Home আঞ্চলিক দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছেঃ চেয়ারম্যান এনামুল

দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছেঃ চেয়ারম্যান এনামুল

5

পাইকগাছা প্রতিনিধি

সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম এনামুল হক বলেছেন দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পাশাপাশি এ ব্যাংকটি আন্তর্জাতিক ক্ষেত্রেও সুনাম অর্জনে সক্ষম হয়েছে। তিনি বলেন করোনা মহামারীর কারনে বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠানসমূহে মন্দাভাব পরিলক্ষিত হলেও ইসলামী ব্যাংক তাদের অগ্ৰতির ধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

চেয়ারম্যান এস এম এনামুল হক মঙ্গলবার বিকালে সোলাদানা বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পরে ফিতা কেটে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করেন।

ইসলামী ব্যাংক পাইকগাছা শাখা ব্যবস্থাপক মন্জুরুল ইসলামের সভাপতিত্বে অথিতি ছিলেন ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজার (অপারেশান) মোঃ আবু জাফর শাখা  ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য ঠাকুর দাস সরদার, আবুক্কর সিদ্দিক শিকারী, রাজেশ কুমার, আবুল কাশেম, আব্দুস সবুর, অবশার প্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব কুমার রায়, রুপকুমার রায়, শিক্ষক আব্দুল গফুর, আজিবর রহমানসহ অনেকে।