Home বিনোদন গর্ভাবস্থায় পরকীয়ায় স্বামী, অবশেষে ভেঙেই যায় নায়িকার সংসার

গর্ভাবস্থায় পরকীয়ায় স্বামী, অবশেষে ভেঙেই যায় নায়িকার সংসার

10

বিনোদন ডেস্ক।।

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী চারু অসোপা। ২০১৯ সালে প্রেমের টানে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে।

কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই সম্পর্কে তীব্র টানাপোড়েন শুরু হয়। স্বামীর বিরুদ্ধে মারধর, শারিরীক নির্যাতনসহ পরকীয়ার মতো বিস্ফোরক অভিযোগ তোলেন চারু।

অভিনেত্রীর দাবি, তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় স্বামী অন্য মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান। প্রমাণস্বরূপ বরের ব্যাগ থেকে আলামতও উদ্ধার করেন! এক সাক্ষাৎকারে সেসব বিভীষিকাময় অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন চারু।

তার দাবি, দাম্পত্যে মানসিকভাবে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, রাজীব অত্যন্ত বদরাগী এবং সন্দেহবাতিক।
শুধু তাই নয়, ‘আকবর কা বল বীরবল’ ধারাবাহিকের শুটিং চলাকালীন তার সহ-অভিনেতাদের ফোন করে হুমকিও দিতেন রাজীব। চারুর থেকে তাদের দূরে থাকতে বলতেন। একাধিকবার গায়েও হাত তুলেছেন। প্রথমে ভেবেছিলেন রাজীব নিজেকে শুধরে নেবেন কিন্তু তা আর হয়নি।

চারু আরও জানান, অন্তঃসত্ত্বা থাকাকালীন রাজীব তার পাশে ছিলেন না। সেসময়েই স্বামীকে নিয়ে তার মনে একাধিক প্রশ্ন জাগে। অভিনেত্রীর দাবি, একবার তাকে না জানিয়েই রাজীব যখন দিল্লি চলে যান, তখন স্বামীর ব্যাগে কন্ডোম খুঁজে পান তিনি। এরপরই স্বামীর আচরণ নিয়ে সন্দেহ বাড়তে থাকে তার।

চারু এও দাবি করেন, রাজীব তার বিশ্বস্ততা নিয়েও বারবার প্রশ্ন তুলতেন! এমনকী সহকর্মী বা চেনা পুরুষদের সঙ্গে নায়িকা স্ত্রীর স্বাভাবিক কথাবার্তাকেও সন্দেহের চোখে দেখতেন। দাম্পত্যের টানাপোড়েন আরও বাড়ে যখন রাজীব দাবি করেন, চারুর সঙ্গে অভিনেতা করণ মেহরার সম্পর্ক রয়েছে!

চারুর আক্ষেপ, তিনি নিজেই প্রতারণার শিকার, অথচ উল্টো তাকেই পরকীয়ার খোঁটা শুনতে হয়েছে। শেষ পর্যন্ত ২০২৩ সালে সুস্মিতা সেনের ভাইয়ের সঙ্গে আইনত বিচ্ছেদের পথে হাঁটেন এই অভিনেত্রী। তাদের এক কন্যা সন্তানও রয়েছে।