ডুমুরিয়ায় গণ-মানুষের প্রাথমিক স্বাস্থ্যে সেবা ও অক্সিজেন সার্পোট সেন্টারের উদ্বোধন
স্টাফ রিপোর্টার
মানুষ মানুষের জন্য, মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। সমাজের প্রতিষ্ঠিতরা সাধারন মানুষের বিপদে-আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে, এমন প্রত্যাশা মানুষ মাত্রই করে থাকে। শুধু তাই নয় মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়-পীড়িতদের জন্য কিছু করা দরকার। আমাদের সবারই সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার। আমি, আপনি, এভাবেই এগিয়ে আসতে পারি সকলেই। দাঁড়াতে পারি বিপদে মানুষের পাশে।

সমাজে কিছু মানুষ আছেন যারা স্বপ্ন দেখেন মানুষের কল্যাণের জন্য কাজ করার। মানুষের জন্য মানবতা, মানবতার জন্যই মানুষ, অসহায় এবং বঞ্চিত মানুষের উপকারে নিজেকে আত্মনিবেদন করার এবং অন্যকে এতে উৎসাহিত করার নেশায়। শত শত বছর ধরে মানুষের জীবন পাল্টে দেওয়া থেকে শুরু করে জীবনের নতুন অর্থ নির্মাণের ক্ষেত্রে এগুলোর ভূমিকা অস্বীকার করার উপায় নেই। অনেক বছর বাঁচলেই কেবল বড় মানুষ হওয়া যায় না।

একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে, তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব।
সাধারণ সময়েই যাদের জোটে না দু’বেলা দু’মুঠো খাবার। তার ওপর করোনার ছোবলে তারা (সাধারণ মানুষ) পুরোটাই দিশেহারা। খুঁজে খুঁেজ এধরনের মানুষের জন্য কাজ যাচ্ছেন নীরবে-নিভৃৃতে। শুধু তাই নয় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে নিজের প্রচারণা গোপন রেখে নানা ধরণের জনকল্যানকর কাজ করে যাচ্ছেন তিনি। যেখানে গুটিকয়েক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলে গনমাধ্যমে প্রচারের জন্য মরিয়া থাকেন কেউ কেউ। সেখানে শুধুমাত্র মানবতার জন্য যে কিছু করা যায় তার উজ্জল দৃষ্টান্ত ব্যক্তিটির নাম টিকু রহমান।

পৈতৃক নিবাস ডুমুরিয়ার শোভনা গ্রামে পৃথিবীর আলো দেখেন এই মানবতাবাদী মানুষটি। প্রমত্তা ভদ্রা নদীর তীরে জন্ম নেয়া সেই ছোট্ট শিশুটি আজ সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নদীর মত বিশাল হৃদয়ের অধিকারী মানুষটি প্রায় আড়াই দশকের প্রবাসী জীবনে এক মুহুর্তের জন্য ভুলে যায়নি জন্মস্থানের কথা। ভুলে যায়নি ছাত্র রাজনৈতিক জীবনের সহযোদ্ধাদের কথাও। যে যেখানেই থাক বিপদের কথা শুনলেই হাজার হাজার মাইল দুরে থেকে পাশে থাকেন অনেকের। সরকারি সুন্দরবন আর্দশ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস এবং মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক টিকু রহমান খুলনার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের কাছে একটি প্রিয় নাম।

নিজস্ব ব্যক্তিত্বের কারনে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে খুব অল্প সময়ের ব্যবধানে। যেকোন সংকটময় মূহুর্তে মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করেন মানুষের জন্য। মহামারী করোনার থাবায় যখন গোটা বিশ্ব কাঁপছে। রক্ষা পাচ্ছেনা বাংলাদেশও। লকডাউনের কারনে খেটে খাওয়া মানুষগুলো অভুক্ত রাত্রি যাপন করেছেন তখন বসে থাকতে পারেনি তিনি। বিশ্বস্ত লোকদের দিয়ে খুলনা মহানগরী ও জেলার অনেক পরিবারকে তিনি খাদ্য সামগ্রী দিয়েছেন। তার সহায়তায় জেলার ডুমুরিয়া উপজেলায় চালু হয়েছে গণ-মানুষের প্রাথমিক স্বাস্থ্যে সেবা ও অক্সিজেন সার্পোট সেন্টারের। সু-দুর আমেরিকা প্রবাসি সাবেক ছাত্রনেতা টিকু রহমানের বিশেষ সহযোগিতা ও মোল্যা মোশাররফ হোসেন মফিজের ব্যবস্থাপনায় ডুমুরিয়ায় গণ মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা ও অক্সিজেন সার্পোট সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকেলে ডুমুরিয়া প্রেসকাব ভবনে উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, মোল্যা খাইরুল ইসলাম, শেখ আবু হোসেন বাবু, নাজমুস সাকিব পিন্টু, চৌধুরি হাসানুর রশিদ মিরাজ, ডুমুরিয়া প্রেসকাব সভাপতি কাজী আবদুল্লাহসহ অনেকে।

মোবাইল ফোনে আমাদের প্রতিবেদকের কথা হয় মানবতাবাদী টিকু রহমানের। তিনি বলেন একজন মানুষ আমি। সৃষ্টির সেরা জীব হিসেবে সমাজে আমাদের প্রতিটি মানুষের কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্ববোধের জায়গা থেকেই আমি কাজ করছি। তিনি বলেন সমাজে অনেক প্রতিষ্ঠিত মানুষ আছে তারা যদি সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ান তা হলে কোন মানুষ ক্ষুধার্ত থাকবে না। তিনি আরও বলেন কারো সমালোচনা না করে দায়িত্ব পালন করলেই সমাজের পরিবর্তন আসবে। প্রতিবেশিকে ক্ষুধার্ত রেখে নিজের পেট পুড়ে খাওয়া আমাদের ধর্ম সমর্থন করেনি। তাই দায়িত্ব পালন করছি মাত্র। অপর এক প্রশ্নের জবাবে সমাজ সেবক টিকু আরো বলেন, করোনাই নয় যেকোন সঙ্কট কালিন সময়ে প্রতিষ্ঠিতদের এগিয়ে আসার দরকার।












































