Home আঞ্চলিক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: বিভাগীয় স্টেডিয়ামে বৃক্ষরোপণ আজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: বিভাগীয় স্টেডিয়ামে বৃক্ষরোপণ আজ

4


খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। আজ রোববার (০৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনার বৈকালীস্থ আপার যশোর রোড এলাকার বিভাগীয় স্টেডিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।


খুলনা মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, পরিবেশ সুরক্ষা ও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এই মহতী উদ্যোগে খুলনা মহানগর বিএনপি, থানা বিএনপি, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান করেছেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএর চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন।