Home আঞ্চলিক তালায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত নববধূ ঋতুপর্ণা দাস

তালায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত নববধূ ঋতুপর্ণা দাস

6

ইলিয়াস হোসেন, তালাঃ


সাতক্ষীরা তালায় বে-সরকারী সংস্থা পরিত্রাণ-এর এক কর্মকর্তার বিরুদ্ধে বিয়ের তিন দিনের মাথায় ঋতুপর্ণা দাস (১৯) নামের এক নববধূকে অপহরণের অভিযোগ উঠেছে। গত ৯ আগস্ট সকালে তালার পাটকেলঘাটা থানার পুটিয়াখালি গ্রামে এ অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় এক মাস অতিবাহিত হতে চললেও গৃহবধূ ঋতুপর্ণাকে এখনও উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। দীর্ঘ সময়েও ঋতুপর্ণা দাসের কোন খোজঁ না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ওই গৃহবধূর স্বজনরা। এদিকে মামলার আসামীদের হুমকিতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ওই গৃহবধূর পরিবারের সদস্যরা।


স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সম্পর্কের জের ধরে গত ৫ আগস্ট তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশচন্দ্রকাটি গ্রামের লক্ষণ দাসের ছেলে লিটন দাস ও পাশ্ববর্তী যশোর জেলার কেশবপুর উপজেলার বড়েঙ্গা এলাকার ভদ্রদাসের মেয়ে ঋতুপর্ণা দাস বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তবে ঋতুপর্ণার সহোদর এই বিয়ের বিরোধিতা করে আসছিলেন। এক পর্যায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে লিটন তার স্ত্রী ঋতুপর্ণা দাসকে নিয়ে গত ৮ আগস্ট সকালে তার ভগ্নীপতি তালার পুটিয়াখালি গ্রামের গোপাল দাসের বাড়িতে বেড়াতে যায়। সেখানে তার