ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইদের ইটের আঘাতে সিরাজুল ইসলাম গাজী নামে (৪৫) নামের এক ভাই নিহত ও আরেক ভাই গুরুত্বর আহত হয়েছে।গতকাল সোমবার সকালে উপজেলার উত্তর বেতাগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, উত্তর বেতাগ্রাম গ্রামের মোক্তার আলী গাজীর পুত্র সিরাজুল গাজীদের সাথে ৬ শতক জমি নিয়ে আপন চাচাতো ভাইদের বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার সময় ওই জমিতে গোয়াল ঘর নির্মান করতে যায় প্রতিপক্ষ চাচাতো ভাইরা।এ সময় বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষ চাচাতো ভাইদেও ইটের আঘাতে মোক্তার গাজীর ছেলে সিরাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়।
এ ছাড়া নিহতের আপন ভাই শাহাদুল গাজী গুরুত্বও আহত হয়।পওে স্থানীয়রা আহতকে উদ্ধার কওে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে।ঘটনা প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ৬শতক জমি নিয়ে আপন চাচাতো ভাইদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। নিহত সিরাজুলকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং আমজাদ গাজীর ছেলে হাসান গাজী(২৩) ও তার মা ফুলমতি বেগম(৬৭)কে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অন্য আসামীদের গ্রেফতার অব্যহত রয়েছে।











































