বিনোদন ডেস্ক
দীর্ঘ সময় ধরে অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায়ের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন চলছে। বিভিন্ন সময় গুঞ্জন উড়িয়ে একসঙ্গে দেখা যায় তাদের। এবার অভিষেকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আরও একবার সেই গুঞ্জন উড়িয়ে দিলেন অভিনেত্রী। অভিনেতার ছোটবেলার সুন্দর মুহূর্তের ছবি প্রকাশ করে ভালোবাসায় ভরালেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে, একটা খেলনা গাড়ির উপরে বসে রয়েছেন অভিনেতা।











































