স্পোর্টস ডেস্ক।।
ড্যাফোডিল ৫-১ ইউনাইটেড
টানা তিন জয় সেমিতে এক পা দিয়ে রাখল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এবিজি ইউনিভার্সিটি কাপে নিজেদের জয়রথ অব্যাহত রেখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ইউআইইউ) হারাল বড় ব্যবধানে।
দিনের শেষ ম্যাচে ডিআইইউর কাছে পাত্তায় পেলো না ইউআইইউ। ইবরাহিমের হ্যাটট্রিকে ডিআইইউর বিপক্ষে ৫-০ গোলে উড়ে গেছে ইউনাইটেড।
এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত গ্রুপ ‘এ’তে তিন জয়ে পয়েন্ট তালিকা সবার ওপরে রয়েছে আশুলিয়ার এই ইউনিভার্সিটি।
শনিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল উপহার দেয় ডিআইইউ। ম্যাচের ৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেয় জুয়েল। তারপরই দেখা গেল ইবরাহিম শো। ১২,২১ এবং ২৭ মিনিটে হ্যাটট্রিক করে ম্যাচ থেকে ইউনাইটেডকে ম্যাচ থেকে ছিটকে দেয় ড্যাফোডিল। দেখার ছিল কত বড় ব্যবধানে জিতে তারা।
তবে শেষতক সালিসোর গোলে ৫-০ ব্যবধানে জয়ের কাছাকাছি থাকতে যোগ করা সময়ে গোল করে ব্যবধান করায় ইউনাইডেট।
এতে ডিআইইউর কাছে ৫-১ গোলে বিশাল হার নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। সেই সাথে টুর্নামেন্ট থেকে বিদায়ও হয়ে গেলো তাদের। আর এই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখলো ড্যাফোডিল।
জমজমাট এই আসরের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস।
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের (এবিজি) পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে গত ২৫ অক্টোবর থেকে মাঠে গড়িয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।











































