Home স্বাস্থ্য পারফিউমের স্মেল লং-লাস্টিং করতে কী করবেন

পারফিউমের স্মেল লং-লাস্টিং করতে কী করবেন

16


মিলি রহমান।।

পারফিউম অ্যাপ্লাই করতে পছন্দ করেন না এমন মানুষ খুবই কম। সবার কালেকশনেই বিভিন্ন ফ্র্যাগ্রেন্সের পারফিউম রয়েছে থাকে। কিন্তু পারফিউম নিয়ে সবার একটি অভিযোগ হলো অ্যাপ্লাই করার পরই এটির স্মেল বেশি সময় থাকে না। এই পারফিউমের ধরনেও আছে ভিন্নতা। এক একটি পারফিউম কতটুকু লং লাস্টিং হবে তা নির্ভর করে পারফিউমে থাকা পারফিউম অয়েল কতটুকু কনসেনট্রেশনে রাখা হয়েছে সেটির ওপর। যে পারফিউমে যত হাই কনসেনট্রেশানে পারফিউম অয়েল থাকে, তার স্মেল তত বেশিক্ষণ স্থায়ী হয়। পারফিউমের কম্পোজিশন ভেদে একেকটির স্মেল সাধারণত ২-৮ ঘন্টা স্থায়ী হয়। চলুন জেনে নেওয়া যাক কিছু সিম্পল ট্রিক যেগুলো আপনার পারফিউমের স্মেল দীর্ঘ সময় থাকবে ।

ভেজা ও ময়েশ্চারাইজড স্কিনে স্প্রে করুন

আমাদের বেশিরভাগের অভ্যাস হলো বাইরে যাওয়ার ঠিক আগে পারফিউম অ্যাপ্লাই করা। কিন্তু ভেজা ত্বকে পারফিউম স্প্রে করা হলে স্মেল অনেকক্ষণ স্কিনে থাকে। তাই চেষ্টা করবেন ভেজা ত্বকে পারফিউম অ্যাপ্লাই করতে। গোসল করার পর ভেজা ত্বকে প্রথমে একটি নন ফ্রেগ্রেন্সের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন। তারপর নিজের পছন্দের পারফিউম স্প্রে করুন। শুকনো অবস্থায় আমাদের স্কিন পারফিউমের মলিকিউলগুলোকে ধরে রাখতে পারে না বলেই কিছুক্ষণ পর স্মেল কমে যায়। অন্যদিকে ত্বকে ভেজা অবস্থায় ময়েশ্চারাইজড করে পারফিউম ব্যবহার করলে পারফিউমের মলিকিউলগুলো স্কিনে থেকে যায় বলে দীর্ঘ সময় স্মেল থাকে।

বডির পালস পয়েন্টগুলোতে স্প্রে করুন

অনেকেই আছেন যারা পুরো বডিতে পারফিউম স্প্রে করতে পছন্দ করেন। আপনারা পুরো বডিতে পারফিউম স্প্রে না করে পালস পয়েন্টে, অর্থাৎ শুধুমাত্র কবজি, গলা ও কানের পেছনের অংশে পারফিউম স্প্রে করতে পারেন। আমাদের বডির এই এরিয়াগুলো বেশি পরিমাণে হিট প্রোডিউস করতে পারে, যা পারফিউমের অয়েল ওয়ার্ম করে আমাদের স্কিনে দ্রুত অ্যাবজর্ব হতে সাহায্য করে এবং এর ফলেই পারফিউমের স্মেল লং-লাস্টিং হয়।

আনসেন্টেড পেট্রোলিয়াম জেলি বা লিপবাম ব্যবহার করুন

আনসেন্টেড লিপবাম বা পেট্রোলিয়াম জেলি স্কিনে একটি অয়েলি বেইজ তৈরি করে, যা পারফিউমের মলিকিউলগুলো ধরে রাখতে সাহায্য করে। তাই পারফিউম স্প্রে করার আগে এটি ব্যবহার করলে দীর্ঘ সময় ওই পারফিউমের স্মেল ঠিকভাবে পাওয়া যায়। তাই পালস পয়েন্টে পারফিউম অ্যাপ্লাই করার সময় এ ট্রিকটি ফলো করতে পারেন। তবে খুব বেশি পরিমাণে পেট্রোলিয়াম জেলি অ্যাপ্লাই করা যাবে না।

হাতের কবজিগুলো রাব করা থেকে বিরত থাকুন
অনেককেই দেখবেন যারা পারফিউম অ্যাপ্লাই করার পর দুই হাতের কবজি একসাথে রাব করতে থাকেন এবং মনে করেন স্মেল অনেকক্ষণ থাকবে। এটা একটা মিসটেক। এভাবে রাব করা হলে পারফিউমের মলিকিউলগুলো ড্যামেজ হয় বলে পারফিউমের স্মেল কমে যেতে থাকে। তাই কখনোই পারফিউম স্প্রে করার পর দুই হাতের কবজি একসাথে রাব করবেন না।

নিজের কাপড়ে স্প্রে করতে ভুলবেন না

স্কিনের পাশাপাশি চাইলে নিজের কাপড়ে পারফিউম স্প্রে করতে পারেন। এতে করে পারফিউমের স্মেল বেশ লম্বা সময় আপনার সাথে থাকবে।

এই ছোট বিষয়গুলো ফলো করলেই দেখবেন আপনার পারফিউমের স্মেল দীর্ঘ সময় থাকবে।