Home আঞ্চলিক বল্লা মাধ্যমিক বিদ্যালয় ও বল্লা সরঃ প্রথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ

বল্লা মাধ্যমিক বিদ্যালয় ও বল্লা সরঃ প্রথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ

62

জিএম সাগর হোসেন।।

বৃহস্পতিবার ১৪ই নভেম্বর ২০২৪ তারিখে ঝিকরগাছা উপজেলার নির্বাশখোলা ইউনিয়নের বল্লা (বি.এন.কে) মাধ্যমিক বিদ্যালয় ও বল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির অন্যতম সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাবা সাবিরা নাজমুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব মুরাদুন্নাবী মুরাদ ও কাজী আব্দুর সাত্তার, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার মোঃওমর আলী এবং সঞ্চালন করেন বল্লা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক কে.এম. নুরুল ইসলাম।
উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন বল্লা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মকবুল হোসেন, বল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজগর সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।