Home খেলাধুলা শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলংকা

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলংকা

14


স্পোর্টস ডেস্ক।।

নিউজিল্যান্ডের জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার। আর শ্রীলংকার আত্মসম্মানের। জিতে গেল আত্মসম্মান। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের ১৪০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করল লংকানরা। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।


আজ শনিবার অকল্যান্ডে প্রথমে ব্যাট করা শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে। জবাবে ব্যাট করতে নেমে ২৯.৪ ওভারে ১৫০ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।

২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের হয়ে মার্ক চ্যাপম্যান ছাড়া আর কেউই নিজেদেরে নামের প্রতি সুবিচার করতে পারেননি। চ্যাপম্যান ৮১ বলে ১০টি চার ও একটি ছক্কায় ঠিক ৮১ রানই করেন। লংকান ব্যাটারদের তোপে আর কোনো ব্যাটারই ২০ রানও করতে পারেননি।

শ্রীলংকান বোলারদের মধ্যে ৩টি করে উইকেট পান আসিথা ফার্নান্দো, মহেশ থিকশানা ও এশান মালিঙ্গা।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে তিন ফিফটিতে ভালো স্কোর পায় লংকানরা। পাথুম নিশাঙ্কা সর্বোচ্চ ৪২ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৬৬ রান করেন। কুশল মেন্ডিস ৪৮ বলে ৫৪ রান করেন। আর জানিথ লিয়ানাগে ৫২ বলে ৫৩ রান করেন।

কিউই বোলার ম্যাট হেনরি ৪টি উইকেট পান।

ম্যাচসেরা হন আসিথা ফার্নান্দো। আর ৯ উইকেট নিয়ে সিরিজ সেরা হেনরি