নৌ-বাহিনীতে লোক ভর্তির প্রতারণার মামলায় গ্রেফতার রওশন আলম রিমান্ডে
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নৌ-বাহিনীতে লোক ভর্তির নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত ওয়ারেন্ট অফিসার মো. রওশন আলম (৫৪) এর দু’দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত।
গতকাল মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম রিমা- শুনানি শেষে এ আদেশ প্রদান করেছেন। এর আগে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. খালিদ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করেছিলেন। রওশন আলম নগরীর সোনাডাঙ্গা ২য় ফেজের রোড নং-১০, বাড়ির নং-২৩৫ এর তোফাজ্জেল এর বাড়ির ৩য় তলার ভাড়াটিয়া এবং নড়াইল জেলা সদরের ফুলশ্বর গ্রামের মৃত. আব্দুল মজিদ মোল্লার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, খুলনা জেলার ডুমুরিয়া থানার রুস্তুমপুর গ্রামের পীর আলি শেখের ছেলে আসাদ আলি শেখের সঙ্গে ১৭জুলাই চুকনগর বাজারে পরিচয় হয় রওশন আলমের। কথার একপর্যায়ে আসাদ তার ভাই এনামুলকে নৌ-বাহিনীতে ভর্তি করতে চাইলে রওশন ৭লাখ টাকায় ভর্তি করতে রাজি হয়। সে মোতাবেক ২৭আগস্ট দুপুর দেড়টার দিকে গাজী মেডেক্যালের সামনে যাদব ডেয়ারীতে বসে রওশন ৫০হাজার টাকা ও ৩টি ব্লাংক স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। ২৯আগস্ট সোনাডাঙ্গা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নৌ-বাহিনীতে লোক ভর্তির সময় রওশন তাদেরকে আসতে বলে। এসময় এনামুল শেখ, তন্ময় কর, জিএম মনির হোসেন, জাকির হোসেন ও মো. আব্দুল্লাহসহ ৫জনের গতিবিধি সন্দেহজনক মনে করে নেভাল গোয়েন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় রওশর তাদের কাছ থেকে টাকা ও ব্লাংক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ভর্তির জন্য এনেছে। পরে রওশন আলমকে গ্রেফতার করা হয়। এঘটনায় আসাদ আলি শেখ বাদী হয়ে রওশন আলমের বিরুদ্ধে সোনাডাঙগা মডেল থানায় ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করেন যার নং-৩৫।
শার্শায় র্যাবের অভিযানে ৫০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার শার্শা থানাধীন বৃত্তিবাড়িপোতা গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ৩১ আগষ্ট গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার শার্শা থানার বহিলাপোতা গ্রামের মো. আব্দুর রহিম বেপারীর ছেলে মো. সাইফুল ইসলাম বেপারী (৩৫)।
র্যাব-৬ জানায়, ৩১ আগষ্ট যশোর জেলার শার্শা থানাধীন বৃত্তিবাড়িপোতা গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনে থেকে ৫০বোতল ফেন্সিডিলসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ যশোর জেলার বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাইকগাছায় দীর্ঘ ২৩ বছর পর পৌর ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা পৌরসভার শিববাটিস্থ নিজস্ব জায়গায় দীর্ঘ ২৩ বছর পর পৌর ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও উন্নয়নমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে মঙ্গলবার দুপুরে পাইকগাছা শহীদ মিনার চত্বরে মেয়র সেলিম জাহাঙ্গীরের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদ্বোধক খুলানা-৬ পাইকগাছা- কয়রা সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। কাউন্সিলর এস,এম, তৈয়বুর রহমানের ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, ওসি মোঃ এজাজ শফী, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, জাতীয় পাটির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, রিপন কুমার মন্ডল, কে,এম, আরিফুজ্জামান তুহিন, বক্তব্য রাখেন শেখ আনিছুর রহমান মুক্ত, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, এস,এম, ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কাউন্সিলর স্বরবানু বেগম, কবিতা দাশ, আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, গাজী আব্দুস সালাম, রবিশংকর মন্ডল, শেখ মাহবুবুর রহমান রঞ্জু, কাজী নেয়ামুল হুদা কামাল, পৌর সচিব লিয়াকত হোসেন, অ,লীগ নেতা বিভূতি ভূষণ সানা, নির্মল অধিকারী, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, কাজল কান্তি বিশ্বাস, ইকবাল হোসেন খোকন, যুগোল কিশোর দে, আবু সাঈদ কালাই, ছাত্রলীগনেতা শেখ জিয়াদুল ইসলাম, পার্থ প্রতীম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, আফি আজাদ বান্টি প্রমুখ।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২০ উদ্্যাপিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ১৭তম বর্ষপূর্তি বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয় দিবস ২০২০ উদ্্যাপন কমিটির সভাপতি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। ভৈরব-রূপসা বিধৌত এ বিদ্যাপীঠে দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করলেও করোনা মহামারীর বর্তমান পরিস্থিতিতে এবছর সংক্ষিপ্ত আয়োজন গ্রহণ করা হয়। সকাল সাড়ে ৯টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা। পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন। সকাল ১০ টায় বিশ^বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন লেকের পাড়ে বৃক্ষরোপণ, সাড়ে ১০টায় লেকে মাছের পোনা অবমুক্তকরণ, ১১টায় কুয়েটের অর্জনঃ অতীত, বর্তমান ও ভবিষ্যত-প্রেজেন্টেশন (জুম এর মাধ্যমে), সাড়ে ১১টায় আলোচনা সভা (জুম এর মাধ্যমে) ও বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্্ফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, “এ প্রতিষ্ঠানের গ্রাজুয়েটরা সুনাম ও দক্ষতার সাথে দেশে এবং দেশের বাইরে কাজ করে চলেছেন। বিষয়টি আমাদের গর্বিত করে”। কুয়েট ভাইস-চ্যান্সেলর বিশ^বিদ্যালয়ের উন্নয়নে ৮৩৮ কোটি টাকার মেগা প্রকল্প প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে বিশ^বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয় দিবস ২০২০ উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) ড. ইসমাঈল সাইফুল্যাহ এবং মূখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহন করেন আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ। পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আইইপিটি এর পরিচালক প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম এম এ হাসেম, পরিচালক (গবেষনা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়া, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তফা সরোয়ার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, ড. এম এ রশীদ হলের প্রভোস্ট প্রফেসর ড. সজল কুমার অধিকারী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মার্কজ বিল্ডার্স এর চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ মাহাবুবুর রহমান, পিডিবি’র সাবেক চেয়ারম্যান প্রকৌশলী কে এম হাসান, ডিপিডিসি এর বোর্ড ডিরেক্টর প্রকৌশলী মোঃ আবুল হোসেন, পিডিবি’র সাবেক এসই প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, কনটেক ভিশন লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন (শিবলু), এসবিএসি ব্যাংক লিঃ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (লিগ্যাল অ্যাফেয়ার্স এন্ড রিকভারী) প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ, বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক সেখ আক্কাস আলী, কর্মকতা সমিতির ( আপগ্রেডেশন) সভাপতি জি এম মনিরুজ্জামান।
উল্লেখ্য, ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে, ১৯৬৮ সালে ভিত্তি প্রস্তর স্থাপন এবং ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ নির্দেশনায় একাডেমিক কার্যক্রম শুরু হয়ে ১৯৮৬ সালে এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ ইনষ্টিটিউট অব টেকনোলজী (বিআইটি), খুলনায় পরিণত হয় এবং ২০০৩ সালের ০১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
শিশুশ্রম থেকে ফিরে আসা শিশুপরিবারের মধ্যে ব্যবসাসামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনার রূপসার চর এলকায় শিশুশ্রম থেকে ফিরে আসা শিশুদের পরিবারের আয় বৃদ্ধির জন্য ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ জীবনের জন্য প্রকল্পের আওতায় বিভিন্ন ধরণের কাপড় ও মুদিসামগ্রী বিতরণ করে।
খুলনা কারিতাসের সম্মেলনকক্ষে মঙ্গলবার বিকেলে ব্যবসার জন্য শিশুর মায়েদের মাঝে কাপড়সহ মুদিসামগ্রী বিতরণ করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। এসময় তিনি বলেন, দেশে শিশুশ্রম নিরসনে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা রকম কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশে শিশুশ্রম বড় ধরণে একটা বাধা। তাই ২০৩০ সালে মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের এ ধরণের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
অনুষ্ঠানে শিশুশ্রম থেকে ফিরে আসা ২৬ শিশু পরিবারের মায়েদের মাঝে ব্যবসা করার জন্য শাড়ি, লুঙ্গি, ভয়েল কাপড়সহ ছয় ধরণের কাপড় ও মুদিসামগ্রী বিতরণ করা হয়। এসময় জীবনের জন্য প্রকল্পের প্রজেক্ট অফিসার মিলি সরকার ও আবেদা সুলতানা উপস্থিত ছিলেন।
২০টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে প্রায় ৫ হাজার মানুষকে স্বাস্থ্য সেবা প্রদাণ অব্যাহত করোনা প্রতিরোধে মোংলায় সাংবাদিকদের নিয়ে ফ্রেন্ডশিপের মতবিনিময়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
করোনা প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের অবদান ও করণীয় নিয়ে মোংলায় মতবিনিময় সভা করেছে উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপ। মঙ্গলবার বিকেল ৪টায় মোংলার মাছমারা এলাকায় ফ্রেন্ডশিপ হেলথ কিনিকের আয়োজিত এ সভায় বক্তারা বলেন, লবণাক্ততা, ঝড়-জলোচ্ছাসের মত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আসছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষেরা। এতে কর্মহীন হয়ে আর্থিক অভাব-অনটনে পড়েছে উপকূলীয় এলাকার দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ। তাই গুরুত্ব দেয়া হচ্ছে মোংলার স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘব এবং সুস্বাস্থ্যকে। তাই কিং আব্দুল্লাহ বিন আজিজ প্রোগ্রামের অর্থায়নে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে করোনাকালে বিশেষ কর্মসূচী নিয়েছে ফ্রেন্ডশিপ। মোংলায় পরিচালিত এ কর্মসূচী বাস্তবায়নে আরো সহায়তা করছে কানাডীয় সাহায্য সংস্থা গ্র্যান্ড চ্যালেঞ্জ কানাডা। ফ্রেন্ডশিপের সিনিয়র প্রকল্প বিশেষজ্ঞ ডা: আবুল হোসেন জানান, করোনা মহামারীর সময় মোংলার প্রান্তিক অঞ্চলে বসবাসকারী প্রায় ৫ হাজার মানুষকে বিশেষ স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে ফ্রেন্ডশিপ। এজন্য প্রতিমাসে ২০টি স্যাটেলাইট কিনিক পরিচালনা করা হচ্ছে। এতে নিয়োজিত রয়েছেন ফ্রেন্ডশিপের সিনিয়র প্যারামেডিক, প্যারামেডিক, স্যাটেলাইট কিনিক সুপারভাইজারসহ মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মী। তারা প্রতিনিয়ত বিনামূল্যে করোনা প্রতিরোধক উপকরণ ও ওষুধ বিতরণ করছেন।
মতবিনিময় সভায় ফ্রেন্ডশিপের মনিটরিং এন্ড ইভালুয়েশন প্রধান রাসেল হুসেন, আঞ্চলিক সমন্বয়ক আতিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: আব্দুর রহমানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণের সুস্বাস্থ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় ফ্রেন্ডশিপকে সাধুবাদ জানান মোংলা প্রেসকাবের সভাপতি আলহাজ্ব এইচ এম দুলালসহ সকল সাংবাদিকেরা। এছাড়া স্থানীয় জনগণের কল্যাণে ফ্রেন্ডশিপের সহযোগীতা আরো বাড়ানোর তাগিদ সাংবাদিকদের।
মহেশপুরে ২২৪ বোতল ফেন্সিডিল ৮ কেজি গাজা ও এ্যাবুলেন্সসহ তিন মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে যশোর পঙ্গু হাসপাতালের এ্যাবুলেন্সে করে ফেন্সিডিল ও গাজার একটি চালান নিয়ে যাওয়ার সময় থানা পুলিশ গত সোমবার রাতে আটক করেছে। পুলিশ এ্যাবুলেন্সের ভিতর থেকে ২২৪ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাজা উদ্ধার করেছে। এসময় পুলিশ ইমরান হোসেন (২৫),সাগর হোসেন (২৬) ও রুবেল হোসেন (২৭) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি এ্যাবুলেন্সে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার এস আই আব্দুল জলিল,এএসআই রওশন আলী ও এএসআই সজল কুমার মহেশপুর পোষ্ট অফিস মোড় থেকে ঢাকা মেট্রো ছ-৭১-২৮১৪ নম্বরের একটি যশোর পঙ্গু হাসপাতালের এ্যাবুলেন্স তল্লাসী করে ২২৪ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাজা উদ্ধার করে। এসময় যশোর সদর উপজেলার সাতমাইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুবেল,চাচড়ার কওছার আলীর ছেলে সাগর ও নিউমার্কেট এলাকার শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেনকে আটক করে। এসময় অবৈধ মাদক পাচারে ব্যবহারিত যশোর পঙ্গু হাসপাতালের এ্যাবুলেন্সটি আটক করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতেই মহেশপুর থানায় মামলা হয়েছে।
লবণাক্ত পানিতে ডুবলো কয়রার ৯ হাজার কৃষকের স্বপ্ন
স্টাফ রিপোর্টার
আগের বার (২০ মে) যকন জমি ডুবি গেল তকন সগলে মিলি আধমাইল ঘুরোয়ে রিং বান্ধ দেলাম। অনেকের বাড়িঘর রিং বান্ধের বাইরি ছেল, কিন্তু তাগের কোন কষ্ট ছেল না। তাগের মনে স্বপ্ন ছেল জমিতি ধান লাগাতি পারলি প্যাটে দুমুঠো দানা-পানি জোটপেনে। থাকার কষ্ট নিবারণ করা যায় সহজে, খাবার কষ্ট মেটানো যায় না। তাই অনেক কষ্ট করি জমিতে আমন ধান লাগাবার ব্যবস্থাও করিছিলাম। কিন্তু সব আশা ভরসা তো নোনা পানতি ভাসি গেল। খুলনার কয়রা উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের কৃষক মোস্তাফিজুর ঢালীর ১২ বিঘা জমির আমন ফসল নোনা পানিতে ডুবে যাওয়ায় এভাবে আক্ষেপ করছিলেন। জোয়ারের চাপে ঘাটাখালি রিং বাঁধ ভেঙে ও কাশিরহাট এলাকার ভাঙন দিয়ে প্রবেশ করা পানিতে ফের প্লাবিত হয়েছে ১০ গ্রাম। এতে ওই সব গ্রামের সাড়ে ৯ হাজার কৃষকের জমির ফসল নষ্ট হয়েছে। সেই সঙ্গে এক হাজার বিঘা চিংড়ি ঘের, সবজি ক্ষেত ও শতাধিক পুকুর ডুবে গেছে। এতে নতুন করে বিপাকে পড়েছে ১৫ হাজার পরিবার। কয়রা উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, আম্পানের পর এলাকার ভেঙে যাওয়া অধিকাংশ বাঁধ অস্থায়ীভাবে মেরামত করে কৃষকরা তাদের জমিগুলো রোপা আমন চাষের জন্য প্রস্তুত করেছিলেন। এসব জমিতে লবণ সহনশীল জাতের ধান চাষের উদ্দেশ্যে কৃষকরা বীজতলা তৈরিসহ ধান রোপণ করেছিলেন। এবার বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকায় জমির লবণাক্ততা কমে গিয়ে ধান চাষের উপযোগী হয়েছিল। তবে ফের নোনা পানি প্রবেশ করায় এসব কৃষকের স্বপ্ন ভেসে গেছে।
কৃষকরা জানিয়েছেন, রোপা আমন মৌসুমের শুরুতে আম্পান আঘাত হানে। এতে এলাকার বেশিরভাগ জমি লোনা পানিতে তলিয়ে যায়। নিজেদের বাঁচার তাগিদে স্বেচ্ছায় বাঁধ মেরামত করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন তারা। করোনার কারণে বাইরের কাজ বন্ধ থাকায় অনেকেই ধার-দেনা করে জমি চাষাবাদ করেছেন। ব্যাংক ঋণ নিয়েছেন কেউ কেউ। বাঁধ ভেঙে ফের লোনা পানি ঢুকে তাদের সব আশা শেষ হয়ে গেছে। ঘাটাখালি গ্রামের কৃষক খোকন শেখ বলেন, বছরের খোরাক জোগাড়ের চিন্তায় বাড়ির ঝি-বউগেরও জমিতে কাজ করাইছি। যাতে খরচ একটু বাঁচে। কিন্তু কপালটাই খারাপ।
কৃষক খোকন শেখের মতো এমন হতাশা আর দীর্ঘশ্বাসে এলাকার বাতাস ক্রমেই ভারী হয়ে উঠছে। কৃষকের অনেক কষ্টের লাগানো ফসল এখন চার থেকে পাঁচ ফুট পানি নিচে। সে পানিতে যেন বিষ। সে বিষে কয়েক দিনের মধ্যেই ক্ষেতের ফসল পচে যেতে শুরু করেছে। স্থানীয় একটি বেসরকারি সংস্থার কর্মী আবুল কালাম বাবলা বলেন, এখন বাঁধ মেরামত হলেও এলাকার কৃষক আর সোজা হয়ে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। কারণ আর্থিক দুর্বলতার পাশাপাশি বার বার বাঁধ ভাঙায় মনোবল ভেঙে গেছে তাদের। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বলেন, নতুন করে এলাকা প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির কাজ চলছে। কৃষকরা যাতে সরকারি ও বেসরকারিভাবে প্রণোদনা পান সে ব্যাপারে চিন্তা-ভাবনাও করা হচ্ছে।
সংগ্রহের সময় শেষ,মণিরামপুরে অর্জিত হয়নি বোরোর লক্ষমাত্রা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে বোরো ধান-চাল সংগ্রহের সময় শেষ হয়েছে গত সোমবার। এরই মধ্যে সংগ্রহ কাজে ব্যর্থ হয়েছে গুদাম কর্তৃপক্ষ। ফলে বোরো মৌসুমে সরকারের ধান চাল কেনার লক্ষমাত্রা অর্জিত হয়নি। চারমাসে মাত্র ১১ মে.টন ধান আর ৪৪০ মে.টন চাল সংগ্রহ হয়েছে।
বোরো মৌসুমে মণিরামপুরে লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে এক হাজার ৪০ টাকা মণ দরে চার হাজার মে.টন ধান ও ৩৬ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে দুই হাজার ৬৮০ মে.টন চাল সংগ্রহের জন্য খাদ্যগুদাম কর্তৃপক্ষকে নির্দেশ দেয় সরকার। গত ২৬ এপ্রিল থেকে সময় শুরু হয়ে চলে ৩১ আগষ্ট পর্যন্ত। কিন্তু প্রায় একমাস পর ২০ মে মণিরামপুরে শুরু হয় ক্রয় কাজ। এরপর সামনে আগায়নি ধান চাল সংগ্রহের কাজ। টনের বিপরীতে অগ্রিম ২০ হাজার টাকা করে ঋণ দিয়েও কৃষকদের গুদামে ভেড়ানো যায়নি। খোলা বাজারে ধানের চড়া দাম, বৈরি আবহাওয়া, খাদ্যগুদাম কর্তৃপক্ষের প্রচরণায় অবহেলা ও হয়রানির ভয়ে কৃষকরা গুদামে ধান নিয়ে আসেনি বলে অভিযোগ উঠেছে। লটারির তালিকাভুক্ত মাহমুদকাটি গ্রামের কৃষক ইউসুফ আলী বলেন, লটারির ব্যাপারে আমরা কিছু জানি না। ধান নিয়ে গেলে নানা কারণে কয়েকদিন ধরে ঘুরতে হয় তখন আর গুদামে ধান দিতে মন চায় না। তারপরেও আমরা বাজারে ধানের ভাল দাম পেয়েছি। বর্তমানে প্রতিমণ ধান এক হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পল্লীসঞ্চয় ব্যাংক থেকে তিন মাসের জন্য ২০ হাজার টাকা করে ঋণ নিয়েছেন লটারি তালিকাভুক্ত ৩০ জন কৃষক। তারা সবাই গুদামে ধান দেবেন বলে এই ঋণ নিয়েছেন। কিন্তু তাদের মধ্যে দুই জন কৃষক গুদামে ধান দিয়েছেন। বাকিরা বাজারে ধান বিক্রি করে ঋণ শোধ করছেন। এদিকে ৩৬টাকা কেজি দরে দুই হাজার ৬৮০ টন বোরো মৌসুমে চাল সংগ্রহের লক্ষে মণিরামপুরের ৪৪ জন মিলার সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। তারাও নির্ধারিত সময়ে চাল দিতে ব্যর্থ হয়েছেন। বর্তমানে ৪৩ টাকার নিচে কোন চাল বিক্রি হচ্ছে না; যা সরকারের নির্ধারিত দামের চেয়ে কেজিপ্রতি আট টাকা বেশি। ফলে মিলারদের তিনি দফা শোকজ করেও চালের লক্ষমাত্রা অর্জিত হয়নি। সেখানেও মিলাররা ধানের দামের উর্ধ্বগতি, বৈরি আবহাওয়া ও করোনাকালীন শ্রমিক সংকটকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।
মণিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান বলেন, বাজারে ধানের চড়া দাম হওয়ায় কৃষকরা গুদামে ধান নিয়ে আসেননি। এই পর্যন্ত ১১ মে.টন ধান সংগ্রহ হয়েছে। বাজারে চালের দাম বেশি থাকায় চালকল মালিকরা চাল দিচ্ছেন না। তাদের তিনদফা শোকজ করা হয়েছে। চাল সংগ্রহের জন্য আরো ১৫ দিন সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। আশা করি এই সময়ের মধ্যে চালের টার্গেট পূর্ণ হবে।
স্বামীসহ মহিলা আওয়ামী লীগের নেত্রী গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় এক ট্রলি চালকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ‘বেস্ট টিম সাতক্ষীরা’ নামে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট শাহানাজ পারভিন মিলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোলের ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে ও ‘বেস্ট টিম সাতক্ষীরা’ নামে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন। তার স্ত্রী অ্যাডভোকেট শাহানাজ পারভিন মিলি জেলা পরিষদ সদস্য ও সাবেক সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান। তিনি সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, গত শুক্রবার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামে মাছুরা নামে তালাকপ্রাপ্তা এক নারীর পক্ষ নিয়ে তার (মাছুরা) সাবেক স্বামী সদর উপজেলার পরানদহা গ্রামের ট্রলি চালক আলমগীর হোসেনের বাড়িতে হামলা চালায় ‘বেস্ট টিম সাতক্ষীরা’ নামে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট শাহানাজ পারভিন মিলি। এসময় তারা আলমগীরের বাড়ির দরজা, শো-কেস ও আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গহনা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাট করে। এ ঘটনায় রোববার রাতে সদর থানায় মামলা হয়। এ মামলায় অ্যাডভোকেট মিলি ও তার স্বামী মোস্তাফিজকে গ্রেপ্তার করা হয়। দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের নুর আলী সরদারের মেয়ে মাছুরা খাতুনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পরানদহা গ্রামের মৃত আব্দুল খালেক সরদারের ছেলে আলমগীর হোসেনের। তবে স্ত্রী মাছুরা খাতুনের ব্যবহার ভালো না হওয়ায় গত ২৫ আগস্ট তাকে আদালতের মাধ্যমে তালাক দেন আলমগীর।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে মোস্তাফিজুর রহমানকে ডোপ টেস্ট পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপতাালে নিয়ে যাওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। প্রসঙ্গত, এর আগে সোমবার সকালে ট্রলিচালক আলমগীরের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিবপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে পরানদহ মোড়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী অ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলি ও তাদের সংঘবদ্ধ দলের সদস্য সদর উপজেলার কোমরপুর গ্রামের আল আমিন, লাবসার মিলন মাস্টার, পুরাতন সাতক্ষীরার পূজা দাস, ফিংড়ির আশরাফুল, শহরের আমতলা এলাকার আবদুস সোবহান, পৌর সদরের রিটু, আমতলার মোসলেমা খাতুন মুন্নি, কলারোয়ার ইমরানসহ এই দলের শতাধিক সদস্য সাতক্ষীরা জেলাসহ খুলনা ও যশোরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসযোগে সরজমিনে তদন্তের নামে মানুষকে হয়রানি ও চাঁদাবাজি করে আসছে দীর্ঘদিন ধরে। জানা যায়, কিছুদিন আগে মোস্তাফিজের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সম্প্রতি ফেসবুকে ‘বেস্ট টিম সাতক্ষীরা’ নামে একটি পেজ খুলে মানবাধিকার রক্ষার নামে তারা সমগ্র সাতক্ষীরায় দাপিয়ে বেড়াতো। ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ নড়েচড়ে বসে। গত ২৯ আগস্ট আলমগীর থানায় একটি অভিযোগ দিলে পরবর্তীতে সদর থানায় মামলা রেকর্ড হয়।
শহীদ শেখ আবু নাসের স্কুলের সভাপতি নির্বাচিত হলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ রুবেল
খবর বিজ্ঞপ্তি
খুলনার প্রানকেন্দ্রে অবস্থিত শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয় (সাবেক আগা খান স্কুল) এর পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দিন রুবেল। তার সভাপতি নির্বাচিত হওয়ায় খুলনা শিক্ষা ব্যাবস্থার মান আরো উন্নত হবে বলে শিক্ষর্থী, অভিবাবক ও সুশিল সমাজের লোকজন আশাবাদ ব্যাক্ত করেছেন। এদিকে বঙ্গবন্ধু পরিবারের এই সদস্যের সভাপতি নিবাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ও দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রামপালে জমি রক্ষায় আদালতের ১৪৪ ধারা জারি
রামপাল প্রতিনিধি
রামপালে নিজের জমি রক্ষায় বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে আবেদন করেছেন ভুক্তভোগী জাকারিয়া শেখ। বাগেরহাটের বিজ্ঞ আদালতের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নালিশী জমিতে ১৪৪ ধারা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রামপাল থানার ওসিকে নির্দেশ দেন। মিস মামলা নং ৩৪৪/২০২০। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ছোট নবাবপুর গ্রামের মৃত জুলফিকার আলী শেখের পুত্র জাকারিয়া শেখে জেএল ৭৪ নং ছোট নবাবপুর মৌজার এসএ ৫০ নং খতিয়ানের ৮, ৯, ১০, ২৪, ৩২, ও ১৪১ নং দাগের ৫.১৯ শতকের মধ্যে ৪.১৫ শতক জমি পৈত্রিক সূত্রে শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আছেন। ওই জমিতে তিনি পাকা ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। একই গ্রামের মৃত ইয়াছিন দাইের পুত্র হোসেন দাই, হোসেন দাইের পুত্র ইউসুফ দাই, ইউনুস দাই, আমজাদ ফকিরের পুত্র আক্তার ফকির ও মৃত সামুতুল্যার পুত্র হুরাইয়া শেখসহ বেশ কয়েকজন ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছেন। ভুক্তভোগী জাকারিয়া শেখ বর্তমানে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে জানান।
খুলনায় দুই দিনে করোনা কেড়ে নিলো ৯ প্রাণ
স্টাফ রিপোর্টার
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত নয় ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালে গত দুই দিনে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে পাঁচজন খুলনার, দুজন যশোরের এবং একজন করে বাগেরহাট ও সাতক্ষীরার। হাসপাতালের চিকিৎসক শেখ ফরিদ উদ্দীন আহমেদ এ তথ্য জানিয়ে বলেন, এরা সবাই খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিক, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৬৭ জনের ফল পজেটিভ পাওয়া গেছে।
মহসেন জুট মিলের চেয়ারম্যান- ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকের বিরুদ্ধে মামলা
ফুলবাড়ীগেট ( খুলনা ) প্রতিনিধি
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের চেয়ারম্যান সৈয়দ সাদেক মোহাম্মাদ আলী , ব্যাবস্থাপনা পরিচালক খুরশিদ আজম, নির্বাহী পরিচালক তাওহীদ উল ইসলাম এর বিরুদ্ধে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে গত ২৬ শে জুলাই অনুষ্ঠিত ত্রি পক্ষিয় সিদ্ধান্ত ভঙ্গের দায়ে বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান বাদি হয়ে ৩১ আগষ্ট শ্রম আদালতে মামলা দায়ের করেছে । মামলা নং ৫৭ / ২০২০ বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান জানান মহসেন জুট মিলের ৩৪৭ জন শ্রমিক এবং ৫০ জন কর্মচারীর চুড়ান্তপাওনা বাবদ ১০, ৬০,৭৮,৪৭৪/ ( দশ কোটি ষাট লক্ষ আটত্তর হাজার চারশত চুয়াত্তর ) টাকা পাওনা রয়েছে, মিল মালিক শ্রমিকের পাওনা পরিশোধ না করাতে মিল এলাকায় শ্রমিক অসন্তোষ বিরাজ করছিলো , যার পেক্ষিতে গত ২৬ শে জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর সভাপতিত্বেত্রি পক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে গত ঈদুল আযহার আগে সকল শ্রমিককে জন প্রতি ৬ হাজার টাকা ও ১ মাসের মধ্যে অর্থাৎ ২৬ আগষ্ট এর ভিতরে শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের সিদ্ধান্তগৃহিত হয় । কিন্তু মিল মালিক এ সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি । তিনি আরও জানান এর আগেও মহসেন মিলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিলো যেটা চলমান রয়েছে । এ দিকে পুর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ি আগামিকাল বৃহস্পতিবার ডিসি অফিসের সামনে অনশন কর্মসূচি সফল করার লক্ষে মঙ্গলবার মহসেন জুট মিল শ্রমিক কলোনিতে এক প্রস্তুতি সভা মিলের প্রবীন শ্রমিক বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন এর সভাপতিত্বে ও ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠিত হয় । এ সময় বক্তব্য রাখেন মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, মহসেন জুট মিলের সিবিএ সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল , আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস , আবু জাফর, মঙ্গল শেখ, সোহরাব শেখ, সালাম খান , ইলিয়াজ হোসেন , আইনউদ্দিন, শহিদুল্লাহ সরদার , মুনছুর শেখ প্রমুখ । সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন শ্রম প্রতি মন্ত্রী , খুলনা জেলা প্রশাসক, ও বিভাগিয় শ্রম পরিচালক দুর্দশাগ্রস্থ শ্রমিক কর্মচারীদের পক্ষে আন্তরিক হওয়ার পর ও শ্রমিক বান্ধব সরকারের ভাবমুর্তি ক্ষুন্নকরার চেষ্টায় লিপ্ত রয়েছে মিল মালিক । নেতৃবৃন্দ অনশন কর্মসৃচি চলাকালে শ্রমিকের পাওনা পরিশোধের সুরহা না হলে রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসৃচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারি উচ্চারন করেন ।
করোনায় পোল্ট্রি শিল্পে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা থেকে ক্ষুদ্র-মাঝারী খামারীরা বঞ্চিত প্রতিকারে পোল্ট্রি মালিক সমিতির প্রতিবাদ সভা
খবর বিজ্ঞপ্তি
মহামারী করোনার প্রভাবে সম্ভাবনাময় পোল্ট্রি শিল্পে ক্ষতিগ্রস্ত খামারীদের জন্য প্রধানমন্ত্রী প্রণোদনায় ঘোষণা দিলেও বাংলাদেশ ব্যাংকের অগ্রহণযোগ্য নীতিমালা অনুযায়ী ক্ষুদ্র-মাঝারী খামারী ও ব্যবসায়ীরা চরমভাবে বঞ্চিত অবহেলিত। শুধুমাত্র বড় বড় বিনিয়োগকারীদের জন্য নীতিমালা হয়েছে। কিন্তু এখানে লক্ষ লক্ষ ছোট ক্ষুদ্র-মাঝারীরা ব্যাংক হিসাবে নেই। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মূল অযোগ্যতা হিসাবে খোঁড়া যুক্তিতে যাদের পরিশ্রম, মেধা ও স্বল্প বিনিয়োগে আজ পুষ্টিকর নিরাপদ মুরগীর ডিম ও মাংস উৎপাদন ও সরবরাহের অবদান রাখছে, তাদেরকে কৌশলে বাদ দেয়া হয়েছে। তারই প্রতিকারের প্রত্যাশায় মাননীয় প্রধানমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের দৃষ্টি আকর্ষণ ও দ্রুত ক্ষুদ্র-মাঝারী খামারী ব্যবসায়ীদের জন্য সুনির্দিষ্ট প্রণোদনা ঘোষণার দাবীতে এবং বাংলাদেশ ব্যাংকের এই হটকারী নীতিমালার বিরুদ্ধে আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সমিতির আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ এবং পরিচালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑসহ-সভাপতি সৈয়দ বেল্লাল হোসেন, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সামছুর রহমান বাবুল, নির্বাহী সদস্য মোঃ সালাহউদ্দিন, শাহ জাফর মাহমুদ মেহেতা প্রমুখ।
কপিলমুনির প্রতাপকাটীতে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের রাস্তা পরিদর্শন
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনির পার্শ্ববর্তী প্রতাপকাটীতে পাইকগাছা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিপিকা ঢালী একটি কাঁচা রাস্তার পরিদর্শন করেছেন। সোমবার বিকেলে আকর্ষিকভাবে এ পরিদর্শনে আসেন। এসময় এলাকাসীর সাথে কথা বলে ওই রাস্তাটি পাকাকরণের আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক সচিন্দ্র নাথ রায়, হরিঢালী ইউনিয়ন মহিলা আ’লীগের কর্মী রাবেয়া বেগম, রেশমা বেগম, রিক্তা আক্তার, ছাত্রলীগ নেতা রাসেল মোড়ল, মাহমুদুল হাসান সুমন প্রমূখ।
লতায় সাবেক চেয়ারম্যান কাজলের ভাঙ্গন এলাকা পরিদর্শন
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
লতা ইউনিয়নের ১৮-১৯ নং পোল্ডারের কাঠামারী বাজার সংলগ্ন গেটের ভাঙ্গন পরিদর্শন ও এলাকার সুধীজনদের সাথে মত বিনিময় করেছেন পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও লতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। সোমবার বিকেলে ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন আওয়ামীগের সহ সভাপতি অমলেন্দু তরফদার, প্রকাশ সরকার টুকু, প্রধান শিক্ষক কালিদাস রায়, আওয়ামীলীগ নেতা কালিপদ বিশ্বাস, দিলিপ রায়, অর্জুন মন্ডল, প্রান কৃষ্ণ মন্ডল, সদানন্দ মন্ডল, আশুতোষ সরকার, আশুতোষ মন্ডল, যুবনেতা পুলকেশ রায়, প্রসাদ মন্ডল, বিপুল বিশ্বাস, বাশার গাজী, আমিরুল গাজী, মনিরুল গাজী, সুমন শাহ, মিজান সানা, ছাত্রনেতা দীপায়ন বিশ্বাস, অমৃত সরদার, কৌশিক বিশ্বাস প্রমূখ।
পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখা কর্তৃক প্রয়াত সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, বীরউত্তম-এর প্রতি শ্রদ্ধাঞ্জলি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি জেলা, মহানগর, পৌরসভা, উপজেলা ও থানায় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত, বীরউত্তম-এর প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখা, খুলনা পিকচার প্যালেস মোড়ে শারীরিক দূরত্ব বজায় রেখে বুকে কালো ব্যাচ ধারণ করে দাঁড়িয়ে বিকেল ৩টা থেকে ৩:০৫টা পর্যন্ত মৌন শোক পালনের মাধ্যমে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেনÑসংগঠনের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, সহ-সভাপতি এড. অলোকানন্দা দাস, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খুলনা সদর থানা সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, পূজা পরিষদ খুলনা মহানগর সম্পাদকম-লীর সদস্য অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, মহাদেব সাহা, উজ্জ্বল ব্যানার্জী, ছাত্র ঐক্য পরিষদ, খুলনা মহানগর আহ্বায়ক পাপ্পু সরকার, সদস্য সচিব প্রণব চক্রবর্ত্তী, অনিন্দ্য সাহা, উজ্জ্বল রায়, নিতাই সরদার, দুলাল সরকার, বাদল দে, প্রদীপ সেন, সজল দাস, মানিক শীল, বাবু শীল, অলোক দে, রবীন দাস, বিধান রায়, পার্থ সাহা, শুভ্রদেব রায়, সঞ্চিতা রায়, শোভন কর, কবিতা বৈরাগী, দ্বীপ চক্রবর্ত্তী, রিপন সরকার, পিনাকী সাহা, নিরুপমা গোলদার, মিলন সাহা কুটি, শ্যামল দত্ত, সেতু সাহা, সজল বিশ্বাস প্রমুখ।
করোনা ও আম্ফানে ক্ষতিগ্রস্থ দুই হাজার পরিবারকে সহায়তা দিচ্ছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট
শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় মহামারী করোনা ও ঘূর্ণিঝড় আম্ফানে দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রস্ট (ডিসিএইচটি)। পিচ উইন্ডস জাপানের (পিডব্লিউজে) আর্থিক সহায়তায় ‘ইমারজেন্সি রিলিফ অপারেশন ফর সাইকোন আম্ফান এন্ড কভিট-১৯ অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ নামের প্রকল্পের মাধ্যমে এসব উপকরণ দেওয়া হচ্ছে। সংস্থাটি উপজেলার সাউথখালী ও রায়েন্দা ইউনিয়নের প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবার নিয়ে এই কর্মসূচী বাস্তবায়ন করছে। সোমবার উপজেলা সদরের আর.কে.ডি.এস পাইলট বালিকা বিদ্যালয় মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কয়েকজনের হাতে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত উপজেলা ছিলেন — আওয়ামী-যুবলীগের আহবায়ক ও রায়েন্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এম সাইফুল ইসলাম খোকন, শরণখোলা প্রেসকাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা রনজিৎ হালদার, সাদিয়া সামাদ মৌ, ডা. নাজমুল হোসেন, বিপ্লব কুমার বিশ্বাস, সুমাইয়া আক্তার, রিয়াদ আহমেদ, আরমান হোসেন প্রমূখ। প্রকল্প ব্যবস্থাপক রনজিৎ হালদার জানান, উপজেলার দুটি ইউনিয়নের ঘূর্ণিঝড় আম্ফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের বাড়ি বাড়ি এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি তেল, ৪ কেজি আলু ও ক্ষতিগ্রস্থ জেলে পরিবারে জন্য মাছ ধরা জাল, তাবু এবং সাবান, মাস্কসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়েছে। পাশাপাশি করোনা সচেতনতার জন্য লিফলেট, ব্যানার, পোস্টার বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে বিতরণ অব্যাহত থাকবে।
বেতাগার জয়বাংলা মোড়ে অবস্থিত বৃহত্তর মৎস্য আড়ৎ এর উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার জয়বাংলা মোড়ে অবস্থিত বৃহত্তর মৎস্য আড়ৎ এর উদ্ভোধন মঙ্গলবার দুপুরে আড়ৎ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্ভোধন করেন। মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি অলিপ কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম। সমিতির সাধারন সম্পাদক বিপুল কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ, প্যানেল চেয়ারম্যান নির্মলেন্দু দেবনাথ, শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমর, শিক্ষক শেখ শহীদুল ইসলাম, কৃষকলীগের সাধারন সম্পাদক দীনবন্ধু বিশ^াস, আ,লীগ নেতা তাপস দেবনাথ, পরিমল কুমার দাশ, ইউপি সদস্য ফোরকান শিকারী ও সংরক্ষিত মহিলা সদস্যা সন্ধ্যা রানী দাশ সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। সভায় বিপুল সংখ্যাক মৎস্য চাষি, ব্যাবসায়ী ও আড়ৎ মালিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য করোনা পরিস্থিতির কারণে এঅঞ্চলের বৃহত্তর এই মৎস্য আড়ৎটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। নতুন করে উদ্ভোধনের মাধ্যমে তা খুলে দেওয়ায় জনমনে স্বস্থি ফিরে আসতে শুরু করেছে।
দেবহাটায় কিস্তি আদায়কালে এনজিওর ১ ভূয়া কর্মী আটক, মামলা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় কিস্তি আদায়কালে এনজিওর কর্মী সেজে প্রতারনা করাকালে ১ ভূয়া কর্মীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ঐ এনজিওটির এরিয়া ম্যানেজার বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বাদী হয়েছেন টিএমএসএস’র কালিগঞ্জ অঞ্চলের এরিয়া ম্যানেজার রাসেল হাসান। জানা গেছে, খুলনা জেলার কয়রা উপজেলার গিলাবাড়ি গ্রামের মন্তাজ আলী গাজির পুত্র মিজানুর রহমান (৩০) টিএমএসএস’র সাতক্ষীরা কালিগঞ্জ শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত থাকা অবস্থায় অত্র প্রতিষ্ঠানের ২ লক্ষ ৩৯ হাজার ২ শত ৫২ টাকা আতœসাৎ করে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিষ্ঠানের পক্ষে তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেও তার কোন হদিস পাওয়া যায়নি। কিন্তু উক্ত মিজানুর রহমান গোপনে মোবাইলের মাধ্যমে টিএমএসএস’র গ্রাহকদের সাথে যোগাযোগ রেখে বিভিন্ন লোক দিয়ে কিস্তি আদায় করতো। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে টিএমএসএস’র কর্মকর্তারা গ্রাহকদের সতর্ক করে দেয়। এর ধারাবাহিকতায় অর্থ আতœসাৎকারী প্রতারক মিজানুর রহমান তার নিকটতম আতœীয় একই গ্রামের নওশের আলী গাজীর পুত্র আইয়ুব আলী (৩৬)কে দিয়ে প্রতিষ্ঠানের নকল পাশ বই তৈরী করে কিস্তির টাকা আদায় করতে থাকে। এক পর্যায়ে সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার দেবহাটা জগন্নাথপুর গ্রামের মৃত আফাজ উদ্দীনের পুত্র সাইফুল ইসলামের বাড়িতে কিস্তির টাকা আদায় করতে গেলে সন্দেহ হয় তার। তখন সাইফুল তাকে বসিয়ে রেখে গোপনে টিএমএসএস’র কালিগঞ্জ অঞ্চলের এরিয়া ম্যানেজার রাসেল হাসানকে মোবাইল ফোনে বিষয়টি জানায়। রাসেল হাসানসহ টিএমএসএস’র অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে চলে আসে। তারা ঘটনাস্থলে এসে বিষয়টি শুনে বুঝে স্থানীয়দের সহযোগিতায় প্রতারক নওশের আলী গাজীর পুত্র আইয়ুব আলীকে দেবহাটা থানায় নিয়ে আসে। পরে টিএমএসএস’র কালিগঞ্জ অঞ্চলের এরিয়া ম্যানেজার রাসেল হাসান বাদী হয়ে প্রতারক আইয়ুব আলী ও মিজানুর রহমানকে আসামী করে দেবহাটা থানায় ৪১৯ ও ৪২০ ধারায় ০১/০৯/২০২০ ইং তারিখে ০১ নং মামলা দায়ের করেন। এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
ঝিনাইদহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আরাফাত হত্যার বিচারের অপেক্ষার প্রহর গুনছেন পরিবার
ঝিনাইদহ প্রতিনিধি
২৯ এপ্রিল সকাল সাড়ে ৮ টা। ভাগ্যের কি নির্মম পরিহাস পরিবারের একমাত্র পুত্র সন্তান আরাফাত বাড়ির উঠান ঘেসে প্রাচীরের পাশে দাড়িয়ে ছিলেন। ঠিক তখনই প্রতিপক্ষ সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ওই রাতেই সে মারা যায়। শোকে এখনও মর্মাহত পরিবারের সদস্যরা। সে কুষ্টিয়া রবিন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে ইংরেজি বিভাগে অধ্যায়নরত ছিল। আরাফাত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গির আলমের একমাত্র ছেলে। পরিবারটি আশায় বুক বেধেছিলেন একমাত্র ছেলেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শিখিয়ে দেশের সেবাই নিয়োজিত করবে তাকে। কিন্তু শেষ পর্যন্ত সে আশা পুরণ হলো না তাদের। উল্লেখ্য, প্রতিবেশি উজ্জল জোয়ার্দ্দার, রাজ্জাক জোয়ার্দ্দার ও গোলাম জোয়ার্দ্দারসহ প্রতিপক্ষের সাথে বাড়ির সিমানা প্রাচীর নিয়ে বাকবিতন্ডের এক পর্যায়ে তারা আরাফাতকে পিটিয়ে হত্যা করে চলতি বছরের ২৯ এপ্রিল। আরাফাতের মা আসমা আলম জানান, ছেলে হত্যার পর আমার কোন কথা স্বরণ থাকে না। আরাফাত আমার বলতো আম্মু আমি লেখাপড়া শিখে তোমাকে বিদেশে নিয়ে যাব। আমার মত কোন সেনা সদস্যের স্ত্রীর যেন বুক খালি না হয় একথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং ছেলে হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করেন। আরাফাতের বোন জেবুন্নাহার জুই বলেন, আরাফাত বাবা মায়ের ¯েœহের অনুগত সন্তান ছিল। এলাকার সবাই তাকে ভাল জানতো। আমার ভাই হত্যার সঠিক বিচার চাই। আরাফাতের পিতা প্রাক্তন সেনা সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আমার ছেলে হত্যার পর পুলিশ বেশিরভাগ আসামীদের গ্রেফতার করেছে। তারা অনেকে জামিন নিয়েছে। জামিনে এসে আসামীরা মামলা তুলে নিতে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তিনি তার পরিবারের নিরাপত্তা ও হত্যাকান্ডে জড়িত আসামীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি তদন্ত মহসিন হোসেন বলেন, আরাফাত হত্যা মামলার আসামী একজন বাদে সবাইকে গ্রেফতার করা হয়েছে। তাকেও গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আসামীরা মামলার বাদী ও তার পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি আমার জানা নেই। এবিষয়ে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাকোপে কম্পিউটার ল্যাব অপারেটর পদে পরীক্ষা অনুষ্ঠিত
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপের কালিনগর জি.সি মাধ্যমিক বিদ্যালয় কম্পিউটর ল্যাব অপারেটর পদের নিয়োগ পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গত ২১ জুলাই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় ৫ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটির উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, ডিজি’র প্রতিনিধি হিসেবে চালনা বাজার সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমন্ত কুমার ঘোষ, কালিনগর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সমরেশ রায় ও সদস্য গোবিন্দ বৈষ্ণব উপস্থিত ছিলেন।
দাকোপের পৌরসভায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন।
দাকোপ (খুলনা) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চালনা পৌরসভা ও পৌর আ‘লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় চালনা পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র সনত কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং শ্রমিকলীগনেতা অমরেশ ঢালী ও যুবলীগনেতা রতন মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আ‘লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। প্রধান বক্তার বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা আ‘লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, এবিএম রুহুল আমীন, পৌরসভা আ‘লীগ সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, জেলা পরিষদ সদস্য কে.এম কবির হোসেন, ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, লিপিকা বৈরাগী, পৌর সচিব সিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী প্রনব মল্লিক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আ‘লীগনেতা রর্বাট জীবন্ত নাথ, শ্রমিকলীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, চালনা পৌর প্যানেল মেয়র আব্দুল গফর সানা, কাউন্সিলর আমোদিনী রায়, দেবাশিষ ঢালী, রবীন্দ্রনাথ সরদার, রুস্তম আলী খান, আয়ুব আলী কাজী, জামিলা বেগম বেবী, কমলেশ গোলদার, নিতাই বাছাড়, জি.এম রেজা, শিপন ভূঁইয়া, কুমারেশ বিশ্বাস, মনি মোহন মন্ডল, হবিবর রহমান শেখ, মহল লাল সাহা, দীনবন্ধু রায়, সুভাংকর রায়, ননী গোপাল মন্ডল, যুবলগীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, আরাফাত আজাদ, মেহেদী হাসান বুলবুল, লোকমান গাজী, ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন বাপ্পি, মনিরুল ইসলঅম রনি, রাসেল কাজী, রাহুল রায়, মাসুম হাওলাদার, প্রমুখ।
বটিয়াঘাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা রূপালী ব্যাংক লিঃ এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১২ টায় স্থানীয় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে এক বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম উক্ত বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন। কর্মসূচিতে অণ্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, অধ্যক্ষ অমিতেষ দাস ও আরিফুর রহমান স্বপন, রূপালী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপক (এসপিও) পরেশ চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র বিশ্বাস, রূপালী ব্যাংক লিঃ এর সহকারী ব্যবস্থাপক রাকিবুল হুদা, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাঞ্জিলাল মল্লিক, সাধারণ সম্পাদক পংকজ বিশ্বাস প্রমূখ। এ সময় উপজেলা পরিষদ, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির সহ ১০ টি প্রতিষ্ঠানে উক্ত বৃক্ষ বিতরণকরা হয় ।
বটিয়াঘাটায় মিলাদ মাহফিল
বটিয়াঘাটা প্রতিনিধি
বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার আছরবাদ বটিয়াঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে এক মিলাদ মাহফিল বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম জনি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, বিএনপি নেতা এজাজুর রহমান শামীম, সাইফুর রহমান, মোঃ কামরুল ইসলাম, মোল্যা ইমরান আহম্মেদ, পলাশ মহালদার, নাসির উদ্দিন কালু, সামছুল হক, মশিউর রহমান প্রমূখ।
বটিয়াঘাটায় শতাধিক নারী পুরুষের মাঝে মাস্ক বিতরন
বটিয়াঘাটা প্রতিনিধি
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডলের উদ্যোগে গত পরশু বিকালে উপজেলার দেবীতলা সার্ব্বজনীন দূর্গা মন্দির সহ বিভিন্ন স্থানে করোনা জনসচেতনতামূলক উদ্ভুদ্ধকরনের লক্ষ্যে শতাধিক নারী পুরুষের মাঝে মাস্ক বিতরন করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদুজ্জামান প্রধান অতিথি থেকে উক্ত মাস্ক বিতরন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান শিবপদ মন্ডল, ওয়ার্ড আ’লীগ সভাপতি সমরেন্দ্র নাথ বিশ্বাস, ইউপি সদস্য হেমন্ত বিশ্বাস, পুজা উদযাপন পরিষদের সদস্য কার্তিক মন্ডল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
কেশবপুরে পৃথকভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কেশবপুর প্রতিনিধি,
যশোরের কেশবপুরে থানা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পৃথকভাবে উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে কেশবপুরে পৃথকভাবে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেশবপুর থানা বিএনপির প্রয়াত সাবেক সভাপতি আবু বক্কর এবং কেশবপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল গফফারের কবর জিয়ারত ও কবরস্থানে বৃক্ষরোপন করা হয়। এরপর ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, সদর ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলা, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী, শাখাওয়াত হোসেন, মোকারম, সাইফুল ইসলাম, যুবদল নেতা গোলাম মোস্তফা, আলম হোসেন, সাজ্জাদুল কবির মিল্টন, কবির হোসেন রিপন, ইয়াসিন, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ , ইকরাম হোসেন, সাকিলুর রহমান সোহান প্রমুখ। অপরদিকে, একইদিনে থানামোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি নেতা বাবর আলী গাজির সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান, পৌর বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, বিএনপি নেতা রেজাউল ইসলাম, সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, অমেদ আলী, আকরাম খান, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, কেএম খলিলুর রহমান প্রমুখ।
ফুলতলায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রূপালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালন
ফুলতলা প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকার ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে রূপালী ব্যাংক ফুলতলা শাখার উদ্যোগে সোমবার বিকালে গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ফলজ চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মানবেন্দ্র নারায়ন সরকার, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, ব্যাংক কর্মকর্তা দেবব্রত অধিকারী, অজিত কুন্ডু, স্কুল পরিচালনা কমিটির সদস্য মুজিবার রহমান মোল্যা, উত্তম অধিকারী ও মহিদুল ইসলাম প্রমুখ।
খুলনা মহানগর ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া আইডি খুলে একটি কূচক্রী মহলের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন একটি গোষ্ঠী ষড়যন্ত্রমূলক ভাবে আওয়ামী লীগ ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের নামে বিভিন্ন মিথ্যা ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আমরা প্রশাসনের নিকট আহবান জানাই যারা এমন কর্মকান্ডের সাথে জড়িত তাদের কে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঝিনাইদহে করোনায় সাবেক কাস্টম সুপারের মৃত্যু, নতুন আক্রান্ত ২৮
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে সাবেক এক কাস্টম সুপারের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঝিনাইদহ অস্থায়ী করোনা হাসপাতালে মারা যান শহরের আদর্শপাড়ার ইলাহী বিশ্বাসের ছেলে মোঃ গোলজার হোসেন (৬৯)। এই নিয়ে ঝিনাইদহে করোনায় ৩০ জনের মৃত্যু হলো। এদিকে মঙ্গলবার জেলায় নতুন করে ২৮ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট ১৬৫২ জন আক্রান্ত হলেন।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, সাবেক কাস্টম সুপার গোলজার হোসেন বেশ কিছু দিন জটিল রোগে ভুগছিলেন। করোনা উপসর্গ দেখা দিলে তাকে গত ২৪ আগষ্ট ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার জন্য ২৫ আগষ্ট নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। শারিরীক অবস্থা অবনতি হলে ২৭ আগষ্ট ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। গোলজার হোসেন কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট পদে চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামের নেতৃত্বে লাশ দাফন কমিটি মঙ্গলবার দুপুরে তার লাশ দাফন করা হয়। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন গঠিত লাশ দাফন কমিটি এ পর্যন্ত ৫১ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তিকে লাশ দাফন করেছে।
ফুলতলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ফুলতলা প্রতিনিধি
বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির যুগ্ন আহবায়বক মোঃ সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন । বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা মনির হাসান টিটো, শেখ আঃ সালাম, ওয়াহিদুজ্জামান নান্না, গাজী ফজলুর রহমান, মোল্যা নজরুল ইসলাম, জিএম শফিকুল ইসলাম, মোঃ ইদ্রিস মোল্যা, মোঃ আনোয়ার হোসেন, মাহফুজুর জমাদ্দার, মোঃ তুষার মোল্যা, আনিছুর রহমান রনি, মোঃ শরিফুল ইসলাম, আক্তারুজ্জামান কচি, মোঃ ইকবাল হোসেন খা, মোঃ আলামিন সানা, মোঃ আঃ হালিম, মোঃ রফিকুল ইসলাম, বেগ তুষার হোসেন প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলা বিএনপির পক্ষ থেকে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও দোয়া মাহফিল
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তা বাদীদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল সকাল ১১ টায় তেরখাদা বিএনপির পৃথক প্রথক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির অস্থায়ী কার্যালয়ে মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কে, এম মোস্তাক আহম্মেদ এর পরিচালনায় তেরখাদা থানা বিএনপির উদ্যেগে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ রবিউল হোসেন, এছাড়া বক্তব্য রাখেন জেলা পিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শরীফ নাঈমুল হক, মোল্যা রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজিবার, প্রচার সম্পাদক রবিউল ইসলাম লাখু, মোঃ জামিল হোসেন, আব্দুল হক সিকদার, তফছির উদ্দিন ফকির, তেরখাদা ইউনিয়ন পিএনপির সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ছাগলাদাহ ইউনিয়ন পিএনপির সাবেক সাধারন সম্পাদক তৈয়েবুর রহমান টুলু, পিএনপি নেতা শেখ ফারুক আহমেদ, ইমদাদুল হক (টনি), পিএনপি নেতা কাকা মিয়া, আব্দুর রহমান, সাবেক ছাত্র নেতা তারেক, লিমন, রাজু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্বাস উদ্দিন। অপর দিকে বিএনপির সভাপতি চৌধুরী কওছার আলীর সভাপতিত্বে সকাল সাড়ে ১০ টায় তেরখাদা বাজার পুরাতন চান্দিনার সামনে ৪২ তম দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ সভাপতি মোল্যা আজিজুর রহমান গাউছ, মোঃ মাহবুবুর রহমান, চৌধুরী ফকরুল ইসলাম বুলু, এফ, এম হাবিবুর রহমান, মোঃ হুমায়ুন কবির, শেখ নাসির উদ্দিন, মোঃ কচি মোল্যা, মোঃ ফরিদ মোল্যা, আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভূট্টো, মোঃ সাব্বির আহমেদ টগর, সিব্বির আহমেদ লিমন, আজিজুল হাকিম, জাহিদুল ইসলাম সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। বক্তারা বলেন বর্তমান সরকার জনগনের বাক স্বাধীনতা খর্ব করেছে, অন্যায় ভাবে দলীয় নেত্রীকে কারারুদ্ধ করে অন্তবর্তীকালিন জামিনে রেখেছে। তার জামিনের মেয়াদ বাড়িয়ে ও শারিরীক সুস্থতা কামনা করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একরাম হোসেন জমাদ্দার।
মোড়েলগঞ্জ বিএপির কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মোড়েলগঞ্জ অফিস
সারা দেশের ন্যায় বাগেরহাটের মোড়েলগঞ্জেও পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে বিএনপি নেতা কাজী শিপনের সহযোগিতায় মঙ্গলবার সকালে কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নেতৃবৃন্দ। এ সসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুল, সাধারণ সম্পাদক খান কেরামত আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল মজিদ জব্বার, সাধারণ সম্পাদক শেখ ফরিদুল ইসলাম, পৌর বিএনপি নেতা ফারুক হোসেন সামাদসহ থানা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দরা বলেন, ৪৩ তম বছরে বিএনপি অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধার করবে এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে আশা ব্যক্ত করেন।
মোড়েলগঞ্জে আলোচনা সভায় বক্তারা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালি জাতির সত্বা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় শোক দিবসের শোকাহত মাসের শেষ দিনে উপজেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালি জাতির সত্বা। বাঙ্গালির মুক্তির আন্দোলনে সারাটা জীবন তার জেলের অন্তরালে কাটাতে হয়েছে। জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা খানম, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসকাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল, মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমিন নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ। আলোচনা শেষে জাতির পিতা ও তার স্ব পরিবারের শহীদদের বিদেহী আত্মার মাগফেতার কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এর পরে উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল নির্মাণের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু সহ নেতৃবৃন্দ।
মোড়েলগঞ্জ পায়ে হেটে ক্ষুদ্র ২ হাজার ব্যবসায়ীর মাঝে খাদ্যসহায়তা দিলেন মেয়র
মোড়েলগঞ্জ প্রতিনিধি
১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মীনি বঙ্গমাতা ফজিলাতুন্নেছাসহ শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বাগেরহাটের মোড়েলগঞ্জে পায়ে হেটে ২ হাজার ক্ষুদ্র ব্যাবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনিরুল হক তালুকদার। রোববার বেলা ১২ টায় পৌর ভবন থেকে এ কার্যক্রম শুরু করে পৌর শহরের লঞ্চঘাট, কাপুড়িয়া পট্টি, মাছের বাজার, কাচা বাজার, মুদি মনোহরি এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে দ্বারে দ্বারে গিয়ে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেন। সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা তথ্য আপা দিলশান আরা, কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলি, আজিজুল ইসলাম মিলন, তপন পোদ্দার, মো. মহিদুল ইসলাম, রেদোয়ানুল ইসলাম, কুরছিয়া আক্তার, রোকেয়া বেগম, প্রেসকাবের সাংবাদিকবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তার সাথে ছিলেন। ত্রাণ বিতরণকালে মেয়র মনিরুল হক বলেন, ’৭৫ এর ১৫ই আগষ্ট দেশীয় ও আর্ন্তজাতিক অঙ্গনের চক্রান্ত কারিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করে। সেই কালো রাতের যে সকল খুনি বিদেশের মাটিতে পালাতক রয়েছে অবিলম্বে তাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান তিনি।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা মোকাবেলায় যুক্ত হলো আরও একটি এম্বুলেন্স
ঝিনাইদহ প্রতিনিধি
শৈলকুপা উপজেলা প্রশাসনের উদ্যোগে গঠিত করোনা মোকাবেলা সহায়তা কমিটি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ সহায়তায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে হাসপাতালের মেরামতযোগ্য অ্যাম্বুলেন্সটি মেরামত করে অ্যাম্বুলেন্সটির চাবি মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও জেলা বিএম এ এর সাধারণ সম্পাদক ডাঃ রাশেদ আল মামুন এর কাছে এম্বুলেন্সটি হস্তান্তর করা হয়। ফলে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো আরো একটি অতিরিক্ত অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সটি করোনা রোগী ও করোনা রোগে মৃত ব্যক্তির লাশ বহনের কাজে ব্যবহৃত হবে।
মহেশপুরে বাওড়সহ ৯টি জলাসয়ে মাছের পোনা অবমুক্ত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে নস্তি বাওড়সহ ৯টি জলাসয়ে ৫শ’ কেজি রুই জাতিয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এমসয় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাষ্টার, নাটিমা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান প্রমুখ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাথে শিক্ষক-শিক্ষিকাবৃন্দের মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
গতকাল ১ সেপ্টেম্বর ২০২০ সেন্ট জেভিয়ার্স হাই স্কুলে বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটি এবং সাবেক কমিটির সদস্যদের সাথে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সভাপতি, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সাবেক সফল দফতর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগসহ উপস্থিত ছিলেন বর্তমান পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য এজাজ আহমেদ ও শিক্ষক প্রতিনিধি নিত্যানন্দ গাইন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোহাম্মাদ মহিউদ্দিন। অতিথিগণ তাদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সফলভাবে যশোর বোর্ডে প্রশ্নপ্রত্র আপলোডে ১ম হওয়ায় বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যুগের সাথে তাল মিলিয়ে যথারীতি এ অবস্থান ধরে রাখার আহবান জানান। সেইসাথে কভিড-১৯ মহামারী পরবর্তী বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনা, আসন্ন বার্ষিক পরীক্ষার শট্ সিলেবাস তৈরী ও সামাজিক দূরত্ব বজায় রেখে বার্ষিক পরীক্ষা গ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক কার্যকরী পর্ষদের অন্যতম সদস্য মোর্শেদ আহমেদ রিপন, আব্দুল মালেক তালুকদার, কবিতা আহমেদ, সাঈদুর রহমান সাঈদ, মারুফ চৌধুরী পমিন, মাফুজ ফরিদ চৌধুরী লোটন, পারভীন বেগম, সহকারী প্রধান শিক্ষকদ্বয়সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক নিয়োগ, দ্রুত নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নির্বাচিত মেয়র বিএনপি নেতা জুলফিকার আলীর মেয়াদ মেয়াদ প্রায় ৫ বছর আগে উত্তির্ন হওয়ায় অবিলম্বে প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচন দেয়া, মেয়রের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনসহ মেয়রের গ্রেপ্তার দাবীতে সংবাদ সম্মেলন করেছে মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মো. ই¯্রাফিল ইজারাদার।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসকাবে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ই¯্রাফিল ইজারাদার তার লিখিত বক্তব্যে বলেন, মোংলা পোর্ট পৌরসভার নির্বাচিত মেয়র বিএনপি নেতা জুলফিকার আলীর মেয়াদ মেয়াদ প্রায় ৫ বছর আগেই উত্তির্ন হয়েছে। আবারো তার সমর্থকদের দিয়ে মামলা করে যাতে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন না হতে পারে সেজন্য ষড়যন্ত্র শুরু করেছে। সেকারনে অবিলম্বে প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচন দেয়াসহ মেয়রের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে দাবী জানান।
এদিকে মোংলা পোর্ট পৌরসভার মেয়র বিএনপি নেতা জুলফিকার আলী তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে উত্তাপিত এ সব অভিয়োগকে মিথ্যা, ভি্িওহীন ও কল্পনাপ্রসুত দাবী করে জানান, আমার মেয়াদ কালেই মেরিনড্রাইভ সড়কসহ মোংলা পৌরসভায় শত শত কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। ২৪ ঘন্টায় দুবার তলিয়ে যেতো রাস্তা ঘাটসহ পৌরসভার নিম্মঅঞ্চল, ছিলোনা সুপিয় পানির ব্যবস্থা। আমি এ সমস্যার সমাধান করেছি। মোংলা আজ প্রথম শ্রেনীর পৌরসভা। আমি বা আমার কাউন্সিলারা কখনো কোন দূর্নিতীর আশ্রয় নেয়নি। আমি বিএনপির নেতা হওয়ায় দূর্নীতি করলে আমার বিরুদ্ধে দূদকসহ কোন মামলা দূর্নীতির করেনি কেন ? আমিও মোংলা পৌরসভার নির্বাচন চাই। আমার জনপ্রিয়তায় ইন্সানিত হয়ে মেয়র পদে র্নিবাচন করতে ইচ্ছুক মুক্তিযোদ্ধা ই¯্রাফিল ইজারাদার সংবাদ সম্মেলন করেছেন বলে দাবী করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র।
বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বাগেরহাট শহরের বিএম ভবনের সামনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতা উত্তোলন করা হয়। পরে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, সৈয়দ নাসির উদ্দিন মালেক, অহিদুজ্জামান পল্টু, এ্যাড. মোহসীণ আলী, জেলা যুব দলের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপর দিকে বাগেরহাট পৌরসভা ও উপজেলা বিএনপির ব্যানারে আলাদা ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় বাগেরহাট জেলা বিএনপির সরুই অফিসে । বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে । মঙ্গলবার সকালে পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবির সভাপতিতে¦ মিলাদ মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময়ে অন্যনদের মধ্যে বক্তিতা করেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলী রেজা বাবু, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, শ্রমিক দলের সভাপতি আতিয়ার সরদার, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক তানু ভ’ইয়া, মহিলাদলের সাধারন সম্পাদক সাহিদা আক্তার, কচুয়া থানা বিএনপির সভাপতি হাজরা জাহিদুল ইসলাম পান্না, যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুর রহমান কিশোর, শ্রমিক নেতা নাসির সরদার, ছাত্রনেতা রাহুল শেখ প্রমুখ। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানের রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা।
রামপাল উপজেলা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রামপাল প্রতিনিধি
রামপাল উপজেলা বিএনপির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠা বার্ষিকী পালব করা হয়। মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তরফদার জিল্লুর রহমান, কামাল হোসেন,আলিয়ার রহমান, ফিরোজ আকুন্জী, আ. সাত্তার, শাহিনুর রহমান পলাশ, গাজী ইকবাল হোসেন, মল্লিক জিয়াউল হক জিয়া, মুরাদ হোসেন, আলী আকবর সম্রাট, জোবায়ের হাসান, সাইফুজ্জামান বাদশা, মাওলানা আলমগীর হোসেন, নাজমুল কবির বাদশা, তুহিন মোল্লা প্রমুখ। বক্তাগণ দলকে সুসংগঠিত করে গণতান্ত্রিকভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের নেতাকর্মী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বীরমুক্তিযোদ্ধা মেজর সি.আর দত্তর মৃত্যুতে দেবহাটা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের শোক
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা ৪নং সেক্টর কমান্ডার সি.আর দও (অব:) এর মৃত্যুতে র্যালি সহ শোক প্রকাশ করেছেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নের্তৃবৃন্দরা। মঙ্গলবারে গাজীরহাট দুর্গামন্দিরের সামনে একটি শোক র্যালি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, সাধারন সম্পাদক বাবু অজয় কুমার ঘোষ, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাস চন্দ্র ঘোষ, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৗতম রায়, ছাত্র ঐক্যপরিষদের আহবায়ক উওম কুমার পাল সহ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পল্টু চ্যাটার্জী, সঞ্জয় অধিকারি, বলরাম স্বর্নকার, রিন্টু চ্যাটার্জী, সঞ্জয় কুমার সরকার, গোপাল স্বর্নকার, হরিদাস সরকার, সাগর বিশ্বাস প্রমুখ।
কাজীবাছা নদীর চর এলাকা থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা থানা পুলিশ গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার বিরাট খেওয়াঘাট সংলগ্ন এলাকার কাজীবাছা নদীর চর এলাকা থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক (৪২) বছর। লাশটির শরীরে একটি স্যান্ডো গেঞ্জি পরিহিত অবস্থায় ছিল। তবে তার শরীরে আর কোন বস্ত্র পরিহিত ছিলো না। এমনকি সনাক্ত করার কোন উপায় নেই। স্থানীয় এলাকাবাসী লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করলে থানার ওসি মোঃ রবিউল কবীর এর নির্দেশে এসআই প্রকাশ বাছাড় সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে প্রেরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি সনাক্ত করা যায়নি। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।








































