স্পোর্টস ডেস্ক
ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সেঞ্চুরিয়নের মাঠে পোকার উৎপাত দেখা যায়। পরে বাধ্য হয়ে খেলা বন্ধ রাখেন আম্পায়ারেরা। যেখানে ১৮ মিনিট পর পরিস্থিতি পরিদর্শনের পর আবার শুরু হয় খেলা।
প্রোটিয়া ইনিংসের শুরুতেই আরশদীপ সিংয়ের প্রথম ওভার হতেই মাঠের দখল নিয়ে নেয় হাজার হাজার পোকা। তবে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন মাঠকর্মীরা। তারা পোকা নিধনে সক্রিয় হন।
বছরের এই সময় দক্ষিণ আফ্রিকায় এমন ঘটনা অবশ্য অস্বাভাবিক নয়। তাই আগে থেকে প্রস্তুতি ছিল। বিশেষ যন্ত্র নিয়ে আসা হয়ে মাঠের পরে যাওয়া পোকাগুলিকে পরিষ্কার করার জন্য। কিছু ক্ষণের মধ্যেই অবশ্য পোকার দাপট কমে যায়। আবার শুরু হয় খেলা।
এদিন প্রথমে ব্যাট করে ভারত তোলে ৬ উইকেটে ২১৯ রান। তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২০৮ রানে। ১১ রানের জয়ে ৫৬ বলে ১০৭ রানের ইনিংস খেলেছেন তিলক বর্মা।











































