Home আঞ্চলিক বিএসটিআই’র অভিযান: ৩টি পাম্পের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

বিএসটিআই’র অভিযান: ৩টি পাম্পের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

5

স্টাফ রিপোর্টার

জনস্বার্থে মানসম্মত পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ ও মেট্রিক পদ্ধতির প্রচলন এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআই, খুলনার উদ্যোগে বুধবার খুলনা মহানগরীতে সার্ভিল্যান্স অভিযান পরিচালনাকালে  রূপসা সেতু সংযোগ সড়কের মেসার্স রূপা পেট্রোলিয়াম এন্ড সিএনজি,

জিরোপয়েন্ট সাতক্ষীরা রোডের মেসার্স সিকদার ফিলিং স্টেশন এন্ড সিএনজি, গল্লামারীর মেট্রোপলিটন ফিলিং স্টেশনে জ্বালানী তেল পরিমাপে কম পাওয়া যায়। জ্বালানী তেল পরিমাপে কম পাওয়ায় ইউনিটগুলির পরিমাপ সঠিক না করা পর্যন্ত সাময়িকভাবে জ্বালানী তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং পেট্রোল পাম্পগুলির বিরুদ্ধে মামলা দায়েরের পদক্ষেপ নেয়া হয়েছে। উপ-পরিচালক  প্রকৌ. মোঃ নূরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিএসটিআই’রএ ধরনের অভিযান অব্যহত থাকবে।