Home আঞ্চলিক শরণখোলায় হুমকির মুখে উপকূলরক্ষা বেড়ীবাঁধ

শরণখোলায় হুমকির মুখে উপকূলরক্ষা বেড়ীবাঁধ

39


মোঃ আনোয়ার হোসেন, শরণখোলা(বাগেরহাট)।।
১৫ নভেম্বর ভয়াল সিডর দিবস। ২০০৭ সালের এইদিনের মধ্যরাতে সুপার সাইক্লোন সিডর আঘাত হানে বঙ্গোপসাগর উপকূলে। মূহূর্তের মধ্যেই লন্ডভন্ড হয়ে যায় দক্ষিণের কয়েকটি জেলার জীবন ও জনপদ। তবে সিডরে সবচেয়ে বেশী আঘাত হানে বাগেরহাটের শরণখোলার সাউথখালীতে। ২৪০ কিঃমিঃ বেগের ঘূর্ণীঝড় এবং ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস বলেশ^র তীরবর্তী বেড়ীবাধ ভেঙ্গে সবকিছু তসনস্ করে দেয়। এ সময় স্থাণীয় সাউথখালী ও রায়েন্দা ইউনিয়নের ৬টি গ্রামের সহাস্্রাধিক মানুষের নির্মম মৃতু হয়। মারা যায় ১০ সহাস্রাধিক গবাদিপশু। গৃহহীন হয় ৮ হাজার পরিবার।

সিডর বিধ্বস্ত জনপদের মানুষের দাবীর প্রেক্ষিতে তৎকালীন সরকার বিশ^ব্যাংকের আর্থিক সহায়তায় বাগেরহাটের শরণখোলা-মোরেলগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের ৬২ কিঃমিঃ নদী তীরবর্তী এলাকায় টেকসই বাধ নির্মান করেন কিন্তু বিশ^ব্যাংকের সি.আই.পি প্্েরাজেক্ট কর্মকর্তাদের অদূরদর্শীতা ও অবহেলা এবং বাধ নির্মানের দায়ীত্বপ্রাপ্ত সি.এইচ.ডব্লিউ নামের ঠিকাদার প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে সদ্য নির্মিত বেড়িবাধ এখন হুমকির মুখে। গত ২০২৩ সালের ডিসেম্বর মাসে ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধের কাজ হস্তান্তরের পরপরই বাধের অন্তত ১৫টি পয়েন্টে ভূমিধ্বস ও ব্লক ধ্বস দেখা দিয়েছে। বাঁধের বগী আশার আলো মসজিদ, গাবতলা বাজার, বাবলাতল, বড়ইতলা, রায়েন্দা রাজৈর এলাকার প্রায় ৫ কিঃমিঃ বেড়িবাধ হুমকির মুখে পড়েছে। যে কোন সাধারণ ঝড়-জলোচ্ছ্বাসে এসব এলাকার বাঁধ ভেঙ্গে গ্রামাঞ্চল প্লাবিত হতে পারে। ভুক্তভোগী এলাকাবাসি দ্রুত নদী শাসন ও ব্লক রিপিয়ার করে বাঁধ রক্ষার দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ভাঙ্গন কবলিত দক্ষিণ সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন পঞ্চাতে জানান, ভাঙ্গন কবলিত এলাকায় নদী শাসন ছাড়া টেকসই বাঁধ হওয়া সম্ভব নয়। তৎকালীন সরকার ও বিশ^ব্যাক কর্তৃপক্ষ বাঁধ নির্মানে নদী শাসনের ব্যাবস্থা না রেখে অদূরদর্শীতার পরিচয় দিয়েছে। ব্যাপক দূর্নীতি হয়েছে এখানে। মাটির বদলে নদীর বালু ব্যাবহার করে বাঁধ উচু করা হয়েছে। বর্তমান সরকারের কাছে এ দূর্ণীতি তদন্তের দাবী জানান তিনি।
শরণখোলা উপজেলা র্নিবাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ জানান, ভাঙ্গন কবলিত বেড়ীবাধ পরিদর্শন করা হয়েছে। ব্লক রিপিয়ারের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদী শাসনের বিষয়টি উর্দ্ধতন কর্র্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাট জেলার নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী জানান, ৩৫/১ পোল্ডারের সি.আই.পি প্রজেক্টের কাজ ২০২৩ সালের ডিসেম্বরে পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটকে হস্তান্তর করা করা হয়। বাঁধের সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহনের জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।