Home আঞ্চলিক পাইকগাছায় মাংস না দেয়ায় কসাইকে হাতুড়ি পেটার অভিযোগ দু’সহদর বিএনপি নেতার বিরুদ্ধে

পাইকগাছায় মাংস না দেয়ায় কসাইকে হাতুড়ি পেটার অভিযোগ দু’সহদর বিএনপি নেতার বিরুদ্ধে

9

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার সোলাদানায় ইউপির বেতবুনিয়া এলাকায় ১০ কেজি গরুর মাংস চাঁদা না দেয়ায় আঃ রাজ্জাক নামে এক কসাইকে হাতুড়ি পেটা করার অভিযোগ উঠেছে দু’ বিএনপি নেতার বিরুদ্ধে। দু’নেতাই আবার আপন সহদর। আব্দুল মজিদ গোলদার উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এবং জাহাঙ্গীর গোলদার জেলা বিএনপির সদস্য।

প্রাপ্ত অভিযোগে জানাযায়, কসাই রাজ্জাক মল্লিক বেতবুনিয়া ফেরিঘাট বাজরে সোমবার সকাল ১০ টার দিকে গরু জবাই দিয়ে মাংস বিক্রি করার  সময় বিএনপি নেতা আঃ মজিদ গোলদার  এসে ১০ কেজি মাংস চায় কসাই দিতে না চাইলে বিএনপি নেতা জাহাঙ্গীর গোলদার, লাভলু গোলদার, সুপিয়ান গোলদার,  নয়ন গোলদার, জসিম গোলদার মাংস নিয়ে যেতে চাইলে কসাই বাঁধা দিলে তাকে বেধড়ক হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।  এলাকাবাসী এসে কসাই রাজ্জাককে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধী আছে।

হাতুড়ি পেটার ঘটনায় বিএনপি নেতা জাহাঙ্গীর গোলদার বলেন, মাংস চাঁদারর বিষয়টি সম্পুন্ন মিথ্যা। বরং পূর্ব শত্রুতার জের ধরে আমাদের হেয় করতে তারা আমাদের উপর হামলা করেছে।

কসাই রাজ্জাকের স্বজনরা জানান,  দুবিএনপি নেতা এলাকায় দীর্ঘদীন ধরে ত্রাসের রাজত্ব করছে।  তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে শাহস পাইনা। তাদের দু’ভাইয়ে নামে থানায় বিভিন্ন মামলা রয়েছে। মারপিটের  ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।