কয়রা প্রতিনিধি
স্থানীয় সরকার বিভাগ লোকাল গভর্নমেন্ট আনিমিয়েটিভ অন কাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পে কয়রা উপজেলা মহারাজপুর ইউনিয়ন পরিষদে লবণাক্ততা মোকাবেলায় সুপেয় পানির জন্য আরও নির্মাণ, লবণ সহনশীল ডেমো ও লবন সহনশীল ভেড়া পালনের খামার স্থাপন করা হয়। সোমবার বিকাল ৩ টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ৩ টি প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার, খুলনার উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) জনাব মোঃ ইকবাল হোসেন। মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি উদ্বোধনকালে বলেন, কয়রা লবণাক্ত এলাকা এখানে মিষ্ঠি পানির সম্ভাবনা খুব কম সে জন্য লবণাক্ততামুক্ত ও দূর্যোগ সহনশীল সুপেয় পানি নিশ্চিত করলে স্থানীয় সরকার মন্ত্রণালয় অধিনে লজিক প্রকল্পের মাধ্যমে এ আরও নির্মাণ করা হয়েছে। এখান থেকে কয়রা উপজেলার মানুষ বছরব্যাপী এই সুবিধা পাবেন। আর একই প্রকল্পে ইউনিয়ন পরিষদের পার্শে¦ হাইড্রোপোনিক সবজি ও ঘাস (ডেমো) স্থাপন করা হয়েছে। কয়রা উপজেলার মাটিতে লবণাক্ততারভাগ বেশি থাকায় শতভাগ সবজি উৎপাদন হয়না। সে জন্য এ ডেমো স্থাপন করা হয়েছে। সারা বছর নারিকেলের ছোবড়া দিয়ে চারা লাগিয়ে সবজি উৎপাদন করা যাবে। এবং লবন সহনশীল ভেড়া পালনের জন্য একটি খামার করা হয়েছে এখানে ভেড়ার জাত উৎপাদন করা হবে। এসময় ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের দুইলাখ ৪৫ হাজার ৫১৬ জন মানুষের জন্য লবণাক্ততামুক্ত ও দূর্যোগ সহনশীল সুপেয় পানি নিশ্চিত করছে তারই ধারাবাহিকতায় মহারাজপুর ইউনিয়নের মানুষের সুপেয় পানির জন্য আরও স্থাপন করা হয়েছে। তিনি বলেন, মহারাজপুর ইউনিয়নে মিষ্ঠি পানি শতভাগ সফল না। এই আরও এর মাধ্যমে মহারাজপুর ইউনিয়নবাসী খাবার সুপেয় পানি পেল। এর জন্য তার ইউনিয়ন পরিষদ ও ইউনিয়নবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।









































