খবর বিজ্ঞপ্তি।।
খুলনার রূপসা উপজেলার নন্দনপুর সিদ্দিকিয়া হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষা-২০২৫ ও নূরানী তৃতীয় জামাত সমাপনী পরীক্ষা-২০২৪ ছাত্র-ছাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার বেলা ১২ টার সময় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নন্দনপুর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আফতাব আহমেদ জমাদ্দারের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, জেলা বিএনপি নেতা মোল্যা খায়রুল ইসলাম, বিএনপি নেতা শামীম আহমেদ জমাদ্দার, শাহীন আহমেদ, সাকিম আহমেদ, আলহাজ্ব জাকির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মঈনুল ইসলাম জমাদ্দার সহ মহানগর ও জেলা বিএনপি এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









































