Home আঞ্চলিক শরণখোলায় ভাতিজার হাতে চাচা খুন

শরণখোলায় ভাতিজার হাতে চাচা খুন

5

শরণখোলা প্রতিনিধি


বাগেরহাটের শরণখোলায় ছাগলে ধানের বীজ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। মঙ্গলবার সন্ধায় এ খুনের ঘটনা ঘটে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,কে আব্দুল্লাহ আল সাইদ জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর ধানসাগর গ্রামের সোমেদ জোমাদ্দারের ছেলে হুমায়ুন জোমাদ্দারের একটি ছাগলে প্রতিবেশী চাচাতো ভাই হালিম জোমাদ্দারের ছেলে মন্টু জোমাদ্দারের ধান ক্ষেতের বীজ খায়। এ নিয়ে প্রথমে হুমায়ূন ও মন্টুর সাথে ঝগড়া হয়। এ ঘটনায় হুমায়ুনের পক্ষে তার ভাই জাকির জোমাদ্দার কথা বললে তখন মন্টু জোমাদ্দারের পক্ষে তার ভাই সেলিম ও সেন্টু জোমাদ্দার আসে এবং তখন উভয়ের মধ্যে মারামারি হয়। পরে মন্টু জোমাদ্দার তার প্রতিবেশী মোরেলগঞ্জ উপজেলার শ্যালক সোহেল ও মিলন কে খবর দেয়। এবং তারা এসে জাকির জোমাদ্দার, হুমায়ুনকে টর্স লাইট ও লাঠি দিয়ে এলোপাথারী পিটায়। এক পর্যায়ে মন্টু তার চাচা জাকির জোমাদ্দারের মাথায় ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃতের সুরাত হাল রিপোর্ট তৈরী করে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও আসামী গ্রেপ্তারের চেস্টা চলছে বলে জানান অফিসার ইনচার্জ।