Home জাতীয় সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম সাদিয়া

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম সাদিয়া

12

ঢাকা অফিস

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন হালিমাতুস সাদিয়া।

টানা চতুর্থবার প্রথম স্থানকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এবার প্রথম স্থান অধিকার করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

হালিমাতুস সাদিয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাদিয়ার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে।