স্টাফ রিপোর্টার
খুলনার সংবাদকর্মী মোঃ জাহিদকে শারিরিকভাবে লাঞ্ছিত করে নগদ অর্থ ও মোবাইল ফোন চুরি করে নিয়েছে এক উজ্জ্বল নামে এক যুবক ও তার সহযোগীরা। এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সংবাদকর্মী মোঃ জাহিদ।
লিখিত অভিযোগে তিনি জানান, বুধবার দুপুর ১টায় নিরালা আবাসিক এলাকার ৭নম্বর রোডে আমার বাড়ির সামনে বাড়ি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের গন্ডগোল বাঁধে। সেই গন্ডগোল থামানোর চেষ্টা করি আমি। সে সময় উজ্জ্বল সহ আরো ১০ থেকে ১২ জন আমার উপর হামলা করে জামাকাপড় ছিঁড়ে ফেলে এবং শারিরিকভাবে হেনস্থা করে। আমাকে হত্যার ও হুমকি দেয় তারা। এ সময় আমার কাছে থাকা ২৩ হাজার ৭শত টাকা ও একটি স্মার্টফোন নিয়ে যায় তারা।
এই ঘটনার পর থেকে মোঃ জাহিদ ও তার পরিবার নিরাপত্তায় হিনতায় রয়েছে। তারা অতিশীঘ্রই এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করেছেন।











































