Home আঞ্চলিক নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কাল বিএনপির কেএমপি ভবন ঘেরাও

নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কাল বিএনপির কেএমপি ভবন ঘেরাও

23

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকায় কুয়েটের ৮০ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, উপ-উপাচার্য প্রফেসর ড. শরিফুল ইসলামের অপসারণ ও তাদের জায়গায় নতুন নিয়োগসহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকা গিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার সকাল ৮টায় দুটি বাসে করে ৮০ শিক্ষার্থী ঢাকার উদ্দেশে রওনা দেন। এ সময় শিক্ষার্থীদের মাথায় ও চোখে লাল কাপড় বাধা ছিল। এদিকে কুয়েটের অনাকাক্সিক্ষত ঘটনার সঙ্গে জড়িতদের বিচার ও চিকিৎসাধীন অবস্থায় বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন সদর দপ্তর (কেএমপি) ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে মহানগর বিএনপি।
যাত্রা শুরুর আগে প্রেসব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীন। এজন্য আমাদের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবো। এরপর নিরাপদ জায়গায় চলে যাব। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা ক্যাম্পাসে ফিরবো না। অনলাইনে আমাদের কার্যক্রম চলবে।
এক প্রশ্নের উত্তরে তারা বলেন, উপাচার্যসহ কিছু শিক্ষক বলার চেষ্টা করছেন, আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন বক্তব্য। হামলাকারীরা স্পষ্ট এবং চিহ্নিত কিন্তু তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। রক্তাক্ত কুয়েট প্রদর্শনীতে অস্ত্রধারীদের নাম-পরিচয়, ছবি বিস্তারিত দেওয়া হয়েছে। কিন্তু কুয়েটে ছাত্রদল সমর্থক ও বিএনপির লোকদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের মনে হচ্ছে কুয়েট প্রশাসনেরই সমস্যা রয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার কাছে ৬ দফা দাবি জানিয়ে চিঠি পাঠান শিক্ষার্থীরা।
এদিকে গতকাল রবিবার দুপুরে খুলনা মহানগর বিএনপি এক প্রেসব্রিফিংয়ে তাদের দলের ৫ জন নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়। গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার দুপুরে কেএমপির সদর দপ্তর ঘেরাও কর্মসূচি ঘোষণা ঘোষণা করের খুলনা মহানগর বি্েনপির সদস্য সচিব শাফিকুল আলম তুহিন।
এ সময় তিনি বলেন, কুয়েটসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোতে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘একটি গুপ্ত সংগঠনের’ কার্যক্রম রয়েছে। এমনকি নিষিদ্ধ ‘ছাত্রলীগের’ কমিটি রয়েছে। অথচ ছাত্রদল কর্মকাণ্ড পরিচালনা করতে গেলেই তাদের যত বিপত্তি।
তিনি বলেন, বিএনপির তিস্তা কর্মসূচি আড়াল করার জন্য সুপরিকল্পিতভাবে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটানো হয়েছে। ভিসির উপর হামলা করে আহত করা হয়েছে। তাকে আটক রাখা হয়েছে। প্রো-ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা আমাদের ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।