Home আঞ্চলিক খুলনায় প্রেমিকার সাথে দেখা করতে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

খুলনায় প্রেমিকার সাথে দেখা করতে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

20


ফুলবাড়িগেট প্রতিনিধি।।
ঢাকা থেকে প্রেমিকার সাথে দেখা করতে এসে এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন তাসকির(২৩)। পরে বৃহষ্পতিবার অর্ধগলিত মরদেহ উদ্ধার হলো ভৈরব নদী থেকে। খানজাহান আলী থানার গিলাতলা বালুর ঘাটে বৃহষ্পতিবার বিকাল ৩ টায় বস্তা বন্দী লাশ পাওয়া যায় ।

স্থানিয়দের মাধ্যমে খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ও নৌ পুলিশ এর যৌথ উদ্যোগ বস্তাবন্দী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করে। পরে খালিশপুর গোয়ালখালি এলাকার বাসিন্দা আসিফ মাহমুদ জানান বস্তাবন্দি লাশটি তার মামাতো ভাই নাম তাসকির (২৩) গ্রামের বাড়ি নড়াইল লোহাগাড়ার নৌখোলা ঝাউডাঙ্গা গ্রামে পিতার নাম মোঃ মুরাদ।
গত ২১ ফেব্রুয়ারি ঢাকা থেকে খুলনায় আসে প্রেমিকা সীমার সাথে দেখা করতে । তাসকির ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতো । এর আগে তার স্বজনরা তাসকির নিখোজ হয়েছে বলে খালিশপুর থানায় সাধারন ডায়েরী করে।
কেএমপি’র এডিসি (উওর) নাজমুল হাসান রাজিব ঘটনা স্থল পরিদর্শন করেন ও লাশ উদ্ধার কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি বলেন, এটি হত্যাকান্ড না অন্যকোন কিছু তা তদন্ত করে জানানো হবে। আমরা ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেছি।