Home খেলাধুলা প্রিমিয়ার লীগের ব্যয়বহুল দল ম্যানচেস্টার সিটি

প্রিমিয়ার লীগের ব্যয়বহুল দল ম্যানচেস্টার সিটি

13


স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লীগে শেষ ১৫ বছরে সবচেয়ে সফল দল ম্যানচেস্টার সিটি। গত টানা চারবারে চ্যাম্পিয়ন ম্যান সিটি লীগের সবচেয়ে ব্যয়বহুল দলও। ১৯৬৮ সালে প্রিমিয়ার লীগে তাদের প্রথম শিরোপা। এ পর্যন্ত ১০ বার শিরোপার স্বাদ নিয়েছে সিটিজেনরা। সিটির সাম্প্রতিক ফর্ম খুব ভালো না হলেও মিডিয়া ও সমর্থকদের আগ্রহের কমতি নেই দলটি নিয়ে। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটিতে সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় কারা তা নিয়ে গোল ডটকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
২০০৮ সালে আবুধাবির ইউনাইটেড গ্রুপের দ্বারা ম্যানচেস্টার সিটির মালিকানা বদলের পর সম্পূর্ণভাবে পাল্টে যায় ক্লাবটির ভবিষ্যৎ। আর্থিকভাবে সচ্ছল অবস্থানে থাকায় বছরের পর বছর ক্লাবটি সার্জিও আগুয়েরো, আরলিং হালান্দ, কেভিন ডি ব্রুইনা, জ্যাক গ্রেলিশ, রুবেন ডায়াস এবং রাহিম স্টার্লিং-এর মতো তারকা ফুটবলারদের ধরে রাখতে পেরেছে। যার ফল মাঠে পেয়েছে সিটিয়ানরা। এছাড়া ক্লাবের হয়ে সবচেয়ে বেশি খ্যাতি এনে দিয়েছেন পেপ গার্দিওলা। এ পর্যন্ত সর্বমোট ১৮টি শিরোপা সিটিজেনদের উপহার দিতে পেরেছেন স্প্যানিশ কোচ। একবার করে চ্যাম্পিয়নস লীগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপও জিতেছে পেপ গার্দিওলার অধীনে থাকা ম্যানচেস্টার সিটি। তবে বর্তমান সময়ে দলের পারফরমান্সে চিড় ধরেছে। একই বৃত্তে ঘুরপাক খেয়ে চলেছে দলটি। সিটিজেনরা শেষ ১২ ম্যাচে জয়ের দেখা পায় মাত্র ১টিতে। বেলজিয়ান তারকা এবং ম্যানচেস্টার সিটির অধিনায়ক কেভিন ডি ব্রুইনা আছেন সবচেয়ে বেতন পাওয়া খেলোয়াড়দের তালিকার শীর্ষে। তিন বিলিয়নের মতো খরচ হয় এ মিডফিল্ডারের পেছনে। এরপর রয়েছেন আরলিং হালান্দ। খরচের দিক থেকে অবশ্য মাঠের মধ্যমভাগের জন্য সবচেয়ে বেশি অর্থ খরচ করে সিটি কর্তৃপক্ষ। বাংলাদেশি টাকায় খরচ হয় প্রায় ১৪ মিলিয়নের মতো। এরপর রক্ষণভাগে- প্রায় ১ কোটি ১৫ লাখ ইংলিশ পাউন্ড খরচ করা হয় শুধু গোলরক্ষকদের পেছনে। যেখানে ব্রাজিলের গোলরক্ষক এডারসন, সবচেয়ে বেশি ট্রান্সফার ফি নিয়ে ম্যানচেস্টার সিটি কর্তৃক চুক্তিবদ্ধ হন। প্রায় ৬২ লাখ ইংলিশ পাউন্ড খরচ হয় ডিফেন্ডিং পজিশনে। এ নিয়ে শুধু খেলোয়াড়দের পেছনে দুইশ এক মিলিয়ন আটশ চুয়াত্তর হাজার টাকা খরচ করে ম্যানচেস্টার সিটি।
সর্বশেষ অর্থবছরে ইংলিশ ক্লাবটি আয় করে ৭১ কোটি ৫০ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৭৯৯ কোটি টাকার বেশি। এটি ছিল ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন রেকর্ড।
বর্তমান সময়ে এসে দলের লাইনআপে পরিবর্তন আসবে কিনা সে ব্যাপারে কথা বলেন সিটি কোচ পেপ। দ্রুত সমস্যা সমাধানের জন্য আসন্ন জানুয়ারির দলবদলে নতুন খেলোয়াড় কেনার পরিকল্পনা করছে কি দল?- এ বিষয়ে পরিষ্কারভাবে কোনো উত্তর দেননি পেপ গার্দিওলা। তিনি বলেন, ‘শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে (খেলোয়াড় পাওয়া) সহজ নয়। এমনকি দলের খেলোয়াড়রাও জানে যে স্কোয়াডে নতুন খেলোয়াড় দরকার। কিন্তু, নতুনরা দলে এসে তাদের পছন্দমতো পজিশনে খেলা শুরু করলে আগের প্লেয়াররা অখুশি হবে।’ তবে আমাদের দলে এখন অনেক চোট সমস্যা আছে এবং এটা বড় একটা সমস্যা। এমন খেলোয়াড় কিনতে হবে, যেন তারা আগামী চার-পাঁচ বছর অবদান রাখতে পারে। কখনও কখনও এটা সহজ হয় না। আমাদের চেষ্টা করে যেতে হবে।’ বর্তমানে চ্যাম্পিয়নস লীগেও সিটির ভোগান্তি চলছে। সবশেষ তিন ম্যাচে দুটিতে হার ও একটি ড্র করা দলটি ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে ২২ নম্বরে। নকআউটের প্লে-অফে জায়গা পেতে হলে সেরা ২৪ দলের মধ্যে থাকতে হবে ম্যানচেস্টার সিটিকে।