Home আঞ্চলিক সাবেক কাউন্সিলর ডনের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান : কার্টুজসহ গ্রেপ্তার ১

সাবেক কাউন্সিলর ডনের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান : কার্টুজসহ গ্রেপ্তার ১

97
জেড এ মাহমুদ ডন


স্টাফ রিপোর্টার
নগরীর পুর্ব বানিয়াখামার এলাকায় খুলনা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন এর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার ভোর ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এসময় ৫ রাউন্ড বন্দুকের কার্টুজসহ একজনকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন ডনের ভাগিনা মো. রোমেল মাহমুদ সানিল (৩৮)।
বুধবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল হান্নান আসামি মো. রোমেল মাহমুদ সানিলকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. আনিছুর রহমান তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
মামলা সুত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ৯, পুর্ব বানিয়াখামার এলাকার খুলনা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন এর বাড়িতে অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর ক্যাপ্টেন সৌমিক। এসময় রোমেল মাহমুদ সানিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেখানো মতে ঘরের কাঠের আলমারি থেকে ৫ রাউন্ড বন্দুকের কার্টুজ উদ্ধার করা হয়। এঘটনায় খুলনা সদন থানার এসআই মো. আব্দুল হান্নান বাদী হয়ে অস্ত্র আইনে মো. রোমেল মাহমুদ সানিল ও সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যার নং-১৮।