Home খেলাধুলা ৭ পরিবর্তন এনে দল ঘোষণা করল পাকিস্তান

৭ পরিবর্তন এনে দল ঘোষণা করল পাকিস্তান

17


স্পোর্টস ডেস্ক।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ঘোষিত ১৫ সদস্যের এই দলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজ থেকে ৭টি পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে সুযোগ মিলেছে অধিনায়ক শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল, বাবর আজম, কামরান গুলাম, খুররম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী ও সালমান আলি আগা। দলে ফিরেছেন আবরার আহমেদ, সাজিদ খান, ইমাম-উল-হক ও মোহাম্মদ হুরাইরার।

অতিরিক্ত খেলার ক্লান্তির কারণে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার আমের জামাল, মোহাম্মদ আব্বাস, মীর হামজা ও নাসিম শাহকে। ইনজুরি আক্রান্ত হাসিবুল্লাহর জায়গায় ডাক পেয়েছেন আরেক উইকেটকিপার ব্যাটার রোহাইল নাজির। দলে ফিরেছেন মোহাম্মদ আলি আর কাসিফ আলি। বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক। ফর্মের তুঙ্গে থাকা সাইম আয়ুব প্রোটিয়া সিরিজে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন। এখন লন্ডনে চিকিৎসাধীন আছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের দুইটি টেস্টই হবে মুলতানে। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে জানুয়ারির ২৫ তারিখ।

পাকিস্তান টেস্ট দল

শান মাসুদ, সৌদ শাকিল, আবরার আহমেদ, বাবর আজম, ইমাম উল হক, কামরান গুলাম, কাশিফ আলী, খুররাম শেহজাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নুমান আলী, রোহাইল নাজির, সাজিদ খান ও সালমান আলী আগা।