স্টাফ রিপোর্টার
খালিশপুরে মুজগুন্নী শেখপাড়া এলাকায় দিন মজুরের কিশোরী কন্যা (১৫)কে গণধর্ষণের মামলার ৩আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার ওসি (তদন্ত) মো. সাব্বিরুল আলম গ্রেফতার তিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ১৪ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
আসামিরা হলেন, মুজগুন্নি শেখ পাড়া এলাকার মৃত. নুরুল ইসলাম সারেং এর ছেলে নাজমুল ইসলাম রাজন সারেং (২৭), মুজগুন্নি কাজীপাড়া এলাকার মৃত. আমজাদ শেখের ছেলে মো. সোহাগ (৩০), মুজগুন্নী ২২নং রোডের শেখ আবুল কাশেমের ছেলে গোলাম রসূল (৩২) ।
মামলার বিবরণে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাত দুইটায় মুজগুন্নী শেখপাড়া এলাকায় আসামীরা একটি বসত ঘরে প্রবেশ করে পরিবারের সকলকে মারপিট করে লুটপাট করতে থাকে। এরপর ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে চলে যায়। এঘটনায় বৃহস্পতিবার খালিশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী /০৩)এর ৯(৩)/৩০ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয় যার নং-২০ ।









































