Home খেলাধুলা ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চান জ্যোতিরা

ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চান জ্যোতিরা

14


স্পোর্টস রিপোর্টার

উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য। তবে বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ানশিপের পয়েন্টের পাশাপাশি যোগ হয়েছে বাড়তি চ্যালেঞ্জ। সিরিজের তিনটি ম্যাচ জিততে পারলে আগামী বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগটা বাড়বে। কারণ এরপর তিন ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে। সেখানে জিততে হবে আরও দুটি। তার মানে ৬ ম্যাচের পাঁচটিতে জয় লাগবেই। তাই দেশের মাটিতে এই সুযোগ হাতছাড়া হলে বিদেশে তা আরও কঠিন হয়ে যাবে। যে কারণে আইরিশ নারী দলকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যই থাকবে অধিনায়ক নীগার সুলতানা জ্যোতির। তাই বিশ্বকাপের চিন্তাটা আপাতত সরিয়ে রাখছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! এখন আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দেয়া উচিত। আমাদের হাতে এটাসহ দুইটা দ্বিপক্ষীয় সিরিজ আছে। পয়েন্ট নেয়া গুরুত্বপূর্ণ। সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।’ এই সিরিজ ছাড়া বিশ্বকাপে সরাসরি খেলার এসব সমীকরণ নিয়ে ভাবতে চান না অধিনায়ক জ্যোতি। শেষ চারটি মিশনে বাংলাদেশ দলের পারফরম্যান্স বেশ হতাশাজনক। ঘরের মাঠে সিরিজই নয় এশিয়া কাপ ও বিশ্বকাপেও দলের হতশ্রি পারফরম্যান্স এখনো চিন্তার কারণ। বিশেষ করে দলের ব্যাটিং ও ফিল্ডিং। তবে নিজেদের মাঠে এই সিরিজে নিজেদেরকেই ফেভারিট মানছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! আগে নিজেদের মাটিতে জয়টাই আসল। বিশ্বকাপের আগে সব মিলিয়ে এই ছয় ম্যাচেই নির্ধারিত হবে চ্যাম্পিয়নশিপে ১৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকা দলের খেলার সরাসরি সুযোগ। টাইগার অধিনায়ক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা যদি এখান থেকে ভালো একটা সিরিজ শেষ করতে পারি, দল হিসেবে অবশ্যই পরের সিরিজে আমাদের মানসিকভাবে এগিয়ে রাখবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুরু করাটা। যদি ভালো একটা শুরু পাই, সেটা ধরে রাখতে পারলে এই দলটি ভালো করতে পারবে। ঘরের মাঠে ভালো শুরু করতে চাই।’
অন্যদিকে দেশের মাটির সুবিধা কাজে লাগিয়ে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচে জয় তুলে নিতে পারলে সুযোগট প্রস্তুত হবে। যে কারণে প্রতিপক্ষ নিয়ে জ্যোতির চিন্তাটাও আছে আলাদাভাবে। তিনি বলেন, ‘আয়ারল্যান্ড যেসব ম্যাচ জিতেছে, সবগুলো ঘরের মাঠের কন্ডিশনে জিতেছে। এই কন্ডিশনে ওদের তেমন ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। জেতার হার অনেক বেশি কম। ওদের সঙ্গে যতবার খেলেছি, আমাদের জয়ের হার অনেক বেশি। যেহেতু ঘরের মাঠে খেলা, যে কেউ নিজের ঘরের মাঠের কন্ডিশনে বেশিই শক্তিশালী হয়। সামপ্রতিক সময়ের সিরিজগুলো যদি দেখেন, অস্ট্রেলিয়া ছাড়া আমরা ভালোই খেলেছি। তাদের রেকর্ডটা কিন্তু তাদের মাঠেই।’ তবে প্রতিপক্ষকে হালকা করে নেয়ারও সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। যেহেতু আমাদের ৬ পয়েন্ট নিতে হবে, খুব গুরুত্বপূর্ণ সিরিজটা। প্রতিটা ম্যাচ মূল্যবান। আমরা চেষ্টা করবো দাপট দেখিয়ে খেলতে। আয়ারল্যান্ড আমাদের চেয়ে র?্যাঙ্কিংয়ে নিচে। যদি আমরা তাদের বিপক্ষে দাপট দেখিয়ে খেলতে না পারি, তাহলে বড় দলগুলোর বিপক্ষে কীভাবে চোখে চোখ রেখে লড়াই করবো।’ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে ১৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে ৯ নম্বরে আছে বাংলাদেশ। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সবার নিচে আইরিশরা।