Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

22

নগরীতে ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার 

নগরীর সদর ও সোনাডাঙ্গা থানায় পৃথক দুটি বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জরিমানার আদেশ প্রদান করেছেন।

জেলা কার্যালয় সুত্রে জানা যায়, ববো অভিযানে  সদর থানায় তদারকি করে  কে ডি এ ঘোষ রোড এ মূল্য তালিকা না থাকা ও ওজনে কারচুপি করায় সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ৩হাজার টাকা, সামসুর রহমান রোডে মূল্যবিহীন বিদেশী কসমেটিকস রাখায় জয়ন্ত স্টোরকে ২হাজার, ময়লাপোতা মোড়ে  মূল্যবিহীন ঔষুধ (ফিজিসিয়ান স্যাপ্লল) ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় সুমন মেডিসিন কর্ণারকে ২হাজার  টাকা  প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

পৃথক আরেকটি অভিযানে নিরালা মোড়ে  তদারকি করে  মূল্যতালিকা না থাকা ও ঘি এর বোতলে মেয়াদ, মূল্য, ওজন না থাকায় সাতক্ষীরা ভাগ্যকূল ঘোষ ডেয়ারিকে ৩হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। এই পরিদর্শনমূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরমনি, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সাতক্ষীরায় নতুন ১৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯৯৬

সাতক্ষীরা প্রতিনিধি

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে এক চিকিৎসক ও এক ব্যাংক কর্মকর্তাসহ ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৯৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৪ হাজার ৭৮২ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৩ হাজার ৫৫৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৯৯৬ জনের রিপোর্ট পজেটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে। এছাড়া ৭৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।

শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত্যুবরণকারী দুই শিশু হলো, উপজেলার কাশিমাড়ি গ্রামের আব্দুল হকের কন্যা হালিমা খাতুন(৪ বছর) ও একই গ্রামের  সাইফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (সাড়ে ৪ বছর)।

স্থানীয়রা জানান, শিশু দুটি বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধান বশতঃ কখন তারা ওই পুকুরের মধ্যে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে কন্যা শিশু হালিমার লাশ পুকুরে পানিতে ভেসে উঠলে তার পরিবারের সদস্যরা তাকে দেখতে পান। এরপর তারা ওই পুকুরে নেমে শিমু তরিকুলেরও লাশ উদ্ধার করেন। এদিকে, একই সাথে দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবারসহ গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

পণ্যের প্যাকেটে উৎপাদনের অগ্রিম তারিখ, জরিমানা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

পণ্যের প্যাকেটে উৎপাদনের অগ্রিম তারিখ ব্যবহার ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে যশোরের মণিরামপুরে একটি বেকারিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৬ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রোহিতা বাজারে অবস্থিত মেহেদী ফুড প্রডাক্টস নামে বেকারিতে অভিযান চালিয়ে মালিক সুমনকে ২০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরটির যশোর অঞ্চলের সহকারী পরিচালক ওয়ালিদ বীন হাবিব। একই সাথে ওই বাজারের বিশ্বজিৎ নামে এক হোটেল মালিককে দেড় হাজার টাকা জরিমানা করেন তিনি।

এসময় জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বীন হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানের সময় উপস্থিত থাকা স্থানীয় গণমাধ্যমকর্মী আমিনুর রহমান জানান, বুধবার হচ্ছে ২৬ আগষ্ট। কিন্তু মেহেদী বেকারিতে আজকে তৈরি পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ হিসেবে ২৭ আগষ্টের লেভেল রয়েছে। এছাড়া বেকারির পরিবেশ স্যাঁতসেঁতে ছিল। এই অভিযোগে বেকারির মালিক সুমনকে ২০ হাজার টাকা এবং রোহিতা বাজারের বিশ্বজিতের হোটেলে ফ্রিজে বয়লারের বাসি মাংস থাকায় তাকে দেড় হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ওয়ালিদ বীন হাবিব।

কারবালার ইতিহাস মুসলমানদের জন্য একটি তাৎপর্যপূর্ণ ও অর্থবহ ঘটনা: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, কারবালার ইতিহাস মুসলমানদের জন্য একটি তাৎপর্যপূর্ণ ও অর্থবহ ঘটনা। ১০ মহররমের মর্মস্পর্শী ঘটনা একদিকে যেমন আমাদের হৃদয়কে গভীরভাবে শোকাচ্ছন্ন করে তোলে অন্যদিকে অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর সংগ্রামে আমাদেরকে উদ্বুদ্ধ করে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

সিটি মেয়র বুধবার বিকেলে কেসিসি’র খালিশপুরস্থ শাখা অফিসে ইমামবাড়ীর মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পবিত্র আশুরা উপলক্ষে কেসিসি’র পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে সিটি মেয়র ২৬টি ইমাম বাড়ির মাঝে ৯৭ হাজার টাকা বিতরণ করেন।

কেসিসি’র কাউন্সিলর মো: মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, এস এম খুরশিদ আহম্মেদ টোনা ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার। অন্যান্যের মধ্যে বাজমে হুসাইনি মুহররম কমিটি’র সভাপতি মাওলানা মো: রেজা আলী জায়দী, সাধারণ সম্পাদক সৈয়দ গামখার হুসাইন, আঞ্জুমান এ পাঞ্জাতানী ট্রাস্টের সভাপতি মো: ইকবাল, কেসিসি’র হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নগর পিতার শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগের বাগেরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. ফকির মুনসুর আলী’র ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মুজিব শতবর্ষ উপলক্ষে খালিশপুর ১৩নং ওয়ার্ডে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

মুজিব শতবর্ষ উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের খালিশপুর ১৩নং ওয়ার্ডে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। ২৬ আগস্ট বুধবার বিকাল ৪ টার সময় নিউজপ্রিন্ট মিল গেটের সামনে শহীদ মিনার চত্ত্বরে বৃক্ষ রোপন করা হয়। ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনার উদ্যোগে ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি এস এম মোর্শেদ আহম্মেদ মনি, সাধারণ সম্পাদক জিয়াউল আলম খান খোকন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির, ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, সংরক্ষিত কাউন্সিলর পারভীন আক্তার প্রমুখ। এ সময় সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেন গাছ সুধু প্রকৃতির বন্ধু নয়, গাছ মানব কল্যানেও অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেক্ষে থাকে সে জন্য আমাদের বেশি বেশি করে গাছ লাগানো দরকার। সিটি মেয়র নগরবাসীসহ সবাইকে অন্তত ফলজ, বনজ ও ঔষধি এই তিনটি করে গাছ লাগানোর জন্য অনুরোধ জানান।

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে দুর্যোগ মোকাবেলায় কুইক রেসপন্স টীম গঠণ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে কুইক রেসপন্স টীম গঠণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এস,এম, এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। অনুষ্টিত আলোচনা সভায় সর্বসম্মতি ক্রমে গৃহিত হয় যে দ্বীপ বেষ্টিত অধিক দূর্যোগ ঝুঁকিপূর্ন সোলাদানা ইউনিয়নের তাৎক্ষনিক দূর্যোগ মোকাবেলার জন্য ঘূর্ণিঝড়, নিম্নচাপের সতর্ক সংকেত চলাকালীন এবং প্রত্যেক অমাবশ্যা ও পূর্ণিমার ৩ (তিন) দিন পূর্বে স্ব-স্ব এলাকার বাঁধ পর্যবেক্ষণ ও মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা, মৎস্য, পশু, কৃষি পণ্যের ক্ষয়ক্ষতির পরিমান নিপরূণ করে দুর্যোগের ২৪ ঘন্টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন প্রেরন করা, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়ন করে জরুরি ভিত্তিতে ত্রাণ, চিকিৎসা, ঔষধ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে প্রেরণসহ জনগণের জানমালের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা। কুইক রেসপন্স টীমের সদস্যরা হলেন, সভাপতি চেয়ারম্যান এস,এম, এনামুল হক এবং সদস্য সংশ্লিষ্ট ৯ ওয়ার্ডে ইউপি সদস্যবৃন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি জিয়া সরদার, কৃষি কর্মকর্তার প্রতিনিধি এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি মোঃ সাঈদ, উপ-সহকারী প্রকৌশলীর প্রতিনিধি শহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি মোঃ ফরিদ উদ্দীন, আনসার ভিডিপি’র তপন কুমার সানা, ভূমি অফিসের মোঃ মনিরুজ্জামান, এনজিও প্রতিনিধি মাহফুজা সুলতানা, গ্রামপুলিশের মোঃ ইউসুফ, স্বাস্থ্যকর্মী ওবাইদুল্লাহ সরদার।

মরহুম আব্দুল খালেক (অবঃ) বীর বিক্রম এর পরিবারকে নৌবাহিনীর সহায়তা

খবর বিজ্ঞপ্তি

খুলনা, ২৬ আগস্ট ২০২০ বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে অবসরপ্রাপ্ত নৌসদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক বীর বিক্রম এর পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার আর্থিক সহায়তা হিসেবে তার স্ত্রীর হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। উলেখ্য, তিনি দীর্ঘ দিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত ৩০ জুলাই ২০২০ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

মরহুম আব্দুল খালেক বীর বিক্রম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১ জুন ১৯৬৩ তারিখে পাকিস্তান নৌবাহিনীতে যোগদান এবং  ১৯৬৯ সালে স্বেচ্ছায় অবসরে গমন করেন। তিনি স্বাধীনতা যুদ্ধে ৭ ন¤¦র সেক্টরের অধীনে সাব সেক্টর-৪ এ হানাদার বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে এ বীর মুক্তিযোদ্ধা রাজশাহী জেলার গোদাগাড়ী থানার প্রেমতলী ইউনিয়নের খেতুর গ্রামে হানাদার বাহিনীর ক্যাম্প ধ্বংস করার সময় শত্রু পক্ষের বুলেটের গুলিতে বুকে আঘাতপ্রাপ্ত হন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার অবসরপ্রাপ্ত নৌসদস্য মরহুম আব্দুল খালেককে ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত করে। তার এই মৃত্যুতে নৌবাহিনী গভীর শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে।

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনলাইন কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

তথ্য বিবরণী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ছয় দফা শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে বুধবার পুরস্কার বিতরণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।

জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা আন্দোলনের ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বিষয়টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গত ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবসে ভিন্নধর্মী এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

‘শতবর্ষে শত পুরস্কার’ এই ধারণার আলোকে প্রথম ১০০ জনের হাতে আজ এই পুরস্কার তুলে দেওয়া হয়। বঙ্গবন্ধুর জন্মের ১০০ বছর এবং ছয় দফা এ দুটি বিষয়কে বিবেচনায় রেখে প্রতিযোগিতার মোট ১০০টি প্রশ্নের জন্য ছয় মিনিট সময় বরাদ্দ করা হয়। এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরে তিন লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী হয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ ইমতিয়াজ পাশা। দুই লক্ষ টাকার দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়র শিক্ষক তালহা জোবায়েদ। এক লাখ টাকার তৃতীয় পুরস্কার জয়ী মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী এস এম ফাহাদ আব্দুল্লাহ রাকিব। পঞ্চাশ হাজার টাকার ৪র্থ পুরস্কার বিজয়ী নওগার প্রকৌশলী মোঃ রায়হান হোসেন এবং পঁচিশ হাজার টাকার পঞ্চম পুরস্কার বিজয়ী খুলনার রেলওয়ে বালিকা বিদ্যালয়ের শিক্ষক খুকু রাণী ঘোষ। এছাড়া খুলনার মোঃ সাব্বির মাহমুদ ৮৩তম স্থান লাভ করেছেন। পরবর্তী ৯৫ জন প্রতিযোগীর প্রত্যেকে দশ হাজার টাকার বিশেষ পুরস্কার পেয়েছেন। এছাড়াও প্রত্যেক বিজয়ীকে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণি পেশার মোট এক লক্ষ নয় হাজার ৯২৯ জন নিবন্ধিত প্রার্থীর মধ্যে ৪৬ হাজার ৪৭৫ প্রতিযোগী সফলভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে খুলনা প্রান্তে যুক্ত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসালম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা প্রেসকাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও খুলনা থেকে পুরস্কার বিজয়ীগণ ।

বিভাগীয় পর্যায়ে অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা বিভাগীয় পর্যায়ের অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার সকালে জুম অ্যাপের মাধ্যমে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার জুম অ্যাপের  মাধ্যমে অনলাইনে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। ৭ মার্চের ভাষণ, আবৃতি ও সংগীত বিষয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথম থেকে সপ্তম শ্রেণি ক-বিভাগ এবং অষ্টম থেকে দশম শ্রেণি খ-বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার বিচারক ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোছাঃ শাহানাজ পারভীন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, আযম খান কমার্স কলেজের সহকারী অধ্যাপক এমএম কবির আহমেদ, সরকারি বিএল কলেজের প্রভাষক কল্লোল রক্ষিত, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিন্টু ও বাংলাদেশ বেতার খুলনার শিল্পী নিখিল কৃষ্ণ মজুমদার।

অনলাইনভিত্তিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০ জেলা পর্যায়ের বিজয়ী প্রতিযোগীরা স্ব স্ব অবস্থানে থেকে জুম অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করেন। বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

কেসিসি’র ৫০৪ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) চলতি ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫০৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত এ বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৬৬ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে  ৩৩৭ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা। গত ২০১৯-২০ অর্থ বছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৮৬৫ কোটি ৫৪ লাখ তিন হাজার টাকা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৫৮২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৬৭.৩২ শতাংশ। বাজেট ঘোষণাকালে সিটি মেয়র  বাজেটের মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরে বলেন,  বাজেটে এবারও নতুন কোন কর আরোপ করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত সকল স্থাপনার উপর প্রচলিত নিয়মে কর ধার্য্য এবং  নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে কর্পোরেশনের আয় বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে। এটি একটি উন্নয়নমূখী বাজেট। বাজেটে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন, জলাবদ্ধতা নিস্কাশন বর্জ্যব্যবস্থাপনার উন্নয়ন,  নাগরিকসেবা সম্প্রসারণ, মশকনিধন, করোনাভাইরাস প্রতিরোধ, অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন, পার্ক, ধর্মীয় উপাসনালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট উন্নয়ন, কেসিসি’র বিভিন্ন দপ্তর আধুনিকায়ন প্রযুক্তির আওতায় আনা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং স্বাস্থ্যব্যবস্থাপনার উন্নয়ন বিশেষ গুরুত্ব পেয়েছে। মেয়র বলেন, জলাবদ্ধতা থেকে নগরবাসীকে পরিত্রাণ দেওয়ার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। কেসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। কেবল সরকারি বা বিদেশি সাহায্য ও ঋণের ওপর নির্ভরশীল থাকতে পারে না কেসিসি। নিজস্ব আয়ের ওপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াতে হবে।

কেসিসি মেয়র জানান, কেসিসির নিজস্ব সংস্থাপন ব্যয় মিটিয়ে এবং ব্যয় সংকোচন করে রাজস্ব তহবিল হতে বিভিন্ন উন্নয়নমূলক খাতে মোট  ৫১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা। অবকাঠামো ও রাস্তাঘাট উন্নয়নের সাথে সাথে রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ কোটি ১৫ লাখ টাকা। মানববর্জ্য উন্নয়ন এবং মশক নিধনের জন্য কঞ্জারভেন্সি খাতে ৬ কোটি ৯৫ লাখ ২০ হাজার  টাকা বরাদ্দ রাখা হয়েছে। এডিপির জন্য থোক বরাদ্দ রাখা হয়েছে ৭০ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকা। উক্ত বরাদ্দ হতে  পূর্ত খাতে  ৪২  কোটি ২৫ লাখ টাকা, নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব খুলনা ওয়াসার হলেও বিশেষ প্রয়োজনে জরুরি পানির চাহিদা মেটানোর জন্য গভীর ও অগভীর নলকূপকে সাবমারসিবল পাম্পে রূপান্তর করার জন্য এখাতে দুই কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ভেটেরিনারি খাতে ৫০ লাখ টাকা, জনস্বাস্থ্য খাতে ১০ কোটি ২০ লাখ টাকা, কঞ্জারভেসি খাতে ১৫ কোটি ৮ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন দাতা সংস্থার ১০টি উন্নয়ন প্রকল্প  চলমান রয়েছে এবং তিনটি প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এসব প্রকল্পে ২০২০-২০২১ অর্থ বছর ৮৭ কোটি ৭ লাখ ৪৫ হাজার টাকার উন্নয়ন সহায়তা পাওয়ার আশা করা যায়। এডিপিতে দুইটি প্রকল্পে ১৮০ কোটি টাকা বরাদ্ধ রাখা হয়েছে।

ঢাকা থেকে কেসিসি’র বাজেটে জুম এ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বাজেটে সভাপতিত্ব করেন কেসিসির অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আজম। এ সময় কেসিসির প্যানেল মেয়র, কাউন্সিলর, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, কেসিসির উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে নতুন করে আরও ৩৪ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নতুন করে আরও ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫২১ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮৪ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৪ টি পজেটিভ।

আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৮ জন, কালীগঞ্জ উপজেলায় ১০ জন, শৈলকুপা উপজেলায় ১০ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৪ জন এবং কোটচাদপুর উপজেলায় ২ জন। আক্রান্ত ১৫২১ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৯২৮ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৬ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২২ জন।

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনার  দুই-নারী আটক

শরণখোলা  প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় কৃষক হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত জাকির জমাদ্দারের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে বুধবার ২৬ আগস্ট সকালে ঘটনার মুল নায়ক প্রতিপক্ষ মন্টু জোমাদ্দার ও দুই নারীসহ সাত জনকে অভিযুক্ত করে শরণখোলা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন, নিহত জাকিরের চাচা হালিম জমাদ্দারের ছেলে মন্টু জমাদ্দার, সেন্টু জমাদ্দার, সেলিম জমাদ্দার, মন্টুর শ্যালক পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার ও মিলন হাওলাদার।

মামলা দায়েরের পর শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে মন্টু জোমাদ্দারের স্ত্রী মোসাঃ শিল্পী বেগম (৩৫) ও তার ভাই সেন্টু জোমাদ্দারের স্ত্রী মোসাঃ মাসুমা বেগম (৪০) কে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের পূর্ব-ধানসাগর গ্রামে ছাগলে বীজতলা খাওয়ার অপরাধে তিন চাচাতো ভাই, তাদের স্ত্রী ও শ্যালকেরা জাকিরকে বেদম পেটায়। রাত ৮টার দিকে শরণখোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, নিহতের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দ্বায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত আসামী শিল্পী বেগম ও মাসুমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

রামপালে ভূয়া নমিনি সাজিয়ে বয়স্ক ভাতার টাকা উত্তোলনের চেষ্টা

রামপাল প্রতিনিধি

রামপালের বাঁশতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গিলাতলা গ্রামের জনৈক এক সম্মানীয় ব্যক্তির নামে বয়স্ক ভাতার বহি তৈরি করে ভূয়া নমিনি সাজিয়ে ভাতার টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভাতার টাকা তুলতে গেলে সোনালী ব্যাংক গিলাতলা শাখার ব্যাংক কর্তৃপক্ষ ভূয়া ভাতা উত্তোলনকারী হৃদয় কুমার পালকে চ্যালেঞ্জের এক পর্যায়ে সে ব্যাংক থেকে দ্রুত পালিয়ে যায়। জানাগেছে, রামপাল উপজেলা সমাজ সেবা দপ্তর থেকে জনৈক

ওই ব্যক্তির নামে একটি বয়স্ক ভাতার একাউন্ট খোলা হয়। যার ব্যাংক হিসাব নং ০১০১৫০৭৪ ও ভাতার বহি নং- বাঁশ/৬৩১। উক্ত সম্মানীয় ব্যক্তির ভাতার টাকা গিলাতলার পলাশ পালের পুত্র হৃদয় পালকে ভূয়া নমিনি সাজিয়ে ওই ওয়ার্ডের সদস্য মল্লিক মিজানুর রহমান একটি প্রত্যয়ন পত্র দেন। ওই প্রত্যয়ন পত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলীর ইনিশিয়াল একটি স্বাক্ষর থাকলেও তাতে কোন সীল মোহর দেওয়া ছিলনা। অনুরূপ ভাবে ওই ইউপি সদস্যের স্বাক্ষর থাকলেও তাতে ও কোন সীল মোহর দেওয়া ছিলনা। এবং উপজেলা সমাজসেবা

অফিসের কর্মকর্তার সীলমোহর যুক্ত স্বাক্ষর ও প্রত্যয়নপত্র ছিলনা যে কারনে ব্যাংক

কর্তৃপক্ষের সন্দেহ হয়। ব্যাংক কর্তৃপক্ষ প্রকৃত ভাতাভোগী ওই ব্যক্তিকে ডেকে ব্যাংকে নিয়ে আসেন। তিনি এসে বলেন আমি কোন নমিনি করিনি। কে বা কাহারা এটা করেছে আমি জানিনা তবে আমি কোন ভাতার টাকা উত্তোলনকরবো না। অভিযুক্ত হৃদয় পালকে প্রশ্ন করা হলে সে জানায় আমি কিছু জানি না, সব কিছু মিজান মেম্বর করেছে। এ বিষয়ে ইউপি সদস্য মল্লিক মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি স্বাক্ষর দিলে তো প্রত্যয়ন পত্রে আমার সীল মোহর থাকার কথা, যা প্রত্যয়ন পত্রে নেই।

এ বিষয়ে ব্যাংকের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হামিদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদকে বলেন অসুস্থ কোন জীবিত ভাতাভোগী ভাতার অর্থ নমিনির মাধ্যমে উত্তোলন করতে চাইলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন স্বাপেক্ষে সমাজ সেবা অফিসার প্রত্যয়ন পত্র জারি করলে নমিনি টাকা উত্তোলন করতে পারেন। এর বাইরে যদি কেউ বিধি বর্হিভূতভাবে ভাতার টাকা উত্তোলন করার চেষ্টা করলে বা করে থাকলে আমাদের নজরে এলে আমরা অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করব।

জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা উন্নয়ন পরিষদের সভা

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা উন্নয়ন পরিষদ (কেডিসি) এর উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

এসময় তিনি খুলনা উন্নয়ন পরিষদের ভবিষ্যত পরিকল্পনাসহ বিভিন্ন গঠনতান্ত্রিক গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেন এবং চেয়ারম্যান নিজেই সভা পরিচালনা করেন। সংগঠনটির মহাসচিব মির্জা নূরুজ্জামান সভার সারমর্ম সকল সদস্যকে পড়ে শোনান। সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ’৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এস এম সোহেল ইসহাক, মুহাম্মদ আবু তৈয়ব, তাসরিনা বেগম, আজিজুল হাসান দুলু, আতাউর রহমান সিকদার রাজু, আব্দুস সালাম শিমুল, শিরিনা পারভীন, ফারহানা চৌধুরী, শারমিন সুলতানা, সাইদুর রহমান সুজন, শাখাওয়াত হোসেন, বাহলুল আলম, এস এম মিশকাতুল ইসলাম, জিএম শহিদুল আলম, মো: ওহিদুজ্জামান, মো: মাসুদ রানা, আব্দুল জলিল সাগর, ইয়াফেজ ইস্তেহাদ, সাব্বির হোসেন প্রমুখ।

জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু বেশি শক্তিশালী: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

তথ্য বিবরণী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু বেশি শক্তিশালী। বঙ্গবন্ধু জনগণের জন্য বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে গেছেন। জাতির পিতার আদর্শ নিয়ে সকলকে চলতে হবে।

তিনি বুধবার বিকালে খুলনার রেলিগেটস্থ এ্যাডামসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম কেউ বাঙালির হৃদয় থেকে মূছে ফেলতে পারবে না। ১৯৫২ সাল এর ভাষা আন্দোলন থেকে শুরু করে এ দেশের গণমানুষের আশা আকাঙ্খা পূরণে প্রতিটি আন্দোলন তাঁর ভূমিকা ছিল অগ্রণী। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে সবসময় জনগণের পাশে রয়েছেন। করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতার কোন বিকল্প নেই। এখন পর্যন্ত করোনাভাইরাসের কোন ঔষধ তৈরি হয়নি। অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময় মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বেগ লিয়াকত আলী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্দ, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনায় বিএনপির বিভেদ নিয়ে ফেসবুকে ঝড়

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগর বিএনপির রাজনীতিতে বিভেদ বেশ পুরোনো। সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের একটি কর্মসূচি ও ফেসবুকে এক নেতার লেখাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বাগ্যুদ্ধ। নগর, থানা ও ওয়ার্ড বিএনপির শতাধিক নেতা বিষয়টি নিয়ে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। বিষয়টি নিয়ে লিখেছেন নজরুল ইসলাম মঞ্জু নিজেও। দলীয় রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হৈচৈ আলোচনার খোরাক জুগিয়েছে নগরবাসীর মাঝে।

দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৫ সাল থেকে নগর বিএনপির সাবেক আহ্বায়ক আলী আজগর লবীর অনুসারীদের সঙ্গে নজরুল ইসলাম মঞ্জুর দ্বন্দ্ব চলে আসছে। কিন্তু এবার বিরোধ তৈরি হয়েছে নজরুল ইসলাম মঞ্জুর হাত ধরে রাজনীতিতে উঠে আসা ব্যক্তিদের সঙ্গেই। সূত্রটি জানায়, কয়েক মাস ধরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের কয়েকজন নেতা দলের মধ্যে পৃথক আরেকটি বলয় তৈরি করেছেন। এর নেতৃত্ব দিচ্ছেন নগর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন। তার সঙ্গে রয়েছেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আজিজুল হাসান দুলু, নগর যুবদলের বর্তমান সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দলের সাধারণ সম্পাদক।

দলের বিভেদ নিয়ে গত ২৩ আগস্ট শফিকুল আলম তুহিন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এর পরই মূলত ফেসবুকে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। গত তিন দিন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা বিষয়টি নিয়ে ফেসবুকে লিখেছেন, যা এখনও চলছে।

নগর যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন বলেন, সভাপতি কিছু অনুগত লোক দিয়ে দল পরিচালনা করতে চান। ৩৮ বছরের রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিনিয়ত আমরা বঞ্চিত ও অবহেলিত হচ্ছি। স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আজিজুল হাসান দুলু বলেন, দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়া, ত্যাগীদের মূল্যায়ন না করা, বিগত আন্দোলন ও নির্বাচনে যারা মাঠে ছিলেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রশ্রয় দেওয়ায় ভেতরে ভেতরে ক্ষুব্ধ ছিলেন অনেকেই। এখন সবাই প্রতিবাদ করছেন।

তবে নজরুল ইসলাম মঞ্জুর অনুসারীরা ফেসবুকে এদের কঠোর সমালোচনা করছেন। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান লিখেছেন, ‘মামলা-গ্রেপ্তার হয়ে সবাই যখন কারাগারে ছিলাম, এসব নেতা তখন কোথায় ছিলেন? গত ১১ বছরে ৩০০ মামলা এক হাতে মোকাবিলা করছেন মঞ্জু ভাই। যারা এখন সমালোচনা করছেন, তাদেরও জামিন করিয়েছেন তিনি।’

নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, কয়েক মাস ধরে তারা ফেসবুকে অসম্মানজনক অনেক লেখা লিখেছে। যাতে বিএনপি কর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। দলের স্বার্থে বিষয়টি নিয়ে চুপ ছিলাম। পরে ছোট করে জবাব দিয়েছি। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে কারও ওপর কোনো অন্যায়-অবিচার করিনি। তাদের অভিযোগগুলো সঠিক নয়।-সমকাল

চুয়াডাঙ্গায় দুই বোনকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় দুই বোনকে রাতভর ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার অভিযানে গ্রেপ্তার ওই যুবকের নাম আনোয়ার হোসেন সুমন (২৬)। পুলিশ জানায়, নির্যাতনের শিকার ওই দুই নারী আপন বোন। তারা একটি ডেকোরেটরে বাবুর্চির কাজ করেন। সোমবার বিকেলে সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের রইচ উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন সুমন ওই দুই বোনকে ডেকে তার বন্ধু মিলনের বাড়িতে রেখে পাঁচজন মিলে রাতভর ধর্ষণ করে। মঙ্গলবার দুপুরে পুলিশ খবর পেয়ে নির্যাতিত দুই বোনকে উদ্ধার করে। পরে রাতে নির্যাতিত দুই নারী পাঁচজনকে অভিযুক্ত করে মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আনোয়ার হোসেন সুমনকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, নির্যাতিত দুই নারীকে বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে।

কুষ্টিয়ায় গৃহবধূ হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গৃহবধূ হত্যার মামলায় এক যুবকের মৃত্যুদ- হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামীে এ রায় ঘোষণা করেন। দ-াদেম প্রাপ্ত- মো. কলম মোল্যা দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের ছাগরত আলী মোল্ল্যার ছেলে। ত্যাকা-ের পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের গৃহবধূ পারুল খাতুনকে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কলম। এই এ ঘটনায় নিহতের বাবা হাবিল শেখ বাদী হয়ে দৌলতপুর থানায় কলম মোল্ল্যা ও তার স্ত্রী লিপি খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। মামলার আরেক আসামি লিপি খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ার তাকে খালাস দিয়েছেন আদালত।

করোনায় বাগেরহাট জেলা আ. লীগের সাবেক সা. সম্পাদকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফকির মো. মনসুর আলী (৭৫) মারা গেছেন।(ইন্নালিল্লাহে…রাজিউন )। মঙ্গলবার রাতে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফকির মো. মনসুর আলী একটানা ২০ বছর বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। জেলা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ফকির মো. মনসুর আলী ছাত্রলীগের সম্পৃক্ত হওয়ার মাধ্যমে রাজনীতিতে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগকে জেলাব্যাপী সাংগঠনিক ভাবে শক্তিশালী করার পাশাপাশি এরশাদবিরোধী আন্দোলনে বাগেরহাটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একাধিক বার তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, ফকির মো. মনসুর আলীর মরদেহ বৃহস্পতিবার বাগেরহাটে আনা হবে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মুক্তিযোদ্ধা হিসাবে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে কচুয়া উপজেলা সদরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা সি আর দত্ত বীরউত্তম-এর মৃত্যুতে পূজা উদ্যাপন পরিষদের শোক

খবর বিজ্ঞপ্তি

বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অকুতোভয় যোদ্ধা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ-এর প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, বীরউত্তম (৯৩) আমেরিকার ফোরিডার একটি হাসপাতালে গত মঙ্গলবার সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং প্রয়াত এই বীরের বিদেহী আত্মার শান্তি ও সদ্গতির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে বিবৃতি প্রদান করেছেনÑমহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, অধ্যক্ষ মাধব চন্দ্র রায়, প্রকৌশলী পরিমল কুমার দাস, অরবিন্দু সাহা, এড. অলোকানন্দা দাস, গৌতম লস্কর, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, খুলনা সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, দৌলতপুর থানা সভাপতি তিলক গোস্বামী, সাধারণ সম্পাদক প্রকাশ কুমার অধিকারী, খানজাহান আলী থানা সভাপতি দুলাল সরকার, সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, পূজা পরিষদ খুলনা মহানগর সম্পাদকম-লীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল, সাধারণ সম্পাদক পার্থ রায় মিঠু, হরিণটানা থানা সভাপতি মনোজ কান্তি রায়, সাধারণ সম্পাদক রঞ্জন রায়, আড়ংঘাটা থানা আহ্বায়ক আশিষ কবিরাজ, সদস্য সচিব দেবদাস ম-ল দেবু, পূজা পরিষদ নেতা স্বপন কুমার সাহা, স্বপন সরকার, বাবলু বিশ্বাস, তপন সাহা, শরৎ কুমার মুন্ধড়া, সুব্রত হালদার তপা, ভোলানাথ দত্ত, শঙ্কর কর্মকার, শ্যাম ভক্ত, মহাদেব সাহা, গৌরাঙ্গ সাহা, বিদ্যুৎ দাস, দীপক দত্ত, ভবেশ সাহা, বাবু শীল, পুলকেশ সাহা, অশোক ঘোষ, হরিজন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, ছাত্র ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি পাপ্পু সরকার, সদস্য সচিব প্রণব চক্রবর্ত্তী, উজ্জ্বল রায়, মানিক শীল, রাজকুমার শীল, রবীন দাস, বিধান চন্দ্র রায়, অলোক দে প্রমুখ।

সুন্দরবনের কটকায় আলোচিত সেই ওসির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে জেলেদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভায়রণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালামের বিরুদ্ধে। বনরক্ষীদের এগিয়ে দিয়ে ফিরে আসার সময় কটকা এলাকা থেকে ট্রলারের চালক ও একজন শ্রমিককে আটক করে ২০ হাজার টাকা গ্রহণ করেন ওই কর্মকর্তা এমন অভিযোগ করেছেন ট্রলার মালিক মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান পিন্টু।

বরগুনা এলাকার মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান পিন্টু বলেন, সুন্দরবন ও বঙ্গোপসাগরে মাছ আহরণের স্বার্থে সুন্দরবন বিভাগের কর্মকর্তাদের সাথে আমাদের সু সম্পর্ক রাখতে হয়। অনেক সময় বনরক্ষীদের বিভিন্ন আবদার আমাদের মেটাতে হয়। রবিবার (২৩ আগষ্ট) পাথরঘাটা পদ্মাসুইজ এলাকা থেকে ট্রলারযোগে দুইজন বনরক্ষীকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা ফাড়িতে এবং একজন বনরক্ষীকে শেলা ক্যাম্পে পৌছে দেয় আমার ট্রলারের চালক মোঃ কবির হোসেন আকন। পৌছে দিয়ে বিকেলের দিকে পাথরঘাটা ফেরার পথে কটকা অভয়ারন্য এলাকা দিয়ে আসার পথে ট্রলার চালক মোঃ কবির হোসেন আকনকে অফিসে ডেকে নেয় অভায়রন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম। পরে সেখানে অনেক কথা বলে কবিরকে আটক করে বনরক্ষীরা। তখন কবির বলে আপনাদের তিনজন বনরক্ষিকে সুন্দরবনের ক্যাম্পে পৌছে দিতে আমি সুন্দরবনে এসেছিলাম। তাদের কাছ থেকে বিষয়টি জানেন। তারপরও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম কোন কথা না বলে ২৫ হাজার টাকা দাবি করেন। কবির বিষয়টি আমাকে অবহিত করলে আমি বনরক্ষীদের দুটি (০১৫৩৫১৯৭১৪৬ ও ০১৫৭৫৪০৩৩৭৪) বিকাশ নাম্বারে ১০ হাজার করে ২০ হাজার টাকা দেই। টাকা পাওয়ার পরেই ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আমার ট্রলার চালককে ছেড়ে দেন। মিজানুর রহমান পিন্টু আরও বলেন, তিনজন বনরক্ষীদের অনুরোধেই আমি ট্রলার পাঠিয়ে ছিলাম সুন্দরবনে। কিন্তু ২০ হাজার টাকা গুনতে হল আমাকে। এছাড়া আলমগীর হোসেন নামের এক জেলে মুঠোফোনে জানান, তার কাছ থেকেও একই ভাবে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা নেয় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম। এর আগে কটকা অভয়ারন্য এলাকায় ইমাম হোসেন নামের এক কিশোরকে ৪দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছিল এই কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত বন কর্মকর্তা মোঃ আবুল কালামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

পুর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, শরনখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদীন আমাকে জানিয়েছেন সিআর মামলার মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারপরও যে অভিযোগ উঠেছে বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি। গত ১০ আগষ্ট থেকে ১৪ আগষ্ট পর্যন্ত ইমাম হোসেন (১২) নামের এক শিশুকে আটক রেখে নির্যাতন করার অভিযোগ ওঠে এই ওসির বিরুদ্ধে।

বাগেরহাটে আরো ১৭ জন করোনায় আক্রান্ত

বাগেরহাট প্রতিনিধি

করোনাভাইরাসে বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টার রিপোর্টে করোনা পজেটিভ হয়েছেন ১৭ জন এবং সুস্থ হয়েছেন আরো ৪৭ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় বুধবার পর্যন্ত মোট করোনা পজেটিভের সংখ্যা দাঁড়ালো ৮৬৮ জন আর মোট সুস্থ হয়েছেন ৭৫৭ জন। মঙ্গলবার দুপুরে খুলনা পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে ১৭ জন পজেটিভ আর ৪৭ জন সুস্থ হওয়ার রিপোর্ট এসেছে। তিনি বলেন, বাগেরহাট জেলায় এ পর্যন্ত চার হাজার ৫৫৪ জনের নমুনা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত চার হাজার ৩৬৮ জনের রিপোর্ট এসেছে। এখন পিসিআর ল্যাবে নুমনা পেন্ডিং আছে ১৮৬ জনের।

কিভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন, জনমনে প্রশ্ন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভোকেশনাল ট্রেডের শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে সম্পূর্ণ নিয়ম নীতি উপেক্ষা করে কর্তৃপক্ষকে মেনেজ করে ট্রেড পাল্টিয়ে সাধারণ শাখায় সহকারি প্রধান শিক্ষক হিসেবে কিভাবে নিয়োগ পেয়েছেন তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমানে তিনি অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

খোজ নিয়ে জানা যায়, তিনি ১৯৯৮ সালে অত্র প্রতিষ্ঠানে ট্রেড শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে যোগদান করেন। ২০১৩ সাল পর্যন্ত তিনি একই পদে বহাল ছিলেন। তিনি ট্রেড পাল্টিয়ে ২০১৪ সালে সাধারণ শাখায় সহকারি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। এর পর থেকে তিনি অনিয়ম দূর্ণীতিতে মেতে উঠেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ছাত্রীদের নামাজ ঘরের টিনের চাল বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করে নিজের আয়ত্বে রেখেছেন।

বিশ্বস্থ সূত্রে জানা যায়, তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা হতে ১৯৯২ সালে দাখিল পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর হতে ১৯৯৪ সালে মানবিক শাখা হতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়। এছাড়াও তিনি ১৯৯৬ সালে বিএ ও ২০১০ সালে দ্বিতীয় বিভাগে বিএড পাশ করেন।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান এই প্রতিবেদককে বলেন, আমার সব সনদপত্র আছে। কিন্তু প্রতিষ্ঠানের নতিপত্র আলমারিতে রাখা ছিল। এরই মাঝে প্রতিষ্ঠানে একটু ঝামেলা হওয়ার কারণে সেগুলো খুজে পাওয়া যাচ্ছে না। আমি নিয়মতান্ত্রিকভাবে ভোকেশনাল ট্রেড থেকে সাধারণ শাখায় নিয়োগ পেয়েছি। অর্থ আত্মসাতের বিষয়টি সঠিক নয়।

এ ঘটনায় বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি তৈয়বুর রহমান খান বলেন, আমি সভাপতি হওয়ার পর আমার জানা মতে প্রতিষ্ঠানে কোন প্রকার অনিয়ম করা হয়নি। তবে প্রষ্ঠিানের প্রধান শিক্ষক নিয়ে একটু সমস্যা ছিল। সেকারণে ফজলুর রহমানের কিছু কাগজপত্র খুজে পাওয়া যাচ্ছে না। আমি এ বিষয়টি অবগত আছি। চেষ্টা চলছে দ্রুত ওই সকল কাগজপত্র উদ্ধারের জন্য।

এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কাজী আশরাফুল আজম বলেন আমি দায়িত্ব থাকা অবস্থায় ফজলুর রহমান ট্রেড শিক্ষক হিসেবে নিয়োগ পায়। কিন্তু আমার জানা মতে নিয়মতান্ত্রিকভাবে সে সাধারণ শাখায় নিয়োগ পাওয়ার সুযোগ নেই। তবে কিভাবে নিয়োগ পেয়েছেন তা আমার জানা নেই। সঠিক তদন্ত হলে এর মূল রহস্য বেরিয়ে আসবে।এ ব্যাপারে শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ বলেন, ঘটনাটি আমার জানা ছিল না। খোজ খবর নিয়ে বিষয়টি দেখবো। যদি দোষি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সকল শিক্ষাগত যোগ্যতা যদি থাকে এবং শিক্ষা নীতিমালার আওতায় পড়ে তাহলে তিনি ট্রেড পাল্টিয়ে সাধারণ শাখায় আসতে পারেন। অন্যথায় কোন সুযোগ নেই।

অভয়নগরে বেদখলে থাকা সরকারি রাস্তা উদ্ধারে ভূমি অফিসের নোটিশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে বেদখলে থাকা সরকারি রাস্তা দখলমুক্ত করতে ভূমি অফিসের নোটিশ জারি। আগামী ৭ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের মথুরাপুর ভূমি অফিসের নায়েব গৌর সুন্দর বিশ্বাস দখলে থাকা ব্যক্তিদের নিকট উচ্ছেদ নোটিশ প্রদান করেন।

নোটিশ সূত্রে জানা যায়, শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের ইসলাম পাড়ায় আরএস ১/১ সরকারি খতিয়ানে ৩২১৭নং ঈদগাহ শ্রেণির ২১ শতক জমির উপর একটি মসজিদ আছে। মসজিদের পশ্চিম-উত্তর পাশ দিয়ে সরকারের আরএস ১নং খতিয়ানে ৩২১৬নং কাচা রাস্তার দাগে ১০ শতক ও ৩২১৯নং কাচা রাস্তার দাগে ১৮ শতক সহ মোট ২৮ শতক জমির উপর খোদা বক্সের ছেলে মো. শহিদুল ইসলাম অবৈধভাবে প্রায় চারশতক জমিতে দখল করে চাষাবাদ করছে। মো. ইলাহী বক্সের মেয়ে মোসা: মুসলিমা খাতুন প্রায় চারশতক জমিতে বাগান করেছে। মৃত আব্দুল কাদের মোড়লের ছেলে মো. আলাউদ্দিন মোড়ল ৯ শতক জমি দখল করে নির্মাণ করেছে একটি টিন শেডের পাকা ঘর, একটি টিন শেডের রান্না ঘর ও রোপন করেছে একটি শিরিষ গাছ। মৃত ছবেদ আলী মোড়লের ছেলে রহমান মোড়ল চারশতক জমি দখল করে নির্মাণ করেছে পাকা প্রাচির। মো. আলী বক্স একশতক জমি দখল করে নির্মাণ করেছে একটি কাচা ঘর। মৃত মোজাম্মেল মোড়লের ছেলে আব্দুল গফ্ফার মোড়ল তিনশতক জমি দখল করে নির্মাণ করেছে একটি টিন শেডের পাকা ঘর। আব্দুল গফুর মোড়লের ছেলে মো. নূরুজ্জামান মোড়ল তিনশতক জমি দখল কওে নির্মাণ করেছে একটি পাকা টিন শেডের ঘর।

অবৈধ ভোগ-দখলকারীদের মৌখিকভাবে ওই জমি দখলমুক্ত করতে বললে, উচ্ছেদ প্রক্রিয়া ছাড়া তারা দখলে থাকা জমি ছাড়তে রাজি নয়। উল্লেখিত দখলদারদের বিরুদ্ধে গত ২৩ আগস্ট উচ্ছেদ মামলা সৃজনপূর্বক নীতিমালা অনুযায়ী সরকারি গুরুত্বপূর্ণ কাচা রাস্তার খাস জমি উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে মথুরাপুর ইউনিয়ন ভূমি অফিস।

এ ব্যাপারে মথুরাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গৌর সুন্দর বিশ্বাস জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম স্যারের নির্দেশে বুধবার দুপুরে দখলে থাকা ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম বলেন, সরকারি রাস্তা দখলমুক্ত করতে ২৫ আগস্ট অভিযুক্তদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে।

ঝিনাইদহে জেলা পর্যায়ে সেরা জলবায়ু শিক্ষার্থী পুরস্কার প্রদাণ

ঝিনাইদহ প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় মানুষকে সচেতন করাসহ পরিবেশ রক্ষা আন্দোলনে অবদান রাখায় ঝিনাইদহে জেলা পর্যায়ে সেরা জলবায়ু শিক্ষার্থী পুরস্কার প্রদাণ করা হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসকাব মিলনায়তনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে কোস্টাল ডেভলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)’র স্ট্রেংদেনিং পিপল’স একশন অন কাইমেট রিক্স রিডকশন এন্ড এনার্জি এফিসিয়েন্সি (স্পেস) প্রকল্প।

জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হান, এনসিআরবি’র সহ-সভাপতি একরামুল কবির, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক কানু গোপাল মজুমদার, নগর বাথান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম এ কাদের। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সিডিপি’র এরিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ১০ জন শিক্ষার্থীকে ও ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানকে জলবায়ু কাব কার্যক্রমে ভূমিকা রাখায় পুরস্কত করা হয়।

পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, চাকুরিচ্যুত কর্মচারীদের পুনরায় কাজে ফিরিয়ে আনা ও শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ সকালে ঝিনাইদহ প্রেসকাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ পাটকল শ্রমিকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সভাপতি আব্দুস সালাম শাহ, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টু, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক প্রমুখ। কর্মসূচীতে বক্তারা, পাটকল বন্ধের সিন্ধান্ত বাতিল ও শ্রমিক বকেয়া বেতন পরিশোধসহ কয়েক দফা দাবী জানান।

ফকিরহাটে নিহত ভ্যান চালকের পরিবারকে সহযোগীতা প্রদান

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হতদরিদ্র ভ্যান চালক মোঃ হানিফা শেখ এর পরিবারকে নগত অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কাটাখালী অটোভ্যান মালিক ও চালক সমিতির পক্ষ থেকে এই নগত অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, কাটাখালী ইজিবাইক চালক সমিতির সভাপতি মোঃ আতিয়ার রহমান, ভ্যান সমিতির সহ-সভাপতি শেখ আব্দুর রহমান, মোঃ খলিলুর রহমান, মোক্তার শেখ, সুমন শেখ, আবু সাইদ শেখ, আলামিন মোড়ল, কবির হাওলাদার, শেখ শহিদুল ইসলাম, বাইনতলা সমিতির বাদল মল্লিক ও মনি মল্লিক সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে নিহতের পরিবারকে নগত ৫হাজার টাকা, ৫০কেজি চাউল ১কেজি ডাল ২কেজি লবন ২লিটার তেল, মাছ, মাংশ সহ বিভিন্ন কাচা বাজার প্রদান করা হয়। উল্লেখ্য গত ১২আগষ্ট রাতে খুলনা মংলা মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ডের অদুরে অজ্ঞাত ট্রাকের ধাক্কার লখপুরের জাড়িয়া মাইট কুমরা গ্রামের হতদরিদ্র ভ্যান চালক হানিফা শেখ (৫০) নিহত হন।

মহেশপুরের  শ্যামকুড়ে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড়ে গতকাল বুধবার বিকালে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্যামকুড় স্কুলমাঠে ৫নং-ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তিমির রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন,শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাউল্লা হক,যুবলীগ নেতা আব্বাস উদ্দীন প্রমুথ।

পরে দোয়া মাহফিল শেষে এলাকার গরীব-অসহাই মানুষের মধ্যে কাঙ্গালী ভোজ বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

মহেশপুরে জিনের বাদশা মোস্তফা তিনদিনের পুলিশ রিমান্ডে

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের হাতে আটক জ্বীনের বাদশা নামে খ্যাত কুশাডাঙ্গা গ্রামের মোস্তাফা কামালকে (৪৫) তিন দিনের পুলিশ রিমান্ডে নিয়েছে। আদালত গতকাল বুধবার প্রতারক জ্বীনের বাদশা মোস্তাফা কামালকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

দত্তনগর পুলিশ ফাঁড়ীর আইসি এস আই সাইফুল ইসলাম জানান,বিজ্ঞ আদালতের বিচারক বুধবার দুপুরে এলাকার প্রতারক জ্বীনের বাদশা মোস্তাফা কামালকে তিন দিনের পুলিশ রিমান্ডে দিয়েছেন।

উল্লেখ্যঃ গত ১৮ আগষ্ট সকালে দত্তনগর পুলিশ এলাকার সহজ সরল মানুষদেরকে বিভিন্ন স্থানে চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া,গুপ্তধনের সন্ধান দেওয়ার কথা বলে দীর্ঘ দিন ধরে এলাকায় প্রতারনা করে আসছিলো জ্বীনের বাদশা নামে খ্যাত কুশাডাঙ্গা গ্রামের মোস্তাফা কামাল, ভাই মফিজ উদ্দীন ও সহযোগি একই এলাকার জুলফিকার আলীকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

তেরখাদায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

তেরখাদা প্রতিনিধিঃ

তেরখাদা উপজেলার আদমপুর গ্রামের মিল্টন শেখের পুত্র আরমান শেখ ৭ ও অর্জুনা বলর্দ্বনা গ্রামের আরিফ শেখের পুত্র ইব্রাহিম শেখ ৮ অনুমান বেলা ২টায় পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল সকাল ১১টায় আরমান ইব্রাহিমদের বাড়িতে খেলা করতে যায়। তারা দুজন খেলা করতে করতে একসময় নৌকা নিয়ে পানিতে শাপলা তুলতে যায়। তখন তারা পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ  পর তাদের মাতা পিতা তাদের কে না পেয়ে খোজ খবর করতে থাকে। এক পর্যায়ে শিশু দুটিকে পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। ততক্ষণে তারা মৃত্যুবরণ করেছে। এই ঘটনার সংবাদ পেয়ে তেরখাদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কারও বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা দেখিয়ে লাশ দাফনের ব্যবস্থা করেন।

পাইকগাছায় ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনী

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ব্লাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্ত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে ও আবু তৈয়েবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, ওসি এজাজ শফী, আ’লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।

মোংলার চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলামের পিতার ইন্তেকাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলার চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা মো: তারিকুল ইসলামের পিতা ইসমাইল মোল্লা (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বার্ধক্যজনিত কারণে চাঁদপাইস্থ তার নিজ বাড়ীতে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৮ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন একং গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় নিজ বাড়ীতে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইউপি চেয়ারম্যান ও আওয়ামী নেতা মোল্লা তারিকুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।