Home আঞ্চলিক খুলনায় বিএনপি নেতা ছালেক’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় বিএনপি নেতা ছালেক’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

5



স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরীর খালিশপুর মুজগুন্নী থেকে বিএনপি নেতা এম এ ছালেকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ০১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মুজগুন্নী মেলার মাঠ এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চত করেছেন খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. সাব্বিরুল আলম।

তিনি জানান, মুজগুন্নী মেলার মাঠ এলাকায় ছালেক নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গামছা প্যাচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে খালিশপুর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) সোনালী সেন জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে সালেক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

মহানগরীর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু বলেন, সালেক খালিশপুর থানা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।