মিঠাপানির মাছ শুটকি উৎপাদন বাড়াতে জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে শুটকি ব্যবসায়ীদের সবধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হচ্ছে। এদিকে সাতক্ষীরার পুটি মাছ শুটকি ঘিরে অনেক নারী ও পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বেতনা নদীর পাড়ে শুটকি উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স প্রান্তি এন্টাপ্রাইজের স্বত্তাধিকারী প্রশাান্ত কুমার জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে মিঠাপানির পুটি মাছ সংগ্রহ করার পর তাতে লবণ মিশিয়ে শুটকি করেন। এরপর বিভিন্ন ভাবে বাচাই করে তা উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুর ও নীলফামারি এবং চট্টগ্রামের রপ্তানিজাত ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। প্রতি কেজি পুটি মাছ শুটকি ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করেন। পরবর্তীতে এসব পুটি শুটকি ভারতের বাজারে রপ্তানি হয় বলে জানান শুটকি উৎপাদনকারী প্রশান্ত কুমার। বছরে ৪০০ থেকে ৪৫০ মণ শুটকি উৎপাদন করেন বলে জানান তিনি।
সাতক্ষীরার বল্লী গ্রামের মিঠাপানির মাছ শুটকি ব্যবসায়ী সাধন কুমার জানান, পুটি মাছের পাশাপাশি সিলভারকার্প, মৃগেল ও তেলাপায়িা মাছ শুটকি করে বিক্রি করেন দেশের বিভিন্ন অঞ্চলে। কম মুল্যে এসব মাছ ক্রয় করার পর তা শুকিয়ে শুটকি তৈরী করেন। প্রতি বছর ৩০০ থেকে ৩৫০ মণ শুটকি উৎপাদন করেন। এর পর এসব শুটকি চট্রোগ্রামের বিভিন্ন শুটকি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। প্রভার ভেদে প্রতি মন শুটকি ১১ থেকে ১২ হাজার টাকা দরে বিক্রি করেন। তিনি আরও বলেন, তার শুটকি ব্যবসাকে কেন্দ্র এলাকার দুস্থ নারীদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। একেকজন নারী ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত আয় করছেন শুটকি উৎপাদনের সাথে জড়িয়ে।
সৈয়দপুর শুটকি রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স সাহরিয়ার এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. সাহাবুদ্দিন জানান, ভারতের বাজারে পুটি মাছ শুটকির ব্যাপক চাহিদা রয়েছে। তিনি বলেন, প্রতি মৌসুমে সাতক্ষীরা থেকে ৪৫০ থেকে ৫০০ টন পুটি শুটকি সংগ্রহ করেন। এর পর তা ভারতের বাজারে সরবরাহ করেন।
সাতক্ষীরা জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রব জানান, শুটকি উৎপাদনে অনেক সম্ভাবনা রয়েছে সাতক্ষীরাতে। এখানে বিপুল পরিমান মিঠাপানির মাছ উৎপাদন হয়। কিন্তু ভরা উৎপাদন মৌসুমে অর্থাৎ ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এসব মাছের দাম থাকে তুলনামুলক অনেক কম থাকে। ফলে বছরের এসময় এসব মাছ যদি শুটকি করে বাজারজাত করা হয় তাহলে অনেক লাভবান হতে পারবে চাষী ও ব্যবসায়ী। তিবি বলেন, জেলার কিছু এলাকাতে পুটি মাছ শুটকি করে তা দেশের বাজারে সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে ভারতে। যা এ জেলার জন্য খুবই সম্ভাবনাময় বলে জানান তিনি।
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি ম সেলিম জানান, মাছ চাষে খুবই সমৃদ্ধ জেলা সাতক্ষীরা। রপ্তানিজাত বাগদা ও গলদার পাশাপাশি বছরে বিপুল পরিমান মিঠাপানির মাছ উৎপাদন হচ্ছে এখানে। পুটি মাছ শুটকির বিষয় জানতে চাইলে তিনি বলেন, গেল ৪/৫ বছর যাবত জেলায় কিছু ব্যবসায়ী বিচ্ছিন্নভাবে পুটিসহ মিঠাপানির মাছ শুটকি করে তা দেশের বাজারে সরবরাহের পাশাপাশি ভারতে রপ্তানিও করছেন। তিনি বলেন, শুধু পুটি নয় অন্যান্য মিঠাপানির মাছও শুটকির জন্য খুবই সম্ভাবনা এখানে। বিশেষ করে ডিসেম্বর থেকে এপ্রিল-মে পর্যন্ত প্রচুর পরিমান মিঠাপানির মাছ বাজারে উঠে। যা বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক সাশ্রয় মুলে বিক্রি হয়। কিন্ত ওই সময় এসব মাছ শুটকি করে বিক্রি করতে পারলে ব্যবসায়ীরা অনেক লাভবান হতে পারে। তিনি আরো বলেন, শুটকি উৎপাদনে এগিয়ে আসার জন্য মাছ ব্যবসায়ীদের নানাভাবে পরামর্শ দেয়া হচ্ছে। প্রয়োজনে তাদের সরকারী ভাবে অন্যান্য সহযোগিতাও করা হবে।
২২নং ওয়ার্ডে যুবদলের ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ভাইয়ের পক্ষ থেকে ইফতার বিতরণ ও দোয়া করেছে জাতীয়তাবাদী যুবদল ২২ নং ওয়ার্ড। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগরী শাখার আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল এবং যুবদলের নেতৃবৃন্দ।











































