বেনাপোল প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলায় অভিনব কায়দায় চাল কুমড়ার ভিতর ফেনসিডিল লুকিয়ে রেখে পাচারের সময় সিংহঝুলি এলাকায় একটি ইজিবাইকের ভিতর থেকে তিনটি চালকুমড়াসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল সস্ন্ধ্যায় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে চৌগাছার সিংহঝুলি এলাকায় একটি ইজিবাইকের ভিতর থেকে তিনটি চালকুমড়ার ভেতর লুকিয়ে রাখা ৭৪ বোতল ফেনসিডিল সহ রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী চৌগাছা উপজেলার পিতাম্বরপুর গ্রামের মৃত খোদবক্সের ছেলে রহমান (৫০)।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলি এলাকায় একটি ইজিবাইক (অটোরিকসা) তল্লাশি করে তিনটি কুমড়ার ভিতর বিশেষ কায়দায় লুকানো ৭৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। অভিনব কায়দায় ফেনসিডিল চোরাচালানে জড়িত রহমান নামে এক মাদক ব্যভসায়ীকে আটক করা হয়েছে। এলাকাবাসীর উপস্থিতিতে ফেনসিডিল জব্দ করা হয়েছে। জড়িতর বিরুদ্ধে মামলা করা হয়েছে।











































