স্টাফ রিপোর্টার।।
খুলনার শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও দশ রাউন্ড গুলিসহ জনি (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। বাহিনীটির দাবি, তিনি আশিক গ্রুপের শুটার।
রোববার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে খুলনা সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি এ অভিযান চালায়। গ্রেফতার জনি নগরীর চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে জনিকে গ্রেফতার করা হয়। এ সময় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও দশ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। বাহিনীটি আরও জানায়, জনির অপরাধসংক্রান্ত নথি পর্যালোচনা করে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ চারটি মামলার তথ্য পাওয়া গেছে।
উদ্ধার করা অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেফতার জনির বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি।











































