Home আঞ্চলিক রূপসায় গাঁজা গাছসহ এক যুবকের নামমাত্র সাজা

রূপসায় গাঁজা গাছসহ এক যুবকের নামমাত্র সাজা

13

রূপসা প্রতিনিধি

রূপসায় গাঁজা গাছসহ রাজিব বিশ্বাস(২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সে ঘাটভোগ ইউনিয়নের ধোপাখোলা গ্রামের গরুর ডাক্তার(পল্লী) অমিয় বিশ্বাসের ছেলে।

আটককৃত যুবককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ শত টাকা জরিমানা প্রদান করেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আকতার।

হাস্যকর বিষয় হল পুলিশ ও দলীয় নেতারা গাঁজা গাছসহ আটক যুবককে সাজা মওকুফ  করার জন্য অনুরোধ করেন।

পরবর্তীতে তাদের অনুরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাঁজাসহ যুবককে ১ দিনের সাঁজা ও ১০০০ টাকা জরিমানা করেন।

পুলিশ জানায়, রবিবার দুপুরে রূপসা থানা পুলিশের পুটিমারি ক্যাম্প পুলিশের এস আই নকীব ইকবাল গোপন সংবাদের ভিত্তিতে  ধোপা খোলা গ্রামের অমিয় বিশ্বাসের বসতবাড়ি থেকে একটি গাঁজাগাছ উদ্বার করে রাজিব বিশ্বাসকে গ্রেফতার করে।

থানা পুলিশ আনুমানিক দুপুর ২টা ৩০মিনিটের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হলে তাকে প্রথমে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

পরবর্তীতে থানা পুলিশের কর্মকর্তারা, রাজনীতি নেতৃবৃন্দ, শিক্ষক ও জনপ্রতিনিধিরা গাঁজা গাছসহ আটক রাজিবকে সাজা মওকুপ করার অনুরোধ করেন।

মানবিক দিক বিবেচনা করে রাজিবকে ১ দিনের কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এঅবস্থা চলতে থাকলে উপজেলায় মাদক ব্যবসায়ী ও বিক্রেতাদের কারবারী করতে সুবিধি হবে।  বর্তমান সরকার মাদক নির্মূলের পক্ষে কঠোর ভূমিকা পালন করছে। কিন্তু   মাদকে সয়লাভ হয়েছে রূপসা উপজেলা। প্রশাসনের নিরব ভূমিকা পালনে জনমনে নানা ক্ষোভ সৃষ্টি হয়েছে।