স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশ্যে মহানগর ও জেলা মহিলা দলের এক প্রস্তুতি সভা শনিবার বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক সেতারা সুলতানা,
জেলা সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলাম, সামছুন্নাহার লিপি, নাসরিন হক শ্রাবনী, লুবনা ইয়াসমিন, নিঘাত সীমা, শাহনাজ সরোয়ার, চমন আরা, ফরিদা আক্তার, সুমা আক্তার, শাহানা আক্তার, লাকি আজমেরি, সোনিয়া খান, রুমা আক্তার, মদিনা আক্তার প্রমূখ।
সভায় আগামী ৯ সেপ্টেম্বর বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য সকল মহানগর, জেলা, থানা, ওয়ার্ড মহিলা দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।











































