Home আঞ্চলিক জ্বীনের বাদশা মোস্তফা তিনদিনের পুলিশ রিমান্ডে

জ্বীনের বাদশা মোস্তফা তিনদিনের পুলিশ রিমান্ডে

52


মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ


ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের হাতে আটক জ্বীনের বাদশা নামে খ্যাত কুশাডাঙ্গা গ্রামের মোস্তাফা কামালকে (৪৫) তিন দিনের পুলিশ রিমান্ডে নিয়েছে। আদালত বুধবার প্রতারক জ্বীনের বাদশা মোস্তাফা কামালকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
দত্তনগর পুলিশ ফাঁড়ীর আইসি এস আই সাইফুল ইসলাম জানান,বিজ্ঞ আদালতের বিচারক বুধবার দুপুরে এলাকার প্রতারক জ্বীনের বাদশা মোস্তাফা কামালকে তিন দিনের পুলিশ রিমান্ডে দিয়েছেন।
উল্লেখ্যঃ গত ১৮ আগষ্ট সকালে দত্তনগর পুলিশ এলাকার সহজ সরল মানুষদেরকে বিভিন্ন স্থানে চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া,গুপ্তধনের সন্ধান দেওয়ার কথা বলে দীর্ঘ দিন ধরে এলাকায় প্রতারনা করে আসছিলো জ্বীনের বাদশা নামে খ্যাত কুশাডাঙ্গা গ্রামের মোস্তাফা কামাল, ভাই মফিজ উদ্দীন ও সহযোগি একই এলাকার জুলফিকার আলীকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।