মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে যশোর পঙ্গু হাসপাতালের এ্যাবুলেন্সে করে ফেন্সিডিল ও গাজার একটি চালান নিয়ে যাওয়ার সময় থানা পুলিশ গত সোমবার রাতে আটক করেছে। পুলিশ এ্যাবুলেন্সের ভিতর থেকে ২২৪ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাজা উদ্ধার করেছে। এসময় পুলিশ ইমরান হোসেন (২৫),সাগর হোসেন (২৬) ও রুবেল হোসেন (২৭) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একটি এ্যাবুলেন্সে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার এস আই আব্দুল জলিল,এএসআই রওশন আলী ও এএসআই সজল কুমার মহেশপুর পোষ্ট অফিস মোড় থেকে ঢাকা মেট্রো ছ-৭১-২৮১৪ নম্বরের একটি যশোর পঙ্গু হাসপাতালের এ্যাবুলেন্স তল্লাসী করে ২২৪ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাজা উদ্ধার করে। এসময় যশোর সদর উপজেলার সাতমাইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুবেল,চাচড়ার কওছার আলীর ছেলে সাগর ও নিউমার্কেট এলাকার শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেনকে আটক করে। এসময় অবৈধ মাদক পাচারে ব্যবহারিত যশোর পঙ্গু হাসপাতালের এ্যাবুলেন্সটি আটক করা হয়েছে।
এ ঘটনায় সোমবার রাতেই মহেশপুর থানায় মামলা হয়েছে।
মহেশপুরে বাওড়সহ ৯টি জলাসয়ে মাছের পোনা অবমুক্ত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে নস্তি বাওড়সহ ৯টি জলাসয়ে ৫শ’ কেজি রুই জাতিয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এমসয় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাষ্টার, নাটিমা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান প্রমুখ।











































