Home আঞ্চলিক নড়াইলে জানালার গ্রিল কেটে প্রকৌশলীর বাড়িতে ডাকাতি

নড়াইলে জানালার গ্রিল কেটে প্রকৌশলীর বাড়িতে ডাকাতি

1


নড়াইল প্রতিনিধি।।


নড়াইল পৌর শহরে মানিক বিশ্বাস নামে এক প্রকৌশলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ি থেকে ৯০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবারটি।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দুর্গাপূজা ও পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে আত্মীয়স্বজন বাড়িতে এসেছিলেন। তাদের কাছেও অনেক স্বর্ণা ছিল।

রবিবার ভোরে বাড়ির উত্তর পাশের একটি কক্ষের জানালার গ্রিল কেটে ৬ থেকে ৭ সদস্যের একটি ডাকাত দল ভেতরে প্রবেশ করে। বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে আনুমানিক ৩০ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় এক লাখ টাকা নিয়ে যায় তারা।


নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।