৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান সরকার দেশের গনতন্ত্র হত্যা করেছে। যেকোন মুল্যে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা সরকার গনতন্ত্রকে গলাটিপে হত্যা করে এক নায়কতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিবাদি রাষ্ট্র ব্যবস্থা চালু করার চেষ্টা করছে। বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা আরো বলেন, শেখ হাসিনা চিরাচরিত ভোট, নির্বাচন ও গণতন্ত্র পাল্টে দিয়েছেন। এখন দিনের ভোট রাতে হয়। ভোটকেন্দ্রে ভোটারদের পরিবর্তে বিচরণ করে চতুষ্পদী প্রাণী। এগুলোর ঐতিহ্য তৈরি করেছে আওয়ামী লীগ। রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্র পুরোটাই এখন ব্যবহার করা হয় ভোটের বিরুদ্ধে। গনতন্ত্র পুনরুদ্ধারে ও ভোটের ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং মিথ্যা হয়রানির মামলা থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন নেতৃবৃন্দ।
বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ের সামনে বিশাল সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশ বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, মহানগর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন, জেলা বি এন পির সিনিয়র সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান মনিরুল হাসান বাপ্পি, জেলা বি এন পির সহ সভাপতি খান জুলফিকার আলী জুলু, সাবেক ছাত্রনেতা, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি এবং মহানগর আহবায়ক ও বি এন পি নেতা আজিজুল হাসান দুলু, সাবেক মহানগর ছাত্রদল সভাপতি বি এন পি নেতা মাসুদ পারভেজ বাবু, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি মহানগর যুবদল সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, যুবদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, জেলা যুবদল সভাপতি ও কেন্দ্রীয় নেতা শামীম কবির, সাবেক আহবায়ক নগর স্বেচ্ছাসেবক দল আল-জামাল ভূঁইয়া, সাবেক কাউন্সিলর সাবেক ভিপি হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক দল মহানগর সভাপতি একরামুল হক হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি তৈয়েবুর রহমান, জেলা বি এন পি নেতা ইলিয়াস মল্লিক, সাইফুর রহমান, হাফিজুর রহমান, মহানগর মহিলা দল সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজা, ছাত্রদল জেলা সভাপতি আঃ মান্নান, ছাত্রদল কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মহানগর সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সাবেক ছাত্রদল ও যুবনেতা তারিকুল ইসলাম, শ্রমিক দলের জেলা সভাপতি বাবু উজ্জল কুমার সাহা, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, তাঁতি দলের মহানগর সভাপতি নিঘাত সীমা, মৎস্যজীবি দল জেলা সদস্য সচিব আজিজুল হক, যুবদল মহানগর সিনিয়র সহ সভাপতি কাজী নেহিবুল হক নেহিম, সহ সভাপতি মেহেদী মাসুদ সেন্টু, জাকির ইকবাল বাপ্পি, আসাদুজ্জামান আসাদ, মোল্লা সোহরাব হোসেন, সোহেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনি, মাহমুদ হাসান বিপ্লব, যুবনেতা যোবের আলম তুয়াজ, স্বেচ্ছাসেবক দল নেতা শরিফুল ইসলাম টিপু, মহানগর স্বেচ্ছাসেবক দল সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন, মহানগর মহিলা দল নেত্রী শাসুন্নাহার লিপি, জেলা মহিলা দল সাধারন সম্পাদক সেতারা ইসলাম, ওযাহিফুর রহমান অর্ঘ্য, ওহিদুজ্জামান হক, মহিদুল ইসলাম, ছাত্রনেতা রিয়াজ সাহেদ, সাবেক ছাত্রনেতা নুর ইসলাম বাচ্চু, সাবেক ছাত্রনেতা সোহরাব হোসেন, মহিদুল হক টুকু, মহানগর ছাত্রদল নেতা মিজানুর রহমান বাবু, মুজাহিদুল ইসলাম টনি, সৈয়দ ইমরান, ইশতিয়াক আহমেদ ইশতি, তাজিম বিশ্বাস, সিরাজুল ইসলাম সানি, রাজিব খান, কে এম হেলাল, আবিদ হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা মঈদুল হক প্রমুখ।।-খবর বিজ্ঞপ্তি











































