Home আঞ্চলিক ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্যদের নেতৃত্ব বিকাশে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্যদের নেতৃত্ব বিকাশে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

3

স্টাফ রিপোর্টার।।

 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, স্থানীয় পর্যায়ে জলবায়ু অ্যাডভোকেসি কার্যক্রম জোরদার এবং ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্যদের সাংগঠনিক ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় দুই দিনব্যাপী ‘জেলা পর্যায়ের ক্লাইমেট অ্যাকশন ফোরামের নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর ও ১ নভেম্বর নগরীর একটি হোটেলে লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)-এর উদ্যোগে ও Climate Adaptation of High Risks Coastal Communities through Empowerment (CARE) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও বরগুনা  জেলার জেলা পর্যায়ের ক্লাইমেট অ্যাকশন ফোরামের ২৭ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উপসচিব) আবু সায়েদ মোঃ মনজুর আলম।

 লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জুরুল  হক, প্রজেক্ট অফিসার ইভানা আফরিন, অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মাহফুজা আরা শশী, প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা ও কনটেন্ট ক্রিয়েটর অ্যান্ড কমিউনিকেশন অফিসার নেলসন মন্ডল প্রমুখ।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের ধারণা ও প্রেক্ষাপট, উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি, জীবিকা ও জনজীবনে এর প্রভাব এবং ভবিষ্যৎ মোকাবিলায় করণীয়, সিএসও এর ভূমিকা, সংববিধান, আইন, অ্যাডভোকেসি, নেটওয়াকিং, পাটনারশিপ, কর্মসূচি প্রনয়ন ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে জেলা পর্যায়ের ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্যদের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং ও আর্থিক ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।