Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপোশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপোশের সব খবরা খবর

20
ঝোপজঙ্গলে ফুটে থাকা ভাঁটফুল আলো ছড়াচ্ছে

বিআরটিএ’র কার্যক্রমের উপর গণশুণানী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বিআরটিএ খুলনা সার্কেল বাদামতলা-শিরোমনি অফিসের উদ্যোগে সকল কার্যক্রমের উপর গণশুণানী ও পেশাজীবী ড্রাইভারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ‘২৫) সকাল থেকে বিআরটিএ খুলনা সার্কেলের সম্মেলন কক্ষে এ গণশুনানী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। খুলনা বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিঃ উসমান সরওয়ার আলম এর সভাপতিত্বে এবং মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিঃ জিয়াউর রহমান পিএএ, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিআরটিএ আদালত-১৫ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মেজবাহ উদ্দিন, খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডা.অনিন্দ্য কুমার সাহা, খুলনা (শহর ও কেএমপি) যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মোঃ আলমামুন, মোটরযান পরিদর্শক মোঃ সাইফুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলার বাস ও ট্রাক মালিক এবং বাস ও ট্রাক শ্রমিক সমিতির মোঃ রবিউল ইসলাম, ওয়াহিদুর রহমান, মোল্লা মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। গণশুনানী ও প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএর আইনকে প্রতিষ্ঠা করা সহ গাড়ি চালকদের সর্তকতার সাথে গাড়ি চালানোর পাশাপাশি দূর্ঘটনা এড়াতে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।

মহান শহীদ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার
খুলনার প্রাণ কেন্দ্রে ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে ৩৬ আয়েশা কটেজ নিচ তলায় খুলনা আর্ট একাডেমি অবস্থিত। ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় খুলনা মিউজিক ক্লাবের আয়োজনে শিশুদের নিয়ে তিনটা গ্রুপে বিভক্ত করে চিত্রাংকন প্রতিযোগিতায় শহীদদের স্মরণে আলোচনা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তারপর প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধন করেন খুলনা মিউজিক ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক বাবু রাম প্রসাদ রায় সুমন।উদ্বোধনের পরে শিশুদের ছবি আঁকা পরিদর্শন করেন খুলনার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি সৈয়দ আলী হাকিম। এ সময় উপস্থিত ছিলেন করিমুন্নেছা মডেল স্কুলের শিক্ষক বাবু ধনঞ্জয় রায় এবং চিত্রশিল্পী মিলন বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব মোহাম্মদ মনির হোসেন। প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন খুলনা আর্ট একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস, এবং সহযোগিতায় ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী শিল্পী প্রদীপ মন্ডল, শর্মী দেবনাথ, মোহনা আক্তার বিভা। প্রতিযোগিতায় তিনটি গ্রুপের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় ছিল শহীদ মিনার। সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতা শুরুর ৪০ মিনিট পরে সকল অভিভাবকদের প্রতিযোগিতা দেখার সুযোগ করে দেন। অভিভাবকরা দেখে মন্তব্য করেন প্রতিযোগিতার সম্পর্কে প্রশংসা করেন। এবং ২৮ শে ফেব্রুয়ারি বিকাল পাঁচটার সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঘোষণা করে চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকল অতিথিদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

কয়রায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগনেতা গ্রেপ্তার
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় ডেভিল হান্টের অভিযানে উপজেলা আসাদুল ইসলাম গাজীকে গ্রেপ্তর করেছে পুলিশ। উপজেলার মহারাজপুর ইউনিয়নের হায়াতখালি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় । সে মঠবাড়ি গ্রামের গাউস গাজীর ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোঃ রাজেত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ২৬ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে কয়রা উপজেলার হায়াতখালি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক জানান, বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাহে রমজানের স্বাগত মিছিল
খবর বিজ্ঞপ্তি
২৭ ফেব্রুয়ারি ‘২০২৫ বিকাল ৫ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়াস্থ আইএবি কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন এর পরিচালনায় ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় দলীয় কার্যালয় চত্বরে পবিত্র মাহে রমজান এর পবিত্র রক্ষার দাবিতে স্বাগত মিছিল ও সমাবেশ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক কারী মোঃ জামাল উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ নাসিম উদ্দিন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক বন্দ সরোয়ার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মারুফ হোসেন,
সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ, সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী আমানুল্লাহ, সহ দপ্তর সম্পাদক এইচ এম আরিফুর রহমান, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক গাজী মিজানুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন, সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ কবির হোসেন হাওলাদার, আবুল কাশেম, মোঃ বাদশাহ খান, মোঃ মিরাজ মহাজন , ছাত্রনেতা মোঃ মাহদী হাসান মুন্না প্রমুখ ।

খুলনা মহানগরীর বয়রা মেইন রোডের বেহাল অবস্থায় খুলনা নাগরিক আন্দোলনের উদ্বেগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেছেন খুলনা মহানগরীর বয়রা মেইন রোড যেন এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। রাস্তা-ঘাট, খানা-খন্দ বেহাল অবস্থা। এই রাস্তায় প্রতিনিয়ত বিভিন্ন দূর্ঘটনা ঘটছে। খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে এ রাস্তা দিয়ে যানবাহন এবং রোগীবাহী এ্যাম্বুলেন্স যাতায়াত করে থাকে। ড্রেনেজ ও রাস্তার কাজকর্ম বন্ধ রয়েছে। মনে হয় দেখার কেউ নেই। আসন্ন বর্ষা মৌসুমের পূর্বে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্তাব্যক্তিদের এসমস্ত রাস্তা-ঘাট ও ড্রেনেজ এর কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন- খুলনা নাগরিক আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ তোবারেক হোসেন তপু, মহাসচিব এস এম দেলোয়ার হোসেন, ভাইচ চেয়ারম্যান মুহাদ্দিস আলহাজ¦ মাওঃ মুফতি মোঃ আনোয়ার হোসাইন, সহ-সভাপতি অধ্যাপক গাউসুল আযম, ডাঃ মোঃ ওহিদুল ইসলাম, ইসরাত আরা হীরা, সাংবাদিক কলিন হোসেন আরজু, সাংবাদিক এম এ কবির মুন্সী, সাংবাদিক আসাফুর রহমান কাজল, এ্যাড. মাসুদুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ আক্তার হোসেন, এ্যাড. রাজিয়া সুলতানা, মিলন বিশ^াস, অধ্যক্ষ সাজেদুল ইসলাম, এস এম মেশতাকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রমিজ রাজা, মিলন বিশ^াস, দেলোয়ার হোসেন লালু প্রমুখ।

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপের ধাক্কায় শিক্ষক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপে ধাক্কায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার তালেশ্বর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত দাউদ হোসেন (৬৫) কোটচাঁদপুরের রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে। তিনি এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদ হোসেন নিজের কাজ শেষ করে কালীগঞ্জ থেকে তার মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ি তাকে ধাক্কা দেয় এবং তারপর দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পুলিশ পিকআপ চালককে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।

মশার দখলে তীলোত্তমা নগরী খুলনা: কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী খেলাফত শ্রমিক মজলিশের
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীতে মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনাসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিশ, খুলনা জেলা শাখা। সংগঠনের আহ্বায়ক হযরত মাওলানা মোঃ আব্দুল্লাহ এবং সদস্য সচিব মোঃ আবুল কাশেম এক যৌথ বিবৃতিতে এ দাবী জানান। নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, খুলনা মহানগরীতে মশার উপদ্রব স্থায়ীরূপ লাভ করলেও সাম্প্রতিক সময়ে এ সঙ্কট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। যে কারণে শুধু রাতেই নয় সারা দিনই মশার উপদ্রবে ব্যবসা-বানিজ্য, শিক্ষার্থীদের লেখা-পড়াসহ নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যহত হচ্ছে। বিষয়টি কেসিসি’র কর্তাব্যক্তিদের জানা থাকলেও কি কারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, বিষয়টি আমাদের বোধগম্য নয়। কিছুদিন আগেও ডেঙ্গু খুলনায় একপ্রকার মহামারী আকার ধারণ করে। ফলশ্রুতিতে অনেক মানুষই মৃত্যুবরণ করেছেন এবং যারা আল্লাহর রহমতে বেচে আছেন তারা একটি স্থায়ী অসুস্থ জীবন যাপন করছেন। মাঝে মধ্যে নগরীর সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার আশে পাশে স্বল্প পরিসরে ঔষধ ছিটালেও মহানগরীর বিস্তির্ণ এলাকা এর আওতায় আসেনি। বর্তমানে এ কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এক্ষত্রে প্রয়োজন ড্রেন, খাল, পুকুর, ডোবা, জলাশয়, নর্দমা, ঝোঁপ-ঝাঁড় ইত্যাদি নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং মানসম্মত ভেজাল বিহীন কীটনাশক পরিকল্পিত উপায়ে নিয়মিত ছিটানোসহ মশার প্রজননস্থল চিহ্নিতকরণপূর্বক উহা ধ্বংস করা এবং লার্ভা বিনষ্টে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারলে মহানগরীতে মশাবাহী রোগের কারণে বিপর্যয় দেখা দিতে পারে বলে বিবৃতিদাতারা আশংকা প্রকাশ করেন। কর্তৃপক্ষ অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে নগরবাসীকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

সুন্দরবনের হান্নান বাহিনীর ৭জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছেন কোস্ট গার্ড
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের হান্নান বাহিনী প্রধান হান্নানসহ তার বাহিনীর ৭দস্যুকে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ আটক করেছেন কোস্ট গার্ড। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপালের খেয়াঘাট এলাকা থেকে এ জলদস্যুদের আটক করা হয়। আটককৃত দস্যুদেরকে অস্ত্রসহ রামপাল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লেঃ কমান্ডার অনিক মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী অস্ত্রের মুখে জেলেদের ভিম্মি করে চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি প্রদর্শনসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। তাদের আটকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। যার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপালের খেয়াঘাট এলাকা থেকে জলদস্যু হান্নান বাহিনী প্রধান হান্নান শেখসহ তার বাহিনীর ৭সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি একনলা বন্দুক ও ৩টি রামদা উদ্ধার করা হয়। আটককৃত জলদস্যুর হলেন মোঃ হান্নান শেখ (৬৫), মোঃ রেজাউল শেখ (৫৩), শেখ মোঃ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মোঃ আবু তালেব খান (৪৭), মোঃ হোসেন আলী শেখ (৫৫) ও মোঃ হাবিবুর রহমান (৫৫)। তাদের বাড়ী খুলনা ও বাগেরহাট জেলায়।
এদিকে বিকেলেই আটককৃত জলদস্যুদেরকে অস্ত্রসহ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাটের রামপাল থানা পুলিশে হস্তান্তর করেছেন কোস্ট গার্ড।

ইসলামী আন্দোলন ১৮ নং ওয়ার্ডের সভাপতি মোস্তফা জামান, সেক্রেটারি মুকুল
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় সবুজবাগ আইএবি কার্যালয়ে ওয়ার্ড সভাপতি মোহা. মোস্তফা জামান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ নুরুজ্জামান বাবুল এর পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলন ও মজলিসের শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, মহানগর কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, যুব আন্দোলন মহানগর সভাপতি আব্দুর রশিদ, শ্রমিক আন্দোলন মহানগর সহ-সভাপতি আব্দুল মান্নান।

আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আয়নাল হক, আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মুকুল শেখ, মোঃ নুরুজ্জামান (বাবুল), মোঃ আবুল বাশার বাদশা, মোঃ ফারুখ হোসেন, মোঃ আমিরুল ইসলাম সোহেল, মোঃ আব্দুল মোতালেব, হাফেজ মোঃ দিদারুল ইসলাম, মোঃ আব্দুল হান্নান, মোঃ ইলিয়াস খান, মোঃ সেলিম মোল্লাহ, মোঃ আমিরুল ইসলাম, মোঃ এম মেহেদি হাসান (গিয়াস), মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা, মোঃ মিরাজ, মোঃ সুজন শেখ, মোঃ আব্দুল মোতালেব, আলহাজ্ব মোঃ আলম হাওলাদার, মোঃ আবু সাঈদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থানার সভাপতি মোঃ সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম।
সম্মেলন শেষে প্রধান অতিথি ২০২৫-২৬ শেসনের জন্য ১৮ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মোঃ মোস্তফা জামান, সহ-সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান বাবুল, আবুল বাশার বাদশা, সেক্রেটারি মনিরুজ্জামান মুকুল ও জয়েন্ট সেক্রেটারি হিসেবে আশরাফুল আলম লিটনের নাম ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান।

রামপালে পলিথিন প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সমাবেশ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে প্লাষ্টিক পলিথিন দুষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের নিয়ে নিয়ে এক উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতলুব হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অথিতির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক দপ্তরের একাডেমিক সুপারভাইজার পুষ্পেন সরকার, বিশেষ অথিতির বক্তব্য দেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, রূপান্তর প্রতিনিধি মো. আতাবুর রহমান টিপু, প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মো. মোতাহার মল্লিক, সহসভাপতি এ, এইচ নান্টু, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। এ সময় রামপালে ইয়ুথ গ্রুপ সদস্য, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা সুন্দরবনকে বাঁচাতে প্লাষ্টিক ও পলিথিন দুষণ প্রতিরোধ কার্যকর ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের প্রাকৃতিক রক্ষাকবচ সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় তরুনদের এগিয়ে আসতে হবে। তার জুলাই বিপ্লবের স্বপ্নসারথি। তরুরা এগিয়ে এলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে জন্য আমাদের সুন্দরবনকে আগলে রাখতে সক্ষম হবে। প্লাষ্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে ও সুন্দরবন বাঁচাতে করণীয় শীর্ষক উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিযোগীদের মধ্যে ৬ জন কে পুরস্কৃত করা হয়।

খুলনায় জেজেএস’র সেমিনারে বক্তারা
উপকূলবাসীর জন্য ঘূর্ণিঝড় ক্রমান্বয়ে হুমকি হয়ে উঠছে

খবর বিজ্ঞপ্তি
জাগ্রত যুব সংঘ (জেজেএস) আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ক্রমাগত হুমকি হয়ে উঠেছে। যা নারী ও মেয়েদের উপর গুরুতর আর্থ-সামাজিক সমস্যার সৃষ্টি করছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে নারী ও মেয়েরা তুলনামূলকভাবে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয় উল্লেখ করে বক্তারা উপকূলীয় অঞ্চলে আশ্রয়কেন্দ্রে নারীদের জন্য পৃথক স্থান, নিরাপদ ল্যাট্রিন এবং পর্যাপ্ত আলোর সুবিধা সম্বলিত আশ্রয়কেন্দ্র তৈরির দাবি জানান। একইসাথে গর্ভবতী নারী এবং প্রতিবন্ধী ও দুর্বল জনগোষ্ঠীর জন্য উঁচু আশ্রয়কেন্দ্রের সাথে সঠিক যাতায়াত ব্যবস্থা সম্বলিত আশ্রয়কেন্দ্রের নকশা প্রণয়নেরও দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর রূপসা স্ট্রান্ড রোডস্থ সিএসএস আভা সেন্টারে কয়রা উপজেলায় নারী ও মেয়েদের দুর্যোগের ঝুঁকি বিষয়ক এ আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় জাপানের শাপলা নীর-এর সহযোগিতায় জেজেএস-এর প্রস্তুতি প্রকল্পের আওতায় পরিচালিত একটি গবেষণা কার্যক্রমেরও সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরা হয়।
জেজেএসএর নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেনের সভাপতিত্বে ও সমন্বয়কারী নাজমুল হুদার পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রধান গবেষক মোঃ মোস্তাফিজুর রহমান। প্যানেল আলোচনায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন এবং মাছরাঙা টিভির বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শাপলা নীরের প্রতিনিধি এমিকো ফুজিওকা, হিরোমি কাতসুই, তোমোকো উচিয়ামা, এমডি আনিছুজ্জামান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর রিফাত জাহান, কয়রা এলাকার বাসিন্দা বাসন্তী রানী মুন্ডা, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান সরদার, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, সিপিপি’র উপপরিচালক গোলাম কিবরিয়া, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরীফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন জাহান, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, ডেইলী সান’র খুলনা প্রতিনিধি গাজী মনিরুজ্জামান প্রমুখ। এতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ও শিক্ষাবিদসহ গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা অংশ নেন।

কয়রায় দিনব্যাপী বাঘ সংরক্ষনে গনসচেতনতা মুলক সেমিনার
কয়রা(খুলনা)প্রতিনিধি
“বাঘ আমাদের অহংকার , রক্ষার দায়িত্ব সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘ সংরক্ষণে গনসচেতনতা কার্যক্রম উপলক্ষে দিনব্যাপী এক সেমিনার অনুষ্টিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে খুলনা রেঞ্জ, সুন্দরবন পশ্চিম বন বিভাগ এ সেমিনারের আয়ােজন করে। সুন্দরবন বাঘ সংরক্ষন প্রকল্পের সহযোগিতায় খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাে: শরিফুল ইসলামের সভাপতিত্বে ও কাশিয়াবাদ ফরেস্ট স্টেসন কর্মকর্তা মাে: সাদিকুজ্জামানের সঞ্চলনায় সেমিনারে বক্তৃতা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাে: আজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান,সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার, কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার,সমাজসেবা অফিসার মােঃ আবুল কালাম আজাদ, পিপুলস ফােরামের সভাপতি এম মনিরুজ্জামান, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, ইমতিয়াজ উদ্দিন, রিয়াছাদ আলী,এস এম এ রউফ,তরিকুল ইসলাম, ফরহাদ হোসেন প্রমুখ। সেমিনারে বক্তারা সুন্দরবনের বাঘ সংরক্ষনে গনসচেতনতা সৃষ্টি হলেই বাঘ সংরক্ষন করা সম্ভব । আইন করে সুন্দরবনের বাঘ ও সম্পদ রক্ষা করা সম্ভব না। একমাত্র গনসচেতনতার মাধ্যমেই সুন্দরবনের বাঘ সংরক্ষন করা সম্ভব। সেমিনারে সরকারী কর্মকর্তা, বনবিভাগের কর্মকর্তা, সাংবাদিক, সিপিজি, ভিটিআরসি,সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কয়রায় দিনব্যাপী বাঘ সংরক্ষনে গনসচেতনতা মুলক সেমিনার
কয়রা(খুলনা)প্রতিনিধি
“বাঘ আমাদের অহংকার , রক্ষার দায়িত্ব সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘ সংরক্ষণে গনসচেতনতা কার্যক্রম উপলক্ষে দিনব্যাপী এক সেমিনার অনুষ্টিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে খুলনা রেঞ্জ, সুন্দরবন পশ্চিম বন বিভাগ এ সেমিনারের আয়ােজন করে। সুন্দরবন বাঘ সংরক্ষন প্রকল্পের সহযোগিতায় খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাে: শরিফুল ইসলামের সভাপতিত্বে ও কাশিয়াবাদ ফরেস্ট স্টেসন কর্মকর্তা মাে: সাদিকুজ্জামানের সঞ্চলনায় সেমিনারে বক্তৃতা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাে: আজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান,সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার, কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার,সমাজসেবা অফিসার মােঃ আবুল কালাম আজাদ, পিপুলস ফােরামের সভাপতি এম মনিরুজ্জামান, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, ইমতিয়াজ উদ্দিন, রিয়াছাদ আলী,এস এম এ রউফ,তরিকুল ইসলাম, ফরহাদ হোসেন প্রমুখ। সেমিনারে বক্তারা সুন্দরবনের বাঘ সংরক্ষনে গনসচেতনতা সৃষ্টি হলেই বাঘ সংরক্ষন করা সম্ভব । আইন করে সুন্দরবনের বাঘ ও সম্পদ রক্ষা করা সম্ভব না। একমাত্র গনসচেতনতার মাধ্যমেই সুন্দরবনের বাঘ সংরক্ষন করা সম্ভব। সেমিনারে সরকারী কর্মকর্তা, বনবিভাগের কর্মকর্তা, সাংবাদিক, সিপিজি, ভিটিআরসি,সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কয়রায় দিনব্যাপী বাঘ সংরক্ষনে গনসচেতনতা মুলক সেমিনার
কয়রা(খুলনা)প্রতিনিধি
“বাঘ আমাদের অহংকার , রক্ষার দায়িত্ব সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘ সংরক্ষণে গনসচেতনতা কার্যক্রম উপলক্ষে দিনব্যাপী এক সেমিনার অনুষ্টিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে খুলনা রেঞ্জ, সুন্দরবন পশ্চিম বন বিভাগ এ সেমিনারের আয়ােজন করে। সুন্দরবন বাঘ সংরক্ষন প্রকল্পের সহযোগিতায় খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাে: শরিফুল ইসলামের সভাপতিত্বে ও কাশিয়াবাদ ফরেস্ট স্টেসন কর্মকর্তা মাে: সাদিকুজ্জামানের সঞ্চলনায় সেমিনারে বক্তৃতা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাে: আজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান,সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার, কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার,সমাজসেবা অফিসার মােঃ আবুল কালাম আজাদ, পিপুলস ফােরামের সভাপতি এম মনিরুজ্জামান, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, ইমতিয়াজ উদ্দিন, রিয়াছাদ আলী,এস এম এ রউফ,তরিকুল ইসলাম, ফরহাদ হোসেন প্রমুখ। সেমিনারে বক্তারা সুন্দরবনের বাঘ সংরক্ষনে গনসচেতনতা সৃষ্টি হলেই বাঘ সংরক্ষন করা সম্ভব । আইন করে সুন্দরবনের বাঘ ও সম্পদ রক্ষা করা সম্ভব না। একমাত্র গনসচেতনতার মাধ্যমেই সুন্দরবনের বাঘ সংরক্ষন করা সম্ভব। সেমিনারে সরকারী কর্মকর্তা, বনবিভাগের কর্মকর্তা, সাংবাদিক, সিপিজি, ভিটিআরসি,সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মাগুরাতে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নোমানী ময়দানে পথনাট্য উৎসবের উদ্বোধন
নওয়াব আলী মাগুরা
মাগুরার নোমানী ময়দানে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ২৬ ফেব্রুয়ারি পথনাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক, মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, এ আয়োজন নাট্যকর্মী, সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। পথনাট্যের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এই প্রয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা শিল্পকলা একাডেমীর সদস্য বৃন্দ,নাট্য শিল্পীবৃন্দ,গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও নাট্যপ্রেমী দর্শকমন্ডলী।

নড়াইলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। নাশকতা ও বিএনপির অফিস ভাঙচুরের আলাদা তিনটি মামলায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে হাজির হলে বিচারক মেহেদী হাসান এবং সাবরিনা চৌধুরী তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২০২৪ সালের ১০ ডিসেম্বর কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর এলাকায় বিএনপির অফিস ভাঙচুরের ঘটনাসহ নড়াগাতী এলাকার নাশকতার আলাদা তিনটি মামলায় আসামিরা আদালতে হাজির হন। এর মধ্যে আছেন, কালিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, উপজেলা ওলামা লীগের সভাপতি রফিকুল ইসলাম, নড়াগাতী থানা আওয়ামী লীগের সদস্য হাসিবুল আলম উজ্জ্বল, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরসালিন খন্দকার, বাবরা হাচলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা মোকাররম হোসেন হিরু, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম সিকদার, মাউলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, কালিয়া উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত শেখ, ৫ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি টুকু শেখসহ ৩৫ নেতাকর্মী।

আত্মনির্ভশীলতা হবে আমাদের মৌলিক অগ্রযাত্রার ভিত্তি: মহাপরিচালক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা সমাবেশ বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহাপরিচালক বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এবং সমাজের উন্নয়নে আনসার বাহিনীর অনেক কিছু করার আছে। দেশের প্রতিটি ইউনিয়নে আমাদের নারী ও পুরুষ প্লাটুনে পেশাগত ও কর্মমুখী প্রশিক্ষণের প্রশিক্ষিত জনবল রয়েছে। প্রায় ৬১ লাখ সদস্যের কার্যক্রমকে ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালনা করা সম্ভব নয়। সঙ্গত কারণেই স্বচ্ছতা, জবাবদিহিতা ও তদারকি নিশ্চিত করতে এ বাহিনীর কার্যক্রম ডেটাবেজভিত্তিক ও ডিজিটাল করার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, কেবল নির্বাচনকালে বা দুর্যোগ ও উৎসবের সময় সহায়তা করা ছাড়াও আনসারের আরো কিছু করার আছে। খুব শীঘ্রই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভিন্নভাবে দেখা যাবে। বিগত ছয়মাসে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশের প্রায় একলাখ তরুণকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বছরে দুই-একটি বড় প্রোগ্রামের জন্য অপেক্ষা না করে সবসময়ই সরকারের বিভিন্ন দপ্তরের কার্যক্রমে সহায়তা করতে হবে। আমাদের সেবা যেন দেশের বিশাল ব্যাপ্তির প্রান্তিক জনগোষ্ঠী পায়।
তিনি আরও বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক, তারা অনেক সময় আমাদের ভিডিপির সদস্যদের বাদ দিয়ে বেনামে বাইরের লোকদের ঋণ দিতো। এটা বন্ধ করা হয়েছে। এলাকার চাহিদা বিবেচনা করে গ্রামের আনসার-ভিডিপি ক্লাবের সদস্যরা ফসল উৎপাদন, কৃষিসহ বিভিন্ন উদ্যোগে যুক্ত হতে পারেন। এক্ষেত্রে আনসার-ভিডিপি ব্যাংকই বিনিয়োগ করবে। প্রয়োজনে ব্যাংকের পলিসি পরিবর্তন করতে হবে। আনসারের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর বেকারদের প্রশিক্ষিত করে আত্মনির্ভরশীল করার সুযোগ কাজে লাগাতে হবে। আনসার শব্দের অর্থ সহায়তাকারী, এ নামের মূল্যায়ন করতে হবে। আমরা সামাজিক নিরাপত্তার জায়গায় কাজ করবো। আত্মনির্ভশীলতা হবে আমাদের মৌলিক অগ্রযাত্রার ভিত্তি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন। অনুষ্ঠানে প্রধান অতিথি সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে মহাপরিচালক জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বেুলন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে জেলা সমাবেশ উদ্বোধন করেন।

সাতক্ষীরায় আলোচনা সভায় বক্তারা
সুন্দরবন দূষণে হুমকির মুখে পড়ছে উপকূলীয় এলাকার মানুষের জীবন জীবিকা

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা।।
সুন্দরবন ও তার সংলগ্ন অঞ্চলে সমূহের দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়নের লক্ষ্যে ‘সুন্দরবনের জন্য সাংবাদিকতা’ বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শহরের অদূরে অগ্রগতি সংস্থার রিসোর্ট এবং ট্রেনিং সেন্টারের অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী শুভাশিস ভট্টাচার্য, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল প্রমূখ। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মুজিবর রহমান, রুহুল কুদ্দুস, গোলাম সরোয়ার, আমিরুজ্জামান বাবু, প্রভাষক সামিউল মনির, আসাদুজ্জামান সরদার, সুকুমার দাস বাচ্চু, আহসান রাজিব, আখতারুজ্জামান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া।
বক্তারা বলেন, বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ৬০ শতাংশ এলাকা বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জুড়ে অবস্থিত। বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলায় সুন্দরবন অবস্থিত। উপকূলীয় সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সুন্দরবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় ৩০ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের বনজ ও জলজ সম্পদের উপর নির্ভরশীল, যা তাদের জীবন-জীবিকার প্রধান উৎস এবং দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মানবসৃষ্ট বিভিন্ন কারণে সুন্দরবন চরম প্রাকৃতিক ও পরিবেশগত ঝুঁকির সম্মুখীন। বক্তারা আরো বলেন, বিগত ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার সুন্দরবন সংলগ্ন ১০ কিলোমিটার এলাকাকে ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করে, যা ৫টি জেলার ১৭টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে। এই এলাকাকে বলা হয় ‘সুন্দরবন ইমপ্যাক্ট জোন’। তবুও, মানুষের অপরিকল্পিত কার্যক্রমের কারণে এই অঞ্চলে দূষণ বাড়ছে, বিশেষত প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ফলে। এই দূষণ নদী, খাল ও জলাশয় গুলোকে প্রভাবিত করছে, যা শেষ পর্যন্ত জোয়ার-ভাটার মাধ্যমে সুন্দরবনে প্রবেশ করছে এবং বনের মাটি ও পানি দূষিত করছে। এর ফলে গাছপালা, বন্যপ্রাণী ও জলজ প্রাণীর উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যা সুন্দরবনের উৎপাদনশীলতা হ্রাস করছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলছে। সভায় বলা হয়, সুন্দরবন না থাকলে আগামী প্রজন্ম বাঁচাতে পারবে না। সুন্দরবনকে বাঁচাতে হলে দূষণ এবং এর সাথে সম্পর্কিত পরিনিতি সম্পর্কে সুন্দরবন সংলগ্ন এলাকায় জনগণকে সচেতন করা। সভা শেষে জার্নালিজম ফর সুন্দরবন কমিটি গঠন করা হয়েছে। এতে মাছরাঙা টেলিভিশন আমাদের সময় এর মোস্তাফিজুর রহমান উজ্জলকে আহবায়ক ও সামিউল মনির, সুকুমার দাস বাচ্চু, এস. কে হাসানকে যুগ্ম আহ্বায়ক এবং এখন টিভির আহসানুর রহমান রাজিবকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

দর্শনায় ২ কেজি গাঁজাসহ মাদকবহনকারী মোটরসাইকেল উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজা ও মাদকবহনকারী মোটরসাইকেল উদ্ধার করেছে। বৃহস্পতিবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স দর্শনার রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ায় এক অভিযান চালায়। এসময় রাঙ্গিয়ারপোতা টু শিংনগরগামী সড়কে পলাতক আসামী রাঙ্গিয়ারপোতা গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ মধু মিয়া (৩৮)র ফেলে যাওয়া বাজার করা ব্যাগ হতে ষাট হাজার টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ২ কেজি গাঁজা ও মাদকবহনকারী ১টি মোটরসাইকেল উদ্ধার করে। পরে পলাতক আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

দামুড়হুদায় লেগুনা চাপায় মটরসাইকেল আরোহীর মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় যাত্রীবোঝাই লেগুনা চাপায় এক মটরসাইকেল আরোহী ছানা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে দামুড়হুদা সদর উপজেলার হাতিভাংগা গ্রামের মৃত. আলী বক্সের ছেলে আঃ রাজ্জাক(৪৫) উপজেলা বাসস্ট্যান্ডের কাছে দিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় যাত্রীবাহী একটি লেগুনা মটরসাইকেলকে ধাক্কা মারলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আব্দুর রাজ্জাককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম আফরিন জ্যোতি পরীক্ষা-নিরিক্ষার পর আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করা করেন।তিনি জানান হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা গেছেন। দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক আব্দুর রাজ্জাক নিহত হয়েছে।

আশাশুনির দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের নব গঠিত কমিটির অভিষেক
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের নব গঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে অভিষেক ও আলোচনা সভার আয়োজন করা হয়। দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের নব গঠিত কমিটির সভাপতি প্রভাষক শেখ আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ নোমান হোসেন। নব গঠিত কমিটির সাধারন সম্পাদক এম,এম নুর আলম ও ধারাভাষ্যকর আশরাফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দরগাহপুর কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরপদ মন্ডল, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এস, এম আহসান হাবিব, পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোসলেম উদ্দীন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হায়দার, সমাজ সেবক শেখ মতলুবর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ জিল্লার উদ্দীন, আহমাদ আলী বাচা, শেখ জিকু আলম, শেখ হিজবুল্লাহ, আলাউদ্দীন রাজা, কৃষ্ণ মোহন ব্যানার্জী, হাফেজ শেখ কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সম্পাদক শেখ তরিকুল হাসান এর প্রতিনিধি ও বিএনপির মিডিয়া সেলের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক সোহরাব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিএম আলাউদ্দীন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গনি সরদার, বিএনপি নেতা জিএম হাফিজুর রহমান, এস,এম স্বপন, ই্উপি সদস্য আব্দুল বারী, গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি শেখ খলিফাতুল্লাহ, রামনগর সিরাজুল স্মৃতি সংঘের সভাপতি সিরাজুল ইসলাম প্রমূখ। দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারী দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্তি করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ৮ জনকে উপদেষ্টা ও ৯ জনকে সাধারন সদস্য মনোনীত করা হয়। #

কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে ঝাড়ু মিছিল
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মিরপুর উপজেলা শহরের ঈগল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে সমাবেশে ইউএনওর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাজে উদাসীনতা ও আওয়ামী লীগর পুনর্বাসন করার মতো বিভিন্ন অভিযোগ তোলা হয়।

এ ছাড়া দ্রুত দায়িত্ব হস্তান্তর না করলে রোববার (২ মার্চ) ইউএনওকে নিজ কার্যালয়ে তালাবদ্ধ করে রাখা হবে বলেও ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, ইউএনও বিবি করিমুন্নেছা মিরপুরে যোগদানের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। সম্প্রতি আওয়ামী লীগের পদধারীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আইনশৃঙ্খলা মিটিং করেছেন। তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। তাকে মিরপুর থেকে বদলি করা হয়েছে। তবুও এখন পর্যন্ত ক্ষমতা হস্তান্তর করেনি। বক্তারা এ বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। উল্লেখ্য, বুধবার (১৯ ফেব্রুয়ারি) জণপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিবি করিমুন্নেছাকে পদায়নের মাধ্যমে বদলি করা হয়ে। তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অধীনে ন্যাস্ত করা হয়। সেখানে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে ইউএনও বিবি করিমুন্নেছার বিরুদ্ধে উপজেলা পরিষদের দুটি প্রবেশদ্বার বন্ধ রাখা, উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ ও আওয়ামী লীগ পদধারী চেয়ারম্যানদের নিয়ে আইনশৃঙ্খলা সভা করায় অভিযোগ ওঠে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও বিবি করিমুন্নেছা। তিনি জানান, আমি সব সময় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। কোনো অনৈতিক কাজকে সমর্থন করিনি, কাউকে সুবিধাও দেয়নি। এতে কেউ কেউ ক্ষুব্ধ হতে পারেন। তাতে আমার কোনো যায় আসে না। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে উপজেলাবাসীর কল্যাণে কাজ করার চেষ্টা করেছি।

স্কেল পরিচালনায় আড়াই কোটি ব্যয়, সুফল নেই
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোর-বেনাপোল মহাসড়কের সুরক্ষায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে বসানো হয়েছে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশন। এই স্কেল পরিচালনায় বছরে সরকারের ২ কোটি ২৩ লাখ টাকা খরচ হচ্ছে। কিন্তু কোনো সুফল মিলছে না। ঠেকানো যাচ্ছে না অতিরিক্ত পণ্যবাহী গাড়ি। স্কেল পরিচালনায় নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ইউডিসি কনস্ট্রাকশন বলছে, সড়কে পণ্য পরিবহনকারী সংগঠনগুলোর সহযোগিতা না পাওয়ায় তারা সেবা দিতে পারছে না। অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ, পাশের ভোমরা ও নওয়াপাড়া বন্দর সড়ক বাদ রেখে শুধু বেনাপোল সড়কে স্কেল চালুর ফলে এ পথে বাণিজ্য কমার আশঙ্কা রয়েছে। তাই স্কেল ব্যবহারে তাদের আপত্তি আছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর সড়ক উন্নয়নে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। কিন্তু সড়কের ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের যান চলাচলের কারণে অল্প দিনেই সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। এতে সংস্কারে ব্যয় যেমন বাড়ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনা। এদিকে সড়কপথে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের সিংহভাগ হয় বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে। এই বন্দরে চলাচলকারী ট্রাকের ওজন নিয়ন্ত্রণ করে যশোর-বেনাপোল মহাসড়কের সুরক্ষায় বেনাপোল পৌর গেট এলাকায় স্কেল স্থাপন করে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালে এটি স্থাপন করা হয়। পরে ২০২৪ সালের ১৫ আগস্ট স্কেল পরিচালনায় ৪ কোটি ৪৭ লাখ টাকা চুক্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউডিসিকে দায়িত্ব দেয় সরকার।

গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারীসহ ৪২ জন স্কেল পরিচালনায় কাজ করছেন। নিরাপত্তায় রয়েছেন ৭ জন আনসার সদস্য। এই মহাসড়কে অতিরিক্ত পণ্য পরিবহনে প্রথম টনে ৫ হাজার ও দ্বিতীয় টনপ্রতি ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তবে স্কেলে অতিরিক্ত পণ্য শনাক্ত হলেও জরিমানা আদায় বা বেশি পণ্য বোঝাই বন্ধে কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারছে না কর্তৃপক্ষ। এতে স্কেল পরিচালনায় সরকারের বিপুল অর্থ যেমন বিফলে যাচ্ছে, তেমনি অতিরিক্ত পণ্য বহনে সড়ক নষ্ট হচ্ছে। ইউডিসি কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার নুরুজ্জামান জানান, বাণিজ্যিক সংগঠনগুলো সহযোগিতা না করায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধ ও জরিমানা আদায় করা যাচ্ছে না। যশোরের নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রোকনুজ্জামান বলেন, পণ্যবাহী ট্রাকে ওজন রসিদ না থাকায় অতিরিক্ত পণ্য বহন বন্ধ করা যাচ্ছে না। অতিরিক্ত পণ্য পরিবহনে সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ছাড়া যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে। পরিবহন ব্যবসায়ীরা বলছেন, পাশের নওয়াপাড়া ও ভোমরা বন্দর সড়ক বাদ রেখে শুধু বেনাপোলে স্কেল চালু হলে এ পথ ব্যবহার করে ব্যবসা কমে আসবে। পাশের বন্দরের সড়কগুলোতে স্কেল চালু হলে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি ব্যবহার করবেন ব্যবসায়ীরা। বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘আশপাশের বন্দর বাদ দিয়ে শুধু বেনাপোল সড়কে স্কেল চালু ব্যবসায়ীরা কখনো মানবেন না। বড় অঙ্কের অর্থ জরিমানার বিধান প্রভাব ফেলবে বাজারে। এটি সহনশীল পর্যায়ে থাকলে ব্যবসায়ীরা মেনে নেবেন।’ বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনি বলেন, বেনাপোল বন্দরের পাশে ভোমরা ও নওয়াপাড়া বন্দর রয়েছে। তবে শুধু বেনাপোল-যশোর মহাসড়কে স্কেল চালু হলে সেটি বাণিজ্যের ক্ষেত্রে বৈষম্য হবে। ভোমরা ও নওয়াপাড়া বন্দর সড়কে স্কেল চালু হলে বেনাপোল সড়কের স্কেল ব্যবহারে সহযোগিতা করবেন ব্যবসায়ীরা।

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি হারুন, সম্পাদক শাতিল
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশিদ। তিনি পেয়েছেন ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল খালিদ মো. সাঈদ পেয়েছেন ১০৮ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এস,এম শাতিল মাহমুদ নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট খ.ম আরিফুল ইসলাম (রিপন) পেয়েছেন ১৬৭ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফারুক আজম মৃধা (১৭৯ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুর রহমান পেয়েছেন ১২৮ ভোট। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন চেয়ারম্যান অ্যাডভোকেট কে,এম আব্দুর রউফ এ ফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট মোস্তফা সামসুজ্জামান ও অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু। এর আগে সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৩টায়। নির্বাচন কমিশন থেকে জানা যায়, এবারের নির্বাচনে ১৭টি পদের জন্য ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ৪৬০ জন ভোটারের মধ্যে ৪৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আত্মগোপনে খুলনার ইউপি চেয়ারম্যানরা, নাগরিক সেবায় ভোগান্তি
স্টাফ রিপোর্টার
আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত খুলনার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আত্মগোপনে থাকায় জরুরি নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রত্যাশীরা। সরেজমিনে খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, সেবা প্রত্যাশীদের প্রচণ্ড ভিড়। তবে চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান দেবব্রত মল্লিকের রুমে তালা ঝুলছে। ইউনিয়নের চেয়ারম্যান বিধান চন্দ্র রায় আত্মগোপনে থাকায় তাকে দায়িত্ব দেয়া হয়েছিলো। জানা যায়, গত ১৫ দিন ধরে ইউনিয়নের চেয়ারম্যান বিধান চন্দ্র রায়ও আত্মগোপনে রয়েছেন। ফলে নাগরিকদের জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র, ওয়ারিশনামার মতো জরুরি সেবা পেতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। জাতীয় পরিচয়পত্র করার জন্য নাগরিক সনদপত্রের প্রয়োজন নার্গিস সুলতানার। ইউনিয়ন পরিষদে তিনদিন এসেও সনদপত্র হাতে পাননি এখনও। নার্গিস সুলতানা বলেন, ‘চেয়ারম্যান না থাকায় আমাদের ভোগান্তি হচ্ছে। আজ নিয়ে তিনদিন এসেও কাগজ হাতে পেলাম না। ওদিকে জাতীয় পরিচয়পত্র খুবই প্রয়োজন। একই রকম সমস্যা নিয়ে প্রায়ই ফিরে যেতে হচ্ছে ইউনিয়নের বাসিন্দাদের।’
শুধু এই ইউনিয়ন না, সরকার পতনের পর নানা অনিয়মের অভিযোগ ও মামলা হওয়ায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জেলার ৬৮ ইউনিয়নের মধ্যে অন্তত ২৪ জন আত্মগোপনে আছেন। এসব ইউনিয়নের কোথাও সরকারি কর্মকর্তা আবার কোথাও প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হলেও বাড়েনি কাজের গতি, তবে বেড়েছে ভোগান্তি। শুধু খুলনা জেলা পুরো বিভাগজুড়ে বিভিন্ন জেলায় এমন চিত্র। বিশেষ করে বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়ায় এমন আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আত্মগোপনে থাকা চেয়ারম্যানের সংখ্যা বেশি। চেয়ারম্যানদের আত্মগোপনে থাকায় কাজের গতি কমার কথা স্বীকারও করে জলমা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নাগরিকদের সেবা দিতে। কিন্তু আমাদের তো সব ক্ষমতা নেই। আমাদের স্বাক্ষরে তো কাজ হবে না, জনপ্রতিনিধিদের স্বাক্ষর লাগবে। তাদের নিয়মিত উপস্থিত না হতে পারা তো কিছুটা কাজের ব্যাঘাত ঘটবে।’
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ‘সদস্যদের মধ্যে থেকে কাউকে দায়িত্ব দেয়া হলে তিনি আর চেয়ারম্যানের মতো দায়িত্ব পালন করতে পারবেন না। সদস্যদের তো আর সেই অভিজ্ঞতা নেই। আমাদের সদস্যদের ওপরও বাড়তি কাজের চাপ সৃষ্টি হয়। ফলে নাগরিক সেবায় কিছুটা ভোগান্তি আছে।’ এ বিষয়ে সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, ‘ইউনিয়নগুলোতে নাগরিক সেবা ভেঙে পড়েছে। চেয়ারম্যান, সদস্যদের নতুন করে আত্মগোপনে যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে। এ অবস্থায় সরকারকে আরও ভালোভাবে দৃষ্টি দিতে হবে এদিকে। সরকারকেই উদ্যোগ নিয়ে যেখানেই সমস্যা দেখা দেবে সেখানেই প্রশাসক নিয়োগ দিতে হবে।’
খুলনা বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. হুসাইন শওকত বলেন, ‘আমরা পুরো বিভাগের নাগরিক সেবার বিষয়টি তদারকি করছি। কোথাও কোথাও নতুন করে সদস্য বা চেয়ারম্যানদের আত্মগোপনে চলে যাওয়ার খবর পাচ্ছি। এক্ষেত্রে যেখানেই কাজের গতি কমে যাওয়ার খবর পাচ্ছি সেখানেই সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে নতুন করে প্রশাসক নিয়োগ দেয়া হচ্ছে।’

খুলনা বিভাগের ১০ জেলায় ৫৮০টি ইউনিয়ন পরিষদে সম্প্রতি ৯৫ জন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিপর্যস্ত শার্শা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত-সহিংসতায় ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায়। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় গোলাগুলি, বোমা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দলটির বেশ কয়েজন নেতাকর্মী আহত হয়েছেন। সমস্যা সমাধানে দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপ চেয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, উপজেলার গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও সহসভাপতি সরোয়ার হোসেনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এতে উপজেলার বিভিন্নস্থানে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দলীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০ টার দিকে গোগা ইউনিয়নের অগ্রভুলোট বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতিয়ার রহমান (৫৮) ও শফিকুল ইসলাম (৫৮) নামে বিএনপির দুই নেতাকে পিটিয়ে জখম করা হয়েছে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি বোমা নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। আহত আতিয়ার ওই গ্রামের রওশন আলীর ছেলে। তিনি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও শফিকুল একই গ্রামের সৈয়দ আলী গাইনের ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, দুপক্ষের দ্বন্ধের জেরে সোমবার রাতে অগ্রভুলোট গ্রামের বাজারে সরোয়ার সমর্থক খোদাবক্সের ছেলে বাবুল (৪৮), গোলাম হোসেনের ছেলে মিকাইল হোসেন (২৮) ও একই গ্রামের রমিজউদ্দীনের ছেলে কবিনূরসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন আব্দুল হামিদ সরদার সমর্থিত আতিয়ার রহমানকে একা পেয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাঁটুর হাড় ভেঙ্গে দেয়। তাকে রক্ষা করতে গিয়ে শফিকুল নামে অন্য এক বিএনপি নেতাকেও পিটিয়ে জখম করা হয়। এ সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এবং গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে হামিদ সরদার সমর্থিত নেতাকর্মীরা বাজারে এসে হট্টগোল সৃষ্টি করে। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মঙ্গলবার সকালে ওই বাজার থেকে একটি তাজা বোমা ও গুলির খোসা উদ্ধার করে স্থানীয়রা।
এর আগে ২১ ফেব্রুয়ারি রাতে খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামে ছোট শহীদের বাড়িতে বোমা হামলা চালিয়েছে রেজাউল, জনি, জিরেনগাছা গ্রামের ডাবলুসহ ২০ থেকে ৩০ জন। অতর্কিত বোমা হামলায় আহত হয়েছেন ৭ জন। তারা হলেন কন্যাদহ গ্রামের মুক্তার আলীর ছেলে রমজান, হাবিবুর রহমানের ছেলে মিলন হোসেন, মতি গাইনের ছেলে হাচানুর রহমান, কিনা মোড়লের ছেলে আমিন মোড়ল, মতিয়ার গাইনের ছেলে শাহ আলম গাইন, রবিউল ইসলামের ছেলে সাহেব আলী এবং আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন। এসব ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন, পৌর কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের। তিনি তার ফেসবুক আইডিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লেখেছেন- বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে, আমি শার্শা থানার গোগা, অগ্রভুলোট, কায়বা, নিজামপুর, গোরপাড়াসহ বিভিন্ন ইউনিয়নে চাঁদাবাজি, সন্ত্রাস, দখল, লুটপাট এবং এই জাতীয় অন্যান্য জঘন্য কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি লেখেন, আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে যারা এই ধরনের জঘন্য কার্যকলাপ করছে, বিএনপি কখনও তাদের সমর্থন করে না। তিনি আরও লেখেন, থানা বিএনপির নেতারা কোনোভাবেই এই দায় এড়াতে পারবেন না। যদি এভাবে চলতে থাকে, তাহলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা কখনও সম্ভব হবে না। যেখানেই এই ধরনের কার্যকলাপ ঘটবে, থানা বিএনপির উচিৎ কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা।

এদিকে থানা বিএনপির সাধারণ সম্পাদক এই ঘটনাকে চাঁদাবাজি বা দখলদারিত্বের কারণে নয় বলে দাবি করেন। তার মতে, নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করেই মূলত এই মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানা বিএনপির সাধারণ সম্পাদক নূরুজ্জামান লিটন বলেন, চাঁদাবাজি বা দখলদারিত্ব নয়, এখানে ঝামেলা হচ্ছে নেতৃত্ব নিয়ে। বড় দল হলে নেতার সংখ্যাও বেশি হয়। শার্শা উপজেলার সার্কেল এএসপি নিশাত আল নাহিয়ান জানান, উপজেলায় সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষ, গোলাগুলি ও বোমাবাজির ঘটনাগুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের চিহ্নিত করতে তদন্ত চলছে, এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব, তাই সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানাই। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপির হাবিব খালাস
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ওই মামলায় ২০২১ সালে বিএনপির এই নেতাকে ১০ বছরের সাজাসহ ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত বছরের ২৭ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় জামিন পান বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। হাবিবুল ইসলামের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপির এ নেতা জড়িত ছিলেন না। শুধু দুটি গুলির খোসা দেখিয়ে মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়। মামলা থেকে তাকে খালাস দেওয়ায় তিনি ন্যায়বিচার পেয়েছেন, বাকি আসামিরাও ন্যায়বিচার পাবেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারিতে ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারক। ১০ বছরের কারাদণ্ড পাওয়া বাকি দুজন হলেন- মো. আরিফুর রহমান ওরফে রঞ্জু ও রিপন। এরা দুজনই পলাতক। পলাতক আসামি যুবদল নেতা আব্দুল কাদের বাচ্চুকে দেওয়া হয় ৯ বছরের কারাদণ্ড। বাকি ৪৬ জন আসামিকে চার বছরের কারাদণ্ড থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান। সড়ক পথে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। ওই সময় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে ৩টি মামলা করা হয়।

ঘুষ-দুর্নীতিতে সম্পদের পাহাড় সাবেক অতিরিক্ত সচিব গাউসের
স্টাফ রিপোর্টার
খুলনা শহরে সোনাডাঙ্গা এলাকায় বয়রা ক্রস রোডে ৬ তলা বিলাসবহুল বাড়ি, নিরালা আবাসিক এলাকায় অভিজাত নিরালা প্যালেসে দুটি ফ্ল্যাট, তেঁতুলতলা মৌজায় ১১ বিঘা জমি, ঢাকা ও কুয়াকাটায় একাধিক ফ্ল্যাট ও প্লটসহ ব্যাংকে গচ্ছিত মোটা অঙ্কের অর্থসহ অঢেল সম্পদ। এত সম্পদের ফিরিস্তি যাকে ঘিরে তার নাম মো. গাউস। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব তিনি। শুধু সম্পদের পাহাড় গড়েননি, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বানিয়ে অবৈধভাবে চাকরির মেয়াদও বাড়িয়েছেন তিনি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর খুলনায় নিরিবিলি জীবনযাপন করলেও প্রশাসন ক্যাডারের আওয়ামীপন্থিদের নিয়ে নিয়মিত বৈঠক করেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অনুসন্ধানে দেখা যায় খুলনার তেরখাদা উপজেলা বারাসাত ইউনিয়নের কাওসার মোল্লার ছেলে মো. গাউস মোল্লা ১৯৮৫ সালে চাকরিতে যোগদানের পর থেকেই চাকরি জীবনে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, উন্নয়ন প্রকল্প থেকে কমিশন নেওয়াসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে মালিক হয়েছেন শত কোটি টাকার। আওয়ামীপন্থি অফিসার হিসেবে এইচটি ইমাম ও ড. মশিউর রহমান সঙ্গে বিশেষ সখ্যতা থাকায় অনিয়ম দুর্নীতিতে জড়ানোর পরও বারবার পেয়েছেন দায়মুক্তি ও পদোন্নতি। কোনো জেলায় ডিসি না থাকার পরও হয়েছিলেন বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সবিচও।
চাকরি জীবনে যত অনিয়ম ১৯৮৫ সালে পাটগ্রাম উপজেলায় সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন মো. গাউস। এরপর হাতিয়াবান্দা উপজেলায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় লালমনিরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দায়িত্বে ছিলেন গাউস। ত্রাণ নিয়ে কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে এই আমলার বিরুদ্ধে। ব্যাপক সমালোচনার মধ্যে তদন্ত কমিটি গঠন হওয়ায় তাকে বদলি করা হয় সাতক্ষীরা জেলা পরিষদের সচিব হিসেবে। সেখানে টাকা নিয়ে অবৈধ উপায় দোকান বরাদ্দ দেওয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আবারও বদলি হয় নিলফামারীতে। সেখানে পাটগ্রাম, হাতিয়াবান্দা ও নিলফামারী তামাক চাষীদের সঙ্গে অবৈধ সিন্ডিকেট গড়ে তুলেছেন ব্যাপক সম্পদ। সেখান থেকেও যশোরের অভয়নগর ও কেশবপুরে ইউএনও থাকা অবস্থায় সখ্যতা তৈরি হয় সাবেক মন্ত্রী ইসমত আরা সাদেকের সঙ্গে। এরপর ২০০৮ সালের ডিসেম্বর মাসে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পরে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর সাতক্ষীরার এডিসি জেনারেল সেখান থেকে সরাসরি অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরে ২০১৪ থেকে ২০১৭ সালের মাঝামাঝি পর্যন্ত লম্বা সময় থাকেন বরিশালের বিভাগীয় কমিশনার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম এবং অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমানের সঙ্গে সিন্ডিকেট করে বরিশালে প্রশাসন ক্যাডারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। সীমাহীন দুর্নীতির অভিযোগে বরিশালে তার বিরুদ্ধে মানববন্ধন ঝাড়ু মিছিল হলে তাকে অতিরিক্ত সচিব হিসেবে চাকরি শেষের মাত্র একমাস আগে তাকে ওএসডি করতে বাধ্য হয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিতর্কিত মুক্তিযোদ্ধা সনদে বাড়িয়েছেন চাকরির মেয়াদ মো. গাউস এলাকায় গাউস মোল্লা নামে পরিচিত। নিজের বাড়িগুলোর সামনে সাইনবোর্ডে বীরমুক্তিযোদ্ধা মো. গাউস লেখা আছে। মুক্তিযোদ্ধা হিসেবে চাকরির মেয়াদও বাড়িয়েছেন তিনি। তবে তার এলাকায় একাধিক মুক্তিযোদ্ধার সঙ্গে যোগাযোগ করে জানা যায় তিনি কোথায় কীভাবে মুক্তিযুদ্ধ করেছে আমরা জানি না। এই এলাকার বেশিরভাগ মুক্তিযোদ্ধাই তাকে মুক্তিযোদ্ধা হিসেবে চেনে না। সম্মুখসারির মুক্তিযোদ্ধা হিসেবে তেরখাদায় বিশেষ পরিচিত আব্দুল জলিল শেখ।
তিনি বলেন, গাউস মোল্লা মুক্তিযুদ্ধ করেছে এমন কথা শুনিনি। হঠাৎ আশির দশকে তিনি দাবি করেন তিনি মুক্তিযোদ্ধা। কিন্তু এই এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা সাবেক কমান্ডার চৌধুরী আবুল খায়েরের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেন তিনি। বলেন খুলনা প্রেস ক্লাবে এ পর্যন্ত কয়েকবার তার বিরুদ্ধে উপজেলার মুক্তিযোদ্ধারা এক হয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তা হওয়ায় গাউসই খায়েরকে সবসময় আশ্রয় দিত। উপজেলার ৯১ জন মুক্তিযোদ্ধা থাকলেও গাউসের সহযোগিতায় খায়ের তা নিয়ে ৬ জন বানিয়েছে। এ নিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একাধিকবার তদন্ত করে শতশত ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দেয়।
সম্পদের পাহাড় অতিরিক্ত সচিব গাউস চাকরি জীবনে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, উন্নয়ন প্রকল্প থেকে কমিশন নেওয়াসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে মালিক হয়েছেন শত কোটি টাকার। খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় বয়রা ক্রস রোডে ৭ তলা বিশিষ্ট নিজের বাড়ি ৯৬/০১ নুরজাহান ভিলা। বর্তমানে এখানেই বসবাস করেন তিনি। নিরালা আবাসিক এলাকায় ১২ তলা বিশিষ্ট অভিজাত নিরালা প্যালেস ভবনে দুটি ফ্ল্যাট, বটিয়াঘাটার তেতুলতলা মৌজায় ১১ বিঘা জমি, সম্প্রতি যশোরের জমি ৮০ লাখ টাকায় বিক্রি করেছেন তিনি। তার দুই ডাক্তার ভাতিজাকে সঙ্গে নিয়ে ক্ষমতার অপব্যবহার করে ঢাকায় একাধিক সরকারি প্লটের মালিক হয়েছেন তিনি। অবসরের পর যা নিজের অংশ বুঝে নিয়েছেন। বরিশাল বিভাগীয় কমিশনার থাকাকালীন তৎকালীন পটুয়াখালির ডিসি অমিতের সহযোগিতায় কুয়াটায় দুটি সরকারি প্লট বাগিয়ে নেন তিনি। এছাড়া নড়াইলের কালিয়ায় ডবপুর মৌজায় জমি, তেরখাদায় স্ত্রী ও সন্তানের নামে কয়েক বিঘা জমি নেকেন তিনি। এছাড়া ব্যাংকের টাকাসহ শতকোটি টাকার মালিক আওয়ামীপন্থি এই আমলা।
এ বিষয়ে মো. গাউস বলেন, আমি অতিরিক্ত সচিব ছিলাম। যা সম্পদ গড়েছি রিটায়ারমেন্টের পরে অবসরকালীন অর্থ দিয়ে করেছি। অর্ধেক ট্যাক্স ফাইলে দেখানো আছে, বাকি অর্ধেকও এবার ট্যাক্স দেওয়ার সময় দেখাব। কোনো অবৈধ সম্পদ নেই আমার। যা আছে তা সবই দৃশ্যমান। মুক্তিযোদ্ধার বিষয়ে তিনি বলেন, আমি ভারত থেকে আসা মুক্তিযোদ্ধা, আমি এক জায়গা যুদ্ধ করেছি আর জলিল ভাই আরেক জায়গায় যুদ্ধ করেছে আমার সঙ্গে তার দেখা হয়নি। আর একজন গাউস আছে তেরখাদায়, তার সার্টিফিকেট নিয়ে বিতর্ক আছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে বিএনপির দলীয় কোন্দলের জেরে সংঘর্ষে আহত কৃষক নুর ইসলাম শেখ (৪৮) মারা গেছেন। গতকাল বুধবার রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত নুর ইসলাম শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগড়ী গ্রামের জলিল শেখের ছেলে। এদিকে নুর ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, কলাতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে গোলাম কিবয়িরা মাস্টার ও মোস্তাফিজুর রহমান কচি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ১৬ ফেব্রুয়ারি বিকেলে চরচিংগড়ী এলাকায় দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে নুর ইসলামসহ অনেকে আহত হন। পরে আহত নুর ইসলামকে প্রথমে টুঙ্গিপাড়া এবং পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। ১০ দিন পর গতকাল রাতে তিনি মারা যান। এ বিষয়ে জানতে চাইলে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের সম্পদ অনুসন্ধানে দুদক
স্টাফ রিপোর্টার
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক উপমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ১৮ ফেব্রুয়ারি কমিশন থেকে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত হয়। এজন্য তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়। গত ২৩ ফেব্রুয়ারি দুদকের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকার সরকারি বরাদ্দ বিতরণের তালিকা চাওয়া হয়েছে। দুদকের খুলনা কার্যালয়ের উপ-পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. আবদুল ওয়াদুদ জানান, বাগেরহাট-৩ আসনে সংসদ সদস্য হিসেবে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বরাদ্দ হওয়া টিআর ও কাবিখা প্রকল্পের বছরভিত্তিক বরাদ্দপত্র এবং অনুমোদিত প্রকল্পের তালিকা চাওয়া হয়েছে। একই সঙ্গে ওই সময় মোংলা ও রামপাল উপজলোয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরতদের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, হাবিবুন নাহারের স্বামী তালুকদার আবদুল খালেক খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি। তিনি বাগেরহাট-৩ আসনে একাধিকবার সংসদ সদস্য ছিলেন। গত ২১ জানুয়ারি তালুকদার খালেকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ অনুসন্ধানে টিম গঠন করেছিল দুদক। ওই সময় দুদক সাবেক মেয়রের সঙ্গে তার স্ত্রী হাবিবুন নাহারের আয়কর বিবরণীসহ অন্যান্য তথ্য সংগ্রহ করে।

রাতভর থানায় থাকার পর বোনের বাড়িতে দাফন হলো হত্যা মামলার আসামির
স্টাফ রিপোর্টার
যশোরের ঝিকরগাছায় যুবদলকর্মী পিয়াল হাসান হত্যা মামলার আসামি আমিরুল ইসলামের (৫৬) মরদেহ দাফনে বাধা ও স্বজনদের পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আমিরুল ইসলাম। রাতে তার মরদেহ পৈত্রিক নিবাস মোবারকপুরে নেওয়া হয়। এরপর আমিরুলের স্ত্রী আয়েশা বেগম, বড় মেয়ে রিনিকে বেদম মারপিট করে মরদেহসহ বাড়ি থেকে তাড়িয়ে দেয় নিহত পিয়ালের স্বজনরা। রাতভর লাশ নিয়ে থানায় অবস্থানের পর বুধবার আসরের নামাজের পর জানাজা শেষে বোনের শ্বশুর বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানা যায়, ঝিকরগাছার যুবদলকর্মী পিয়াল হাসান হত্যা মামলার ১০ নম্বর আসামি আমিরুল ইসলাম (৫৬) খুলনা জেলখানায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৩ জানুয়ারি উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন। ২৭ জানুয়ারি জেলখানা থেকে মুক্তি পান তিনি। এরপর যশোর সদর উপজেলার পুলেরহাট গ্রামে আমিরুল ইসলামের মেয়ে রিনির বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে আমিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর কুইন্স হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমিরুল ইসলামের বোন পলি খাতুন বলেন, ওই রাতেই আমিরুল ইসলামের মরদেহ ঝিকরগাছা পৌর সদরের মোবারকপুর গ্রামে পৈত্রিক বাড়িতে নিয়ে গেলে মৃতের মেয়ে রিনি ও স্ত্রী আয়েশা বেগমকে মারপিট করে নিহত পিয়ালের পরিবারের লোকজন। এ সময় মরদেহসহ তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এক পর্যায়ে মরদেহ নিয়ে সারারাত ঝিকরগাছা থানায় থাকে। তিনি আরও বলেন, বুধবার আমিরুলের মরদেহ আমার শ্বশুর বাড়িতে নেওয়া হয়। বিকেলে তাকে উপজেলা শহরের কাটাখাল কবরস্থানে দাফন করা হয়।

পিয়ালের বাবা কিতাব আলী বলেন, আমাদের বাড়ির পরের বাড়িটি আমিরুল ইসলামের। আমার ছেলে খুনের পর তারা সবাই পলাতক ছিল। হঠাৎ আমিরুল মারা গেলে, তার মরদেহ নিয়ে বাড়িতে আসে। এরপর আমার বাড়ির পাশে তাদের জমিতে দাফন করার সিদ্ধান্ত নেন। এ সময় আমিরুলের স্বজনদের সঙ্গে আমার স্বজনদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। পরে তারা অন্য স্থানে দাফন করেছে বলে শুনেছি। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আল নাহিয়ান বলেন, আমিরুল ইসলামের মরদেহ নিয়ে থানায় আসে স্বজনরা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডাকা হয় দাফনের ব্যবস্থা করার জন্য। কিন্তু আমিরুলের স্বজনরা গ্রামে দাফন করতে রাজি হননি। পরে স্বজনরা তাকে পছন্দের করবস্থানে দাফন করেছে। উল্লেখ্য, গত ৯ নভেম্বর যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হাসানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। তিনি মোবারকপুর বিশ্বাসপাড়ার কিতাব আলির ছেলে। তার নামে বিস্ফোরক আইনসহ ১০টি মামলা ছিল।

খুবির নিরাপত্তা প্রহরী স, ম, সালাউদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত নিরাপত্তা প্রহরী স, ম, সালাউদ্দিনের মাতা মনোয়ারা বেগম ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আনুমানিক সকাল ৬.১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর গগণ বাবু রোডের নূর জামে মসজিদের সামনে নামাজে জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম নিরাপত্তা প্রহরী স, ম, সালাউদ্দিনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, নিরাপত্তা তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) আবদুর রহমান এবং সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

খুবির ভাস্কর্য ডিসিপ্লিনে অরিগামি বিষয়ক কর্মশালার সমাপনী
খবর বিজ্ঞপ্তি
কাগজ দ্বারা বিভিন্ন ধরনের শিল্পকর্ম নির্মাণ বা অরিগামি বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের আয়োজনে দুই দিনব্যাপী “ফোল্ডিং ড্রিম” কর্মশালার সমাপনী অনুষ্ঠান ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১টায় চারুকলা স্কুলের আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। তিনি বলেন, অরিগামি বিষয়ক কর্মশালার আয়োজন খুবই ভালো উদ্যোগ। প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মশালা আয়োজন করা হলো। এর মাধ্যমে শিল্পের একটি নান্দনিক ধারা সম্পর্কে শিল্পশিক্ষার্থীরা হাতে-কলমে শিখতে পেরেছে। এই কর্মশালা আয়োজনের জন্য আমি ভাস্কর্য ডিসিপ্লিনকে আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মোঃ আমিনুল ইসলাম এবং রিসোর্সপার্সন ছিলেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক আবু কালাম শামসুদ্দিন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী ১৭ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক গৌতম চৌধুরী, সহকারী অধ্যাপক মনোতোষ মন্ডল, সহকারী অধ্যাপক রওনক হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক রূপক সাহা।

ম্যানগ্রোভ হ্যাকাথোনে ইনোভেটিভ আইডিয়া উপস্থাপনে বিভাগীয় চ্যাম্পিয়ন সিডিও ইয়ুথ টিম
শ্যামনগর প্রতিনিধি
দক্ষিণের প্রকৃতি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় ‘ম্যানগ্রোভ হ্যাকাথন ২০২৫’ এর জেলা পর্যায়ের হ্যাকাথন শেষে বিভাগীয় পর্যায়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। যেখানে বাগেরহাট, কক্সবাজার ও শ্যামনগরের তরুণরা তাদের সৃজনশীল চিন্তা ভাবনা ও উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেছে জলবায়ু সংকট মোকাবিলায়। দুই রাউন্ডের প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা দশটি আইডিয়া নিয়ে ফাইনাল রাউন্ড উপস্থাপনা হয়েছে খুলনা আভা সেন্টারে।ফাইনাল রাউন্ডে ৩টি চ্যাম্পিয়ন সংগঠনের মধ্যে একটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় খুলনা আভা সেন্টারে ইৎধপ টহরাবৎংরঃু ঈ৩ঊজ,ইৎরমযঃবৎং এবং ঈধৎব ইধহমষধফবংয এর বাস্তবায়নে এবং ঙঅই ঋড়ঁহফধঃরড়হ, ঝযঁংযরষধহ,জবহবি ঊধৎঃয,ঋঋঈজঔ সহ অন্যান্য সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগ ছিল শুধু প্রতিযোগিতা নয়, বরং নতুন চিন্তার উন্মেষ ঘটানোর এক অনন্য মঞ্চ। অংশগ্রহণকারীদের উচ্ছাস, মেন্টরদের দিকনির্দেশনা এবং বিচারকদের মূল্যায়নের মধ্য দিয়ে এক অনন্য অভিজ্ঞতা গড়ে উঠেছে। মহাসমারোহে আয়োজিত “ম্যানগ্রোভ হ্যাকাথন ২০২৫” এর বিভাগীয় গ্র্যান্ড ফাইনাল সেখানে সেরা ১০ টি আইডিয়া থেকে বিচারকদের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের মাধ্যমে পুরষ্কৃত করা হয় সেরা ৩ টি আইডিয়াকে। ইনোভেটিভ আইডিয়া শেয়ারে সিডিও ইয়ুথ টিম জলবায়ু সহনশীল ও প্রকৃতি বান্ধব জীবিকা তৈরিতে “সৌর বিদ্যুৎ চালিত স্মার্ট ফিশ ড্রায়ার: উপকূলীয় সম্প্রদায়ের জন্য একটি টেকসই সমাধান” নিয়ে আইডিয়া উপস্থাপন করেন। তাদের মাল্ডি মিডিয়া উপস্থাপনায় তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের উপকূলীয় অঞ্চলে মাছ ধরার উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা অনেক। তবে মাছ সংরক্ষণ এবং শুকানোর উপযুক্ত পদ্ধতির অভাবে বড় পরিমাণ মাছ নষ্ট হয়ে যায়, যা অর্থনৈতিক ক্ষতি এবং খাদ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।এছাড়া মৌসুম ভিত্তিক কুমড়ার বড়ি তৈরি,মরিচ শুকানো,দুর্যোগকালীন পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন সবজি শুকিয়ে রাখা সহ নানাবিধ জিনিসপত্র শুকিয়ে রাখেন উপকূলের মানুষেরা।এসমস্ত খাদ্য সামগ্রী প্রচলিত পদ্ধতিতে খোলা জায়গায় শুকানো হয়, যেখানে ধুলোবালি, পোকামাকড় ও আবহাওয়া প্রতিকূলতার কারণে গুণগত মান নষ্ট হয়। এই সমস্যা সমাধানের জন্য সৌর বিদ্যুৎ চালিত স্মার্ট ড্রায়ার একটি কার্যকর ও টেকসই প্রযুক্তি হতে পারে। এটি সৌরশক্তি ব্যবহার করে দ্রুত ও স্বাস্থ্যসম্মত উপায়ে শুকাতে সক্ষম, যা পরিবেশবান্ধব, খরচ-সাশ্রয়ী এবং স্মার্ট প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এসময় সিডিও ইয়ুথ টিমের পক্ষে উপস্থাপনা করেন সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ি ইউনিটের মোস্তাফিজুর রহমান, কলেজ ইউনিটের কাইয়ুম হাসান এবং ভূরুলিয়া ইউনিটের এস এম রাজা হোসেন।এসময় আয়োজক সংস্থা বলেন, আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে টেকসই সমাধানের সন্ধান করা জরুরি।আর এটাই হ্যাকাথন ২০২৫-এর মূল লক্ষ্য।

খুলনা সোসাইটির চেয়ারম্যানের শাশুড়ির ইন্তেকাল : শোক
খবর বিজ্ঞপ্তি
সামাজিক সংগঠন খুলনা সোসাইটির চেয়ারম্যান, হাজী আঃ মালেক ইসলামিয়া কলেজের প্রভাষক এস এম সোহেল ইসহাক এর শাশুড়ি সালমা বেগম (৫৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিদাতারা সংগঠনের কো-চেয়ারম্যান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিষ্ণুপদ সাহা, এনটিভি ব্যুরো চিফ মো. আবু তৈয়ব মুন্সি, সাবেক চেম্বার পরিচালক মো: মাহাবুব আলম, সৈয়দ নজরুল ইসলাম টুটুল, এমডি খাইরুল ইসলাম জনি (জনি চেয়ারম্যান), ইঞ্জি. সাব্বির হোসেন, রোটা: এস এম ময়েজ উদ্দিন চুন্নু, মো: মেশকাত হোসেন, মো: রাজ্জাক হোসেন, তারেক মাহামুদ, আল-আমিন শিশির, কেডিএ’র ইঞ্জি. মিজানুর রহমান, মো: মোবারক হোসেন, শেখ তানভীর বারী হামিম, অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামান, প্রফেসর এ্যাড. শফিউল আলম সুজন, অধ্যক্ষ তাসরিনা বেগম, কাজী আইনুল মুন, চার্টার্ড একাউন্ট্যান্ট মো: কামরুজ্জামান, মো. জয়নাল ফরাজী, অধ্যাপক সজল কুমার গাঁতিদার, ডা. মেহেদী হাসান, ডা: নয়ন পাল, ইয়াফেস ইসিতিহাদ দীপ, মো: তারেক হাসান, নাজমুল জোয়াদ্দার, এয়ার ইঞ্জি. মলয় কান্তি বালা, এস এম মিশকাতুল ইসলাম, জি এম শহিদুল ইসলাম, সামসুন্নাহার শিমুল, রোটা: মেহেজাবিন মুবিনা হেমা, সালমা খানম, সুবর্না রহমান খান, ইমরুল কায়েস জুয়েল, ওয়ালিমা জেরিন খান, মানসুরা তুলি, আহসানুল হক তুহিন প্রমুখ।

যুগল কিশোর ভৌমিকের সুস্থতা কামনায় বাজার কালীবাড়ি মন্দিরে প্রার্থনা সভা
খবর বিজ্ঞপ্তি
আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দির-এর উপদেষ্টা এবং বাজার কালীবাড়ি রোডের বিশিষ্ট ব্যবসায়ী যুগল কিশোর ভৌমিকের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বৃহস্পতিবার বেলা এগারোটায় বাজার কালীবাড়ি মন্দিরে ধর্মীয় সংবাদ পরিবেশন তপা হালদারের পরিচালনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সভাই উপস্থিত ছিলেন সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জি, শ্যামল হালদার, গোপি কিষাণ মুন্ধরা, প্রশান্ত কুন্ডু, প্রশান্ত ব্যানার্জি, তপন সাহা, ভোলানাথ ভট্টাচার্য, স্বপন সরকার, পলাশ সাহা, বিকাশ সাহা, সুরেশ চক্রবর্তী, সাংবাদিক অমিয় পাল, সাংবাদিক দিলীপ বর্মন, শঙ্কর ঘোষ, রতন দেবনাথ, বিশ্বজিৎ দে মিঠু, কিংকর সাহা, রবিন দাস, অলক দে, ভবেষ সাহা, মিঠুন সাহা, মোহাম্মদ মনিরুল ইসলাম পাপ্পু, গোপাল কুন্ডু, রূপম দে, লিটন চক্রবর্তী, রাজু শীল, তরুন রায় সিবু, সবুজ ভট্টাচার্য, পলাশ ভৌমিক, মনোজ রায়, মুক্তি রানী ব্যানার্জি, কবিতা মৃধা প্রমূখ।
খুলনা কেন্দ্রীয় পণ্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার শিরোমনি শিল্পাঞ্চলের শ্যামগঞ্জ কেন্দ্রীয় পণ্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল বৃহস্পতিবার অত্যান্ত সুষ্ট ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোটারদের ব্যাপোক উৎসাহ ও উদ্বিপনার মধ্যে দিয়ে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কেন্দ্রীয় পণ্যাগার ইউনিয়ন কার্যালয়ে চলে এ ভোটগ্রহণ। প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ নির্বাচনে সভাপতি পদে হাসান শেখ চেয়ার প্রতিক নিয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন( প্রাপ্ত ভোট-৩৩) এবং সাধারণ সম্পাদক পদেও দোয়াত কলম প্রতিক নিয়ে মিলন সরদার ৩১ ভোট পেয়ে পুর্ননির্বাচিত হয়েছে। এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ মাসুদ রানা(কলস-৩২ ভোট), সহ-সাধারন সম্পাদক পদে আবুল কালাম(ইলিশ ২৯ ভোট) , সাংগঠনিক সম্পাদক পদে নতুন মুখ মোঃ আলী হোসেন(শাপলা ফুল) ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, প্রচার সম্পাদক পদে তালা প্রতিক নিয়ে মোঃ আরিফ গাজী(৪১ ভোট) এবং কোষাধক্ষ পদে আনারস প্রতিক নিয়ে শেখ ফজলুর রহমান ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন খুলনা জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক। নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানাগেছে, খুলনা শিরোমনি শিল্পাঞ্চলের শ্যামগঞ্জ কেন্দ্রীয় পন্যাগার (আরইবি) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মোট ৭টি পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ইউনিয়নের মোট ৫৮ জন ভোটারের মধ্যে ৫৮জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন অত্যান্ত সুষ্ট ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
৩য় এপিবিএন খুলনার সাফল্য
ফুলবাড়ীগেট প্রতিনিধি
৩য় এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম এম সালাহউদ্দিন নির্দেশে গঠিত অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্তে কাজ করে থাকে। অধিনায়কের দিক নির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে চলতি মাসে ৩য় এপিবিএন, খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্তে হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্ত হতে সর্বমোট ১১ টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে। এছাড়াও একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং বিকাশ প্রতারণার শিকার ব্যক্তিকে আইনি সেবা প্রদান করে। হারানো মোবাইল উদ্ধার এবং প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের সময়ে অধিনায়ক বলেন জনসাধারণের সাড়া পেলে হয়তো আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো।

খুলনা টিটিসিতে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” বিষয়ক মতবিনিময়
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বিভাগীয় পর্যায়ে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” বিষয়ক এক বিনিময় সভা বৃহস্পতিবার বেলা ১১ টায় তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহা-পরিচালক (যুগ্মসচিব) মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় বক্তৃতা করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র আইসিটি বিভাগের শিক্ষক প্রফেসর ড. আশরাফুল গনি ভূঁইয়া, বিএমইটির ডাইরেক্টর (ট্রেনিং) মোঃ সালাউদ্দিন, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার উপ-পরিচালক এটিএম শওকত হোসেন, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার খুলনা ব্যুরো চীফ এনামুল হক, হ্যামকো গ্রুপের চেয়ারম্যান, সৈয়দ আহমেদ তালুকদার, প্রবাসী কল্যাণ ব্যাংকে, খুলনার ব্যবস্থাপক মোঃ হাসানুজ্জামান , খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় খুলনা বিভাগের সকল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশ্ববিদ্যালয়, কলেজের, শিক্ষক,প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি প্রশিক্ষণ ব্যুরো এ মতবিনিময় সভার আয়োজন করে। মোঃ আশরাফ হোসেন তার বক্তৃতায় বলেন দক্ষ জনশক্তি দেশের সম্পদ। তিনি বলেন খুলনার মানুষ সৎ,আন্তরিক ও অতিথি পরায়ণ এমন মানুষের চাহিদা বহির্বিশ্বে ব্যাপক।এসকল মানুষকে কারিগরি শিক্ষা ও ভাষা শিক্ষার মাধ্যমে বিদেশে পাঠালে তারা আন্তর্জাতিক শ্রম বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ জনশক্তি রপ্তানি করে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বার উন্মোচন করবে। এরই ধারাবাহিকতায় খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জব রিপ্লেসমেন্ট সেন্টার চালু করা হবে।

১ সপ্তাহ ধরে নিখোজ যুবকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ ভৈরব নদী থেকে উদ্ধার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার গিলাতলা বালুর ঘাটে গতকাল বিকাল ৩ টায় বস্তা বন্দী লাশ পাওয়া গেছে । স্থানিয়দের মাধ্যমে খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ও নৌ পুলিশ এর যৌথ উদ্যোগ বস্তাবন্দী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করে। খালিশপুর গোয়ালখালি এলাকার বাসিন্দা আসিফ মাহমুদ জানান বস্তাবন্দি লাশটি তার মামাতো ভাই নাম তাসকির (২৩) গ্রামের বাড়ি নড়াইল লোহাগাড়ার নৌখোলা ঝাউডাঙ্গা গ্রামে পিতার নাম মোঃ মুরাদ। গত ২১ ফেব্রুয়ারি ঢাকা থেকে খুলনায় আসে প্রেমিকা সীমার সাথে দেখা করতে । তাসকির ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতো । এর আগে তার স্বজনরা তাসকির নিখোজ হয়েছে বলে খালিশপুর থানায় সাধারন ডায়েরী করে। এডিসি (উওর) নাজমুল হাসান রাজিব ঘটনা স্থল পরিদর্শন করেন ও লাশ উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

ফকিরহাটে চিকিৎসা সহায়তা বাবদ ৫০হাজার টাকা অনুদান প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন লাইব্রেরী চত্তরে আট্টাকী গ্রামের রকি খার পুত্র আমির হামজার ব্রেন টিউমার অপারেশন করার জন্য ফকিরহাট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’র অর্থায়নে চিকিৎসা সহায়তা বাবদ আমির হামজার পরিবারের কাছে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রয়ারী) সকাল ১০টায় এই অনুদান প্রদান করা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সাদিকুজ্জামান চৌধুরী পলাশ সহ প্রবাসী কল্যান সমিতি ফকিরহাট এর পক্ষ থেকে জাকিরুল ইসলাম, আসাদুজ্জামান হিরক, সৈয়দ বাবর আলী, খান মহিদুল ইসলাম মিন্টু, হিরক মুখার্জি, সরদার রহমত আলী ও শেখ ওহিদুল ইসলাম মিলন প্রমূখ। সাদিকুজ্জামান চৌধুরী পলাশ এ প্রতিবেদককে জানান – আমরা যারা দক্ষিণ কোরিয়াতে থাকি দক্ষিণ কোরিয়া প্রবাসী কল্যান সমিতি ফকিরহাট এর মাধ্যমে শিক্ষা খেলাধুলা শীতবস্ত্র বিতরণ সহ ফকিরহাটে গুরুত্বর অসুস্থ ব্যক্তির খবর পাইলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি মাত্র। আমাদের এ সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন আমরা প্রবাসী যারা থাকি পরিবার দেশে রেখে দিন-রাত পরিশ্রম করে থাকি। আমরা সম্মিলিত ভাবে যদি কারো উপকার করতে পারি এবং পাশে দাড়াতে পারি এতটুকু চাওয়া আমাদের। ##

খানজাহান আলী থানার গিলাতলা বালুর ঘাটে বস্ত্রাবন্দী লাশ উদ্ধার
খানজাহান আলী থানা প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার গিলাতলা বালুর ঘাটে বৃহস্পতিবার বিকাল ৩ টায় বস্তা বন্দী লাশ পাওয়া যায়। সার গোডাইনের শ্রমিক সর্বপ্রথম বস্তা বন্দী লাশটি দেখে আনসার সদস্যদের খবর দেয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন দলনেতা মোঃ নাসির উদ্দিন ও সহকারী ইউনিয়ন প্লাটুন কমান্ডার মোক্তাদির খান ঘটনাস্থলে পৌঁছে খান জাহানআলী থানা পুলিশ ও নৌ পুলিশ খবর দিলে নৌ পুলিশ ও খানজাহান আলী থানা পুলিশের যৌথ উদ্যোগ বস্তাবন্দী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হলে সনাক্ত করা হবে। এ খবর পেয়ে এডিসি (উওর) নাজমুল হাসান রাজিব ও খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ও লাশ উদ্ধার কার্যক্রম তদারকি করেন।