আন্তর্জাতিক ডেস্ক।।
নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। হিমালয় উপত্যকায় বরফ, পাথর ও কাদার দেয়াল ধসের ঘটনার ১০ দিন পর তাকে উদ্ধার করা হলো।
শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। নেপালি সেনাবাহিনী জানিয়েছে, ত্রিশূলী নদীর জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে। একই টানেল থেকে আগের দিন দুই নেপালিকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তাদের ধারণা ২৬ আগস্ট নদীর ওপরের অংশে হিমবাহ ধসে পড়ার কারণে ছয়টি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে অন্তত ৯০০ মানুষ আটকা পড়েন।
এদিকে, নেপালের ওই দুর্যোগে শেষ খবর পাওয়া পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত ও ৫ হাজার ৬০০ জনের বেশি নিখোঁজ হয়েছেন।










































