Home আঞ্চলিক মঞ্জুরুল ইমামের ১৭তম শাহাদাৎ বার্ষিকী আজ

মঞ্জুরুল ইমামের ১৭তম শাহাদাৎ বার্ষিকী আজ

3

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. মঞ্জুরুল ইমামের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৈশ্বিক মহামারীর কারনে সীমিত কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে সকাল ৯টায় শামসুর রহমান রোডে অকুস্থলে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সকাল ১০টায় বয়রা মুন্সি বাড়ি কবরস্থানে কবর জিয়ারত এবং মুন্সিবাড়ি জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। বাদ জোহর ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মতি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সকল অনুষ্ঠানে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

শহীদ মঞ্জুরুল ইমাম মঞ্চ-এর কর্মসূচি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. মঞ্জুরুল ইমামের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৈশ্বিক মহামারীর কারনে সীমিত কর্মসূচি গ্রহণ করেছে “শহীদ এ্যাড. মঞ্জুরুল ইমাম মঞ্চ”। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯ অকুতস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বয়রায় কবর জিয়ারত এবং পরবর্তীতে বাদ জোহর মতি মসজিদে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণ। কর্মসূচিতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, সংগঠনের সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর, সাধারণ সম্পাদক এ্যাড. খন্দকার মজিবর রহমান রহমান।