Home আঞ্চলিক ফুলতলায় সন্ত্রাসীদের গুলিতে হত্যা মামলার আসামী আহত

ফুলতলায় সন্ত্রাসীদের গুলিতে হত্যা মামলার আসামী আহত

11


স্টাফ রিপোর্টার
খুলনার ফুলতলায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক আহত হয়েছে। বৃহষ্পতিবার ফুলতলার জামিরা বাজারে রাত সাড়ে আটটার সময় এই ঘটনা ঘটে। আহত ব্যাক্তির নাম জুয়েল মোল্লা সোলায়মান (৪২)। সে জামিরা এলাকার শাহজাহানের পুত্র।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, রাত সাড়ে আটটার দিকে সোলায়মান জামিরা বাজার থেকে যাচ্ছিলো। এ সময় সন্ত্রাসীরা তার পিছনে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে সে মাটিতে লুটিয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। সোলায়মানের বিরুদ্ধেও হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।